ভেজা চুলের যত্ন নিতে যে ৫টি ভুল কখনোই করবেন না!

আসমা উল হুসনা মিম · Feb 02, 2022 · 1 min read

ভেজা চুলের যত্ন নিতে যে ৫টি ভুল কখনোই করবেন না!

ঘুম থেকে উঠেই বুঝতে পারলেন আজ অফিসে যেতে কিছুটা দেরি হয়ে যাবে। এ সময় যত দ্রুত সম্ভব নিজের মাঝে ফ্রেশনেস আনতে গোসল করে নিলেন। কিংবা সারাদিনের ক্লান্তি শেষে বাড়ি ফিরে গোসল করে নিলেন। ফ্রেশ হওয়ার জন্য নিয়ম তো মানলেন, কিন্তু গোসল শেষে আমাদের সাধারণ কিছু অভ্যাস চুলের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। কেউ চান চুল ভেজা থাকতেই আঁচড়ে পরিপাটি করে নিতে, দ্রুত শুকাতে অথবা স্ট্রেইট করে ফেলতে। তবে বয়স, শ্রেণীভেদে সবাই কিন্তু নিজের চুলের যত্ন নিতে ভালোবাসেন। ঘরে কিংবা বাইরে, চুলের সাজ ঠিক রাখার জন্য চুলের স্বাস্থ্য ঠিক রাখা জরুরী। এ জন্য সবার আগে ভেজা চুলের যত্ন নিতে হবে। তাই জেনে নিন ভেজা চুলের যত্নে যে ৫টি ভুল কখনোই করবেন না-

ভেজা চুলের যত্নে যে ৫টি ভুল কখনোই করবেন না-

ভেজা চুল আঁচড়ানো

চুল ভেজা থাকা অবস্থায় সেটি আঁচড়ে নেয়ার অভ্যাস কমবেশি সকলেরই আছে। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই প্রবণতা অনেক বেশি। কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, এ সময় আপনার চুল পড়ার হার স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকে। এর মূল কারণ, ভেজা অবস্থায় চুলের গোড়া খুব দুর্বল থাকে। এমন সময় চুল আঁচড়ালে চুলের গোড়ায় থাকা গ্রন্থিগুলো ক্ষতিগ্রস্ত হয়। ফলে চুল পড়ার হার বেড়ে যাওয়ার পাশাপাশি আগা ফাটা, চুল ঝরা কিংবা চুল ফ্রিজি হয়ে যাওয়ার মতো দীর্ঘমেয়াদী সমস্যা দেখা দিতে পারে। এমনকি ভেজা অবস্থায় আপনার চুলে হাত দেওয়াও উচিত নয়। তাই চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর জন্য আগে ভালোভাবে শুকানোর জন্য অপেক্ষা করে নেয়াই উত্তম।

ভেজা চুলের যত্ন নিতে যেভাবে চুল আঁচড়াবেন

ভেজা চুল নিয়ে ঘুমানো

আগের সেই পরিস্থিতিটাই ভাবা যাক। সারাদিনের ক্লান্তি ঝাড়তে গোসলের পর বিছানায় শুয়ে আছেন। যে কোনো সময়েই আপনি হয়ত ঘুমিয়ে পড়তে পারেন। আর এখানেই ঘটবে সমস্যা। মনে রাখবেন, ভেজা চুল নিয়ে কোনোভাবেই ঘুমানো উচিত নয়। কারণ এর ফলেও আপনার চুলের দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনা থেকে যায়। ভেজা চুলে ঘুমালে চুল ভেঙে যেতে পারে, এমনকি চুল ড্যামেজও হতে পারে। যদি একান্তই ঘুমানোর আগে চুল ধুয়ে থাকেন তবে হেয়ার ড্রায়ার দিয়ে হলেও অন্তত চুল শুকিয়ে ঘুমানো উচিত। তবে বাতাসে চুল শুকিয়ে ঘুমাতে যাওয়াই সবচেয়ে ভালো।

চুল ভেজা অবস্থায় বাঁধা

ভেজা চুল বেঁধে নেয়ার প্রবণতা অনেক নারীর মাঝেই দেখা যায়। খুব দ্রুত কোনো অনুষ্ঠানে যেতে হচ্ছে কিংবা অফিসে যাওয়ার তাড়া; ভেজা অবস্থাতেই চুল বেঁধে ফেলেন অনেকে। চুলের স্বাস্থ্য ঠিক রাখতে হলে, এই অভ্যাসটাও ত্যাগ করা দরকার। কারণটা ভেজা অবস্থায় চুলের গোড়া খুব দুর্বল থাকে। তাই ভেজা চুল বেঁধে রাখলে চুল শুকিয়ে যাওয়ার পর চুলের গোড়ার গ্রন্থিগুলোর উপর চাপ বাড়ে। ভেজা চুলে বেণী কিংবা ঝুঁটিও করা উচিত নয়। এতে চুলে গিঁট লাগার সম্ভাবনা বেড়ে যাবে।

