সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল এর বেনিফিটস জানা আছে তো?

পল্লবী · Jun 28, 2021 · 1 min read

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল এর বেনিফিটস জানা আছে তো?

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল, এই অয়েলের কথা আমরা অনেকেই জানি না। যুগ যুগ ধরে এই অয়েল আরোমাথ্যারাপিতে ব্যবহার হয়ে আসছে, সাথে স্কিন বা হেয়ার কেয়ারেও ব্যবহার হচ্ছে। আমি আজকে এমনই একটি অ্যাসেনশিয়াল অয়েল নিয়ে কথা বলবো যার একসাথে অনেকগুলো বেনিফিটস রয়েছে। যার নাম আমি আর্টিকেলের শুরুতেই নিয়েছিলাম, সেটি হলো সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল। এর গুণাগুণ বলে শেষ করা যাবে না! স্কিন, হেয়ার কেয়ারের সাথে সাথে পারফিউম হিসাবে আর স্ট্রেস কমাতেও অনেক ভালো কাজ করে এই অ্যাসেনশিয়াল তেল। চলুন জেনে নেই!

অ্যাসেনশিয়াল অয়েল কী? 

তেলের বোতলের কথা চিন্তা করলেই আমরা ভাবি যে বড় বা মিডিয়াম সাইজের কোনো বোতলের মধ্যে তেল রয়েছে। কিন্তু; ছোট ছোট বোতলে “অ্যাসেনশিয়াল অয়েল” নামক ম্যাজিকাল অয়েল পাওয়া যায়; তাই বা কয়জন জানে! বিভিন্ন গাছ, ফল বা ফুলের নির্যাস থেকেই অ্যাসেনশিয়াল অয়েল তৈরী করা হয়। গাছ, ফল বা ফুল থেকে সংগ্রহ করা হয়ে থাকে। ইউনিক অ্যারোমাই অ্যাসেনশিয়াল তেলের অন্যতম বৈশিষ্ট্য। অ্যাসেনশিয়াল অয়েলের রকমফের রয়েছে। যেমন- পেপারমিন্ট, ল্যাভেন্ডার, স্যান্ডেলউড, রোজমেরি, ক্যামোমাইল, ইলাং ইলাং, টি-ট্রি, লেমনগ্রাস, সুইট অরেঞ্জ। একেকটির ফ্লেবার ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তাই স্মেলেও ভিন্নতা পাওয়া যায়।

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল

model with orange slice সুইট অরেঞ্জ অয়েল সাইট্রাস সিনেনেসিসের খোসা থেকে বের করা হয়। অ্যাসেনশিয়াল অয়েল কোল্ড প্রেসিং পদ্ধতিতে তৈরি করা হয়; অর্থাৎ তেল এক্সট্র্যাক্ট করে বের করা হয়। কখনও কখন কমলা গাছ থেকে পাতা, ফুল ব্যবহার করা হয়।

আমার পছন্দের সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল হচ্ছে 'স্কিন ক্যাফে ১০০% ন্যাচারাল অ্যাসেনশিয়াল অয়েল-সুইট অরেঞ্জ'। আমার স্কিনে বেশ কিছু দিন ধরেই একের পর এক ব্রণ দেখা দিচ্ছিলো। ব্রণ মানেই দাগ আর ব্রনের জেদি দাগ সহজে যেতে চায় না! আমি ফেইসমাস্ক হিসেবে  স্কিন ক্যাফে একনে কেয়ার মাস্ক ব্যবহার করেছিলাম। ভাবলাম অ্যাসেনশিয়াল অয়েল অ্যাড করি, তাহলে এর রেসাল্ট আরও তাড়াতাড়ি পাবো।

ব্রণ ও ব্রণের দাগ কমানোর জন্য অনেক রিসার্চ করে; আমি স্কিন ক্যাফে ১০০% ন্যাচারাল অ্যাসেনশিয়াল অয়েল-সুইট অরেঞ্জ সিলেক্ট করেছি। কারণ এতে-

  • কমলার নির্যাস ব্যবহার করা হয়েছে
  • প্রচুর পরিমাণের ভিটামিন সি রয়েছে যা পিগমেন্টেশন কমাতে অনেকটাই সাহায্য করে
  • অ্যাসেনশিয়াল অয়েলটিতে অ্যান্টি-সেপটিক, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও রয়েছে
 

এবার চলুন, স্কিন ক্যাফে ১০০% ন্যাচারাল অ্যাসেনশিয়াল অয়েল-সুইট অরেঞ্জের উপকারিতাগুলো দেখে নিই-

ত্বকের ক্ষেত্রে

  • ত্বকের বলিরেখা কমিয়ে আনে
  • ব্রণ ও ব্রণের দাগ দূর করে
  • ব্ল্যাকহেডস দূর করে
  • ত্বকের হাইপারপিগমেন্টেশন কমায়
  • ব্রাইটনেস ফিরিয়ে আনে
  • ত্বকের কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে

চুলের ক্ষেত্রে

  • খুশকি কমায়
  • চুলের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে
  • চুলের রুক্ষতা কমিয়ে চুলকে মসৃণ করে

কীভাবে সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল ব্যবহার করবেন?

