ভিটামিন এ-এর প্রয়োজনীয়তা, অভাবজনিত রোগ এবং এর উৎসগুলো কী কী?

ডাঃ মারুফা আক্তার · Oct 06, 2021 · 1 min read

ভিটামিন এ-এর প্রয়োজনীয়তা, অভাবজনিত রোগ এবং এর উৎসগুলো কী কী?

শরীরে ভিটামিন এ-এর অভাব অন্ধত্বের অন্যতম প্রধান কারণ। শুধুমাত্র ভিটামিন এ-এর অভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। যার ফলে আপনি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারেন খুব সহজেই। তাই যারা ভিটামিন এ যুক্ত খাবার কম খায়, তাদের শরীরে ঘাটতি থেকে যায় এবং তাদের এর অভাবজনিত বিভিন্ন রোগ হতে পারে। ভিটামিন এ-এর প্রয়োজনীয়তা, অভাবজনিত রোগ এবং উৎসগুলো জেনে নিন আজকের আর্টিকেল থেকে।

শরীরে ভিটামিন এ-এর প্রয়োজনীয়তা কী?

দৈনিক খাবারে একজন পূর্ণবয়স্ক নারীর জন্য ভিটামিন এ ৭০০ মাইক্রোগ্রাম থাকা উচিত এবং পূর্ণবয়স্ক পুরুষের জন্য দিনে ৯০০ মাইক্রোগ্রাম ভিটামিন এ থাকা দরকার। শরীরের জন্য এই ভিটামিনের কাজগুলো কী কী সেটাই এখন জানবো।

  • দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে
  • শরীরের কোষ বৃদ্ধিতে সাহায্য করে
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
  • প্রজননক্ষমতা চালু রাখে
  • ত্বক সতেজ রাখে
  • টিউমার ও ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা করে
  • কোষ, ত্বক, দাঁত ও অস্থি গঠনে ভূমিকা রাখে

অভাবজনিত রোগ

শিশুদের শরীরে ভিটামিন এ-এর অভাব থাকলে শিশুর স্বাভাবিক বিকাশে বিঘ্ন ঘটে। ৯ মাস থেকে ৪ বছরের শিশুদের মধ্যে ভিটামিন এ অভাবজনিত রোগ বেশি দেখা যায়। ক্যারাটোম্যালেসিয়া রোগটিতে বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত হয় পাঁচ বছরের শিশুরা, যার ফলে কর্ণিয়ায় ক্ষত সৃষ্টি হয়। যদি এই রোগের দ্রুত চিকিত্‍সা করা না হয় তাহলে অন্ধ হয়ে যেতে পারে অথবা মৃত্যু পর্যন্ত হতে পারে। ভিটামিন এ সঠিক মাত্রায় শিশুর শরীরে না থাকলে হাম ও ডায়রিয়া দেখা দেয়। এছাড়া আরও কিছু অভাবজনিত রোগ হতে পারে। সেগুলো সম্পর্কে জেনে নেই চলুন।

১) রাতকানা

ভিটামিন এ-এর অভাবে সব থেকে বেশী যে রোগটি হওয়ার সম্ভাবনা থাকে সেটি হল ‘রাতকানা রোগ’। রাতকানা রোগ হলে রোগী দিনের বেলায় অর্থাৎ সানলাইটে স্বাভাবিক চলাফেরা করতে পারে। কিন্তু রাতের বেলায় দেখতে অসুবিধা হয়। অনেকে রাতে একেবারে দেখতে পায় না, আবার অনেকে ভুল দেখে।

২) রক্ত স্বল্পতা

ভিটামিন এ শরীরে কম থাকলে আয়রন ফাংশন ব্যাহত হয়, ফলে রক্ত স্বল্পতা দেখা দেয়। যার থেকে অ্যানিমিয়া হবার সম্ভাবনা থেকে যায়।

৩) ত্বকে প্রিম্যাচিউর এজিং সাইন

শরীরে এই ভিটামিনের অভাব হলে ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যায়। কম বয়সে মুখে বলিরেখা দেখা দেয়, বার্ধক্যের ছাপ চলে আসে।

৪) ক্যান্সারের ঝুঁকি

গবেষণা থেকে জানা গিয়েছে যে ২১% মানুষের শরীরে টিউমার বা স্কিন ক্যান্সার হয় ভিটামিন এ-এর অভাবে (তথ্যসূত্র- উইকিপিডিয়া)

কোন খাবারে পাবেন ভিটামিন এ?

