ত্বকের যত্নে ক্যারট ফেসিয়াল সম্পর্কে জানা আছে কি?

পাপিয়া সুলতানা · Sep 30, 2013 · 1 min read

ত্বকের যত্নে ক্যারট ফেসিয়াল সম্পর্কে জানা আছে কি?

ক্যারট বা গাজরের উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। গাজর রূপচর্চায় অতুলনীয়। গাজর নিয়মিত খেলে আপনার ত্বক হয়ে উঠবে দ্বীপ্তিময় ও উজ্জ্বল। তবে আপনি জানেন কী, গাজর দিয়ে আজকাল ফেসিয়ালও করা যায় আর তা খুব কম সময়ের মধ্যেই। আপনি ঘরে বসেও করে নিতে পারেন ক্যারট ফেসিয়াল। চলুন জেনে নেওয়া যাক ত্বকের যত্নে ক্যারট ফেসিয়াল সম্পর্কে।

ত্বকের যত্নে ক্যারট ফেসিয়াল

ক্যারট ফেসিয়াল মাস্ক - shajgoj.com

উপকরণ

১. গাজর ২. মধু ৩. ভিটামিন-ই ক্যাপসুল

কেন ক্যারট ফেসিয়াল করব

১. ক্যারটে রয়েছে ভিটামিন-ই যা সরাসরি আমাদের ত্বকের ভেতরে গিয়ে পৌঁছবে।

২. গাজরের ভেতর আছে ভিটামিন এ, সি, পটাশিয়াম (Potassium) এবং অ্যান্টি-অক্সিডেন্ট (Anti-Oxidant)।

৩. মধুতে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল (Anti-Bacterial) প্রপার্টিজ।

৪. ত্বক ময়েশ্চারাইজ করে।

৫. ব্রণের প্রতিরোধক হিসেবে কাজ করে।

ক্যারট ফেসিয়াল করার পূর্বে যা করণীয়

ক্লিঞ্জিং

 

ক্লিঞ্জিং দিয়ে মুখ ধোয়ার পূর্বে প্রথমে গরম পানির ভাপ নিয়ে নিন। এটি আপনার মুখের রন্ধ্র খুলে দিতে সাহায্য করবে। ভাপ নেওয়া হয়ে গেলে ক্লিঞ্জার দিয়ে মুখ ধুয়ে নিন ভালো করে।

স্ক্রাবিং

এবার স্ক্রাব দিয়ে মুখ আলতো ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষুন। তারপর উষ্ণ তোয়ালে দিয়ে মুখ মুছে ফেলুন। মুখে কোন তেল থেকে থাকলে তোয়ালে দিয়ে মুছে ফেলুন। যদি আপনি ভারী মেকআপ নিতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে আবার মুখ ক্লিঞ্জিং করে নিতে পারেন।

টোনিং

টোনিং খুব গুরত্বপূর্ণ ধাপ ক্যারট ফেসিয়ালের - shajgoj.com

এ পর্যায়ে টোনিং করে নিতে হবে। টোনিং খুব গুরত্বপূর্ণ ধাপ ফেসিয়ালের। তুলা দিয়ে টোনার মুখে লাগান কিন্তু ভুলেও ঘষবেন না। চোখের কাছে লাগাবেন না।

মাস্ক

১. প্রথমে ২-৩ টি গাজর ধুয়ে নিন এবং স্লাইস করে গোল করে কেটে নিন।

২. এবার স্লাইস করে কাটা গাজরের টুকরাগুলো সেদ্ধ করে নিন অথবা আগুনের তাপে ভাপ নেন।

৩. এবার একটি ব্লেন্ডার নিন এবং এতে গাজরের টুকরাগুলো, ভিটামিন-ই  ক্যাপসুল ৪-৫ টি, মধু প্রায় ৪-৫ টেবিল চামচ মিশিয়ে নিন। সব কিছু একসাথে মিশিয়ে ব্লেন্ড করে নিন।

ব্যস তৈরি হয়ে গেল আপনার ক্যারট ফেসিয়াল মাস্ক। এবার এই মাস্ক মুখে ও গলায় লাগিয়ে নিন ভালো করে। ২০-৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনি চাইলে অন্যভাবেও মাস্ক প্রস্তুত করতে পারেন। আপনাদের সুবিধার্থে নীচে কয়েকটি মাস্ক প্রস্তুত করার নিয়ম দেখানো হলঃ

ত্বকের উজ্জ্বলতায় ক্যারট ফেসিয়াল মাস্ক

ত্বকের উজ্জ্বলতায় ক্যারট ফেসিয়াল মাস্ক - shajgoj.com

১. ২টি খোসা ছাড়ানো সেদ্ধ চটকানো গাজর (ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন)

