ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্নে ৩টি কার্যকরী অ্যাসেনশিয়াল অয়েল!

নিগার বর্ষা · Sep 08, 2021 · 1 min read

ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্নে ৩টি কার্যকরী অ্যাসেনশিয়াল অয়েল!

ঢেউ খেলানো কালো ও কার্লি চুলের আবেদন সবসময় একটু বেশি। এই ধরনের চুলের নিজস্ব সৌন্দর্য রয়েছে। তবে দেখতে সুন্দর হলেও সামলানো বেশ ঝামেলাপূর্ণ। আবার এ ধরনের চুলের প্রয়োজন হয় বাড়তি যত্নের। তবে কিছু অ্যাসেনশিয়াল অয়েল আছে যা আপনার চুলের ফ্রিজিনেস কমিয়ে আনতে এবং চুলকে ঝলমলে করতে সাহায্য করবে অনেকটাই! আজকের ফিচার থেকে জেনে নিন ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্নে ৩টি  অ্যাসেনশিয়াল অয়েল এবং এগুলোর ব্যবহার সম্পর্কে।

অ্যাসেনশিয়াল অয়েল কী?

বিভিন্ন ফুল, গাছের নির্যাস থেকে এক ধরনের তেল তৈরি হয় যাকে অ্যাসেনশিয়াল অয়েল বলে। যে গাছ অথবা ফুল থেকে তেল সংগ্রহ করা হয় সেই গাছ বা ফুলের গন্ধ তেলে পাওয়া যায়। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সংগ্রহ করা হয় বিধায় অ্যাসেনশিয়াল অয়েলের গন্ধ, টেক্সচারে প্রকৃতির ছোঁয়া পাওয়া যায়।

প্রতিটি অ্যাসেনশিয়াল অয়েলের নিজস্ব স্বকীয়তা রয়েছে। একটি থেকে অপরটির সুবাস এছাড়াও গুণাগুণেও রয়েছে ভিন্নতা। যেমন- ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল অ্যাপ্লাই করলে শীতল অনুভূতি আসে এবং ভালো ঘুমে সহায়তা করে।এছাড়াও ত্বকের পাশাপাশি চুলের যত্নেও অ্যাসেনশিয়াল অয়েল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কীভাবে? জেনে নিন!

রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল

রোজমেরি গাছের পাতা থেকে এই অয়েল সংগ্রহ করা হয়। রোজমেরি তার নিজস্ব সুগন্ধ ও ঔষধি ব্যবহারের জন্য পরিচিত। রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েলের রয়েছে নানাবিধ উপকারিতা। শুধু স্বাস্থ্য নয়; ত্বক ও চুলের যত্নে যুগ যুগ ধরে এই অয়েল ব্যবহার হয়ে আসছে। প্রতিদিনের স্ট্রেস, বিজি লাইফে ঠিকমতো চুলের যত্ন না নেওয়া ইত্যাদি বিভিন্ন কারণে চুল পড়তে পারে। এই চুল পড়ার সমস্যা অনেকটাই কমিয়ে আনতে সাহায্য করে রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল।

কীভাবে ব্যবহার করবেন?

১) হেয়ার ম্যাসাজ
  • গোসলের পর ৫ ফোঁটা রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল এবং ১ চা চামচ জোজোবা অয়েল অথবা নারকেল তেল মিশিয়ে মাথার তালুতে ম্যাসাজ করুন
  • ৫ -১০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন
২) শ্যাম্পু বা কন্ডিশনারের সাথে মিশিয়ে 
  • শ্যাম্পু অথবা কন্ডিশনারের সাথে কয়েক ফোঁটা রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে চুলে ব্যবহার করুন
  • শ্যাম্পু শেষে ২-৩ ফোঁটা অয়েল হাতে নিয়ে চুলে ম্যাসাজ করুন
স্কিনক্যাফে রোজমেরি অ্যাসেনশিয়াল ওয়েল
৩) হট অয়েল ম্যাসাজ
  • একটি প্যানে ২-৪ ফোঁটা রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েলের সাথে নারকেল/বাদাম/জলপাই তেল মিশিয়ে নিন
  • কুসুম গরম তেল স্ক্যাল্পে ১০ মিনিট ম্যাসাজ করুন
  • পুরো স্ক্যাল্প ম্যাসাজ হয়ে গেলে গরম তোয়ালে বা শাওয়ার ক্যাপ দিয়ে মাথাটা মুড়িয়ে নিন
  • এভাবে ৩০ মিনিট রেখে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন
  • সপ্তাহে দুইদিন এই হট অয়েল ট্রিটমেন্ট চুলে ব্যবহার করুন

ইলাং ইলাং অ্যাসেনশিয়াল অয়েল

কানাঙ্গা গাছ থেকে সংগৃহীত হলুদ রঙের ইলাং ইলাং ফুল থেকে ইলাং ইলাং অ্যাসেনশিয়াল অয়েল তৈরি করা হয়। এই তেলের সুবাস মনকে শান্ত রাখতে, স্ট্রেস ফ্রি থাকতে সাহায্য করে। শুধু মনকে শান্ত করতে নয়, ফ্রিজি ও আনম্যানেজেবল চুলকে সিল্কি নরম করতেও এই অয়েলের জুড়ি নেই।

