ত্বকের যত্নে ভিটামিন কতটা কার্যকর জানেন কি?

রোজেন · May 06, 2014 · 1 min read

ত্বকের যত্নে ভিটামিন কতটা কার্যকর জানেন কি?

রুক্ষ ত্বক নিয়ে সৌন্দর্য সচেতন মানুষের নেই চিন্তার শেষ। ত্বক নিয়ে দুশ্চিন্তায় ভোগা মানুষ একের পর এক বাজারের বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেও অনেক সময় পান না মনের মতো ত্বক। কিন্তু প্রসাধনীর বাইরে শুধু একটু খাবার সচেতন হলেই সব ঋতুতে ত্বককে সুন্দর রাখা সম্ভব। ত্বক ভালো রাখতে চাই প্রচুর ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্ট (Antioxidant), যা আমাদের হাতের নাগালেই পাওয়া যায় সারা বছর। এসব উপাদান শুধু যে ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করবে তাই নয় সেই সঙ্গে ত্বক কে উজ্জ্বল করবে। রঙ ফর্সা করা, কালো দাগ ও ব্রণ দূর করা কোনো কিছুই যেন আজকাল আর অসম্ভব নয়। ত্বকের যত্নে ভিটামিন অনেক কার্যকর।

অথচ ত্বকের সৌন্দর্য বা যত্নের ব্যাপারে আমাদের ধারণা অনেকাংশেই ভুল। স্বাস্থ্য সচেতন হলে ত্বক এমনিতেই সুন্দর থাকার কথা। আপনি যে সুস্থ আছেন সেটা আপনার চমৎকার ত্বক দেখেই বোঝা সম্ভব। ত্বকের সুস্বাস্থ্য ও উজ্জ্বলতার জন্য বিভিন্ন ভিটামিন ও খনিজের বিশেষ ভূমিকা রয়েছে। এসবের অভাবে অনেক সময় ত্বক বিবর্ণ দেখাতে পারে, নানা রকম সমস্যা বা রোগও হতে পারে। ত্বকে ব্যবহার্য বিভিন্ন ক্রিম, লোশন ইত্যাদিতে বিভিন্ন ধরনের ভিটামিন যুক্ত থাকে। আজকাল বিভিন্ন পরিপূরক খাদ্য ও ক্যাপসুলও (Capsule) ব্যবহার করা হয়। কিন্তু আমাদের চারপাশে বিদ্যমান খাবারের নিয়মিত খাদ্যাভাসের মাধ্যমে ত্বকের লাবণ্য ফিরিয়ে আনা সম্ভব। ত্বকের যত্নে ভিটামিন কতটা কার্যকর তা আমাদের জানা আছে কি? আজকে আমরা আপনাদের জানাবো ত্বকের যত্নে ভিটামিন এর কার্যকরিতা সম্পর্কে।

ত্বকের যত্নে ভিটামিন

ভিটামিন ‘এ’

ভিটামিন-এ বা বিটা ক্যারোটিন (Beta carotene) ত্বকের জন্য অত্যন্ত জরুরী উপাদান। ভিটামিন ‘এ’র অভাবে ত্বক রুক্ষ, খসখসে ও শুষ্ক হয়ে যায়। ভিটামিন ‘এ’ এসব সমস্যা দূর করে এবং ত্বকের প্রয়োজনীয় কোষ তৈরিতে সহয়তা করে। এছাড়া ভিটামিন ‘এ’ ত্বককে ব্রণের হাত থেকে রক্ষা করে। ব্রণের চিকিৎসায় ভিটামিন-এ সাপ্লিমেন্ট (supplement) দেয়া হয়। রঙিন সবজি ও ফলে থাকে বিটা ক্যারোটিন। নিয়মিত সবুজ সবজি, গাজর, মিষ্টি আলু, কুমড়া, তরমুজ, আম ও মাছ খেলে ভিটামিন ‘এ’ এর ঘাটতি পূরণ হবে।

ভিটামিন ‘সি’

ত্বকের রূপ-লাবণ্য ধরে রাখতে ভিটামিন-সি’র তুলনা নেই। ত্বকের যত্নে ভিটামিন ‘সি’ খুবই উপকারী। কোলাজেন (collagen) ত্বকের টানটান ভাব রক্ষা করতে জরুরী। ত্বকের টানটান ভাব এবং ত্বকের ক্ষত দূর করে ত্বককে ভালো রাখতে সাহায্য করে ভিটামিন ‘সি’। টকজাতীয় ফল, পেঁপে, আমলকী, তরমুজ, আনারস ও আমে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ রয়েছে। প্রতিদিন ৫০০ মিলিগ্রাম ভিটামিন-সি আমাদের প্রয়োজন।

ভিটামিন ‘ই’

