ওজন কমাতে জুস | মজাদার ৯টি পানীয়তে নিজেকে রাখুন ফিট!

হসিয়া খংপডা · Feb 27, 2018 · 1 min read

ওজন কমাতে জুস | মজাদার ৯টি পানীয়তে নিজেকে রাখুন ফিট!

আজকাল ওজন বৃদ্ধি অনেকের জন্যই একটি মারাত্নক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। কারণ এর ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা বাসা বাঁধে। এর জন্য আমরা ডাইটিং ও ব্যায়াম করা ছাড়াও বিভিন্ন ধরনের ফলমূল ও শাক সবজি গ্রহণ করি। কিন্তু আপনি কি জানেন কিছু কিছু ফলমূল ও শাক সবজির জুসও অনেক কার্যকরী। যা নিয়মিতভাবে খেলে তা আমাদের ওজন কমাতে সাহায্য করে। তাহলে হয়ে যাক ওজন কমাতে জুস নিয়ে কথা।

ওজন কমাতে জুস

১) টমেটোর জুস

ওজন কমাতে টমেটোর জুস - shajgoj.com

টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম ও আয়রন, তাই এক গ্লাস টমেটোর জুস খেলে তা আমাদের শরীরকে সারাদিন সতেজ ও চাঙা রাখতে সাহায্য করে। টমেটো আমাদের মুখের স্বাদগ্রন্থিগুলোকে আচ্ছন্ন করে ফেলে ফলে খাবারের রুচি কমে যায়, যার কারণে শরীরের ওজনও কমে যায়।

২) করলার জুস

ওজন কমাতে করলার জুস - shajgoj.com

ওজন কমানোর জন্য করলার জুসও অনেক কার্যকরী। করলাতে খুব অল্প পরিমাণ ক্যালরি থাকে। নিয়মিতভাবে করলার জুস গ্রহণ করলে তা আমাদের পিত্তের রস নিঃসরণ করে। যার ফলে শরীরের বিপাকক্রিয়া শক্তিশালী হয় যা শরীরের চর্বি পুড়িয়ে ওজন কমাতে সহায়তা করে।

৩) লেবুর জুস

ওজন কমানোর ক্ষেত্রে লেবুর জুসও বেশ উপকারী। কারণ লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। নিয়মিতভাবে লেবুর জুস খেলে তা আমাদের শরীরের চর্বী ঝড়াতে সহায়তা করে ফলে শরীরের ওজন কমে যায়। এছাড়া ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। যেটি ওজন কমানোর সহায়ক।

৪) জাম্বুরার জুস

ওজন কমাতে জাম্বুরার জুস - shajgoj.com

জাম্বুরা বা বাতাবী লেবু ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। তাই ওজন কমানোর ক্ষেত্রে প্রতিবার খাবারের আগে জাম্বুরার জুস খেলে তাতে অনেক ভা্লো উপকার পাওয়া যায়। জাম্বুরা ক্ষুধাও কমিয়ে দেয়। ফলে ওজনও কমে।

৫) গাজর জুস

ওজন কমাতে গাজরের জুস - shajgoj.com

গাজর একপ্রকার মূল জাতীয় সবজি। এতে আঁশ বেশি থাকে, কিন্তু ক্যালরির পরিমাণ কম থাকে। গাজর ক্ষুধা নিবারণে সহায়তা করে। তাই ঘুম থেকে উঠে প্রতিদিন সকালে গাজরের জুস খেলে দুপুর পর্যন্ত আর ক্ষুধা লাগবে না। যার কারণে অতিরিক্ত আর কোন খাবার খাওয়ার প্রয়োজনও পড়বেনা। গাজরের জুস লিভার থেকে পিত্তের রস নিঃসরণের পরিমাণ বাড়িয়ে দেয়। যা শরীরের চর্বি দ্রুত পোড়াতে সহায়তা করে, ফলে ওজন কমে যায়।

৬) বাধাকপির জুস

ওজন কমাতে বাধাকপির জুস - shajgoj.com

বাঁধাকপিতেও রয়েছে প্রচুর পরিমাণ আঁশ ও পানি। এক গ্লাস বাঁধাকপির জুস খেলে এতে থাকা আঁশের কারণে পেট দীর্ঘ সময় ধরে ভরা থাকবে। ফলে অতিরিক্ত খাদ্যগ্রহণের প্রয়োজন পড়বেনা। তখন ওজন কমে যাবে।

৭) ডালিমের জুস

ওজন কমাতে ডালিমের জুস - shajgoj.com

ডালিমে রয়েছে আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট। তাই ডালিমের জুস নিয়মিত খেলে এসব উপাদান শরীরের চর্বি পোড়ায় এবং বিপাকীয় শক্তি বাড়ায়। এছাড়া ক্ষুধা কমিয়ে অতিরিক্ত খাবার গ্রহণ করা থেকেও আপনাকে রক্ষা করবে।

৮) শসার জুস

 শসার জুস - shajgoj.com

শসাতে আছে প্রচুর পানি। ফলে ক্যালরির পরিমাণ কম থাকে। এছাড়া এতে প্রচুর আঁশও আছে। এসব উপাদান ওজন কমাতে সাহায্য করে। তাই নিয়মিতভাবে শসার জুস খেলে আপনার শরীরের ওজন কমে যাবে।

