উজ্জ্বল ত্বক পেতে হলুদের কার্যকরী ৫টি ঘরোয়া প্যাক!

তাহসিন অর্না · Aug 22, 2019 · 1 min read

উজ্জ্বল ত্বক পেতে হলুদের কার্যকরী ৫টি ঘরোয়া প্যাক!

উজ্জ্বল দাগহীন ফর্সা ত্বক কে না চায়। দাগহীন ফর্সা ত্বক পেতে আমরা কতোকিছুই না করে থাকি। অনেক ধরনের প্রোডাক্ট, প্যাক ইত্যাদি আরো কতো কি ব্যবহার করছি। কিন্তু সবসময় কি উপকৃত হচ্ছি? উজ্জ্বল ত্বক পেতে হলুদের ঘরোয়া প্যাক এর বিকল্প নেই। উজ্জ্বল দাগহীন ত্বক পেতে আজকে আমরা আপনাদের জানাবো কিভাবে হলুদ দিয়ে তৈরি কিছু সহজলভ্য প্যাকের সাহায্যে পেতে পারেন উজ্জ্বল দাগহীন ফর্সা ত্বক। তো চলুন জেনে নেই কিভাবে তৈরি করবেন হলুদের কার্যকরী ৫টি ফেইস প্যাক।

হলুদের ঘরোয়া প্যাক তৈরির পদ্ধতি

আদিযুগ থেকেই হলুদ ত্বকের যত্নে ব্যবহৃত হচ্ছে। হলুদে তৈরি বিভিন্ন প্যাক ব্যবহার করে পেতে পারেন উজ্জ্বল দাগহীন ফর্সা ত্বক। চলুন প্যাকগুলো তৈরির পদ্ধতি জেনে নেই।

হলুদ এবং দুধের প্যাক

এক চা চামচ হলুরগুঁড়ো ২ চা চামচ কাঁচাদুধে ভালোভাবে মিশিয়ে প্যাক বানিয়ে নিবো। এবার এই প্যাকটি সমস্ত ঘাড় এবং মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট না শুকানো পর্যন্ত রেখে দিবো। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে আলতো করে ঘষে ঘষে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি আপনার ত্বককে উজ্জ্বল ও দাগহীন করতে সাহায্য করবে।

হলুদ লেবুর রস এবং মধু

লেবুর রস এবং মধু ত্বকের যত্নে অনেক উপকারী। ২ চামচ হলুদগুড়া ১ চা চামচ লেবুর রস এবং ১ চা চামচ মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি আপনার মুখ এবং ঘাড়ে ভালো করে লাগিয়ে শুকানো পর্যন্ত রেখে দিবেন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। লেবুর রস ব্লিচের কাজ করে এবং মধু দাগ দূর করতে সাহায্য করবে।

হলুদ এবং লেবুর রস

নিস্তেজ রঙ থেকে মুক্তি পেতে হলুদ এবং লেবুর রসের কোন জুড়ি নেই। এক চা চামচ ময়দার সাথে এক চা চামচ হলুদগুড়া, এক চা চামচ লেবুর রস এবং আধা চা চামচ কাঁচাদুধ মিশিয়ে একটি প্যাক তৈরি করে তা ঘাড়ে এবং মুখে ভালো করে লাগিয়ে নিবেন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি প্রতিদিন ব্যবহারে পাবেন উজ্জ্বল দাগহীন ত্বক।

হলুদ এবং আঙ্গুর

একটি পাত্রে ২ টেবিল চামচ আঙ্গুর ম্যাশড করে নিবো তারপর তাতে আধা চা চামচ হলুদগুড়া এবং ২-৩ চা চামচ গোলাপ জল মিশিয়ে ঘন করে একটি প্যাক বানাতে হবে। তারপর প্যাকটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রতিদিন ব্যবহারে আপনি পাবেন উজ্জ্বল এবং দাগহীন ত্বক।

টকদই এবং হলুদ

উজ্জ্বল ত্বক পেতে টকদই এবং হলুদ ; হলুদের ঘরোয়া প্যাক- shajgoj.com

একটি পাত্রে ৩ টেবিল চামচ ময়দার সাথে ২ টেবিল চামচ টকদই, ১ চা চামচ লেবুর রস এবং ১ চা চামচ হলুদগুড়া এক চা চামচ মধু মিশিয়ে একটি প্যাক বানাতে হবে। এবার এই প্যাকটি শরীরের যে স্থানগুলো ট্যানড লাগছে সেই স্থানগুলোতে লাগিয়ে নিতে হবে। প্রায় ২০ মিনিটের জন্য প্যাকটি লাগিয়ে রাখতে হবে তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি আপনার ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি আপনার ত্বককে টানটান দেখাবে।