ত্বকের বলিরেখা ও ভাজপড়া রোধে ভিটামিন ‘ই’ কার্যকরী ভূমিকা পালন করে। এমনকি দীর্ঘদিন ব্যবহারে ত্বকে বলিরেখা পড়তে দেয় না। প্রতিদিন ৪০০ মাইক্রোগ্রাম (Micro gram) ভিটামিন-ই আমাদের প্রয়োজন। ভিটামিন ‘ই’ এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট (Antioxidant), যা ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে। জলপাইয়ের তেল, সূর্যমুখীর বীজ, সাদা গম, কাজুবাদাম ভিটামিন ‘ই’ এর চাহিদা পূরণ করে।

জিংক

জিংক ( Zinc)  ত্বককে ক্ষতিকর ব্যাকটেরিয়ার (Bacteria) হাত থেকে রক্ষা করে ত্বক ভালো রাখে। মাছ, সয়াবিন ও বাদামে প্রচুর পরিমানে জিংক আছে।

ওমেগা ৩

"ওমেগা ৩"(omega 3) ত্বককে ব্রণের হাত থেকে রক্ষা করে। কাজুবাদাম, আখরোট ও সূর্যমুখীর বীজ থেকে পর্যাপ্ত ‘ওমেগা ৩’ পাওয়া সম্ভব।

ভিটামিন বি কমপ্লেক্স

ভিটামিন বি কমপ্লেক্স উজ্জ্বলতাও বাড়ায়। ডিমের সাদা অংশ, ঢেঁকিছাঁটা চাল, কলিজা, দুধ, গাজর, টমেটো ইত্যাদিতে এসব উপাদান পাওয়া যাবে।

ক্যালসিয়াম প্যান্টোথিনেট

বলা হয় যে এই উপাদানটির অভাবেই অকালে চুল সাদা হয়। ডিম ও দুধে প্রচুর ক্যালসিয়াম আছে।

আরও কিছু প্রয়োজনীয় তথ্য

কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট (Micro nutrient) ত্বকের জন্য উপকারী। এর মাঝে রয়েছে সিলিকন (Silicon), সেলেনিয়াম (Selenium)ও কপার (Copper)। সিলিকন ত্বক কোষ তৈরিতে সাহায্য করে। তাই ক্ষতিগ্রস্ত ত্বকের জন্য সিলিকন প্রয়োজন। সিলিকন সবজি, খাদ্যশস্য ও সামুদ্রিক মাছে পাওয়া যায়। এছাড়া কপার ত্বকের কোলাজেন, ইলাস্টিন (Elastin) ও মেলানিন  (Melanin) তৈরিতে সহায়তা করে বলে কপারও ত্বকের জন্য প্রয়োজনীয়। আর সেলেনিয়াম অ্যান্টি-অক্সিডেন্ট (Antioxidants) হিসেবে কাজ করে রোদে পোড়া ত্বককে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সহায়ক। প্রতিদিন আমাদের ১০০ মাইক্রোগ্রাম সেলেনিয়াম প্রয়োজন। রোদে পোড়া ত্বক, বলিরেখা, ব্রণ, যে কোনো সমস্যার জন্য আলফা হাইড্রক্সি (Alpha hydroxy) ভালো কাজ দেয়। স্বাভাবিকভাবে নানারকম ফল যেমন- আনারস, কমলা, আপেল, আঙ্গুর এগুলোতে আলফা হাইড্রক্সি থাকে। ত্বকের মরা কোষ সরিয়ে দেয় আলফা হাইড্রক্সি। এতে ত্বক সতেজ হয়ে উঠে।

রোদ এড়িয়ে চলা, সুষম খাদ্যগ্রহণ, প্রচুর পানি পান ও নিয়মিত ব্যায়াম, অধূমপায়ী হওয়া এসব সুন্দর ত্বকের পূর্বশর্ত। আশা করি সচেতনতার মাধ্যমে আমাদের সবার ত্বক হবে স্বাস্থ্যোজ্জ্বল, লাবণ্যময়।

 

ছবি- সংগৃহীত: ইমেজেসবাজার.কম

সম্পর্কিত লেখা

ভিটামিন সি vs আলফা আরবুটিন | ব্রাইটেনিংয়ের জন্য কোনটি বেশি কার্যকর?
ত্বকের যত্ন

ভিটামিন সি vs আলফা আরবুটিন | ব্রাইটেনিংয়ের জন্য কোনটি বেশি কার্যকর?

স্কিন ব্রাইটেনিংয়ের জন্য ভিটামিন সি আর আলফা আরবুটিন দু’টোই বেশ ভালো অপশন। ব্রাইটেনিং মানে এই না যে স্কিন রাতারাতি একদম ফর্সা হয়ে যাবে। বরং স্কিন হবে...

