পুরো শরীরে ব্যথা! কীভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে?

মাহমুদা রোজী · Mar 30, 2022 · 1 min read

পুরো শরীরে ব্যথা! কীভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে?

চেম্বারে প্রায়ই এমন কিছু রোগী আসেন, যারা প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেন, 'পুরো শরীরে ব্যথা!' এই কথা বলতেও তারা খুব বিব্রতবোধ করেন। অনেকেই জানান যে এই সমস্যা অনেকদিন ধরে চলছে! এমনিতেই ব্যথা ভালো হয়ে যাবে, এমনটা ভেবে কোনো চিকিৎসকের শরনাপন্ন হয়নি। জানতে পারলাম কিছু রোগী মাঝে মাঝে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ব্যথার মেডিসিন নিয়েছেন, কখনো ব্যথা কিছুটা কমেছে, পরবর্তীতে মেডিসিনের কার্যকারিতা শেষ হবার পর ব্যথা আবার ফিরে এসেছে।

কেস স্ট্যাডি করে দেখা গেছে, এমন সমস্যায় আক্রান্ত রোগীর মধ্যে নারীদের সংখ্যা প্রায় দ্বিগুণ। তার মানে হলো পুরুষদের চেয়ে নারীদের এই সমস্যা বেশি হচ্ছে। কিন্তু কেন? আসুন এবার আমরা জানার চেষ্টা করি, সারা শরীরে ব্যথা হওয়ার কারণ কী আর কীভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। ফিজিওথেরাপি কনসালট্যান্ট অ্যান্ড জেরোন্টলজিস্ট এর কাছ থেকে জেনে নিন এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

পুরো শরীরে ব্যথা কেন হয়?

এই সমস্যার অন্যতম কারণ হিসেবে দেখা যায় ভিটামিন ডি এর অভাব। ভিটামিন ডি এর অভাব কেন হয় সেটা আগে জেনে নিতে হবে।

পুরো শরীরে ব্যথা ১) স্থুলতার কারণে ভিটামিন ডি এর ঘাটতি হতে পারে কেননা স্থুলতা দেহের রক্ত প্রবাহকে ধীর করে দেয়। ২) সূর্যের সংস্পর্শে না আসার কারণে শরীরে ভিটামিন ডি এর অভাব ঘটে। ৩) সঠিক পরিমাণে ভিটামিন ডি জাতীয় খাবার না খেলে শরীরে এর ঘাটতি হয়। ৪) শরীরে যদি ভিটামিন ডি সঠিকভাবে শোষিত না হয়, তবে এটি অনেক রোগের ঝুঁকি বাড়ায়।

ভিটামিন ডি এর ঘাটতির লক্ষণগুলো কী কী?

  • ঘন ঘন শ্বাসকষ্ট
  • অবসাদ
  • মাথা ঘেমে যাওয়া
  • অতিরিক্ত ঘুম
  • হাড় ব্যথা
  • পেশীর দুর্বলতা
  • অকারণেই ক্লান্ত হয়ে পড়া

আর কী কী সমস্যা হতে পারে?

ভিটামিন ডি এর প্রধান উৎস সূর্যের আলো। এর অভাবে পুরো শরীরে ব্যথা হতে পারে, সাথে আরও নানা ধরনের অসুবিধা হতে পারে। যেমন-

১) ঘন ঘন সর্দি-কাশি হওয়া। ভিটামিন ডি এর অভাবে শ্বাসতন্ত্রে ঘন ঘন সংক্রমণ হতে পারে। ২) সকালবেলা হাড়ের গিঁটে গিঁটে ব্যথা ও আড়ষ্টতা অনুভব হতে পারে। ৩) শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এতে করে বিভিন্ন রোগে সংক্রমিত হওয়ার চান্স বেড়ে যায়। ৪) ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। তাই এর অভাবে হাড়ে, পিঠে ও কোমরে ব্যথা হয়ে থাকে। ৫) অনেকে হাড় শক্ত করার জন্য ক্যালসিয়াম ট্যাবলেট খান। কিন্তু যথেষ্ট ভিটামিন ডি শরীরে না থাকলে এই ক্যালসিয়াম খুব একটা কাজে আসে না। ফলে হাড় নরম ও ভঙ্গুর হয়ে যায়। ৬)  যেকোনো আঘাত বা অপারেশন হলে যদি রক্তে ভিটামিন ডি এর ঘাটতি থাকে, তবে সহজে ক্ষত শুকাতে চায় না।

