শীতকালে গোসল

সাজগোজ উপ সম্পাদক · Jan 03, 2014 · 1 min read

শীতকালে গোসল

প্রাত্যহিক জীবনের অন্যান্য কাজ গুলোর সঙ্গে যেটি আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হিসেবে জায়গা করে আছে, তা হল গোসল। ব্যক্তিগত পরিচ্ছন্নতা তথা শরীর সুস্থ রাখার ব্যাপারে গোসলের কোনও বিকল্প নেই। তবু বয়স ও আবহাওয়া ভেদে এর গ্রহণযোগ্যতা এক এক ক্ষেত্রে এক এক রকম।

গ্রীষ্মে এটি যতটাই আরাম প্রিয়তার সঙ্গে পালন করা হোক না কেন, শীতকালে দেখা যায় ভিন্ন রূপ। সব বয়সের ক্ষেত্রেই শীতকালে এই গোসলের বিষয়টি হয়ে ওঠে বেশ ভীতিকর আর তাই এর থেকে বাঁচতে ব্যবহার করা হয় নানা কৌশল। তার মধ্যে একটি হল-গরম পানি যোগ। শীতকালে গোসলের ক্ষেত্রে শহর কিংবা গ্রাম নির্বিশেষে গরম পানি দিয়ে গোসল করা একটি অত্যন্ত প্রচলিত দৃশ্য। কিন্তু এই পানির উষ্ণতা কিংবা গ্রহণ যোগ্যতা নিয়ে আমরা কখনোই ভেবে দেখি না। আসুন আজ এ বিষয়ে কিছু জেনে নেয়া যাক-

- আয়ুর্বেদে বলা হয়েছে গরম পানি সহযোগে গোসলের ক্ষেত্রে শরীরে গরম পানি ব্যবহার করলেও মাথায় ঠাণ্ডা পানি ব্যবহার করা উচিত। কারণ হিসেবে বলা যেতে পারে শরীরের কোমল অংশে গরম পানির তাপমাত্রা জনিত ক্ষতিকর প্রভাব। মূলত গরম পানি চোখ ও চুলের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই মাথায় গরম পানি ঢালতে মানা করা হয়।

- শারীরিক ধরন ও সামর্থ্যের উপর নির্ভর করে গোসলের পানি নির্বাচন করতে হবে। আপনি যদি সুস্থ আর সুঠাম দেহের অধিকারী হন তবে ঠাণ্ডা পানি দিয়েই গোসলের কাজটি সেরে নিতে পারেন। অন্যথায় গরম পানি ব্যবহার করুন।

- লিভারে সমস্যা, বদহজম, হাত পা ব্যথা, শরির জ্বালা ইত্যাদি সমস্যা হলে ঠাণ্ডা পানি দিয়েই গোসল করুন। এতে সমস্যার হাত থেকে পরিত্রান পাবেন।

- অ্যালার্জি, কাশি, ঠাণ্ডা, পায়ের ব্যথা, সাইনাস, বাত এ ধরনের রোগ থাকলে গরম পানি যোগ করে গোসল করুন। নতুবা ঠাণ্ডা জনিত সমস্যায় পড়তে পারেন।

- যাদের শারীরিক সামর্থ্য অপেক্ষাকৃত কম, দুর্বল, বৃদ্ধ কিংবা শিশু, শীতকালে তাদের গোসলের ক্ষেত্রে গরম পানি ব্যবহার করাই শ্রেয়।

- ছাত্র ছাত্রী এবং কর্মজীবীরা যারা অধিকাংশ সময় কাজ কর্মে ব্যস্ত, তাদের ঠাণ্ডা পানি দিয়েই গোসল করা উচিত। এতে মানসিক অবসাদ দূর হয় এবং শারীরিক চাঞ্চল্য বজায় থাকে।

