মহিলাদের হাড় ক্ষয় কেন হয়, লক্ষণ ও ব্যথা নিয়ন্ত্রণের উপায়

ডাঃ মারুফা আক্তার · Mar 22, 2022 · 1 min read

মহিলাদের হাড় ক্ষয় কেন হয়, লক্ষণ ও ব্যথা নিয়ন্ত্রণের উপায়

বয়স বাড়ার সাথে সাথে হাড় ক্ষয় খুবই সাধারণ একটি শারীরিক সমস্যা। সাধারণত পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এর প্রবণতা কয়েকগুণ বেশি। আমাদের দেশে মা, খালা, ফুপুসহ বেশিরভাগ চল্লিশোর্ধ মহিলাদেরই কমন সমস্যা পা ব্যথা, কোমর ব্যথা। এর জন্য যে কয়টি কারণ আছে তার মধ্যে ভিটামিন ডি এর অভাব অন্যতম। ভিটামিন ডি এর অভাবে শরীর অনেক দুর্বল হয়ে পড়ে। মারাত্মক হাড় ক্ষয়ে খুবই সামান্য আঘাতেও হাড় ভেঙ্গে যেতে পারে। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো মহিলাদের হাড় ক্ষয় বা অস্টিও আর্থ্রাইটিস সম্পর্কে।

মহিলাদের হাড় ক্ষয় এর লক্ষণ

১) হাড়ের ক্ষয় যে কোনো হাড়ে বা জয়েন্টেই হতে পারে। তবে সাধারণত হাত, হাঁটু, কোমর ও মেরুদণ্ডের জয়েন্টে বেশি হয়। ২) ঋতুস্রাব বন্ধের আগে এবং পরে নারীদের খুব সাধারণ অভিযোগ থাকে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা নিয়ে। ৩) দীর্ঘক্ষণ হাঁটলে বা অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর উঠে দাঁড়াতে গেলে হাঁটু ও কোমর ব্যথা করে। মহিলাদের হাড় ক্ষয় ৪) আক্রান্ত জয়েন্ট ফুলে যাওয়া, লাল হওয়া এবং তাপমাত্রা বেড়ে যেতে পারে। ৫) জয়েন্ট এর ফ্লেক্সিবিলিটি কমে যায়। নড়াচড়া করা কষ্টকর হয়ে দাঁড়ায়। ৬) হাঁটার সময় হাঁটুর জয়েন্টে কট কট শব্দ অনুভূত হয়।

মহিলাদের এ সমস্যা কেন বেশি হয়?

পুরুষদের তুলনায় মহিলাদের হাড় বেশি ক্ষয় হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। সেগুলো হলোঃ
মেনোপজ, ওজন ও অন্যান্য

মহিলাদের একটি নির্দিষ্ট বয়সের পর ঋতুস্রাব বন্ধ হয়ে যায় অর্থাৎ মেনোপজ শুরু হয়। এর ফলে ইস্ট্রোজেন এর ঘাটতি হয়, যা হাড়ের ক্ষয় আরো বাড়িয়ে দেয়। এছাড়া পর্যাপ্ত পরিমাণ শারীরিক পরিশ্রম না করা, ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ না করা, শরীরের ওজন বিএমআই অনুযায়ী অতিরিক্ত কম হলে, দীর্ঘদিন বসে বাসন মাজা, ঘর মোছা, রান্নার কাজ করলে, অতিরিক্ত ধূমপান বা অ্যালকোহল পান করলে এ সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকে। গর্ভধারণ এবং বুকের দুধ পান করানোর ফলে মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। এ কারণেও হাড় ক্ষয়ের ঝুঁকি বেড়ে যায়।

অস্টিও আর্থ্রাইটিস
রোগ সংক্রান্ত কারণ

মহিলাদের শরীরে যদি থাইরয়েড হরমোনের মাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যায়, স্তন ক্যান্সার, ব্রেন স্ট্রোকের মতো রোগে যদি দীর্ঘদিন শুয়ে থাকতে হয় তবে হাড় ক্ষয়ের মাত্রাও বেড়ে যায়। এছাড়া কিছু কিছু ঔষধ লম্বা সময় ধরে সেবন করলে তা হাড় ক্ষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখে। যেমন, জন্ম নিয়ন্ত্রণের ইনজেকশন, অ্যান্টিসাইকোটিক ড্রাগ, ক্যানসার কেমোথেরাপির ড্রাগস ইত্যাদি। অনেক সময় জেনেটিক্যাল বা বংশগত কারণেও হাড়ের ক্ষয় হতে পারে।

