রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই করলে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয় কি?

মাহনাজ রহমান · Dec 06, 2023 · 1 min read

রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই করলে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয় কি?

আমাদের সকলেরই জানা আছে যে ভিটামিন ডি আমরা সূর্যের আলো থেকে পেয়ে থাকি এবং এইটাই বেস্ট সোর্স। হ্যাঁ, অবশ্যই তাই। এতে কোনো সন্দেহ নেই, কেননা যখন সান লাইট আমাদের ত্বকে এসে পরে তখন স্কিনের নিচে থাকা কোলেস্টেরলে UVB আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করে। কিন্তু আবার এই অতিবেগুনি রশ্মি কিন্তু আমাদের স্কিনের জন্য ক্ষতিকর, কারণ এটি সানবার্ন ও স্কিন ক্যান্সারের কারণও হতে পারে। তাহলে করণীয় কী? রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই করলে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয় কি? চলুন এই কনফিউশনগুলো ক্লিয়ার করি আজ।

রোদ মানেই কি ভিটামিন ডি?

গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি আমরা Mid day অর্থাৎ ১০টা - ৩টার মধ্যে পেয়ে থাকি। আমাদের অনেকের ভুল ধারণা রয়েছে যে ভোরের আলো থেকে আমরা ভিটামিন ডি পাই। কিন্তু স্কিনে ভিটামিন ডি ইফেক্টিভলি প্রোডিউস হওয়ার জন্য একটি নির্দিষ্ট অ্যাঙ্গেলে সান রে প্রয়োজন। ভোরের দিকে কুয়াশা থাকে অনেক সময়, সান রে এর ইনটেন্সিটি কম থাকে যা ভিটামিন ডি সিন্থেসিসের জন্য এনাফ না।

ভিটামিন ডি

কতক্ষণ রোদে থাকা উচিত?

এই সময়টা আসলে নির্ভর করে বেশ কয়েকটি ফ্যাক্টরের উপর। যেমন- স্কিনটোন, লোকেশন, সান রে ইনটেন্সিটি ইত্যাদি। ফেয়ার স্কিনে ভিটামিন ডি তৈরি হতে যেটুকু সময় লাগে, ডাস্কি স্কিনে সেইম অ্যামাউন্টে ভিটামিন ডি তৈরি হতে সময় তুলনামূলক বেশি লাগে। সপ্তাহে অন্তত দু’দিন ১০-৩০ মিনিটের সান এক্সপোজারই এনাফ ভিটামিন ডি-এর জন্য।

সানস্ক্রিন কীভাবে কাজ করে?

ফিজিক্যাল সানস্ক্রিন মিনারেল সানস্ক্রিন নামেও পরিচিত। এটি মূলত সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মিকে রিফলেক্ট ও হিটে ট্রান্সফর্ম করার মাধ্যমে আমাদের ত্বককে সুরক্ষিত রাখে। অন্যদিকে কেমিক্যাল সানস্ক্রিন হলো এমন এক ধরনের সানস্ক্রিন যেটি সরাসরি আমাদের ত্বকের বাইরের লেয়ারে অ্যাবজর্ব হয়ে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে স্কিনকে প্রোটেকটেড রাখে। ইউভি রে কে মূলত হিটে ট্রান্সফর্ম করে অর্থাৎ ইনঅ্যাকটিভ করে দেয়।

রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই vs ভিটামিন ডি প্রোডাকশন

The U.S. Department of Health ও Human Services and the World Health Organization’s International Agency of Research on Cancer panel প্রকাশিত হয়েছে যে, সরাসরি সূর্য থেকে পাওয়া UV radiation কে carcinogen বলা হয়, যা শরীরের ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। American Academy of Dermatology (AAD) এর মতে, সানস্ক্রিন মূলত এই ক্ষতিকর রশ্মি (UVA ও UVB) থেকে আমাদের ত্বককে সুরক্ষিত রাখে।

রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই vs ভিটামিন ডি প্রোডাকশন

সানস্ক্রিন অ্যাপ্লাই করলে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দিবে কিনা, এটা নিয়ে গবেষণা হয়েছে। শর্ট টার্ম স্টাডিতে দেখা গেছে ফেইসে, হাতে, পায়ে সানস্ক্রিন ব্যবহার করলে তা আমাদের বডিতে ভিটামিন ডি-এর প্রোডাকশন ব্লক করে দেয় না।