- গোসলের পানি নির্বাচনের ক্ষেত্রে গোসলের সময়টিও খেয়াল রাখতে হবে। অর্থাৎ মনে রাখতে হবে আপনি দিনের কোন সময়টিতে গোসল করছেন। সকালে ঠাণ্ডা পানিতে গোসল করা স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু সারাদিনের ক্লান্তির পর রাতের গোসলে অবসাদ দূর করতে গরম পানির জুড়ি নেই।

- নিয়মিত একটি নির্দিষ্ট সময় ব্যায়াম এর জন্য রেখে এরপর গরম পানিতে গোসল করতে পারেন। এতে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক অবসাদ দূর হয়ে মন থাকবে ভরপুর সতেজ।

- নিয়মিত শরীরে তেল ম্যাসেজ করে আধঘণ্টা পর গোসলের অভ্যাস করা যায়। এটি ত্বকে রক্ত চলাচলে সাহায্য করার পাশাপাশি শরীরের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে। যা দিনভর আপনাকে রাখবে শীতের হাত থেকে নিরাপদ।

- ভালো ত্বক ও স্বাস্থ্যের জন্য গোসলের পানিতে কয়েকটি নিমপাতা দিয়ে রাখুন। এটি প্রত্যক্ষভাবে আপনার গোসলকে করে তুলবে জীবাণুমুক্ত ও প্রাণবন্ত।

মূলত, শরীরকে সুস্থ রাখতে হলে গোসলের বিষয়টিকে কখনোই অবহেলা করা চলবে না...তা সে যে ঋতুই হোক না কেন। এর জন্য গ্রীষ্মে ঠাণ্ডা পানি আর শীতে গরম পানি ব্যবহার করার কথা বলা হয়ে থাকে। দুটোই উপকারী। শুধু প্রয়োগের ক্ষেত্রে বয়স, শারীরিক অবস্থা আর সুস্থতার দিকটি বিবেচনায় রেখে পানির তাপমাত্রার তারতম্য নির্বাচন করা উচিত। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, গোসলের মূল উদ্দেশ্যই শারীরিক ও মানসিক অবসাদ দূর করে শরীরকে পুনরায় দৈনন্দিন কাজের উপযোগী করে তোলা। তাই গোসলের পানি হতে হবে সার্বিকভাবে সহনীয় ও আরামদায়ক।

লিখেছেনঃ রাজদেভ

ছবিঃ shutterstock

সম্পর্কিত লেখা

শীতে নিয়মিত গোসল না করার ক্ষতিকারক ৫টি দিক!
সুস্থতা

শীতে নিয়মিত গোসল না করার ক্ষতিকারক ৫টি দিক!

শীতে গোসল করাটা একটা বিশাল ডিসিশন মেকিং-এর ব্যাপার। অনেকেই আছেন, শীতে না পারতে গোসলের ধারে কাছেও যান না। হাত পা ধুয়ে কাপড় পালটে বডি স্প্রে দিয়ে কাজ সা...

কেমন হবে বয়সভেদে শিশুদের ত্বকের  যত্ন?
মা ও শিশু

কেমন হবে বয়সভেদে শিশুদের ত্বকের যত্ন?

বাড়িতে নতুন সদস্যের আগমন হলে তাকে ঘিরে সবার আনন্দের সীমা থাকে না। সবার সব মনোযোগের কেন্দ্রবিন্দু যেন হয়ে থাকে ওই ছোট্ট শিশুটি। খাওয়া ও ঘুমের পাশাপাশি...

রূপ লাবণ্য বজায় রাখতে ওয়াটার থেরাপির উপকারিতা
সুস্থতা

রূপ লাবণ্য বজায় রাখতে ওয়াটার থেরাপির উপকারিতা

এই আর্টিকেলটি যথার্থভাবে বুঝতে হলে প্রথমেই আমাদের জানতে হবে ওয়াটার থেরাপি কী? চুল, ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে এবং সামগ্রিক সুস্বাস্থ্য বজায় রাখতে পান...