ত্বক ও চুলের যত্নে যেভাবে এই অ্যাসেনশিয়াল ইয়েল যে প্যাকগুলোতে ব্যবহার করি; ঐ প্যাকগুলোর ব্যবহারবিধি আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি।

ত্বকের জন্য 

  • স্কিন ক্যাফে একনে কেয়ার মাস্কের সাথে ২ ফোঁটা স্কিন ক্যাফে ১০০% ন্যাচারাল অ্যাসেনশিয়াল অয়েল-সুইট অরেঞ্জ মিশিয়ে নিই।
  • এরপর প্যাকটি মিক্স করার জন্য পানি মিশিয়ে নিই।
  • ১০ মিনিট প্যাকটি মুখে রেখে ধুয়ে ফেলি। এতে আমার ব্রণ ও দাগ কমে গিয়েছে।
  •  জোজোবা অয়েলের সাথে ১ ফোঁটা অ্যাসেনশিয়াল অয়েল মিক্স করে পরিষ্কার ত্বকে ম্যাসাজ করে নিন। এতে ব্রণের দাগ দূর হবে, সাথে স্কিনও ময়েশ্চারাইজড থাকবে।

চুলের জন্য

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েলের সাথে প্যাক

আমি কোকোনাট অয়েলের সাথে কয়েক ফোঁটা স্কিন ক্যাফে ১০০% ন্যাচারাল অ্যাসেনশিয়াল অয়েল-সুইট অরেঞ্জ মিক্স করে নিই। এরপর আলতোভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করে নিই। নিয়মিত এই প্রসেস ফলো করে আমার খুশকির সমস্যা অনেকটাই কমে এসেছে। এছাড়াও যেকোনো মাস্কের সাথেও এই অয়েল মিক্স করে নিতে পারেন। এটি কিন্তু মাস্কের কার্যকারিতা বাড়িয়ে দিবে। স্মেল খুবই রিলাক্সিং, তাই সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল আমার স্ট্রেস কমাতে অনেক হেল্প করে।

বোনাস টিপস!

  • গোসল করার সময় যদি পানিতে কয়েক ফোঁটা সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল মিক্সড করে নিন, দেখবেন খুব ফ্রেশ লাগছে।
  • যাদের ঠোঁট অনেক ড্রাই, এই এক ড্রপ অ্যাসেনশিয়াল অয়েল লিপবামে মিশিয়ে নিয়ে হালকা করে ম্যাসাজ করুন। এতে ঠোঁট ময়েশ্চারাইজড থাকবে।
  • হাতের কাছে কোনো পারফিউম না থাকলে ড্রেসে অ্যাসেনশিয়াল অয়েল কয়েক ফোঁটা অ্যাপ্লাই করে নিন। পারফিউমেরও কাজ করে অ্যাসেনশিয়াল অয়েল।

প্যাকেজিং

প্রথমেই বলেছিলাম অন্য অয়েলের মতো অ্যাসেনশিয়াল অয়েলের বোতল বড় হয় না। খুব ছোট ১০ মিলিমিটারের কাঁচের বোতলে এই অয়েলগুলো প্রিজার্ভ করা হয়।

কেন আমার পছন্দ?

একটি সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েলের বোতল

যেহেতু, এই অয়েলটি যেহেতু আমার ব্রণ ও ব্রণের দাগ কমিয়ে এনেছে তাই অয়েলটি আমার ভালো লাগার অন্যতম কারণ। স্কিন ক্যাফে ব্র্যান্ডের কয়েক ধরনের অ্যাসেনশিয়াল অয়েল রয়েছে। সাথে তেল ও বিভিন্ন মাস্ক রয়েছে।

 

স্কিন ক্যাফের প্রোডাক্টগুলো সাজগোজে পেয়ে যাবেন। অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর ( জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।  তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Products in this article

সম্পর্কিত লেখা

ইলাং ইলাং অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!
ত্বকের যত্ন

ইলাং ইলাং অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!

সৌন্দর্যচর্চায় বিভিন্ন ধরনের অ্যাসেনশিয়াল অয়েলের গুণাগুণের কথা আমরা কমবেশি সবাই জানি। নানা রকম ফ্লাওয়ার, ফ্রুটস, ট্রি ইত্যাদির নির্যাস থেকেই মূলত অ্যা...

রিংকেলস প্রিভেন্ট করতে অ্যাসেনশিয়াল অয়েল কীভাবে কাজ করে?
এজিং

রিংকেলস প্রিভেন্ট করতে অ্যাসেনশিয়াল অয়েল কীভাবে কাজ করে?

