সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় গাজরের ১২টি কার্যকারিতা!

সাজগোজ উপ সম্পাদক · Jan 26, 2014 · 1 min read

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় গাজরের ১২টি কার্যকারিতা!

গাজর অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু এবং খাদ্যআঁশসমৃদ্ধ শীতকালীন সবজি, যা প্রায় সারা বছরই পাওয়া যায় ।কাচাঁ ও রান্না দুভাবেই খাওয়া যায় গাজর। তরকারি ও সালাদ হিসেবেও গাজর অত্যন্ত জনপ্রিয়। গাজর অতি পুষ্টিমান সমৃদ্ধ সবজি।  এতে উচ্চমানের বিটা ক্যারোটিন, ভিটামিন এ, মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে।

গাজরের পুষ্টিমানঃ

১০০ গ্রাম পরিমাণ গাজর থেকে ৮২৮৫ মাইক্রোগ্রাম বিটাক্যারোটিন এবং ১৬৭০৬ IU ভিটামিন 'এ' পাওয়া যায়।  এ ছাড়া ৪১ কিলোক্যালোরি খাদ্যশক্তি, ২.৮ গ্রাম খাদ্যআঁশ, ভিটামিন 'বি-১' ০.০৪ মিলিগ্রাম, ভিটামিন 'বি-২' ০.০৫ মিলিগ্রাম; ২.২ মিলিগ্রাম লৌহ, ৫.৯ মিলিগ্রাম ভিটামিন 'সি', ১৩.২ মাইক্রোগ্রাম ভিটামিন 'কে', ১৯ মাইক্রোগ্রাম ফলেট, ৩২০ মিলিগ্রাম পটাশিয়াম, ৩৩ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১২ মিলিগ্রাম ফসফরাস, ১২ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম পাওয়া যায়।

স্বাস্থ্য সুরক্ষায়ঃ

চোখের জ্যোতি বৃদ্ধিঃ

গাজর চোখের জ্যোতি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে। গাজরে উপস্থিত বিটা ক্যারোটিন পরবর্তিতে ভিটামিন এ’তে রূপান্তরিত হয়।  ভিটামিন এ দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, চোখের কোষকলা তৈরীতে সাহায্য করে।  রাতকানা, গ্লুকোমা ইত্যাদি রোগ প্রতিরোধ করে।

ক্যান্সার প্রতিরোধ করেঃ

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে গাজরে উপস্থিত পুষ্টি উপাদান গুলো ক্যান্সার প্রতিরোধে সহায়ক।  নিয়মিত গাজর খেলে ব্রেস্ট ক্যান্সার, কোলোন ক্যান্সার ও ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমে। কারণ গাজরে আছে পলি-এসিটিলিন অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সারের কোষ তৈরীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

হৃদরোগ প্রতিরোধ করেঃ

গাজরের অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিএসিটিলিন হৃদরোগ প্রতিরোধ করে। গাজরের উচ্চমান সম্পন্ন ক্যারোটিনয়েডস হৃদরোগের ঝুঁকি কমায়। নিয়মিত গ্রহণে গাজরের বিটা ও আলফা ক্যারোটিন রক্তনালী সংকোচন, অ্যাসিডিটির প্রকোপ কমায়।

বয়স ধরে রাখেঃ

নিয়মিত খাবার তালিকায় গাজর রাখলে শরীরের বয়সজনিত ক্ষতিগুলো কম হয়। বয়সের কারণে কোষের ক্ষতি রোধ করতে গাজরের ভূমিকা অনেক। মাতৃকালীন স্বাস্থ্য সুরক্ষায় গাজরে উপস্থিত পলিএষ্টেরন গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে।

ইনফেকশন কমায়ঃ

কোথাও কেটে ছিঁড়ে গেলে অনেক সময় ইনফেকশন হয়ে যায়। কাটা ছেঁড়া জনিত ইনফেকশন এড়াতে গাজর খুবই কার্যকরী। তাই ইনফেকশন এড়াতে কাঁটা ছেঁড়া জায়গায় গাজর ব্লেন্ড করে লাগিয়ে নিন।

ওজন কমায়ঃ

গাজরের যেহেতু প্রচুর পুষ্টি গুণ আছে এবং খেতেও মজা তাই ওজন কমাতে গাজরের জুড়ি নেই। সপ্তাহে কমপক্ষে ছয়টি গাজর খেলে তা স্ট্রোকের ঝুকিঁ কমায়। তাই ওজন কমাতে বেশি বেশি গাজর খান। দাঁত ও মাড়ির স্বাস্থ্য রক্ষায় গাজরের ভূমিকা আছে।