৭) হাড়ের ক্ষয় মূলত ভিটামিন ডি এর অভাবের জন্য হয়ে থাকে। মেনোপজের পর বেশিরভাগ নারীরই হাড় ক্ষয় হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়।

৮) শিশু ও প্রাপ্তবয়স্ক যেকোনো বয়সীদেরই ভিটামিন ডি এর অভাবে মাংসপেশীতে ব্যথা হতে পারে। ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেটস এবং প্রাপ্তবয়স্কদের অস্টিওম্যালাশিয়া হতে দেখা যায়।

সারা শরীরে ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়

আগে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞের সাথে কনসাল্ট করতে হবে। কারণটা খুঁজে বের করে সেই অনুযায়ী লাইফস্টাইলে চেঞ্জ আনতে হবে। হাইপোপ্যারাথাইরয়েডিসম, লিভারের রোগসহ আরও কিছু অসুখে শরীরে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের মাত্রা কমে যেতে পারে। সারা শরীরে ব্যথা থাকলে হুটহাট করে পেইন কিলার খেয়ে নিবেন না! ভিটামিন ডি এর ঘাটতি থেকে যেহেতু এই সমস্যাটা হয়, তাই ভিটামিন ডি এর উৎস সম্পর্কে আগে আপনাকে জানতে হবে এবং খাদ্যতালিকায় এই খাবারগুলো অবশ্যই রাখতে হবে।

ভিটামিন ডি এর উৎস

১. সূর্যের আলো ভিটামিন ডি এর প্রধান উৎস। ভিটামিন ডি এর অভাব পূরণের জন্য সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ১০-২০ মিনিট রোদ গায়ে লাগান। সকালের হালকা রোদে সামান্য ব্যায়ামও করতে পারেন।

২. বিভিন্ন সামুদ্রিক মাছে রয়েছে ভিটামিন ডি, যেমনঃ স্যামন, টুনা ফিশ ইত্যাদি। এছাড়াও মাশরুম, ডিম, দুধ, কলিজা, গরুর মাংসে ভিটামিন ডি পাওয়া যাবে। দুধ ও দুগ্ধজাত খাবার (মাখন, পনির ইত্যাদি) ভিটামিন ডি এর ভালো সোর্স।

একটু জানিয়ে রাখছি, ফাইব্রোমায়ালজিয়া নামে একটি রোগ আছে যাতে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হতে পারে। এছাড়া বাতের সমস্যা থেকেও সারা শরীরে ব্যথা হতে পারে। নিয়মিত ব্যায়াম করুন, সময়মতো ঘুমান, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সচেতনতা সুস্থতার প্রথম ধাপ। তাই সচেতন হোন, সুস্থ থাকুন।

  ছবি- সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে কী করে বুঝবেন?
সুস্থতা

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে কী করে বুঝবেন?

'ভিটামিন ডি' করোনাকালে বেশ পরিচিত হয়ে উঠেছে লোকমুখে, বিশেষত এর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী গুণটির জন্য। যদিও এই ‘সান শাইন ভিটামিন’ এর রয়েছে আরো নান...

রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই করলে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয় কি?
ত্বকের যত্ন

রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই করলে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয় কি?

আমাদের সকলেরই জানা আছে যে ভিটামিন ডি আমরা সূর্যের আলো থেকে পেয়ে থাকি এবং এইটাই বেস্ট সোর্স। হ্যাঁ, অবশ্যই তাই। এতে কোনো সন্দেহ নেই, কেননা যখন সান লাইট...

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার জন্য কোন ভিটামিনের কী কাজ?
চুলের যত্ন

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার জন্য কোন ভিটামিনের কী কাজ?

সুষম খাদ্য তালিকায় ভিটামিন অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমাদের চুল, ত্বক, নখের স্বাভাবিক গঠন বজায় রাখা আর পুষ্টি জোগানোতে ভিটামিন বেশ বড় ভূমিকা রাখে।...