হাড় ক্ষয় প্রতিরোধে করণীয়

১) সুষম খাদ্যাভ্যাস অনুসরণ করা, যেমন- প্রচুর পরিমাণে ভিটামিন ডি ও ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করা। ননী তোলা দুধ, গরুর কলিজা, চিজ, ডিমের কুসুম, কম স্নেহজাতীয় দই, কড লিভার অয়েল ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণ ভিটামিন ডি ও ক্যালসিয়াম রয়েছে।

২) ধূমপান ও মদ্যপানের অভ্যাস থাকলে তা পরিহার করতে হবে। ৩) হুটহাট যেন পড়ে না যান সেদিকে খেয়াল রাখতে হবে। ৪) ৫০ বা তার উর্ধ্বের বয়সী নারীরা হাড়ের ঘনত্ব নির্ণয় করতে চিকিৎসকের পরামর্শ নিন। দুধ পান

৫) প্রতিদিন কিছু সময়ের জন্য রোদ পোহাতে পারলে ভালো। সকাল বা বিকালের হালকা রোদে ব্যায়াম করা উচিত। এতে শরীরের চামড়ায় পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি উৎপন্ন হবে।

৬) জীবন যাপন পদ্ধতি বা লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে। নিয়মিত হাঁটা, ব্যায়াম ইত্যাদির মাধ্যমে শরীর সচল রাখুন। এতে হাড় মজবুত হবে।

৭) স্ট্রেস বা উদ্বিগ্নতা পরিহার করুন। স্ট্রেসের ফলে কর্টিসল নামক স্ট্রেস হরমোন নিঃসরণ হয় যা ক্যালসিয়াম হজমে বাধা সৃষ্টি করে।

৮) মহিলারা এক গ্লাস দুধ প্রতিদিন অবশ্যই খাবেন। এতে ভিটামিনের পাশাপাশি ক্যালসিয়াম আছে প্রচুর। মজবুত হাড় গঠন এবং হাড়ের সুস্থতার জন্য ক্যালসিয়ামের গুরুত্ব অপরিসীম।

ব্যথা নিয়ন্ত্রণ

ব্যথা নিয়ন্ত্রণে রাখার উপায়

বয়স বৃদ্ধির সাথে সাথে হাড়ের ক্ষয় বাড়তে থাকে। একবার হাড় ক্ষয় শুরু হলে তা পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় না। প্রাথমিকভাবে চিকিৎসা, খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে এই ক্ষয়ের গতি কমানো যায় এবং সাময়িক ব্যথার উপশম করা যায় শুধু। যে কাজগুলো করলে ব্যথা নিয়ন্ত্রণে রাখা যাবেঃ

  • হাঁটু ভাঁজ করে কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে
  • নিচু মোড়া, পিঁড়ি বা জলচৌকিতে বসা যাবে না
  • একটানা বেশিক্ষণ বসে থাকা যাবে না বা হাঁটা যাবে না
  • উঁচু কমোড ব্যবহার করতে হবে
  • হাঁটু ভাঁজ করে বা বসে নামাজ পড়তে সমস্যা হলে উঁচু চেয়ারে বসে নামাজ পড়তে হবে
  • ফিজিওথেরাপি, নিয়মিত বিভিন্ন রকম ব্যায়াম এবং ব্যথানাশক ঔষধ সেবন করা
  • বিভিন্ন ইন্টারভেনশনাল চিকিৎসা, যেমন- আক্রান্ত জয়েন্টে স্টেরয়েড ইনজেকশন, পি আর পি (প্লাটিলেট রিচ প্লাজমা) থেরাপি, স্টেম সেল প্রতিস্থাপন, নার্ভ ব্লক ইত্যাদি

সাধারণত দেখা যায় বেশিরভাগ রোগীই উপরোক্ত চিকিৎসার মাধ্যমেই ভালো হয়ে থাকেন। তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়। যেমন, জয়েন্ট রিপ্লেসমেন্ট বা হাঁটু প্রতিস্থাপন অপারেশন। শারীরিক কোনো সমস্যাই অবহেলার নয়। তবে মহিলাদের হাড় ক্ষয়ের সমস্যা যেহেতু বেশি হয়, তাই এ সম্পর্কে সচেতন থাকতে হবে আগে থেকেই। নিয়মিত শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন।

  ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

পুরো শরীরে ব্যথা! কীভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে?
সুস্থতা

পুরো শরীরে ব্যথা! কীভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে?

চেম্বারে প্রায়ই এমন কিছু রোগী আসেন, যারা প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেন, 'পুরো শরীরে ব্যথা!' এই কথা বলতেও তারা খুব বিব্রতবোধ করেন। অনেকেই জানান যে এ...

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে কী করে বুঝবেন?
সুস্থতা

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে কী করে বুঝবেন?

'ভিটামিন ডি' করোনাকালে বেশ পরিচিত হয়ে উঠেছে লোকমুখে, বিশেষত এর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী গুণটির জন্য। যদিও এই ‘সান শাইন ভিটামিন’ এর রয়েছে আরো নান...