সৌন্দর্য চর্চায়ঃ ত্বক ও চুলের যত্নে গাজরের উপযোগিতা রয়েছে।

* ত্বকের যত্ন

ত্বকের শুষ্কতা দূর করেঃ

ত্বকে পর্যাপ্ত পরিমাণে পানি এবং পটাশিয়াম না থাকলে ত্বক শুষ্ক হয়ে যায়।  প্রতিদিন গাজরের জুস খেলে ত্বকে পটাশিয়ামের অভাব দূর হবে এবং ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। তাই ত্বকের শুষ্কতা দূর করতে নিয়মিত গাজরের জুস খান।

ত্বক কে বলিরেখা থেকে রক্ষা করেঃ

একটু বয়স হলেই ত্বকে বলিরেখা দেখা দেয়। এছাড়াও ত্বক অনুজ্জ্বল ও দাগ হয়ে যায়। তাছাড়া সূর্যের আলোতেও ত্বক অনেক ক্ষতির সম্মুখীন হয়।  নিয়মিত গাজর খেলে বাহ্যিক ক্ষতি থেকে ত্বক রক্ষা পায় এবং ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না। গাজর মুখের বলিরেখা, দাগ ছোপ ও পিগমেন্টেশন প্রতিরোধ করে।

ত্বক ব্রণ মুক্ত রাখেঃ

গাজর খেলে ত্বকের স্বাস্থ্য ভেতর থেকে ভালো থাকে। এছাড়াও গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট আছে যেগুলো ত্বককে ব্রণ থেকে রক্ষা করে।  এছাড়াও ব্রণ উঠলে সে জায়গাটায় নিয়মিত গাজরের রস লাগালে দাগ দূর হয়ে যায় বেশ তাড়াতাড়ি।

ত্বক উজ্জ্বল করেঃ

গাজরের ত্বক উজ্জ্বল করার ক্ষমতা আছে। গাজরের ভিটামিন এ ও বিটা ক্যারোটিন ত্বককে উজ্জ্বল করে। গাজর বেটে এর সঙ্গে মধু মিশিয়ে নিয়মিত লাগালে ত্বক উজ্জ্বল হয়।

*চুলের যত্নঃ

চুল পড়া রোধঃ

চুল পড়া রোধে গাজরে উপস্থিত ভিটামিন ও মিনারেল অতি কার্যকর। গাজর চুল পড়া কমায়, চুলকে শক্ত, মজবুত ও ঝলমলে করে। নিয়মিত গাজরের জুস খেলে চুলের গোড়া মজবুত হয়।

নতুন চুল গজায়ঃ

গাজরের ভিটামিন সি, ভিটামিন বি ও ভিটামিন ই মাথার ত্বক ও চুলের গোড়ায় পুষ্টি প্রদান করে। রক্ত চলাচল বৃদ্ধি করে ও নতুন চুল গজাতে সাহায্য করে।

* গাজরের ময়েশ্চারাইজিং ফেসপ্যাকঃ

উপকরণঃ

১। দুই টেবিল চামচ কুচি করা গাজর

 ২। ১ টেবিল চামচ মধু

 ৩। ১ টেবিল চামচ দুধের ক্রিম

 ৪। কয়েক ফোঁটা অলিভ অয়েল

ব্যবহারঃ কুচি করা গাজরের পেষ্ট তৈরী করুন। একটি বাটিতে গাজর পেষ্ট ও বাকি সবগুলো উপাদান নিয়ে একটি ঘন মসৃণ মিশ্রণ তৈরী করুন। এবার পুরো মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। লক্ষ্য করুন আপনার উজ্জ্বল, দীপ্তিময় ও ময়েশ্চারাইজড ত্বক।

*গাজরের তৈরী চুলের প্যাকঃ

উপকরণঃ

১। ৩ টেবিল চামচ সেদ্ধ করা গাজর বাটা

২। একটি পাকা কলা

৩। ১ টেবিল চামচ মধু

৪। ১ টেবিল চামচ টক দই

৫। সামান্য অলিভ অয়েল

ব্যবহারবিধিঃ

একটি পাত্রে সেদ্ধ করা গাজর বাটা নিন। একটি পাকা কলা টুকরো করে নিন। তাতে দই, অলিভ অয়েল ও মধু নিয়ে ব্লেন্ডার দিয়ে পেষ্ট তৈরী করে নিন। পুরো চুল প্রথমে ভালো ভাবে আচঁড়ে নিন। মাথার চুল দু ভাগে ভাগ করে ধীরে ধীরে পুরো চুলে মিশ্রণটি লাগিয়ে নিন। সম্ভব হলে একটি শাওয়ার ক্যাপ দিয়ে পুরো মাথা ঢেকে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা আপেক্ষা করুন, যেন মিশ্রণটি মাথার ত্বক ও চুলে সঠিক ভাবে কাজ করতে পারে। এবার ঠান্ডা পানি দিতে চুল ধুয়ে ফেলুন। একটি হালকা শ্যাম্পু ব্যবহার করে চুল সম্পূর্নভাবে পরিষ্কার করুন। নিষ্প্রাণ, মলিন ও দূর্বল চুলের জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি হেয়ার ট্রিটমেন্ট।