স্কিন ও হেয়ার কেয়ার রুটিনে অ্যাসেনশিয়াল অয়েলের নাম বেশ পরিচিত। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ত্বকের কালো দাগ দূর করা, চুল পড়া রোধ করার মতো নানা কাজে এই অয়ে...

ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্নে ৩টি কার্যকরী অ্যাসেনশিয়াল অয়েল!
চুলের যত্ন

ফ্রিজি ও আনম্যানেজেবল চুলের যত্নে ৩টি কার্যকরী অ্যাসেনশিয়াল অয়েল!

ঢেউ খেলানো কালো ও কার্লি চুলের আবেদন সবসময় একটু বেশি। এই ধরনের চুলের নিজস্ব সৌন্দর্য রয়েছে। তবে দেখতে সুন্দর হলেও সামলানো বেশ ঝামেলাপূর্ণ। আবার এ ধরনে...

লেমনগ্রাস অ্যাসেনশিয়াল অয়েল | ৭টি ব্যবহারে পাবেন সুস্থ ত্বক ও চুল!
বিউটি টিপস

লেমনগ্রাস অ্যাসেনশিয়াল অয়েল | ৭টি ব্যবহারে পাবেন সুস্থ ত্বক ও চুল!

ত্বক ও চুলের যত্নের জন্য কতকিছুই না ব্যবহার করা হয়। কিন্তু অ্যাসেনশিয়াল অয়েল ব্যবহার করেছেন কখনও? অ্যাসেনশিয়াল অয়েল নামটি শুনে অনেকে ভ্রু কুঁচকে ফ...

আরও পড়ুন

ভালো ঘুমের জন্য ও বিউটি সল্যুশনে ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল!
বিউটি টিপস

ভালো ঘুমের জন্য ও বিউটি সল্যুশনে ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল!

সেলফ কেয়ারের ক্ষেত্রে আজকাল অ্যাসেনশিয়াল অয়েল বেশ পপুলার। আমাকে যদি বলা হয় কোন অ্যাসেনশিয়াল অয়েল আমার সবচেয়ে বেশি পছন্দের, তাহলে আমি বলবো ল্যাভেন্ডার...

মাথাব্যথা উপশমে করনীয় | ৯টি অ্যাসেনশিয়াল অয়েল দেবে পরিত্রাণ!
সুস্থতা

মাথাব্যথা উপশমে করনীয় | ৯টি অ্যাসেনশিয়াল অয়েল দেবে পরিত্রাণ!

মাথাব্যথা খুবই পরিচিত একটি সমস্যা। এই সমস্যায় ভুগেননি এমন মানুষ মনে হয় না আছে। কেউ মাইগ্রেনের ব্যথায় ভোগেন, কেউ বা সাইনাসের ব্যথায়, কারো মাথাব্যথা হয়...

রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!
রিভিউ

রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!

আপনি কি হতাশায় ভুগছেন? আপনার মাথায় কি চুল কম? নতুন চুল একদমই গজাচ্ছে না? খুশকির সমস্যা? আপনার কি মাসলে পেইন হচ্ছে? আজকে আমি আপনাদের এমন একটি অ্যাসেনশি...

সেলফ কেয়ারে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল কতটা কার্যকরী?
বিউটি টিপস

সেলফ কেয়ারে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল কতটা কার্যকরী?

‘টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল’ এই শব্দটার মধ্যেই ন্যাচারাল একটা ভাইব আছে, তাই না? এটা এমন একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যেটা স্কিন ও হেয়ার কেয়ারে বহুল ব্য...

চুলের যত্ন | ঘরেই বানিয়ে নিন ৫টি অ্যাসেনশিয়াল অয়েল
চুলের যত্ন

চুলের যত্ন | ঘরেই বানিয়ে নিন ৫টি অ্যাসেনশিয়াল অয়েল

চুল পড়া বন্ধ করে চুলের গোড়া মজবুত করতে ও নতুন করে চুল গজানোর ক্ষেত্রে, মাথার ত্বক পরিষ্কার রাখতে প্রাচীন কাল থেকেই অ্যাসেনশিয়াল তেল ব্যবহৃত হয়ে আসছ...

ড্যানড্রাফ কন্ট্রোলে এবং স্ক্যাল্প ইচিনেসের সল্যুশনে ৬টি কার্যকরী অয়েল
চুলের যত্ন

ড্যানড্রাফ কন্ট্রোলে এবং স্ক্যাল্প ইচিনেসের সল্যুশনে ৬টি কার্যকরী অয়েল

হুটহাট আগাম নোটিশ ছাড়াই চুলের যে সমস্যাটা দেখা দেয় তা হলো খুশকি! খুশকির সমস্যায় ভোগেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এ সমস্যা সাধারণত শীতকালে বেশি হয়...

…