হাঁটু ব্যথা থেকে পরিত্রাণের কিছু কার্যকর উপায়
স্বাস্থ্য

হাঁটু ব্যথা থেকে পরিত্রাণের কিছু কার্যকর উপায়

শায়লা জামান ছোটবেলা থেকেই নামাজের প্রতি খুব যত্নশীল। পাঁচ ওয়াক্ত নামাজের একটাও বাদ দেন না। কিন্তু কয়েক মাস ধরে তার তীব্র হাঁটু ব্যথা শুরু হয়েছে। প্রথম...

অল্প বয়সেই কোমর ব্যথা? কারণ ও পরিত্রাণের উপায় জেনে থাকুন ফিট!
ফিটনেস

অল্প বয়সেই কোমর ব্যথা? কারণ ও পরিত্রাণের উপায় জেনে থাকুন ফিট!

আরিফুল হক, বয়স ৩৫। কিছুদিন ধরেই তার কোমরের কাছ থেকে ব্যথা হয়ে পায়ের দিকে চলে যায়। ব্যথার ধরনটা কিছুটা অদ্ভুত। অনেকটা ঝিম ঝিম কিংবা অবশ অবশ লাগে। তিনি...

আরও পড়ুন

দাঁতের ক্ষয় রোধ | ৩টি অভ্যাসে দাঁত হবে সুন্দর ও মজবুত!
সুস্থতা

দাঁতের ক্ষয় রোধ | ৩টি অভ্যাসে দাঁত হবে সুন্দর ও মজবুত!

শুধু কি মুখের সৌন্দর্য বাড়াতে দাঁত? বরং খাবার খাওয়ার কাজটি অত্যন্ত দক্ষতার সাথেই পালন করছে দাঁত। আর এই দাঁত আমাদের শরীরের এক অপরিহার্য অংশ বা বলা যায়...

রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বাত রোগে আক্রান্ত হলে কীভাবে বুঝবেন?
সুস্থতা

রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বাত রোগে আক্রান্ত হলে কীভাবে বুঝবেন?

বেশ কিছুদিন ধরেই রাহেলা বেগমের হাতের আঙ্গুলের জয়েন্টে ব্যথা হচ্ছে। সকালে ঘুম থেকে ওঠার পর ব্যথা যেন বেশি হতে থাকে। আবার সারাদিনের কাজকর্মে ব্যথা ধীরে...

কোমর ব্যথা | কারণ ও চিকিৎসা সম্পর্কে জেনে নিন!
সুস্থতা

কোমর ব্যথা | কারণ ও চিকিৎসা সম্পর্কে জেনে নিন!

কোমরের ব্যথায় ভুগতে হয় নি এমন মানুষ দেখাই যায় না। কষ্ট কেমন হয় তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন। কোমর ব্যথা নিয়ে সাধারণ মানুষের মাঝে রয়েছে নানা ধরনের ভ্র...

ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যা | ৯টি খাবারে হবে প্রতিরোধ ও প্রতিকার!
সুস্থতা

ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যা | ৯টি খাবারে হবে প্রতিরোধ ও প্রতিকার!

ক্যালসিয়াম আমাদের দেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এটি দেহের হাড় ও দাঁতের প্রধান উপাদান। ক্যালসিয়ামের অভাবে শরীরে অনেক ধরণের সমস্যার সৃষ্টি হয়।...

চল্লিশোর্ধ মহিলার ১০টি স্বাস্থ্য পরীক্ষা কোনগুলো জানেন?
সুস্থতা

চল্লিশোর্ধ মহিলার ১০টি স্বাস্থ্য পরীক্ষা কোনগুলো জানেন?

আপনি কি চল্লিশোর্ধ ও পরবর্তী পর্যায়ে প্রবেশ করছেন? জানেন কি চল্লিশোর্ধ মহিলার ১০টি স্বাস্থ্য পরীক্ষা কোনগুলো? যদি আপনি চল্লিশোর্ধ হয়ে থাকেন তাহলে অন্য...

ইউরিক অ্যাসিড বাড়িয়ে দিচ্ছে গাউট বা গেঁটে বাত এর ব্যথা?
সুস্থতা

ইউরিক অ্যাসিড বাড়িয়ে দিচ্ছে গাউট বা গেঁটে বাত এর ব্যথা?

গত কয়েকদিন ধরে ৫৫ বছর বয়সী রফিক সাহেবের পায়ের আঙুলের জয়েন্টে বেশ ব্যথা হয়। কখনো কখনো ব্যথা এতটাই বেড়ে যায় যে হাঁটতে কষ্ট হয়। ঠিক একই সমস্যায় অল্প কিছু...

…