শীতে নিয়মিত গোসল না করার ক্ষতিকারক ৫টি দিক!

মাহবুবা মিমি · Jan 20, 2019 · 1 min read

শীতে নিয়মিত গোসল না করার ক্ষতিকারক ৫টি দিক!

শীতে গোসল করাটা একটা বিশাল ডিসিশন মেকিং-এর ব্যাপার। অনেকেই আছেন, শীতে না পারতে গোসলের ধারে কাছেও যান না। হাত পা ধুয়ে কাপড় পালটে বডি স্প্রে দিয়ে কাজ সারতে চান। কিন্তু এগুলোর ক্ষতিকর দিকগুলো ভাবেন না।  বলেন, "ধুর গোসল না করলে কিচ্ছু হয় না!" ব্যস! ১৫ দিনের জন্য গোসল বন্ধ! তাহলে এখন জেনে নিন শীতে নিয়মিত গোসল না করার ক্ষতিকারক ৫টি দিক সম্পর্কে।

শীতে নিয়মিত গোসল না করার কুফল

১. জার্ম ইনফেকশন

শীতে নিয়মিত গোসল না করার জন্য জার্ম ইনফেকশন - shajgoj.com

প্রথমেই আসে জার্ম ইনফেকশন-এর বিষয়। সারাদিন ধরে আমরা নানা ধরনের জিনিসের সংস্পর্শে আসি, হাত দিয়ে ধরি, যেমন- সেলফোন, কি বোর্ড, পাবলিক ট্রান্সপোর্ট, টাকা... আরো নানান জিনিস। এগুলো খুব সহজেই এসব থেকে জীবাণু আমাদের হাত থেকে শরীরের অন্যান্য অঙ্গেও চলে যায়। তার ওপর যদি কোথাও কোন কাটা ছেঁড়া থেকে থাকে, তাহলে সেখান থেকে জীবাণু রক্তের সাথে মিশে খুব সহজেই আপনাকে অসুস্থ করে তুলতে পারে। সুতরাং, দিন শেষে গোসল না করলে একটা বড় হেলথ রিস্ক থেকেই যায়। ঠাণ্ডার ভয়ে গোসল না করে শেষে দেখবেন, এমনিতেই জ্বর, সর্দি, কাশি বাধিয়ে ফেলেছেন। কারণ এই সিজনে এইসব অসুখের জীবাণু চারপাশে ঘুরে বেড়ায়। তাই বেষ্ট অপশন- রেগ্যুলার শাওয়ার নিন।

২. ত্বকের নানাবিধ সমস্যা

প্রতিদিন গোসল না করলে সারদিনের ধুলোবালি, ঘাম, ডেড স্কিন সেল- এগুলো জমে যায় শরীরে। যাদের একনে প্রবলেম আছে, তাদের জন্যে এই ব্যাপারটা আরো খারাপ হয়ে যায়। একনি ছাড়াও অন্যান্য স্কিন প্রবলেম-এর ঝুঁকিও বেড়ে যায়। স্কিন অনেক বেশি ড্রাই হয়ে ফেটে যায়, একনে, পিম্পল এবং সেগুলো থেকে হয় ব্লেমিশেস।

 ৩. ত্বকে কালচে ময়লাভাব সৃষ্টি

পর পর কয়েকদিন গোসল না করলে ঘাম আর ধুলো মিশে ত্বকে একটা কালচে ময়লাভাব বা ডিসকালার প্যাচ দেখা যায়, এটা যতই লোশন মাখা হোক না কেন যাবে না। একবার এটা হয়ে গেলে তখন প্রচুর সাবান ঘসাঘসি ছাড়া কোন উপায় থাকে না। এরচেয়ে এটাই ভালো নয় কি যে প্রতিদিন না হোক, অন্তত একদিন পরপর হলেও গোসল করা? ভেবে দেখুন ব্যাপারটা!