ভিটামিন সাপ্লিমেন্টস ত্বক ও চুলের জন্য কি আসলেই বেনিফিসিয়াল?
বিউটি টিপস

ভিটামিন সাপ্লিমেন্টস ত্বক ও চুলের জন্য কি আসলেই বেনিফিসিয়াল?

জাপানে একটি কথা বেশ প্রচলিত আছে, মানুষের বাহ্যিক সৌন্দর্য আসে ভেতর থেকে। জাপানিজরা বিশ্বাস করে সুন্দর ত্বক ও চুলের গোপন রহস্য হলো ব্যালেন্সড ডায়েট, পর...

আরও পড়ুন

মহিলাদের হাড় ক্ষয় কেন হয়, লক্ষণ ও ব্যথা নিয়ন্ত্রণের উপায়
সুস্থতা

মহিলাদের হাড় ক্ষয় কেন হয়, লক্ষণ ও ব্যথা নিয়ন্ত্রণের উপায়

বয়স বাড়ার সাথে সাথে হাড় ক্ষয় খুবই সাধারণ একটি শারীরিক সমস্যা। সাধারণত পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এর প্রবণতা কয়েকগুণ বেশি। আমাদের দেশে মা, খালা, ফুপ...

ভিটামিন এ-এর প্রয়োজনীয়তা, অভাবজনিত রোগ এবং এর উৎসগুলো কী কী?
সুস্থতা

ভিটামিন এ-এর প্রয়োজনীয়তা, অভাবজনিত রোগ এবং এর উৎসগুলো কী কী?

শরীরে ভিটামিন এ-এর অভাব অন্ধত্বের অন্যতম প্রধান কারণ। শুধুমাত্র ভিটামিন এ-এর অভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। যার ফলে আপনি বিভিন্ন ধরনের রোগ...

আচমকা ঘাড়ে ব্যথা কেন হয় এবং পরিত্রাণের উপায় কী?
সুস্থতা

আচমকা ঘাড়ে ব্যথা কেন হয় এবং পরিত্রাণের উপায় কী?

ঘুম থেকে ওঠার পর ঘাড় নাড়াতেই ব্যথা শুরু হলো শায়লার। ভেবেছিলো কিছুক্ষণ পর সেরে যাবে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ব্যথা আর অস্বস্তি বাড়তে লাগলো। ঘাড় এপা...

অল্প বয়সেই কোমর ব্যথা? কারণ ও পরিত্রাণের উপায় জেনে থাকুন ফিট!
ফিটনেস

অল্প বয়সেই কোমর ব্যথা? কারণ ও পরিত্রাণের উপায় জেনে থাকুন ফিট!

আরিফুল হক, বয়স ৩৫। কিছুদিন ধরেই তার কোমরের কাছ থেকে ব্যথা হয়ে পায়ের দিকে চলে যায়। ব্যথার ধরনটা কিছুটা অদ্ভুত। অনেকটা ঝিম ঝিম কিংবা অবশ অবশ লাগে। তিনি...

ভিটামিন সি vs আলফা আরবুটিন | ব্রাইটেনিংয়ের জন্য কোনটি বেশি কার্যকর?
ত্বকের যত্ন

ভিটামিন সি vs আলফা আরবুটিন | ব্রাইটেনিংয়ের জন্য কোনটি বেশি কার্যকর?

স্কিন ব্রাইটেনিংয়ের জন্য ভিটামিন সি আর আলফা আরবুটিন দু’টোই বেশ ভালো অপশন। ব্রাইটেনিং মানে এই না যে স্কিন রাতারাতি একদম ফর্সা হয়ে যাবে। বরং স্কিন হবে...

যৌনবাহিত রোগ কী, জানেন?
সুস্থতা

যৌনবাহিত রোগ কী, জানেন?

নারী-পুরষের মাঝের জৈবিক সম্পর্ক একটি স্বাভাবিক বিষয়। তবে এ সম্পর্ক যদি অনিরাপদ হয় তবে তা হতে পারে আত্নঘাতী। একদিকে যেমন তা অনিচ্ছাকৃত গর্ভধারণের কারণ...

…