চলুন আরো কিছু মতামত দেখে নেই

১) লন্ডনের কিংস কলেজের প্রফেসর অ্যান্টনি ইয়াং তার গবেষণায় বলেন, ‘সানস্ক্রিন ব্যবহারে সানবার্ন ও স্কিন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। তবে শরীরে ভিটামিন ডি তৈরির ক্ষেত্রে তা বাধা প্রদান করে না।'

২) ব্রিটিশ জার্নাল অফ ডার্মাটোলজিতে প্রকাশিত হওয়া তথ্য থেকেও জানা যায় যে সানস্ক্রিন ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে প্রতিরোধ করবে, কিন্তু ভিটামিন ডি সিন্থেসিসে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না।

৩) আবার কিছু ডার্মাটোলজিস্ট মনে করেন যে, সানস্ক্রিন যেহেতু স্কিনে ওভারঅল ইউভি রেডিয়েশন লিমিট করে দিচ্ছে, তাই এটি স্কিনে ভিটামিন ডি-এর প্রোডাকশন কিছুটা হলেও কমিয়ে দিতে পারে। সেক্ষেত্রে তারা সপ্তাহে দু'দিন অল্প কিছুক্ষণের জন্য আনপ্রোটেকটেড সান এক্সপোজার সাজেস্ট করছেন।

বেশিরভাগ ক্লিনিক্যাল স্টাডি বলছে যে রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই করলে ভিটামিন ডি-এর ডেফিসিয়েন্সি হয় না, বরং ত্বকের বিভিন্ন সমস্যা প্রিভেন্ট করা যায়। তাই এটি নিয়ে চিন্তার কিছু নেই। American Academy of Dermatology (AAD) এর মতে, ডে টাইমে রেগুলার সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে, যার মধ্যে থাকতে হবে-

  • Titanium Dioxide
  • Avobenzone
  • Zinc oxide
  • Octinoxate
  • Oxybenzone
  • Homosalate

ভিটামিন ডি-এর অন্যান্য সোর্স

আমরা সান রে ছাড়া অন্য সোর্স থেকেও এই ভিটামিন পেতে পারি। যেমন- ফিশ লিভার অয়েল, সামুদ্রিক মাছ, চিজ, ডিমের কুসুম, কলিজা, মাশরুম, ওটমিল এগুলো ভিটামিন ডি-এর খুব ভালো উৎস।

ভিটামিন ডি-এর অন্যান্য সোর্স

বাচ্চারা সানস্ক্রিন ব্যবহার করতে পারবে?

American Academy of Dermatology (AAD) এর মতে ৬ মাস বয়সের পর থেকে সানস্ক্রিন ব্যবহার করতে পারবে, তার আগে না। বেবিদের শুধু সেই সব সানস্ক্রিন ব্যবহার করতে দেওয়া যেতে পারে যেগুলোতে Titanium Dioxide ও Zinc oxide আছে। এখন আলাদা সানস্ক্রিনও কিনতে পাওয়া যায় বেবিদের জন্য।

সানট্যান, এজিং সাইনস, আনইভেন স্কিনটোন, স্কিন ক্যান্সার এগুলো প্রিভেন্ট করতে প্রোটেকশন হিসেবে আমাদের রেগুলার সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এর কোনো বিকল্প নেই। সেই সাথে ভিটামিন ডি আছে এমন ফুড রেগুলার ডায়েট চার্টে রাখতে হবে। সুস্থ থাকার জন্য প্রোপার সান প্রোটেকশনের সাথে ভিটামিন ডি-এর অন্যান্য সোর্স বেছে নেওয়া বেস্ট ডিসিশন। আর শরীরে যদি এই ভিটামিনের ডেফিসিয়েন্সি থেকে থাকে, তাহলে চিকিৎসকের সাজেশন অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করুন।

  ছবি- সাটারস্টক, সাজগোজ লেখা- মাহনাজ রহমান, নিউট্রিশনিস্ট

Products in this article

সম্পর্কিত লেখা

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে কী করে বুঝবেন?
সুস্থতা

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে কী করে বুঝবেন?

'ভিটামিন ডি' করোনাকালে বেশ পরিচিত হয়ে উঠেছে লোকমুখে, বিশেষত এর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী গুণটির জন্য। যদিও এই ‘সান শাইন ভিটামিন’ এর রয়েছে আরো নান...