চুলের যত্নে যেভাবে ব্যবহার করবেন- 

১) হেয়ার স্প্রে টনিক

কুসুম গরম পানির সাথে কয়েক ফোঁটা ইলাং ইলাং অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এটি ফ্রিজি চুলে স্প্রে করে ব্যবহার করুন।

২) অয়েল ম্যাসাজ
ইলাং ইলাং অয়েল
  • ৩ টেবিল চামচ নারিকেল তেলের সাথে ৫ ফোঁটা ইলাং ইলাং অয়েল মিশিয়ে নিন
  • এই মিশ্রণটি দিয়ে মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করুন
  • ৩০ মিনিট পর গরম টাওয়াল দিয়ে চুল পেঁচিয়ে রাখুন
এই পদ্ধতিতে অয়েল ম্যাসাজ নতুন চুল গ্রো করতে সাহায্য করে।

৩) শ্যাম্পুর সাথে মিশিয়ে  

ইলাং ইলাং অয়েলের আরও একটি দারুণ বেনিফিট পাওয়া যায় শ্যাম্পুর সাথে মিশিয়ে ব্যবহার করলে। শ্যাম্পু করার সময় ৩/৪ ফোঁটা ইলাং ইলাং অয়েল মিশিয়ে নিন। রেগুলার হেয়ার কেয়ারে রাখতে পারেন এই অয়েল। সফট ও শাইনি হেয়ার নিয়ে আর ভাবতে হবে না!

টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল

সৌন্দর্য সচেতন মানুষদের কাছে ট্রি টি অ্যাসেনশিয়াল অয়েল বেশ পরিচিত একটি নাম। স্কিনে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েলের ব্যবহার সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি। ফ্রিজি, কোঁকড়া চুলকে বশে আনতে এই অয়েলের জুড়ি নেই।

হেয়ার কেয়ারে যেভাবে ইউজ করবেন- 

১) অলিভ অয়েল ও টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল
ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্ন অলিভ অয়েল ও টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল চুল বৃদ্ধি করতে সাহায্য করে। সেই সাথে মাথার ত্বককে আর্দ্র রাখতে এবং চুলের বৃদ্ধি করতে খুব ভালো কাজ করবে এই মিশ্রণটি।
  • ২ টেবিল চামচ অলিভ অয়েল এবং ৪ ফোঁটা টি ট্রি অয়েল একসাথে মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন
  • ২-৩ ঘন্টা পর চুল ধুয়ে ফেলুন

২) খুশকি দূর করতে

  • স্ক্যাল্পে খুশকি হলে শ্যাম্পু করার আগে এর সঙ্গে ২ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করে নিন।
  • ৫০০ মিলি পানির সাথে ২ টেবিল চামচ লেবুর রস আর ৪ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে তৈরি করতে নিতে পারেন মিস্ট।
  • স্ক্যাল্পে যেখানে খুশকি হয়েছে সেখানে এ মিশ্রণটি স্প্রে করে লাগিয়ে রাখুন ৪৫ মিনিট। খুশকি দূর করতে এটি ভালো কাজ করবে।

কিছু পরামর্শ

কার্লি চুলকে প্রাণবন্ত করতে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করছে একজন

১) ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্নে অথেনটিক অ্যাসেনশিয়াল অয়েল ব্যবহার করুন।

২) যদি মাথাব্যথা, ঘুম ঘুম ভাব অথবা অন্য কোনো সমস্যা অনুভব হয়, তাহলে অয়েল ব্যবহার করা থেকে বিরত থাকুন।

৩) ইলাং ইলাং অয়েল লো ব্লাড প্রেশারের রোগীদের ব্যবহার না করাই উচিত।

৪) গর্ভবতী নারীদের অ্যাসেনশিয়াল অয়েল ব্যবহার করার আগে চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে।

 

এই তো জেনে নিলেন, ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের জন্য ৩টি মাস্ট হ্যাভ অ্যাসেনশিয়াল অয়েল ও এগুলোর ব্যবহারবিধি সম্পর্কে। আশা করি, আজকের আর্টিকেলটি আপনার জন্য হেল্পফুল ছিল। অথেনটিক হেয়ার কেয়ার প্রোডাক্টস কিনতে চাইলে সাজগোজের চারটি ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর থেকে আর অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন।

ছবি- সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

ইলাং ইলাং অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!
ত্বকের যত্ন

ইলাং ইলাং অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!

সৌন্দর্যচর্চায় বিভিন্ন ধরনের অ্যাসেনশিয়াল অয়েলের গুণাগুণের কথা আমরা কমবেশি সবাই জানি। নানা রকম ফ্লাওয়ার, ফ্রুটস, ট্রি ইত্যাদির নির্যাস থেকেই মূলত অ্যা...