৪. ঘামের দুর্গন্ধ

অনেকে বলবেন শীতে তো আমরা ঘামি না, তাই শরীরে ঘামের দুর্গন্ধ আসবে কোথা থেকে? বিষয়টা মোটেও এরকম নয়, শীতে আমরা গরমের সিজনের মত ঘামি না ঠিক। কিন্ত আমাদের ত্বক এবং চুলে থাকা ব্যাকটেরিয়া শরীরের প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিডকে মেটাবলাইজ করে যেটা আমাদের শরীরে একটা বাজে বডি ওডর তৈরি করে, অনেক সময় আমরা যেটা হয়তো নিজেরা টের পাই না।

৫. শারীরিক ও মানসিক ক্লান্তি

হেলথ রিস্ক-এর পাশাপাশি শীতে নিয়মিত গোসল না করার অন্য সমস্যাও আছে। শীত শীত করে গোসল না করলে আপনার আরো বেশি ঠাণ্ডা লাগবে, কাজে জড়তা আসবে, ঝিমিয়ে পড়বেন, এনার্জি লেভেল কমে যাবে। সারা দিনের পরে একটু উষ্ণ পানি দিয়ে গোসল আপনার শারীরিক ও মানসিক ক্লান্তি দু'টোই দূর করবে। মন ভালো থাকবে এবং অনেক বেশি রিফ্রেশিং ফিল করবেন।

শীতে নিয়মিত গোসল করার কিছু টিপস

অনেক তো হল, শীতে নিয়মিত গোসল না করলে কী কী হতে পারে সেগুলো নিয়ে কথা! এখন এই শীত কাটিয়ে কিভাবে গোসল করবেন, সেটার দু একটা উপায় বলি-

১. পুরনো আমল থেকে চলে আসছে গোসলের আগে তেল মালিশের পদ্ধতি। লোশনের যুগে আমরা সেসব ভুলেই গেছি। তেল মালিশে রক্ত সঞ্চালন বাড়ে, প্লাস স্কিন টাও ময়েশ্চারাইজড হয়ে যায়।

২. এছাড়াও গোসলের আগে হালকা ব্যায়াম করে নিতে পারেন। এতে বেশ ভালো ওয়ার্ম আপ হবে। শরীরের জরতা দূর হবে। তখন বরং নিজেরই ইচ্ছে করবে শাওয়ার নিতে।

৩. গোসলের আগে তোয়ালেটাকে হেয়ার ড্রায়ার দিয়ে গরম করে পেঁচিয়ে রেখে দিন, গোসল শেষে এই গরম তোয়ালে আপনাকে অসম্ভব আরামদায়ক একটা অনুভুতি দেবে।

তাই শীতে নিয়মিত গোসল করুন। ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন।

হ্যাপি উইন্টার...।।

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

ঘামের দুর্গন্ধ থেকে পরিত্রাণে ১২টি উপায়
ত্বকের যত্ন

ঘামের দুর্গন্ধ থেকে পরিত্রাণে ১২টি উপায়

এই তীব্র গরমে সবার ঘাম হওয়াটাই স্বাভাবিক। মানুষের ভিড় পলিউশন, আবহাওয়ার আর্দ্রতা কোনটার সাথেই যেন মার্কেটগুলোর দুর্দান্ত গতিতে চলা এয়ারকনডিশনগুলো পেরে...

রূপ লাবণ্য বজায় রাখতে ওয়াটার থেরাপির উপকারিতা
সুস্থতা

রূপ লাবণ্য বজায় রাখতে ওয়াটার থেরাপির উপকারিতা

এই আর্টিকেলটি যথার্থভাবে বুঝতে হলে প্রথমেই আমাদের জানতে হবে ওয়াটার থেরাপি কী? চুল, ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে এবং সামগ্রিক সুস্বাস্থ্য বজায় রাখতে পান...