 হলুদ কেন কাজ করে

হলুদে কারকুমিন (curcumin) নামে একটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি ক্ষত নিরাময় করতে পারে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। তাই স্কিন এবং স্বাস্থ্যের জন্য এটি খুবই উপকারী।

উজ্জ্বল ত্বক পেতে হলুদের ঘরোয়া প্যাক আপনাকে সাহায্য করবে। প্রতিদিন ব্যবহার করুন এবং আপনার ত্বক করুন উজ্জ্বল এবং দাগহীন।

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ত্বক ফর্সা করার ৯টি ঘরোয়া উপায় জানেন কি?

যদিও ফর্সা মানেই সুন্দর তা নয় তবুও আমরা চাই ত্বকটা একটু ফর্সা আর উজ্জ্বল হোক। মনে মনে সবারই এই ইচ্ছাটা থাকে। তাই সবাই অনেক প্যাক-ক্রিম ট্রাই করি ত্বক...

উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে প্রাকৃতিক উপাদানের কার্যকরী ফেইসপ্যাক!
রিভিউ

উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে প্রাকৃতিক উপাদানের কার্যকরী ফেইসপ্যাক!

ত্বক সুন্দর রাখার জন্য বিভিন্ন স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার, সময়মতো ফেসিয়াল, আবার কেমিক্যাল ট্রিটমেন্টের পথেও হাঁটেন অনেকে! বেসিক স্কিনকেয়ার তো অবশ্যই...

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!
ত্বকের যত্ন

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!

নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক কে না চাই? আর এই ত্বকের সৌন্দর্য বাড়াতে যুগ যুগ ধরে নানাভাবে চন্দন ব্যবহৃত হয়ে আসছে। এই আর্টিকেলটিতে চন্দন দিয়ে বানানো যে...

হলুদের ৫টি ফেইস প্যাক | এবার ঘরোয়া উপায়ে হবে ত্বকের যত্ন!
ত্বকের যত্ন

হলুদের ৫টি ফেইস প্যাক | এবার ঘরোয়া উপায়ে হবে ত্বকের যত্ন!

রান্নায় বহুল ব্যবহৃত মশলা হলো হলুদ। শুধু রান্নার স্বাদ বৃদ্ধির জন্য নয়, ত্বকের যত্নেও হলুদের জুড়ি নেই। নজরকাড়া নিখুঁত ত্বক কার না চাই? এবার এই কাজটি হ...

আরও পড়ুন

রেগ্যুলার স্কিন কেয়ার | উজ্জ্বল ত্বক পেতে মেনে চলুন ৬টি টিপস
ত্বকের যত্ন

রেগ্যুলার স্কিন কেয়ার | উজ্জ্বল ত্বক পেতে মেনে চলুন ৬টি টিপস

রেগ্যুলার স্কিন কেয়ার এর মাধ্যমে ফর্সা কীভাবে হব– এই প্রশ্নটা মনে হয় হাজারবার শুনতে হয় বিউটি কনসালটেন্টদের। আবার এই একই টপিক নিয়ে ইন্টারনেট ঘাটলে প...

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক
বিউটি টিপস

গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ৬টি ঘরোয়া ফেইস প্যাক

গরমকাল মানেই রোদের তীব্রতা। এই তীব্রতায় ত্বক ধীরে ধীরে উজ্জ্বলতা হারিয়ে হয়ে ওঠে শুষ্ক ও নিষ্প্রাণ। তাই এ সময় ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্ন। তৈলাক্ত ব...

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক
চুলের যত্ন

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক

কেমন হয় বলুনতো, যদি একটি উপাদান দিয়ে চুল এবং ত্বকের যত্ন করা যায়? কি অবাক হচ্ছেন? ভাবছেন, এমন কোন উপাদান কি আছে, যা ত্বক, চুল সবকিছুর সমস্যা সমাধান কর...

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?
ত্বকের যত্ন

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে কে না চায়? কিন্তু আয়নায় তাকালেন, সবার আগে চোখ চলে গেল ব্রণের দাগটির দিকে অথবা কালো ছোপটি দৃষ্টি কেড়ে নিল। এক আধ দিন রোদে ঘু...

…