CTM রুটিন জুড়েই থাকুক ভিটামিন-সি!
ত্বকের যত্ন

CTM রুটিন জুড়েই থাকুক ভিটামিন-সি!

স্কিন কেয়ারে যারা নতুন তারা অনেকেই হয়তো ক্যাপশন দেখে ভাবছেন, CTM আবার কী? জটিল কিছু মনে হলেও আসলে ব্যাপারটি খুবই সিম্পল। আমরা স্কিন কেয়ারে প্রধানত যে...

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার জন্য কোন ভিটামিনের কী কাজ?
চুলের যত্ন

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার জন্য কোন ভিটামিনের কী কাজ?

সুষম খাদ্য তালিকায় ভিটামিন অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমাদের চুল, ত্বক, নখের স্বাভাবিক গঠন বজায় রাখা আর পুষ্টি জোগানোতে ভিটামিন বেশ বড় ভূমিকা রাখে।...

ব্রাইট এবং হেলদি স্কিন পেতে ত্বকের যত্নে রাখুন ভিটামিন সি!
ত্বকের যত্ন

ব্রাইট এবং হেলদি স্কিন পেতে ত্বকের যত্নে রাখুন ভিটামিন সি!

আচ্ছা, ব্রাইট ও হেলদি স্কিন বলতে আমরা কেমন স্কিনকে বুঝি, বলুন তো? এমন স্কিন যেখানে থাকবে না কোনো দাগ বা স্পট। সাথে নেই একনে বা ব্লেমিশ এর মত সমস্যাও!...

আরও পড়ুন

ত্বকের যত্নে অ্যান্টি অক্সিডেন্ট কতটা গুরুত্বপূর্ণ জানা আছে কি?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে অ্যান্টি অক্সিডেন্ট কতটা গুরুত্বপূর্ণ জানা আছে কি?

সময়ের সাথে সাথে স্কিনকেয়ার ট্রেন্ডে যুক্ত হচ্ছে নানা রকম ইফেক্টিভ ইনগ্রেডিয়েন্ট, যেগুলোর মধ্যে অন্যতম হলো অ্যান্টি অক্সিডেন্ট। এটির নাম মোটামুটি সবার...

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক
চুলের যত্ন

ভিটামিন ই ক্যাপসুল দিয়েই বানিয়ে নিন ত্বক ও চুলের যত্নে ৭টি প্যাক

কেমন হয় বলুনতো, যদি একটি উপাদান দিয়ে চুল এবং ত্বকের যত্ন করা যায়? কি অবাক হচ্ছেন? ভাবছেন, এমন কোন উপাদান কি আছে, যা ত্বক, চুল সবকিছুর সমস্যা সমাধান কর...

স্কিনকেয়ার প্রোডাক্টে ভিটামিন সি-এর কোন ফর্ম সবথেকে বেশি স্ট্যাবল?
ত্বকের যত্ন

স্কিনকেয়ার প্রোডাক্টে ভিটামিন সি-এর কোন ফর্ম সবথেকে বেশি স্ট্যাবল?

ভিটামিন সি-এর আছে অসাধারণ গুণাগুন। তাই রেগুলার স্কিনকেয়ারে অনেকেই হয়তো ভিটামিন সি অ্যাড করেছেন। আমরা সবাই কম বেশি জানি যে, এটি স্কিনের কোলাজেন বৃদ্ধি...

ভিটামিন এ-এর প্রয়োজনীয়তা, অভাবজনিত রোগ এবং এর উৎসগুলো কী কী?
সুস্থতা

ভিটামিন এ-এর প্রয়োজনীয়তা, অভাবজনিত রোগ এবং এর উৎসগুলো কী কী?

শরীরে ভিটামিন এ-এর অভাব অন্ধত্বের অন্যতম প্রধান কারণ। শুধুমাত্র ভিটামিন এ-এর অভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। যার ফলে আপনি বিভিন্ন ধরনের রোগ...

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের সহজ ৭টি উপায়!
ত্বকের যত্ন

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের সহজ ৭টি উপায়!

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার নিয়ে আমরা অনেকেই জানি। রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল, ছোটছোট সবুজ রঙের স্বচ্ছ ক্যাপসুল, সব ফার্মেসিতে পাওয়া যায়। আ...

স্কিনকেয়ার রুটিনে ভিটামিন ই যুক্ত প্রোডাক্ট ইনক্লুড করার বেনিফিটস!
ত্বকের যত্ন

স্কিনকেয়ার রুটিনে ভিটামিন ই যুক্ত প্রোডাক্ট ইনক্লুড করার বেনিফিটস!

গ্লোয়িং ও হেলদি লুকিং স্কিন পেতে তো আমরা প্রত্যেকেই চাই। কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে স্কিন কন্ডিশন এত খারাপ হয়ে যায় যে তখন আয়নায় নিজেকে দেখলেই মনটা...

…