ঘন কালো চুলের জন্য দারুণ একটি জুসের রেসিপি!

sub-editor · Dec 14, 2017 · 1 min read

ঘন কালো চুলের জন্য দারুণ একটি জুসের রেসিপি!

আপনি জানেন যে আনব্যালেন্সড ডায়েট শুধুমাত্র আপনার শরীরের ক্ষতি করে তা না, আপনার চুলের জন্যও এটা ভীষণ ক্ষতিকারক? আর তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা তা হল, আপনার চুল বেড়ে উঠার জন্য যে পুষ্টিটা দরকার তা কিন্তু আসবে আপনার শরীরের ভেতর থেকেই।

আপনি যদি সুন্দর ও সাস্থ্যসম্মত চুল চান তবে আপনাকে অবশ্যই ভিটামিনযুক্ত খাবার খেতে হবে। সুতরাং আপনি যদি ডায়েট করেন তবে আপনার খাবারের তালিকায় যেন অবশ্যই শাকসবজি এবং ফলমূল থাকে। যেসব খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। এতে করে আপনার ডায়েটও হল আবার চুলেরও কোন ধরণের ক্ষতি হল না। বরং আপনার ফিটনেসের সাথে সাথে চুলও হল অনেক বেশি সুন্দর।

জুস এমন একটি খাবার যা অনেক সহজে এবং অতি দ্রুত আপনার শরীরের ভেতর থেকে আপনার ত্বককে করবে সুন্দর। অন্যান্য খাবারের চেয়ে জুস অনেক বেশি তাড়াতাড়ি কাজ করে।

[picture]

আমি আজ আপনাদের সাথে এমন একটি জুসের রেসিপি শেয়ার করব যা আপনার চুল পড়া কমাবে এবং তার সাথে সাথে আপনার  চুলকে করে তুলবে সুন্দর ও মসৃণ ।

শসা ও গাজরের জুস-

শসা এমন একটি খাবার যাতে রয়েছে পটাসিয়াম, সিলিকা, সালফার, ভিটামিন সি এবং বেটা ক্যারোটিন যা আপনার চুলকে বেড়ে উঠতে সাহায্য করবে। আর গাজর  আপনার চুল পড়ার প্রতিষেধক হিসেবে কাজ করবে। আসুন তাহলে জেনে নিই কীভাবে তৈরি করবেন এই শসা ও গাজরের জুস-

  • গাজর - ৪ টি
  • শসা - ১ টি
  • আপেল - ১ টি

ভালো করে গাজর, শসা ও আপেল ধুয়ে পরিষ্কার করে নিন। ছোট ছোট টুকরা করে কেটে নিন সবগুলো উপাদান। অল্প পানিসহ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ব্যস তৈরি হয়ে গেল চুলের জন্য পুষ্টিকর জুস।

কি? দেখলেন তো কত সহজেই হাতের কাছে থাকা জিনিস দিয়েই তৈরি করে ফেলতে পারবেন চুলের জন্য দারুণ পুষ্টিকর জুসটি? আর এই জুসটি শুধুমাত্র যে আপনার চুলের বেড়ে উঠা এবং চুল পরা কমানোর জন্যেই কাজ করছে তা না। আপনার ত্বককেও ভেতর থেকে করে তুলছে অনেক বেশি সুন্দর।

চুলের জন্য আমরা নানা কিছু ব্যবহার করি। অবশ্যই চুলের যত্ন নিতে চুলে বিভিন্ন কিছু ব্যবহারের প্রয়োজন আছে। কিন্তু আসল সৌন্দর্য তখনই নজর কাড়বে যখন ভেতর থেকেই চুল থাকবে স্বাস্থ্যবান । সুতরাং বেশি বেশি জুস খান এবং আপনার চুলকে অনেক কম সময়ে করে তুলুন এতটা সুন্দর এবং হেলদি যাতে সবার নজর কেড়ে নেয়। কম সময়ে হয়ে উঠুন ঘন ও লম্বা চুলের অধিকারী।

ছবি - হ্যারাল্ডএক্সট্রা ডট কম

লিখেছেন - আনিন্তা আফসানা

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় গাজরের ১২টি কার্যকারিতা!
বিউটি টিপস

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় গাজরের ১২টি কার্যকারিতা!

গাজর অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু এবং খাদ্যআঁশসমৃদ্ধ শীতকালীন সবজি, যা প্রায় সারা বছরই পাওয়া যায় ।কাচাঁ ও রান্না দুভাবেই খাওয়া যায় গাজর। তরকারি ও সালাদ...

ঘন চুল পেতে ৭টি সবজির জুস কোনগুলো জানেন কী?
চুলের যত্ন

ঘন চুল পেতে ৭টি সবজির জুস কোনগুলো জানেন কী?

স্বাস্থ্যকর, সুন্দর ঝলমলে চুলের জন্য আমাদের শরীরের প্রয়োজন প্রোটিন, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর ফ্যাট, মিনারেল এবং ভিটামিন। অপর্যাপ্ত পুষ্টি...

আরও পড়ুন

ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে ডায়েটে রাখুন পুষ্টিকর পানীয়
বিউটি টিপস

ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে ডায়েটে রাখুন পুষ্টিকর পানীয়

‘কী ব্যাপার! তোমার স্কিন তো অনেক গ্লোয়িং আর ফ্ললেস হচ্ছে!’ এরকম কথা কে না শুনতে চায়। এই ব্যস্ত জীবনে সবাই এখন স্কিন নিয়ে কনসার্ন। স্কিন সুন্দর রাখার জ...

ওজন কমাতে জুস | মজাদার ৯টি পানীয়তে নিজেকে রাখুন ফিট!
ফিটনেস

ওজন কমাতে জুস | মজাদার ৯টি পানীয়তে নিজেকে রাখুন ফিট!

আজকাল ওজন বৃদ্ধি অনেকের জন্যই একটি মারাত্নক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। কারণ এর ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা বাসা বাঁধে। এর জ...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!
চুলের যত্ন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!

বলা হয়, মানুষের মাথার চুল মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। চুল সুন্দর না হলে সৌন্দর্য ততটা খোলে না। সঠিক পুষ্টি পেলে আমাদের চুলে...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

…