পুরো শরীরে ব্যথা! কীভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে?
সুস্থতা

পুরো শরীরে ব্যথা! কীভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে?

চেম্বারে প্রায়ই এমন কিছু রোগী আসেন, যারা প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেন, 'পুরো শরীরে ব্যথা!' এই কথা বলতেও তারা খুব বিব্রতবোধ করেন। অনেকেই জানান যে এ...

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!
বিউটি টিপস

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!

টিনেজ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক আমাদের সবার জন্যেই স্কিন কেয়ার অত্যন্ত জরুরী। যেকোন সমস্যার সমাধান চাওয়ার আগে খুব ভালো হয় যদি সমস্যা শুরু হওয়ার আগেই...

সানস্ক্রিন ব্যবহারে এড়িয়ে চলুন এই ১০টি ভুল
বিউটি টিপস

সানস্ক্রিন ব্যবহারে এড়িয়ে চলুন এই ১০টি ভুল

তীব্র দাবদাহের মাধ্যমে গ্রীষ্মকাল নিজের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই। গ্রীষ্মের প্রচন্ড রোদে থাকে উচ্চমাত্রায় আল্ট্রা-ভায়োলেট রশ্মি, যার কারণ...

আরও পড়ুন

সান ড্যামেজ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে বেস্ট সানস্ক্রিন!
রিভিউ

সান ড্যামেজ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে বেস্ট সানস্ক্রিন!

ত্বকে বেশির ভাগ সমস্যা-ই সৃষ্টি করে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি। এর জন্য বেসিক স্কিন কেয়ারে সব সময় বলা হয় ‘দিনের বেলা স্কিন কেয়ারে সানস্ক্রিন অ্যাপ্লা...

সানস্ক্রিনের ব্যবহার নিয়ে প্রচলিত ভুল ধারণা ও টুকটাক জিজ্ঞাসা
ত্বকের যত্ন

সানস্ক্রিনের ব্যবহার নিয়ে প্রচলিত ভুল ধারণা ও টুকটাক জিজ্ঞাসা

বাড়ির বাইরে যাওয়ার প্রিপারেশন নিতে কত কিছু নিয়ে ভাবতে হয়, তাই না? ওয়াটার বোতল, সানগ্লাস, ছাতা সবকিছু ঠিকমতো ব্যাগে নিয়েছেন, কিন্তু সানস্ক্রিন সাথে নেও...

ফিজিক্যাল সানস্ক্রিন vs কেমিক্যাল সানস্ক্রিন | কোনটি আপনার জন্য পারফেক্ট?
ত্বকের যত্ন

ফিজিক্যাল সানস্ক্রিন vs কেমিক্যাল সানস্ক্রিন | কোনটি আপনার জন্য পারফেক্ট?

বলুন তো, দিনের বেলার বাইরে বের হওয়ার আগে কোন প্রোডাক্টটি অ্যাপ্লাই না করলেই নয়? ঠিক ধরেছেন, সানস্ক্রিন! আমাদের স্কিনকেয়ার রুটিনের আল্টিমেট গেইম চেঞ্জা...

সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের প্রোটেকশনে সেরা ৫টি সানস্ক্রিন
ত্বকের যত্ন

সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের প্রোটেকশনে সেরা ৫টি সানস্ক্রিন

ত্বকের সমস্যা হলে আমরা কারণ খুঁজে বের করি। ত্বকে ছোপ ছোপ দাগ হোক বা অল্প বয়সের বুড়িয়ে যাওয়া- একটু খেয়াল করে দেখবেন যে সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট...

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার জন্য কোন ভিটামিনের কী কাজ?
চুলের যত্ন

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার জন্য কোন ভিটামিনের কী কাজ?

সুষম খাদ্য তালিকায় ভিটামিন অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমাদের চুল, ত্বক, নখের স্বাভাবিক গঠন বজায় রাখা আর পুষ্টি জোগানোতে ভিটামিন বেশ বড় ভূমিকা রাখে।...

টিনেজ থেকেই রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই করা কেন জরুরি?
ত্বকের যত্ন

টিনেজ থেকেই রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই করা কেন জরুরি?

বলা হয়ে থাকে, দিনের বেলা সানস্ক্রিন অ্যাপ্লাই করা মাস্ট। বাইরে বের হওয়ার আগে কিংবা ঘরে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করতে হবে। কিন্তু কেন? সানস্ক্রিন অ্যা...

…