সানস্ক্রিনের ব্যবহার নিয়ে প্রচলিত ভুল ধারণা ও টুকটাক জিজ্ঞাসা

রুজাইয়াত তানজিল · Apr 04, 2022 · 1 min read

সানস্ক্রিনের ব্যবহার নিয়ে প্রচলিত ভুল ধারণা ও টুকটাক জিজ্ঞাসা

বাড়ির বাইরে যাওয়ার প্রিপারেশন নিতে কত কিছু নিয়ে ভাবতে হয়, তাই না? ওয়াটার বোতল, সানগ্লাস, ছাতা সবকিছু ঠিকমতো ব্যাগে নিয়েছেন, কিন্তু সানস্ক্রিন সাথে নেওয়া হয়েছে তো? ‘আমি তো জাস্ট গাড়িতে যাবো আর আসবো, রোদে তো বের হচ্ছি না’ কিংবা ‘একবার তো সানস্ক্রিন দিলাম, আবার সাথে কেন নিতে হবে?’ সানস্ক্রিন নিয়ে কত ধরনের প্রশ্ন বা মিথস যে আছে! সানস্ক্রিনের ব্যবহার নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা আজ ক্লিয়ার করার চেষ্টা করবো। আশা করি আজকের লেখা পড়ে আপনারা সানস্ক্রিন নিয়ে অনেক কিছুই জানতে পারবেন।

জেনে নেই কমন কিছু সানস্ক্রিন মিথস

'মেঘলা দিনে কিংবা ঠান্ডা আবহাওয়াতে সানস্ক্রিনের দরকার নেই'

কাঠফাটা রোদেই যে শুধুমাত্র স্কিনের ক্ষতি হয়, এমনটা ভাবা ভুল। হয়তো আপনি সূর্যের আলো দেখছেন না বা ফিল করছেন না, কিন্তু তাতে আল্ট্রাভায়োলেট রে (ultraviolet ray) এর উপস্থিতি ঠিকই আছে। বরং মেঘাছন্ন থাকলে ইউভি রেডিয়েশন আরও বেশি হয়, তাই মেঘলা দিনেও সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে।

সানস্ক্রিনের ব্যবহার

'শ্যামলা মানুষের সান প্রোটেকশন লাগে নাকি!'

এরকম চিন্তা ভাবনা অনেকেই করেন। স্কিনটোনের সাথে সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের কোনো কানেকশন নেই। গায়ের রং যেমনই হোক শ্যামলা থেকে উজ্জ্বল ফর্সা, সবারই সান প্রোটেকশন প্রয়োজন। না হলে হতে পারে স্কিন ড্যামেজসহ আরও বিভিন্ন ধরনের সমস্যা, যেমন স্কিন ক্যান্সার। আপনি হয়তো প্রথম প্রথম বুঝবেন না, কিন্তু দীর্ঘদিন সানস্ক্রিন ইউজ না করলে একটা সময় পরে স্কিনে ড্যামেজের সাইনগুলো ভিজিবল হতে শুরু করবে।

'মেকআপ প্রোডাক্টসে তো SPF দেওয়া আছে, আলাদা করে সানস্ক্রিনের তো দরকার নেই'

সানস্ক্রিনের ব্যবহার নিয়ে এটি আরেকটি কমন ভুল ধারণা৷ মেকআপ প্রোডাক্টসে অনেক সময় সান প্রোটেকশন ফ্যাক্টর ইনক্লুড করা থাকে, যেমন ধরুন আপনার ফেইস পাউডারে SPF 15+ লেখা। এতে আপনি ফুল প্রোটেকশন পাবেন না। বাসার বাইরে গেলে মিনিমাম SPF 30 ইউজ করা উচিত, SPF 50 হলে আরও ভালো। তাই সানস্ক্রিনের কোনো বিকল্প নেই। মেকআপ করার সময় প্রাইমার দেওয়ার আগে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিন।

 

‘সানস্ক্রিন সকালে একবার দিলেই হয়’

আল্ট্রাভায়োলেট রে খুবই ক্ষতিকর, এটি আপনার স্কিনে সরাসরি পেনিট্রেট করে স্কিন সেলস ড্যামেজ করে। কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা অনেকে পাত্তা দেই না। দিনের শুরুতে একবার সানস্ক্রিন অ্যাপ্লাই করলে সেটা আপানাকে কখনোই ফুল ডে প্রোটেকশন দিবে না। সানস্ক্রিন সানলাইটে ব্রেকডাউন হয় এবং কার্যকারিতা হারায়। SPF অনুযায়ী ৩/৪ ঘন্টা এটি আপনার ত্বককে সুরক্ষিত রাখতে পারে। তাই বাইরে থাকলে ৩-৪ ঘন্টা পার হলে আপনাকে আবার অ্যাপ্লাই করতে হবে।