৯) তরমুজের জুস

তরমুজের জুস - shajgoj.com

তরমুজের জুস হচ্ছে ওজন কমানোর জন্য একটি আদর্শ পানীয়। তরমুজে খুব কম পরিমাণ ক্যালোরি থাকে। এর মধ্যে রয়েছে আঁশ। এছাড়া এতে রয়েছে ইলেক্ট্রোলাইট, ভিটামিন এবং খনিজ পদার্থ। এটি আপনার ওজন কমানোর গতিকে ত্বরান্বিত করে কোন রকম ক্লান্ত ও দুর্বলতা বোধ ছাড়াই।

জেনে নিলেন ওজন কমাতে জুস নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। সুস্থ ও সুন্দর থাকুন।

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে ডায়েটে রাখুন পুষ্টিকর পানীয়
বিউটি টিপস

ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে ডায়েটে রাখুন পুষ্টিকর পানীয়

‘কী ব্যাপার! তোমার স্কিন তো অনেক গ্লোয়িং আর ফ্ললেস হচ্ছে!’ এরকম কথা কে না শুনতে চায়। এই ব্যস্ত জীবনে সবাই এখন স্কিন নিয়ে কনসার্ন। স্কিন সুন্দর রাখার জ...

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই
ফিটনেস

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই

ওজন বেড়ে যাওয়া বা ওয়েট গেইন আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তার একটি মূল কারণ। যে কোন কারণে ওজন বেড়ে যাওয়াটাই যেন আজকাল খুব স্বাভাবিক একটি ব্যপার। ওজন কম...

বাড়তি ওজন কমানোর জন্য ডায়েটে যোগ করুন ৮টি হার্বস
ফিটনেস

বাড়তি ওজন কমানোর জন্য ডায়েটে যোগ করুন ৮টি হার্বস

শরীরের ওজন কিছুটা বেড়ে গেলেই শুরু হয়ে যায় ডায়েট কন্ট্রোল অথবা ব্যায়াম। হুট করে শুরু করা ডায়েট স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা আমরা ভুলে যাই। ঠিক তেমন...

আরও পড়ুন

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!
ফিটনেস

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!

মোটা হলে যেমন নিজের কাছে অস্বস্তি লাগে, তেমনি অতিরিক্ত চিকন হলেও দেখতে বেমামান লাগে। অনেকেই আছে যারা মোটা হতে অনেক কিছুই ট্রাই করে থাকেন কিন্তু বেশিরভ...

৮টি খাবার কমাবে ওজন, ভিটামিন ও নিউট্রিশনের ব্যালেন্স রাখবে ঠিক!
ফিটনেস

৮টি খাবার কমাবে ওজন, ভিটামিন ও নিউট্রিশনের ব্যালেন্স রাখবে ঠিক!

অতিরিক্ত ওজন কমাতে কত কিছুই না করা হয়। কাড়ি কাড়ি টাকা খরচ করে বাজারের কত জিনিসই তো ব্যবহার করা হয়। কাজের কাজ তো হয় না কিছুই। অনেকেই আবার অস্বাস্থ...

ওজন কমাতে যে ১০টি কাজ কখনোই করবেন না!
ফিটনেস

ওজন কমাতে যে ১০টি কাজ কখনোই করবেন না!

ওজন বেড়ে যাওয়া আজকাল প্রায় প্রত্যেকের জীবনেই একটি বিরাট সমস্যা। নিজেকে সুন্দর পরিপাটি রাখতে সবাই সুন্দর স্লিম স্বাস্থ্যের অধিকারী হতে চায়। এমনি অনেক র...

ওজন কমাতে দৌড়ানো | কীভাবে ১ মাসে কমাবেন ৫ কেজি ওজন? 
ফিটনেস

ওজন কমাতে দৌড়ানো | কীভাবে ১ মাসে কমাবেন ৫ কেজি ওজন? 

নিয়ন্ত্রিত ওজন রোগমুক্ত ও সুন্দর জীবনের নিশ্চয়তা দেয়ার পাশাপাশি আমাদেরকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। নিজেকে স্লিম রাখতে আমরা ব্যস্ত জীবনেও কিছুটা সময় ব...

আন্ডার ওয়েট প্রবলেম? জেনে নিন ওজন বাড়ানোর ৬টি কার্যকরী উপায়!
সুস্থতা

আন্ডার ওয়েট প্রবলেম? জেনে নিন ওজন বাড়ানোর ৬টি কার্যকরী উপায়!

“ওয়েট বা ওজন” এমন একটি ব্যাপার যা বেশি হলে সমস্যা, আবার কম হলেও সমস্যা। প্রতিটি মানুষের বয়স, হাইট অনুযায়ী একটি আর্দশ ওজন থাকে। সেই স্বাভাবিক ও আদর্শ ও...

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!
মা ও শিশু

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!

শিশুদের ওজন নিয়ে বাবা-মায়ের চিন্তার কমতি নেই। শিশুর ওজন বাড়াতে খাবার তালিকায় কী ধরনের খাবার রাখবেন? শিশু খাবার খেতে চায় না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে -...

…