ভিটামিন এ মূলত ক্যারোটিন থেকে তৈরী হয়। ভিটামিন এ তৈরীর উৎস দু’টি, প্রাণীজাত এবং উদ্ভিদজাত।

উদ্ভিদজাত উৎস হল হলুদ ও সবুজ শাকসবজি এবং রঙিন ফলমূল, সাধারণত যে শাকসবজি বা ফলের রঙ যত গাঢ় হয় তাতে ভিটামিন এ বেশি পরিমাণে থাকে। এছাড়া গাজর, মিষ্টি কুমড়ো, পাকা পেঁপে, মাখন, ব্রোকলি, কমলা লেবু, বাদাম, অ্যাভোকাডো, চীজ ইত্যাদিতে ভিটামিন এ থাকে।

প্রাণীজাত উৎস হল মূলত মাংসাশী প্রাণী, মাছের তেল বা তেলযুক্ত মাছ। মাংস, ডিম, কলিজা ইত্যাদি খাবার থেকে ভিটামিন এ পাওয়া যায়। শিশুর শরীরে ভিটামিন এ এর অভাব দূর করতে মায়ের বুকের দুধ, ৬ মাস পূর্ণ হলে সবুজ-হলুদ শাকসবজি, ফলমূল, ডিম এগুলো খাওয়াতে হবে।

প্রেগনেন্সিতে ভিটামিন এ-এর প্রয়োজনীয়তা

গর্ভাবস্থায় একজন নারীর শরীরে তার নিজের এবং গর্ভের সন্তানের জন্য ভিটামিন এ এর চাহিদা বৃদ্ধি পায়। গর্ভাবস্থায় নারীদের রাতকানা রোগ রোধে আলাদা করে ভিটামিন এ ট্যাবলেট খাওয়ানোর প্রয়োজন নেই। প্রয়োজনের অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ করা উচিত নয়। অতিরিক্ত ভিটামিন এ শরীরে বিরূপ প্রভাব ফেলে, যেমন হাড় এবং জয়েন্টে পেইন, বমি বমি ভাব, চোখে ঝাপসা দেখা, ত্বক খসখসে হয়ে যাওয়া ইত্যাদি। প্রেগনেন্সিতে ভিটামিন এ-এর চাহিদা পূরণে পুষ্টিকর খাবার খাওয়াই যথেষ্ট।

ফার্স্ট ট্রাইমেস্টারে অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ গর্ভের শিশুর জন্য ক্ষতির কারণ হতে পারে। বাচ্চার ইমিউনিটি ফাংশন ও গ্রোথের জন্য এই ভিটামিনেরও প্রয়োজন, তাই পরিমিত পরিমাণে ভিটামিন এ গ্রহণ করা উচিত। এই ব্যাপারে ডাক্তারের সাথে বিস্তারিত আলোচনা করে নিতে হবে।

তাহলে ভিটামিন এ-এর প্রয়োজনীয়তা, অভাবজনিত রোগ এবং উৎসগুলো আমরা এতক্ষণে জেনে নিয়েছি। আমাদেরকে অবশ্যই ভিটামিন এ-এর অভাবজনিত এসব রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য সতর্ক থাকতে হবে। সুতরাং প্রতিদিনের খাবারে আমরা এমন কিছু রাখবো যাতে ভিটামিন এ রয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার জন্য কোন ভিটামিনের কী কাজ?
চুলের যত্ন

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার জন্য কোন ভিটামিনের কী কাজ?

সুষম খাদ্য তালিকায় ভিটামিন অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমাদের চুল, ত্বক, নখের স্বাভাবিক গঠন বজায় রাখা আর পুষ্টি জোগানোতে ভিটামিন বেশ বড় ভূমিকা রাখে।...

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে কী করে বুঝবেন?
সুস্থতা

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে কী করে বুঝবেন?

'ভিটামিন ডি' করোনাকালে বেশ পরিচিত হয়ে উঠেছে লোকমুখে, বিশেষত এর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী গুণটির জন্য। যদিও এই ‘সান শাইন ভিটামিন’ এর রয়েছে আরো নান...

