শীতে প্রবীণদের স্বাস্থ্য সমস্যা | এ সময়ে বয়োজ্যেষ্ঠদের জন্য দরকার বাড়তি যত্ন

মাহমুদা রোজী · Nov 28, 2021 · 1 min read

শীতে প্রবীণদের স্বাস্থ্য সমস্যা | এ সময়ে বয়োজ্যেষ্ঠদের জন্য দরকার বাড়তি যত্ন

ক'দিন ধরেই নাহিদের মা বলছে তার পায়ের ব্যথাটা বেড়েছে। নাহিদের মনে হচ্ছে আবহাওয়ার জন্যই এমনটা হচ্ছে। চারদিকে মহা আয়োজনে সবাই শীত উৎসব পালনের জন্য ব্যস্ত। চলছে পিঠার আয়োজন, বেড়াতে যাবার আয়োজন, নতুন কী পোশাকের ট্রেন্ড চলছে সেসব নিয়ে উত্তেজনা। ঘরে ঘরে চলছে লেপ, কম্বল গুছিয়ে রাখার প্রস্তুতি। এইসব প্রস্তুতির সাথে সাথে পরিবারের বয়োজ্যেষ্ঠদের নিয়েও ভাবনা কম না। কারণ শীত তাদের জন্য আনন্দ বয়ে আনে না। সর্দি, ঠান্ডা, হাঁপানি, বাতের ব্যথাটা খুব বেড়ে যায়। শীতে প্রবীণদের স্বাস্থ্য সমস্যা বেড়ে যাওয়ার পেছনে কিছু কারণ জড়িত। পরিবারের একজন মানুষও শীতে কষ্ট পেলে সেটা পুরো পরিবারের মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। নাহিদের মতো আমরা সবসময় পরিবারের প্রতিটি মানুষকে সুস্থ রাখতে আপ্রাণ চেষ্টা করে থাকি। প্রবীণদের ব্যাপারে একটু সচেতন হলে এই শীতের সময়টা তাদের জন্যেও আনন্দময় করে তুলতে পারি।

আজকের আলোচ্য বিষয় শীতে প্রবীণদের স্বাস্থ্য সমস্যা এবং প্রতিকারের উপায়। এই সময় তাদের প্রয়োজন শরীরের প্রতি বাড়তি যত্ন ও সচেতনতা। প্রত্যেকের বাসাতেই বয়োজ্যেষ্ঠ সদস্য আছেন। আমরা চাই পরিবারের সকলেই যেন হাসি আনন্দে মেতে থাকুক। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি।

শীতে প্রবীণদের স্বাস্থ্য সমস্যা ও প্রতিকার

১) হালকা ব্যায়ামে পাবেন সুস্থ শরীর

প্রবীণ বয়সে রোগ প্রতিরোধ ক্ষমতা ও কর্মক্ষমতা কমে যায়। তাই এ সময়টায় তাদের বিভিন্ন সমস্যা দেখা দেয়। তীব্র শীতে অ্যালার্জি, হাঁপানি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের মতো রোগ হয়ে থাকে। যদি কারো রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস এই ধরনের সমস্যা থাকে, তবে শীতে সেটি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এসব রোগ প্রতিকারে এ সময় হালকা ব্যায়াম করতে হবে। ঠান্ডার কারণে যদি বাইরে নাও বের হন, তবে ঘরের মধ্যে হাঁটাহাঁটি, হাত-পা নাড়াচাড়া করুন। এতে শরীরে তাপ উৎপন্ন হবে। ব্যায়াম করলে সর্দি-কাশি-জ্বর ইত্যাদি রোগ কম হয়।

শীতে প্রবীণদের স্বাস্থ্য সমস্যা

২) শীতে প্রবীণদের স্বাস্থ্য সমস্যা প্রতিকারে গরম কাপড় 

শীতে প্রবীণদের শরীরের তাপমাত্রা কমে হাইপোথারমিয়া হতে পারে, যার ফলে অজ্ঞান হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হয়। তাই শীতপোশাক পরার ক্ষেত্রেও সচেতন হওয়া দরকার। একটি মোটা কাপড় পরার চেয়ে কয়েকটি পাতলা কাপড় পরলে শীত কম লাগবে। রাতে গলা ও কানে পাতলা কাপড় জড়িয়ে ঘুমান, এতে ঠান্ডা লাগবে না।