শীতকালে গোসল
সুস্থতা

শীতকালে গোসল

প্রাত্যহিক জীবনের অন্যান্য কাজ গুলোর সঙ্গে যেটি আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হিসেবে জায়গা করে আছে, তা হল গোসল। ব্যক্তিগত পরিচ্ছন্নতা তথা শরীর...

কেমন হবে বয়সভেদে শিশুদের ত্বকের  যত্ন?
মা ও শিশু

কেমন হবে বয়সভেদে শিশুদের ত্বকের যত্ন?

বাড়িতে নতুন সদস্যের আগমন হলে তাকে ঘিরে সবার আনন্দের সীমা থাকে না। সবার সব মনোযোগের কেন্দ্রবিন্দু যেন হয়ে থাকে ওই ছোট্ট শিশুটি। খাওয়া ও ঘুমের পাশাপাশি...

আরও পড়ুন

শীতে প্রবীণদের স্বাস্থ্য সমস্যা | এ সময়ে বয়োজ্যেষ্ঠদের জন্য দরকার বাড়তি যত্ন
সুস্থতা

শীতে প্রবীণদের স্বাস্থ্য সমস্যা | এ সময়ে বয়োজ্যেষ্ঠদের জন্য দরকার বাড়তি যত্ন

ক'দিন ধরেই নাহিদের মা বলছে তার পায়ের ব্যথাটা বেড়েছে। নাহিদের মনে হচ্ছে আবহাওয়ার জন্যই এমনটা হচ্ছে। চারদিকে মহা আয়োজনে সবাই শীত উৎসব পালনের জন্য ব্যস্ত...

শীতে নিন ত্বকের পরিপূর্ণ যত্ন
ত্বকের যত্ন

শীতে নিন ত্বকের পরিপূর্ণ যত্ন

হাঁটিহাঁটি পা পা করে আসছে শীত। হিম হিম শীতল এই ছোঁয়া শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য নয়। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নানা রকম ত্বকের...

শীতে শিশুর সুরক্ষা | ছোট্ট সোনামণির সুস্থতার জন্য খেয়াল রাখুন ১০টি বিষয়
মা ও শিশু

শীতে শিশুর সুরক্ষা | ছোট্ট সোনামণির সুস্থতার জন্য খেয়াল রাখুন ১০টি বিষয়

গরম শেষে যখন আবহাওয়ার বদল হয় তখনই শিশুরা অসুস্থ হয়ে যায়। এরপর আসে শীত। বছরের এ সময়টায় শিশুদের মধ্যে অসুস্থ হয়ে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। হুটহাট ঠান্...

শীতে কোঁকড়া চুলের যত্ন | ঝলমলে কেশ পেতে ৭টি টিপস!
চুলের যত্ন

শীতে কোঁকড়া চুলের যত্ন | ঝলমলে কেশ পেতে ৭টি টিপস!

প্রথমেই সকল কোঁকড়া চুলের অধিকারিণীদের জানাচ্ছি এই শীতে উষ্ণ অভিবাদন! কোঁকড়া চুল নিয়ে সব সময়ই কিছুটা ঝামেলা পোহাতে হয়। কারণ এটি খুব সহজেই ফ্রিজি হয়ে য...

শীতের মেক-আপ টিপস
মেকআপ

শীতের মেক-আপ টিপস

আসছে শীত। শীত যেন মেক-আপের জন্য পারফেক্ট সময় আর এখন শীত মানেই তো বিয়ের সিজন। আজ এই পার্টি তো কাল ঐ পার্টি লেগেই আছে। কিন্তু শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক...

শীতের যত্নে টুকিটাকি
চুলের যত্ন

শীতের যত্নে টুকিটাকি

শীতে প্রকৃতি ভিন্ন রূপ ধারণ করে। শীতে আবহাওয়া পরিবর্তনের প্রভাব আমাদের ত্বক এবং চুলে পড়ে। যার ফলাফল শুষ্ক ত্বক, রুক্ষ চুল, ফাটা ঠোঁট ইত্যাদি। এইসব সম...

…