শীতকালে বডি কেয়ার | কোমল ও উজ্জ্বল ত্বকের জন্য প্রয়োজন একটু বাড়তি যত্ন!
ত্বকের যত্ন

শীতকালে বডি কেয়ার | কোমল ও উজ্জ্বল ত্বকের জন্য প্রয়োজন একটু বাড়তি যত্ন!

শীতের আমেজের সাথে সাথে হাত-পায়ের চামড়া কেমন যেন শুষ্ক লাগছে আর কালো হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু বুঝতে পারছেন না কীভাবে শীতকালে বডি কেয়ার করবেন? তাহলে আ...

আরও পড়ুন

সবসময় নিজেকে ক্লান্ত লাগে! এর পেছনে কোন কারণগুলো দায়ী?
লাইফ স্টাইল

সবসময় নিজেকে ক্লান্ত লাগে! এর পেছনে কোন কারণগুলো দায়ী?

মানব জীবনে কাজ করার পাশাপাশি আরেকটি অবিচ্ছেদ্য অংশ হলো ক্লান্তি অনুভব করা। হোক না সেটা ঘরের বা অফিসের কাজ, টায়ার্ডনেস আসবে এটাই স্বাভাবিক। কেউ কাজ করত...

গরম পানি চুল ও ত্বকের জন্য আসলেই কি ক্ষতিকর?
বিউটি টিপস

গরম পানি চুল ও ত্বকের জন্য আসলেই কি ক্ষতিকর?

ঋতু পরিবর্তনের সময় চুল ও ত্বকের যত্নে রাখতে হয় বাড়তি সাবধানতা। অনেকেই গরম পানি গোসলের সময় ব্যবহারে বেশ উপভোগ করেন, দেখা যায় এই ওয়েদার চেঞ্জের সময় অনেক...

ঘামের দুর্গন্ধ থেকে পরিত্রাণে ১২টি উপায়
ত্বকের যত্ন

ঘামের দুর্গন্ধ থেকে পরিত্রাণে ১২টি উপায়

এই তীব্র গরমে সবার ঘাম হওয়াটাই স্বাভাবিক। মানুষের ভিড় পলিউশন, আবহাওয়ার আর্দ্রতা কোনটার সাথেই যেন মার্কেটগুলোর দুর্দান্ত গতিতে চলা এয়ারকনডিশনগুলো পেরে...

স্ট্রোকের লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ জানা আছে কি?
সুস্থতা

স্ট্রোকের লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ জানা আছে কি?

বর্তমান সময়ে তরুণ বয়সে স্ট্রোকের সংখ্যা আশংকাজনকভাবে বেড়ে গেছে। মস্তিষ্কে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটলে বা কখনো রক্তনালি ফেটে গিয়ে রক্ত জমাট বেঁধে গেলে মস্...

পিঠের ব্রণ দূর করুন মাত্র ৩টি ধাপে ঘরোয়া উপায়ে!
একনে-প্রন

পিঠের ব্রণ দূর করুন মাত্র ৩টি ধাপে ঘরোয়া উপায়ে!

যে কোনো মানুষের কাছেই ব্রণ একটি আতঙ্কের নাম। এ সমস্যায় আমরা কমবেশী সবাই ভুগেছি। ব্রণ কিন্তু শুধুমাত্র মুখেই হয় না। ব্রণ শরীরের বিভিন্ন স্থান যেমন, থুত...

নবজাতক শিশুর ত্বকের যত্নের জন্য কিছু পরামর্শ
মা ও শিশু

নবজাতক শিশুর ত্বকের যত্নের জন্য কিছু পরামর্শ

পরিবারে নতুন একটি শিশুর আগমনটা অনেক আনন্দের। আর এই আনন্দকে ঘিরে থাকে নানান আয়োজন।সারাক্ষণ শিশুটির দিকে খেয়াল রাখাটাই তখন সবার মূল ব্যস্ততা হয়ে দাঁড়ায়।...

…