ভিটামিন সি vs আলফা আরবুটিন | ব্রাইটেনিংয়ের জন্য কোনটি বেশি কার্যকর?
ত্বকের যত্ন

ভিটামিন সি vs আলফা আরবুটিন | ব্রাইটেনিংয়ের জন্য কোনটি বেশি কার্যকর?

স্কিন ব্রাইটেনিংয়ের জন্য ভিটামিন সি আর আলফা আরবুটিন দু’টোই বেশ ভালো অপশন। ব্রাইটেনিং মানে এই না যে স্কিন রাতারাতি একদম ফর্সা হয়ে যাবে। বরং স্কিন হবে...

পুরো শরীরে ব্যথা! কীভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে?
সুস্থতা

পুরো শরীরে ব্যথা! কীভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে?

চেম্বারে প্রায়ই এমন কিছু রোগী আসেন, যারা প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেন, 'পুরো শরীরে ব্যথা!' এই কথা বলতেও তারা খুব বিব্রতবোধ করেন। অনেকেই জানান যে এ...

আরও পড়ুন

CTM রুটিন জুড়েই থাকুক ভিটামিন-সি!
ত্বকের যত্ন

CTM রুটিন জুড়েই থাকুক ভিটামিন-সি!

স্কিন কেয়ারে যারা নতুন তারা অনেকেই হয়তো ক্যাপশন দেখে ভাবছেন, CTM আবার কী? জটিল কিছু মনে হলেও আসলে ব্যাপারটি খুবই সিম্পল। আমরা স্কিন কেয়ারে প্রধানত যে...

স্কিনকেয়ার রুটিনে ভিটামিন ই যুক্ত প্রোডাক্ট ইনক্লুড করার বেনিফিটস!
ত্বকের যত্ন

স্কিনকেয়ার রুটিনে ভিটামিন ই যুক্ত প্রোডাক্ট ইনক্লুড করার বেনিফিটস!

গ্লোয়িং ও হেলদি লুকিং স্কিন পেতে তো আমরা প্রত্যেকেই চাই। কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে স্কিন কন্ডিশন এত খারাপ হয়ে যায় যে তখন আয়নায় নিজেকে দেখলেই মনটা...

ব্রাইট এবং হেলদি স্কিন পেতে ত্বকের যত্নে রাখুন ভিটামিন সি!
ত্বকের যত্ন

ব্রাইট এবং হেলদি স্কিন পেতে ত্বকের যত্নে রাখুন ভিটামিন সি!

আচ্ছা, ব্রাইট ও হেলদি স্কিন বলতে আমরা কেমন স্কিনকে বুঝি, বলুন তো? এমন স্কিন যেখানে থাকবে না কোনো দাগ বা স্পট। সাথে নেই একনে বা ব্লেমিশ এর মত সমস্যাও!...

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের সহজ ৭টি উপায়!
ত্বকের যত্ন

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারের সহজ ৭টি উপায়!

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার নিয়ে আমরা অনেকেই জানি। রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল, ছোটছোট সবুজ রঙের স্বচ্ছ ক্যাপসুল, সব ফার্মেসিতে পাওয়া যায়। আ...

ত্বকের যত্নে ভিটামিন কতটা কার্যকর জানেন কি?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ভিটামিন কতটা কার্যকর জানেন কি?

রুক্ষ ত্বক নিয়ে সৌন্দর্য সচেতন মানুষের নেই চিন্তার শেষ। ত্বক নিয়ে দুশ্চিন্তায় ভোগা মানুষ একের পর এক বাজারের বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেও অনেক সময় পান...

তারুণ্য ধরে রাখতে ভিটামিন-ই কীভাবে কাজ করে?
ত্বকের যত্ন

তারুণ্য ধরে রাখতে ভিটামিন-ই কীভাবে কাজ করে?

সময়ের সাথে সাথে বদলে যায় অনেক কিছুই। তেমনি বদলাতে থাকে আমাদের শারীরিক বৈশিষ্ট্যগুলোও। আমাদের বয়স যেমন বেড়ে চলে তেমনি বয়সের ছাপটাও আমাদের ত্বকে তার অস্...

…