wet hair 1

তোয়ালে দিয়ে ঘষা

কমবেশি আমাদের সকলেরই ধারণা থাকে, তোয়ালে দিয়ে যত জোর দিয়ে ঘষা যায়, চুল তত দ্রুত শুকাবে। ধারণাটা সঠিক হলেও, এর ফলাফল খুব বেশি সুখকর নয়। ভেজা চুল শুকাতে গিয়ে তোয়ালে দিয়ে জোরালো হাতে চুল মুছে নেয়া একেবারেই উচিত নয়। ভেজা চুলের গোড়া অত্যন্ত দুর্বল থাকায় তোয়ালে দিয়ে জোরে ভেজা চুল ঘষলে চুলের গোড়ার দিকের কোষগুলোতেও চাপ পড়ে। এক্ষেত্রে অবশ্য আপনার ব্যবহার্য তোয়ালে নিয়েও কিছুটা ভাবার প্রয়োজন আছে। এ কারণে ঠিক কী কাপড়ের আর কোন ধরণের তোয়ালে ব্যবহার করছেন, সেটাও বুঝে নেয়া দরকার। সবচেয়ে ভালো পন্থা, মাইক্রোফাইবার তোয়ালে দিয়ে আলতো হাতে চাপ দিয়ে চুলের বাড়তি পানি শুকিয়ে নেওয়া এবং এরপর বাতাসে চুল শুকাতে দেওয়া।

হিট দেওয়া

চুলের ফ্যাশনের জন্য বর্তমান সময়ে হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেইটনার ইত্যাদি সরঞ্জামগুলোর ব্যবহার অনেক বেশি বেড়েছে। তবে সময় আর শ্রম সাশ্রয় করে দেয়া এসব জিনিসের ক্ষতিকর দিকও কিন্তু নেহায়েত কম নয়। ব্যস্ততার এই সময়ে অনেকেই এসব সরঞ্জামগুলোর প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে উঠেন। আর যদি আপনার নিজেরও এই ধরণের কোনো অভ্যাস থাকে, তবে তা আপনার জন্য ভালো নয়।

wet hair straight

স্ট্রেইটনার বা ড্রায়ার থেকে বেরিয়ে আসা তাপ আমাদের চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর ভেজা চুলে এসব সরঞ্জাম ব্যবহার করা আরো ক্ষতিকর। কারণ ভেজা অবস্থায় চুল সবচেয়ে বেশি তাপ শোষণ করে। ফলে চুল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চুল ভালোভাবে শুকানোর পর এসব সরঞ্জাম ব্যবহার করা উচিত।

চুলের যত্নে আমরা যতকিছুই করি না কেন, যদি ভেজা চুলেই সঠিক নিয়ম মেনে না চলি, তাহলে কখনোই চুল সুস্থ থাকবে না। তাই সবার আগে ভেজা চুলের যত্ন নিন। অথেনটিক হেয়ার কেয়ার প্রোডাক্ট কিনতে চাইলে সাজগোজের দুটি ফিজিক্যাল শপ যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত সম্ভারে অবস্থিত, সেখান থেকে কিনতে পারেন আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন।

  ছবিঃ সাজগোজ, সাটারস্টক

Products in this article

Skin Cafe 100% Natural Avocado Oil
Groome Luxury Wooden Hair Comb

সম্পর্কিত লেখা

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!
চুলের যত্ন

ভেজা চুলে ঘুমিয়ে পড়া | জেনে নিন ৫টি অপকারিতা সম্পর্কে!

চুল নারীর অহংকার। আদিকাল থেকেই নারী সমাজে চুল বিখ্যাত। চুলের সৌন্দর্য বৃদ্ধিতে তাই চেষ্টার কমতি নেই নারীকুলের। সময়ের সাথে সাথে পরিবেশ ও আবহাওয়ার পরিবর...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুলের যত্নে এই ১০ টি ভুল আপনিও করছেন না তো?
চুলের যত্ন

চুলের যত্নে এই ১০ টি ভুল আপনিও করছেন না তো?

সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল চুল আমরা প্রত্যেকেই চাই। চুলের পরিচর্যা কিভাবে করতে হবে সে বিষয়ে আমাদের সবারই ভীষণ আগ্রহ। তবে চুলের যত্ন করতে গিয়ে কোনো ভ...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

আরও পড়ুন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?
চুলের যত্ন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?

এমন কি কখনও ঘটেছে, "চুল ঝরে পড়ছে? কী করি?" অথবা, আপনি সকালে ঘুম থেকে জেগে দেখলেন বালিশের উপর কিছু চুল পড়ে রয়েছে? কিংবা, আপনার চিরুনিতে আগের চাইতে বেশি...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

চুল ফ্রিজি হওয়ার কারণ ও এর পরিত্রাণে ১৯টি টিপস!
চুলের যত্ন

চুল ফ্রিজি হওয়ার কারণ ও এর পরিত্রাণে ১৯টি টিপস!

আর্দ্র বা শুষ্ক আবহাওয়াতে কোঁকড়া চুলের সবচেয়ে বড় সমস্যা ফ্রিজি হয়ে যাওয়া। মেঘবরণ কুঞ্চিত কালো কেশ কিংবা ঢেউ খেলানো চুলের উপমা তখন আর মানায় না।...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুল পড়া রোধে ১১টি উপায় জানেন কি?
চুলের যত্ন

চুল পড়া রোধে ১১টি উপায় জানেন কি?

সুস্থ, সুন্দর ও ঝলমলে চুল প্রত্যেক নারীর স্বপ্ন কিন্তু এই চুল ঝরতে শুরু করলে এই স্বপ্ন যে কারো জন্যই দুঃস্বপ্ন হয়ে উঠে। এই চুল পড়ে যাওয়া, ঝরে বা কমে য...

…