৩) ফল, ফলের রস ও শাকসবজি খেতে ভুলবেন না

শীতে খাওয়া-দাওয়ায় পরিবর্তন আনা প্রয়োজন। ঠান্ডা খাবার অবশ্যই বাদ দিতে হবে। এ সময় শরীরে পানিশূন্যতা দেখা দেয়। তাই শীতে প্রচুর পরিমাণে পানি পান করুন। এক্ষেত্রে গরম দুধ, ফলের রস, বিভিন্ন ধরনের স্যুপ খাওয়া যেতে পারে। নিয়মিত লেবু দিয়ে চা খাওয়া যেতে পারে। এটি শরীরে অ্যান্টি-অক্সিডেন্টের কাজ করবে। এ ছাড়া ফল ও ফলের রস খেতে হবে। এটি শরীরের নিস্তেজভাব দূর করবে। ফলে প্রচুর ভিটামিন-সি থাকে, যা শরীরে শক্তি যোগাতে সাহায্য করবে। এ সময় বাজারে প্রচুর শাকসবজি ওঠে, এগুলোও ডায়েট চার্টে রাখুন।

৪) শীতে ত্বকের যত্ন নিন

শীতে শরীরের অয়েল গ্ল্যান্ড থেকে তেল কম নিঃসৃত হয় বলে ত্বক খসখসে ও শুষ্ক হয়ে পড়ে। ত্বকের সুরক্ষায় ময়েশ্চারাইজার লোশন, ভ্যাসলিন, গ্লিসারিন, অলিভ অয়েল এগুলো ব্যবহার করা যেতে পারে। যখনই মুখ পানি দিয়ে পরিষ্কার করবেন, তখনই কোনো ক্রিম বা ময়েশ্চারাইজার মুখে ব্যবহার করুন।

৫) ভিটামিন ডি পেতে রোদে থাকুন কিছুক্ষণ

সূর্যের আলো ভিটামিন ডি-এর প্রধান উৎস। ভিটামিন ডি-এর অভাবে শ্বাসতন্ত্রে ঘন ঘন সংক্রমণ হতে পারে। হাড়ের গিঁটে গিঁটে ব্যথা ও আড়ষ্টতা অনুভব হতে পারে। এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এতে করে বিভিন্ন রোগের সংক্রমণ হওয়া বেড়ে যায়। তাই ভিটামিন ডি এর অভাব পূরণের জন্য সকাল ৮ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ১০-২০ মিনিট রোদ গায়ে লাগাতে হবে। প্রবীণদের হালকা রোদে সামান্য ব্যায়ামও করতে উৎসাহ দিতে হবে।

৬) খেয়াল রাখুন মানসিক সুস্থতার দিকেও

মানসিক সুস্থতা

প্রবীণদের মাঝে শতকরা আশি ভাগ ব্যক্তি বিষণ্নতা রোগে ভোগে। এই সময়ে অবসাদগ্রস্ত হয়ে বিভিন্ন মানসিক সমস্যা বেড়ে যায়। শারীরিক কষ্টের সাথে সাথে তারা মনের দিক থেকেও সব কিছুর কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকে। এ সময় পরিবারের অন্য সদস্যরা তাদের মন ভালো রাখতে এক সাথে টিভি দেখতে পারে, গল্প করতে পারে। ঘরের ভেতর শীতের পিঠার আয়োজন করে আত্মীয়দের সাথে আড্ডার আয়োজন করতে পারে। লক্ষ্য রাখতে হবে প্রবীণেরা যেন একাকীত্বে না ভোগে। তাহলেই এই শীত তাদের জন্য হয়ে উঠবে আনন্দের, উৎসবের।

বয়স বেড়ে গেলে এমনিতেই জীবনযাপনের ক্ষেত্রে সচেতন হতে হয়। পরিবারের অন্য সদস্যরা যদি একটু দায়িত্ব নিয়ে প্রবীণদের দেখাশোনা করেন, তাহলে পরিবারের এই প্রবীণ সদস্য জীবন-সায়াহ্নের দিনগুলো সুখেই কাটাবেন। শীতে প্রবীণদের স্বাস্থ্য সমস্যা ও প্রতিকার নিয়ে আমরা জেনে নিলাম। আসুন এবারের শীত উৎসব পালন করি পরিবারের সবাইকে নিয়ে।

  লিখেছেন- মাহমুদা আক্তার রোজী, ফিজিওথেরাপি কনসালট্যান্ট এন্ড জেরোন্টলজিস্ট ছবি- সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

শীতে নিন ত্বকের পরিপূর্ণ যত্ন
ত্বকের যত্ন

শীতে নিন ত্বকের পরিপূর্ণ যত্ন

হাঁটিহাঁটি পা পা করে আসছে শীত। হিম হিম শীতল এই ছোঁয়া শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য নয়। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নানা রকম ত্বকের...