সানস্ক্রিন

‘ফুল হাতার জামা পরলে সানস্ক্রিন ইউজ না করলেও চলে’

ফুল হাতার জামা কিংবা মাস্ক পরলে সানস্ক্রিন লাগে না, এমন ধারণা অনেকেরই আছে। এটা ভুল! আল্ট্রাভায়োলেট রে বায়ুমণ্ডলের কতগুলো স্তর ভেদ করে পৃথিবীতে আসে, এটা আমরা অনেকেই জানি। তারমানে এই রশ্মি আপনার জামা, মাস্ক সবকিছু ভেদ করে ত্বকের কতটা গভীরে প্রবেশ করতে পারে, সেটা অনুমান করতে পারছেন কি? সুতরাং ফুল স্লিভ ড্রেস কিংবা মাথায় হ্যাট দিয়েও আপনি ফুললি প্রোটেকশন পাবেন না। ফুল হাতার জামা পরলে সানবার্ন কম হতে পারে, কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করতেই হবে!

‘ছায়ায় দাঁড়িয়ে থাকলে সূর্যের আলো ক্ষতি করতে পারে না’

আল্ট্রাভায়োলেট রে পানি, বালি এমনকি মাটি বা ঘাস থেকেও প্রতিফলিত হয়। সুতরাং ছায়ায় থাকলে যে আপনি সূর্যরশ্মি থেকে সুরক্ষিত, এমনটা ভাববেন না। ছায়ায় দাঁড়ালে আপনি তাপ থেকে দূরে থাকতে পারবেন, কিছুটা স্বস্তি পাবেন। সাধারণত ১০-৪ টা পর্যন্ত আল্ট্রাভায়োলেট রে এর প্রভাব থাকে। তাই এ সময় সানস্ক্রিন ছাড়া বের হওয়া ঠিক হবে না।

‘সারাদিন বাসায়ই থাকি, সানস্ক্রিন লাগবে না!’

সানলাইট গ্লাস ভেদ করে তো আপনার বাসায় আসছে, তাই না? আপনি ছাদে যাচ্ছেন, বারান্দায় যাচ্ছেন, জানালার পাশে কাজ করছেন, এতে তো আপনি সূর্যরশ্মির এক্সপোজারে আসছেন! আর কিচেনে যে অনেকক্ষণ ধরে চুলার সামনে দাঁড়িয়ে রান্না করছেন, সেটাও কিন্তু স্কিনের ক্ষতি করছে। তাই সল্যুশন হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করা। সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলে রোদ, তাপ এগুলো নিয়ে আর চিন্তা নেই!

আরুষা

‘সানস্ক্রিন দিলে ভিটামিন ডি ত্বকে পোঁছায় না’

ভিটামিন ডি শরীরের জন্য নিঃসন্দেহে একটা ভাইটাল নিউট্রিয়েন্ট। সূর্যের আলো ভিটামিন ডি-এর ভালো উৎস। সানস্ক্রিনের ব্যবহার ভিটামিন ডি পেনিট্রেশন ব্লক করে না। আর বলা হয়ে থাকে ৫-৩০ মিনিটই যথেষ্ট ভিটামিন ডি পেনিট্রেশনের জন্য। ভিটামিন ডি-এর ঘাটতি পূরণের জন্য সকালের মিষ্টি রোদ গায়ে মাখানোর অভ্যাস করুন। কড়া রোদ ও তীব্র তাপপ্রবাহ থাকলে বেশিক্ষণ সান এক্সপোজারে না থাকাই ভালো।

কিছু বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন

১) সানস্ক্রিন সব ওয়েদারেই ব্যবহার করা উচিত। শুধু গরমেই ইউজ করতে হয়, এমনটা নয়। ডেট এক্সপায়ার্ড হয়ে গেলে সেটা ব্যবহার করবেন না।

২) ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন ইউজ করবেন যেটি UVA ও UVB দুটো থেকেই স্কিনকে সুরক্ষিত রাখবে।

৩) স্কিন টাইপ ও কনসার্ন বুঝে সানস্ক্রিন সিলেক্ট করবেন। মিনারেল বেইজড সানস্ক্রিনে জিংক অক্সাইড অথবা টাইটেনিয়াম ডাই অক্সাইড থাকে, যেটা সান প্রোটেকশনের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে।

৪) রাতে অবশ্যই ডাবল ক্লেনজিং করবেন।  

অথেনটিক সানস্ক্রিন কোথায় পাবো?