রিংকেলস প্রিভেন্ট করতে অ্যাসেনশিয়াল অয়েল কীভাবে কাজ করে?
এজিং

রিংকেলস প্রিভেন্ট করতে অ্যাসেনশিয়াল অয়েল কীভাবে কাজ করে?

স্কিন ও হেয়ার কেয়ার রুটিনে অ্যাসেনশিয়াল অয়েলের নাম বেশ পরিচিত। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ত্বকের কালো দাগ দূর করা, চুল পড়া রোধ করার মতো নানা কাজে এই অয়ে...

রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!
রিভিউ

রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!

আপনি কি হতাশায় ভুগছেন? আপনার মাথায় কি চুল কম? নতুন চুল একদমই গজাচ্ছে না? খুশকির সমস্যা? আপনার কি মাসলে পেইন হচ্ছে? আজকে আমি আপনাদের এমন একটি অ্যাসেনশি...

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল এর বেনিফিটস জানা আছে তো?
রিভিউ

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল এর বেনিফিটস জানা আছে তো?

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল, এই অয়েলের কথা আমরা অনেকেই জানি না। যুগ যুগ ধরে এই অয়েল আরোমাথ্যারাপিতে ব্যবহার হয়ে আসছে, সাথে স্কিন বা হেয়ার কেয়ারেও ব...

আরও পড়ুন

লেমনগ্রাস অ্যাসেনশিয়াল অয়েল | ৭টি ব্যবহারে পাবেন সুস্থ ত্বক ও চুল!
বিউটি টিপস

লেমনগ্রাস অ্যাসেনশিয়াল অয়েল | ৭টি ব্যবহারে পাবেন সুস্থ ত্বক ও চুল!

ত্বক ও চুলের যত্নের জন্য কতকিছুই না ব্যবহার করা হয়। কিন্তু অ্যাসেনশিয়াল অয়েল ব্যবহার করেছেন কখনও? অ্যাসেনশিয়াল অয়েল নামটি শুনে অনেকে ভ্রু কুঁচকে ফ...

মাথাব্যথা উপশমে করনীয় | ৯টি অ্যাসেনশিয়াল অয়েল দেবে পরিত্রাণ!
সুস্থতা

মাথাব্যথা উপশমে করনীয় | ৯টি অ্যাসেনশিয়াল অয়েল দেবে পরিত্রাণ!

মাথাব্যথা খুবই পরিচিত একটি সমস্যা। এই সমস্যায় ভুগেননি এমন মানুষ মনে হয় না আছে। কেউ মাইগ্রেনের ব্যথায় ভোগেন, কেউ বা সাইনাসের ব্যথায়, কারো মাথাব্যথা হয়...

সেলফ কেয়ারে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল কতটা কার্যকরী?
বিউটি টিপস

সেলফ কেয়ারে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল কতটা কার্যকরী?

‘টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল’ এই শব্দটার মধ্যেই ন্যাচারাল একটা ভাইব আছে, তাই না? এটা এমন একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যেটা স্কিন ও হেয়ার কেয়ারে বহুল ব্য...

ভালো ঘুমের জন্য ও বিউটি সল্যুশনে ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল!
বিউটি টিপস

ভালো ঘুমের জন্য ও বিউটি সল্যুশনে ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল!

সেলফ কেয়ারের ক্ষেত্রে আজকাল অ্যাসেনশিয়াল অয়েল বেশ পপুলার। আমাকে যদি বলা হয় কোন অ্যাসেনশিয়াল অয়েল আমার সবচেয়ে বেশি পছন্দের, তাহলে আমি বলবো ল্যাভেন্ডার...

চুলের যত্ন | ঘরেই বানিয়ে নিন ৫টি অ্যাসেনশিয়াল অয়েল
চুলের যত্ন

চুলের যত্ন | ঘরেই বানিয়ে নিন ৫টি অ্যাসেনশিয়াল অয়েল

চুল পড়া বন্ধ করে চুলের গোড়া মজবুত করতে ও নতুন করে চুল গজানোর ক্ষেত্রে, মাথার ত্বক পরিষ্কার রাখতে প্রাচীন কাল থেকেই অ্যাসেনশিয়াল তেল ব্যবহৃত হয়ে আসছ...

চুল পড়া কমিয়ে দ্রুত লম্বা করতে রোজমেরি অয়েলের জাদুকরী গুণাগুণ!
চুলের যত্ন

চুল পড়া কমিয়ে দ্রুত লম্বা করতে রোজমেরি অয়েলের জাদুকরী গুণাগুণ!

রোজমেরি শুনলেই চোখে ভেসে ওঠে পিজ্জা, পাস্তা অথবা মুখরোচক কোনো খাবারের কথা। খাবারের স্বাদ বাড়িয়ে দেওয়া রোজমেরির যে আরো ব্যবহার আছে, তা কি জানেন? রোজমের...

…