২. লেবুর রস- ২ চা চামচ

৩. মধু- ২ টেবিল চামচ

৪. অলিভ অয়েল (ত্বক তৈলাক্ত হয়ে থাকলে অলিভ অয়েল দিবেন না)- ১ টেবিল চামচ

এবার সব কিছু একসাথে মিশিয়ে পেস্ট করে নিন এবং মুখে ও গলায় লাগিয়ে নিন। এবার ৩০ মিনিট পর্যন্ত লাগিয়ে রাখুন। তারপর কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকে লাল আভা আনার জন্য ক্যারট ফেসিয়াল মাস্ক

১. খোসা ছাড়ানো সেদ্ধ চটকানো গাজর (ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন)- ১টি।

২. খোসা ছাড়ানো সেদ্ধ চটকানো আলু (ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন)- ১টি।

৩. যবের গুঁড়ো- ১ টেবিল চামচ।

সব কিছু একসাথে মিশিয়ে পেস্ট করে নিন এবং মুখে ও গলায় লাগিয়ে নিন। এবার ৩০ মিনিট পর্যন্ত লাগিয়ে রাখুন। তারপর কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

বয়সের বলিরেখা দূরীকরণে ক্যারট ফেসিয়াল মাস্ক

• ১টি খোসা ছাড়ানো সেদ্ধ চটকানো গাজর (ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন)।

• ১ টেবিল চামচ অলিভ অয়েল (ত্বক তৈলাক্ত হয়ে থাকে অলিভ অয়েল দিবেন না)।

সবকিছু একসাথে মিশিয়ে পেস্ট করে নিন এবং মুখে ও গলায় লাগিয়ে নিন। এবার ২০ মিনিট পর্যন্ত লাগিয়ে রাখুন। তারপর কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আপনি এভাবে আপনার পছন্দ মত ক্যারট ফেসিয়াল মাস্ক প্রস্তুত করে নিতে পারেন। নিয়মিত এই ফেসিয়াল করে আপনি হয়ে উঠতে পারেন লাবণ্যময়ী ও রূপসী। ১৫ দিন অথবা ১ মাস পর পর করে নিতে পারেন এই ফেসিয়াল।

আশা করি ত্বকের যত্নে ক্যারট ফেসিয়াল মাস্কটি আপনাদের উপকারে আসবে।

ছবি - সংগৃহীত: ফ্লিকার.কম, সিতারে.কম, বিউটি৯, পিনটারেস্ট.কম, কুকিডু.সিও.ইউকে, সাটারস্টক, টুইটার.কম

সম্পর্কিত লেখা

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় গাজরের ১২টি কার্যকারিতা!
বিউটি টিপস

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় গাজরের ১২টি কার্যকারিতা!

গাজর অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু এবং খাদ্যআঁশসমৃদ্ধ শীতকালীন সবজি, যা প্রায় সারা বছরই পাওয়া যায় ।কাচাঁ ও রান্না দুভাবেই খাওয়া যায় গাজর। তরকারি ও সালাদ...

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

আরও পড়ুন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!
ত্বকের যত্ন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!

একটি নির্দিষ্ট বয়সের পর নিয়মিত ফেসিয়াল করাটা জরুরী। কিন্তু সময়ের অভাবে বা অতিরিক্ত খরচের কথা ভেবে পার্লারে যাওয়া হয় না। কিন্তু এই তাল বাহানায় ত্বকের ত...

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই
রিভিউ

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই

কোনো দাওয়াত বা স্পেশাল অকেশনের আগে আমরা সবাই চাই আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসুক। আর সেজন্য পার্লারই একমাত্র ভরসা! যদি বলি সব সময় পার্লারে না গিয়ে...

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে
রিভিউ

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে

রেগুলার লাইফের স্ট্রেস, বাইরের ধুলোবালি, পল্যুশন এসব কারণে স্কিনের ন্যাচারাল গ্লো দিন দিন হারিয়ে যাচ্ছে? আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় না যে স্কিনটা যদি...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

ঈদ পূর্ববর্তী ফেসিয়াল | মাত্র ৫টি ধাপে ঘরেই করে নিন ত্বকের যত্ন
ত্বকের যত্ন

ঈদ পূর্ববর্তী ফেসিয়াল | মাত্র ৫টি ধাপে ঘরেই করে নিন ত্বকের যত্ন

সামনেই আসছে ঈদ। সবার ঈদের কেনাকাটাও নিশ্চয়ই শুরু হয়ে গিয়েছে পুরোদমে! সুন্দর পোশাকের সাথে সুন্দর সাজগোজটা কিন্তু তখনই পারফেক্টলি মানাবে যখন স্কিন-এ মেক...

ক্যারট কেক
বেকিং

ক্যারট কেক

গাজরের হালুয়া তো আমাদের অনেকেরই ফেবারিট! কিন্তু গাজর দিয়ে কেক ট্রাই করা হয়েছে কি কখনো? বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই এই ভিন্নধ...

…