বিভিন্ন ব্র্যান্ডের সানস্ক্রিনের কালেকশন পেয়ে যাবেন সাজগোজে। অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরা ( জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

শেষে একটি কথা না বললেই নয়, সানস্ক্রিনকে রেগুলার লাইফের একটা পার্ট করে নিন। যেমন আমরা প্রতিদিন সকালে ব্রাশ করি, আর এটা আমাদের অভ্যাস। ঠিক সেভাবেই সানস্ক্রিনকে ডেইলি রুটিনে যোগ করে নিন। নিজের প্রতি যত্নশীল হোন, ভালো থাকাটা সহজ হবে।

ছবি- সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!
বিউটি টিপস

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!

টিনেজ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক আমাদের সবার জন্যেই স্কিন কেয়ার অত্যন্ত জরুরী। যেকোন সমস্যার সমাধান চাওয়ার আগে খুব ভালো হয় যদি সমস্যা শুরু হওয়ার আগেই...

সানস্ক্রিন ব্যবহারে এড়িয়ে চলুন এই ১০টি ভুল
বিউটি টিপস

সানস্ক্রিন ব্যবহারে এড়িয়ে চলুন এই ১০টি ভুল

তীব্র দাবদাহের মাধ্যমে গ্রীষ্মকাল নিজের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই। গ্রীষ্মের প্রচন্ড রোদে থাকে উচ্চমাত্রায় আল্ট্রা-ভায়োলেট রশ্মি, যার কারণ...

ফিজিক্যাল সানস্ক্রিন vs কেমিক্যাল সানস্ক্রিন | কোনটি আপনার জন্য পারফেক্ট?
ত্বকের যত্ন

ফিজিক্যাল সানস্ক্রিন vs কেমিক্যাল সানস্ক্রিন | কোনটি আপনার জন্য পারফেক্ট?

বলুন তো, দিনের বেলার বাইরে বের হওয়ার আগে কোন প্রোডাক্টটি অ্যাপ্লাই না করলেই নয়? ঠিক ধরেছেন, সানস্ক্রিন! আমাদের স্কিনকেয়ার রুটিনের আল্টিমেট গেইম চেঞ্জা...

সান ড্যামেজ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে বেস্ট সানস্ক্রিন!
রিভিউ

সান ড্যামেজ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে বেস্ট সানস্ক্রিন!

ত্বকে বেশির ভাগ সমস্যা-ই সৃষ্টি করে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি। এর জন্য বেসিক স্কিন কেয়ারে সব সময় বলা হয় ‘দিনের বেলা স্কিন কেয়ারে সানস্ক্রিন অ্যাপ্লা...

আরও পড়ুন

টিনেজ থেকেই রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই করা কেন জরুরি?
ত্বকের যত্ন

টিনেজ থেকেই রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই করা কেন জরুরি?

বলা হয়ে থাকে, দিনের বেলা সানস্ক্রিন অ্যাপ্লাই করা মাস্ট। বাইরে বের হওয়ার আগে কিংবা ঘরে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করতে হবে। কিন্তু কেন? সানস্ক্রিন অ্যা...

নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করেও সানট্যান আর ডার্ক স্পট কমছে না?
ত্বকের যত্ন

নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করেও সানট্যান আর ডার্ক স্পট কমছে না?

আমরা অলরেডি জানি যে দিনের বেলায় সানস্ক্রিন অ্যাপ্লাই করা মাস্ট। ঠিকভাবে হয়তো সানস্ক্রিন অ্যাপ্লাইও করছেন, কিন্তু তাও কেন যেন স্কিনে স্পটস দেখা দিচ্ছে...

বাংলাদেশি আবহাওয়ার জন্য লাইট ওয়েট ও নন গ্রিজি সানস্ক্রিন খুঁজছেন?
রিভিউ

বাংলাদেশি আবহাওয়ার জন্য লাইট ওয়েট ও নন গ্রিজি সানস্ক্রিন খুঁজছেন?

‘বাইরে বের হওয়ার আগে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি। স্কিন বেশ ফ্রেশই দেখাচ্ছে। আলাদা করে সানস্ক্রিন লাগানোর কী দরকার?’ আপনিও কি এমন ভাবছেন? তাহলে এই ভ...

সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের প্রোটেকশনে সেরা ৫টি সানস্ক্রিন
ত্বকের যত্ন

সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের প্রোটেকশনে সেরা ৫টি সানস্ক্রিন

ত্বকের সমস্যা হলে আমরা কারণ খুঁজে বের করি। ত্বকে ছোপ ছোপ দাগ হোক বা অল্প বয়সের বুড়িয়ে যাওয়া- একটু খেয়াল করে দেখবেন যে সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট...

রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই করলে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয় কি?
ত্বকের যত্ন

রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই করলে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয় কি?

আমাদের সকলেরই জানা আছে যে ভিটামিন ডি আমরা সূর্যের আলো থেকে পেয়ে থাকি এবং এইটাই বেস্ট সোর্স। হ্যাঁ, অবশ্যই তাই। এতে কোনো সন্দেহ নেই, কেননা যখন সান লাইট...

…