 লিখেছেনঃ বৈশাখী

ছবিঃ healthline.com

সম্পর্কিত লেখা

এক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে গাজরের ফেসমাস্ক ও ফেসপ্যাক
ত্বকের যত্ন

এক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে গাজরের ফেসমাস্ক ও ফেসপ্যাক

শুধুমাত্র শীতকালীন সবজি বললে ভুল হবে গাজর এমন একটি সবজি যেটা প্রায় সারা বছর জুড়েই পাওয়া যাই। আকর্ষনীয় রঙ ও স্বাদের জন্য ছোট বড় সবার কাছেই এই সবজিটি জন...

নিজেই তৈরি করুন ক্যারোট অয়েল
বিউটি টিপস

নিজেই তৈরি করুন ক্যারোট অয়েল

ছোটবেলা থেকেই শুনে আসছি গাজর ত্বক উজ্জ্বল ও ফর্সা করে। চুলের যত্নেও গাজর অতুলনীয়। এই কথা শুনে নিশ্চয়ই অনেকেই গাজর খাওয়া শুরু করেছেন। আমিও এর ব্যতিক্রম...

ত্বকের যত্নে ক্যারট ফেসিয়াল সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ক্যারট ফেসিয়াল সম্পর্কে জানা আছে কি?

ক্যারট বা গাজরের উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। গাজর রূপচর্চায় অতুলনীয়। গাজর নিয়মিত খেলে আপনার ত্বক হয়ে উঠবে দ্বীপ্তিময় ও উজ্জ্বল। তবে আপনি...

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!
ত্বকের যত্ন

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!

আজকাল প্রসাধন সামগ্রীর দাম শুনলে আঁতকে উঠতে হয়। আর দামের কথা বাদ দিলেও রাসায়নিক প্রসাধনী পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত নয়। কিন্তু আপনি তরি-তরকারি ও দ...

আরও পড়ুন

অল্প বয়সে চুল পাকলে কী করবেন?
চুলের যত্ন

অল্প বয়সে চুল পাকলে কী করবেন?

আমাদের আশেপাশে এমন অনেকেই আছেন যাদের অল্পবয়সে চুল পাকা শুরু হয়েছে। সাধারণত মাথার চামড়ায় পর্যাপ্ত ভিটামিন ও মিনারেল এর অভাবে চুল পাকতে পারে। আর তরুণ বয়...

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার জন্য কোন ভিটামিনের কী কাজ?
চুলের যত্ন

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার জন্য কোন ভিটামিনের কী কাজ?

সুষম খাদ্য তালিকায় ভিটামিন অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমাদের চুল, ত্বক, নখের স্বাভাবিক গঠন বজায় রাখা আর পুষ্টি জোগানোতে ভিটামিন বেশ বড় ভূমিকা রাখে।...

ঘন চুল পেতে ৭টি সবজির জুস কোনগুলো জানেন কী?
চুলের যত্ন

ঘন চুল পেতে ৭টি সবজির জুস কোনগুলো জানেন কী?

স্বাস্থ্যকর, সুন্দর ঝলমলে চুলের জন্য আমাদের শরীরের প্রয়োজন প্রোটিন, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর ফ্যাট, মিনারেল এবং ভিটামিন। অপর্যাপ্ত পুষ্টি...

ত্বকের যত্নে ভিটামিন কতটা কার্যকর জানেন কি?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ভিটামিন কতটা কার্যকর জানেন কি?

রুক্ষ ত্বক নিয়ে সৌন্দর্য সচেতন মানুষের নেই চিন্তার শেষ। ত্বক নিয়ে দুশ্চিন্তায় ভোগা মানুষ একের পর এক বাজারের বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেও অনেক সময় পান...

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!
চুলের যত্ন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!

বলা হয়, মানুষের মাথার চুল মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। চুল সুন্দর না হলে সৌন্দর্য ততটা খোলে না। সঠিক পুষ্টি পেলে আমাদের চুলে...

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক
চুলের যত্ন

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক

কেমন হয় বলুনতো, যদি একটি উপাদান দিয়ে চুল এবং ত্বকের যত্ন করা যায়? কি অবাক হচ্ছেন? ভাবছেন, এমন কোন উপাদান কি আছে, যা ত্বক, চুল সবকিছুর সমস্যা সমাধান কর...

…