শীতে নিয়মিত গোসল না করার ক্ষতিকারক ৫টি দিক!
সুস্থতা

শীতে নিয়মিত গোসল না করার ক্ষতিকারক ৫টি দিক!

শীতে গোসল করাটা একটা বিশাল ডিসিশন মেকিং-এর ব্যাপার। অনেকেই আছেন, শীতে না পারতে গোসলের ধারে কাছেও যান না। হাত পা ধুয়ে কাপড় পালটে বডি স্প্রে দিয়ে কাজ সা...

শীতের যত্নে টুকিটাকি
চুলের যত্ন

শীতের যত্নে টুকিটাকি

শীতে প্রকৃতি ভিন্ন রূপ ধারণ করে। শীতে আবহাওয়া পরিবর্তনের প্রভাব আমাদের ত্বক এবং চুলে পড়ে। যার ফলাফল শুষ্ক ত্বক, রুক্ষ চুল, ফাটা ঠোঁট ইত্যাদি। এইসব সম...

শীতে কোঁকড়া চুলের যত্ন | ঝলমলে কেশ পেতে ৭টি টিপস!
চুলের যত্ন

শীতে কোঁকড়া চুলের যত্ন | ঝলমলে কেশ পেতে ৭টি টিপস!

প্রথমেই সকল কোঁকড়া চুলের অধিকারিণীদের জানাচ্ছি এই শীতে উষ্ণ অভিবাদন! কোঁকড়া চুল নিয়ে সব সময়ই কিছুটা ঝামেলা পোহাতে হয়। কারণ এটি খুব সহজেই ফ্রিজি হয়ে য...

আরও পড়ুন

শীতের মেক-আপ টিপস
মেকআপ

শীতের মেক-আপ টিপস

আসছে শীত। শীত যেন মেক-আপের জন্য পারফেক্ট সময় আর এখন শীত মানেই তো বিয়ের সিজন। আজ এই পার্টি তো কাল ঐ পার্টি লেগেই আছে। কিন্তু শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক...

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে কী করে বুঝবেন?
সুস্থতা

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে কী করে বুঝবেন?

'ভিটামিন ডি' করোনাকালে বেশ পরিচিত হয়ে উঠেছে লোকমুখে, বিশেষত এর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী গুণটির জন্য। যদিও এই ‘সান শাইন ভিটামিন’ এর রয়েছে আরো নান...

মলিন ও নিষ্প্রাণ ত্বক? ৫টি সহজ ধাপেই হোক উইন্টার স্কিনকেয়ার
ত্বকের যত্ন

মলিন ও নিষ্প্রাণ ত্বক? ৫টি সহজ ধাপেই হোক উইন্টার স্কিনকেয়ার

ঋতু পরিবর্তনের সাথে সাথে স্কিন কেয়ার রুটিনেও চাই সামঞ্জস্যতা। শীত আসার সঙ্গে সঙ্গে স্কিন হয়ে ওঠে শুষ্ক ও রুক্ষ। শীতের শুষ্ক আবহাওয়া ত্বককে করে তোলে ম...

এই শীতে ত্বকের সম্পূর্ণ যত্ন হবে ৯৯৯ টাকারও কমে!!
ত্বকের যত্ন

এই শীতে ত্বকের সম্পূর্ণ যত্ন হবে ৯৯৯ টাকারও কমে!!

আমাদের যদি জিজ্ঞেস করা হয়, শীতে স্কিন কেয়ারের জন্য মাস্ট হ্যাভ আইটেম কোনগুলো? এমন প্রশ্নের উত্তরে আমাদের সবারই কমন উত্তর হলো- একটি ময়েশ্চারাইজিং ফেইস...

পুরো শরীরে ব্যথা! কীভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে?
সুস্থতা

পুরো শরীরে ব্যথা! কীভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে?

চেম্বারে প্রায়ই এমন কিছু রোগী আসেন, যারা প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেন, 'পুরো শরীরে ব্যথা!' এই কথা বলতেও তারা খুব বিব্রতবোধ করেন। অনেকেই জানান যে এ...

শীতে শিশুর সুরক্ষা | ছোট্ট সোনামণির সুস্থতার জন্য খেয়াল রাখুন ১০টি বিষয়
মা ও শিশু

শীতে শিশুর সুরক্ষা | ছোট্ট সোনামণির সুস্থতার জন্য খেয়াল রাখুন ১০টি বিষয়

গরম শেষে যখন আবহাওয়ার বদল হয় তখনই শিশুরা অসুস্থ হয়ে যায়। এরপর আসে শীত। বছরের এ সময়টায় শিশুদের মধ্যে অসুস্থ হয়ে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। হুটহাট ঠান্...

…