নবজাতক শিশুর ত্বকের যত্নের জন্য কিছু পরামর্শ

sub-editor · Dec 27, 2016 · 1 min read

নবজাতক শিশুর ত্বকের যত্নের জন্য কিছু পরামর্শ

পরিবারে নতুন একটি শিশুর আগমনটা অনেক আনন্দের। আর এই আনন্দকে ঘিরে থাকে নানান আয়োজন।সারাক্ষণ শিশুটির দিকে খেয়াল রাখাটাই তখন সবার মূল ব্যস্ততা হয়ে দাঁড়ায়।কিন্তু নবজাতক এই শিশুটির ত্বকের ঠিক মতো যত্ন নেয়া হচ্ছে তো?

নবজাতক শিশুদের ত্বক খুব স্পর্শকাতর হয়।আর তাই এই নরম ত্বকের জন্য চাই বাড়তি যত্ন।একটু সচেতন থাকলেই ত্বকের নানান সমস্যা এড়ানো যায় খুব সহজেই। জেনে নিন, নবজাতক শিশুর ত্বকের যত্নের জন্য কিছু পরামর্শ। 

[picture]

গোসলের সময়

নবজাতক শিশুকে গোসল করানোর সময় অনেকেই সরিষার তেল মালিশ করেন।কিন্তু বাজারে যেই তেলগুলো পাওয়া যায় সেগুলোর অনেকগুলোতেই থাকে ক্ষতিকর রাসায়নিক উপাদান। ফলে এই তেলগুলো শিশুর ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।তাই এই তেলগুলো শিশুর নরম ত্বকে ব্যবহার না করাই ভালো।শিশুর ত্বকের উপযোগী বেবি অয়েলগুলোই মালিশ করে দিতে পারেন গোসলের আগে। সেই সঙ্গে গোসলের সময়ে গলার নিচে, পায়ের ভাজে, বগলে, কানের পেছনে স্থানগুলো পরিষ্কার করে দিন কারণ চামড়ার ভাজের কারণে শিশুদের ত্বকের এই স্থানগুলোতে ময়লা জমে থাকে।গোসলের সময়ে অবশ্যই মাইল্ড বেবি সোপ ব্যবহার করবেন।সাধারণ বডি ওয়াশ বা সাবান শিশুর ত্বকের জন্য খুবই ক্ষতিকর।

ত্বকে রোদ লাগানো

নবজাতক শিশুর জন্ডিস কমানোর জন্য অনেকেই শিশুকে দীর্ঘক্ষণ রোদে রাখেন।এতে শিশুর ত্বকের ক্ষতি হয়।কারণ সূর্যের অতিবেগুনী রশ্মি  নবজাতকের স্পর্শকাতর কোমল ত্বকের জন্য খুবই ক্ষতিকর।যদি জন্ডিস কমানোর জন্য রোদে দিতেও হয় তবে সকাল ১০টার আগের রোদে দিন।সকাল ১০টার পর থেকে বিকাল ৪টা পর্যন্ত সময়ের কড়া রোদ যেন শিশুর ত্বকে না পরে সেই ব্যাপারে খেয়াল রাখুন।

শিশুর পোশাক ধোয়া

নবজাতক শিশুর পোশাক ধোয়ার ক্ষেত্রে হালকা গরম পানি ব্যবহার করা ভালো।এতে মলমূত্রের ব্যাকটেরিয়া থাকলে সেটা ধ্বংস হয়ে যাবে।সেই সঙ্গে শিশুর কাপড় ধোয়ার ডিটারজেন্টটি পারফিউম এবং ফ্যাবরিক সফটনার ফ্রি হলে ভালো হয়।খেয়াল রাখবেন যেন নবজাতকের কাপড় ধোয়ার সময় ডিটারজেন্ট ভালো করে ধুয়ে ফেলা হয় এবং কড়া রোদে কাপড়টা শুকানো হয়।কাপড় ভালো করে না শুকিয়ে পরালে শিশুর ত্বকে র‍্যাশ হতে পারে।

ডায়াপার পরানো

শিশুকে ডায়াপার পরিয়ে রাখা হলে ত্বকে অনেক সময় র‍্যাশ উঠতে দেখা যায়।এই সমস্যাটা কিছুটা কমানোর জন্য একবার ডায়াপার খুলে দেয়ার পর পারফিউম ফ্রি ওয়েট টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে দিবেন।খেয়াল রাখবেন ত্বক যেন আলতোভাবে পরিষ্কার করা হয়।বেশি ঘষে পরিষ্কার করলে শিশুর ত্বকের ক্ষতি হবে।এরপর কিছুক্ষণ ডায়াপার পরাবেন না।বাতাসে ত্বকটা পুরোপুরি শুকিয়ে গেলে ব্যারিয়ার ক্রিম লাগিয়ে নিন।ব্যারিয়ার ক্রিম হিসেবে যে কোনো ডায়াপার পরানোর জন্য উপযোগী অ্যান্টি র‍্যাশ ক্রিম বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন।এরপর ডায়াপার পরিয়ে দিন।

ছবি - ম্যাজিকাল মোমেন্টস ফ্যামিলি ফটোগ্রাফি

লিখেছেন – নুসরাত শারমিন

 

সম্পর্কিত লেখা

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!
মা ও শিশু

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!

সংসারে একজন নতুন অতিথি আসার মত আনন্দ বোধহয় আর কিছুতে নেই! কোন দম্পতির ঘর আলো করে যখন সন্তান আসে, তখন সেই মুহুর্তটিকে মনে হয় বেশ সুখের, তৃপ্তির। শুরু থ...

শিশুর ডায়াপার র‍্যাশ? যে বিষয়গুলো নিয়ে সচেতন হওয়া জরুরি
মা ও শিশু

শিশুর ডায়াপার র‍্যাশ? যে বিষয়গুলো নিয়ে সচেতন হওয়া জরুরি

শিশুর ডায়াপার র‍্যাশ প্রতিরোধে করণীয় কী, তা নিয়ে আজ বিস্তারিত জানাবেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা: তাজরিনা রহমান জেনি। সবাই কেমন আছেন? আজ খুব কমন একটি বিষয় ন...

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন
মা ও শিশু

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন

পরিবারে যখন নতুন অতিথি আসে আমাদের খুশির সীমা থাকে না। সবাই প্রস্তুতি নিতে থাকে নতুন শিশুর আগমন উপলক্ষে। এতকিছুর মাঝেও থাকে হাজার রকমের চিন্তা। কীভাবে...

নবজাতকের শীতকালীন যত্নআত্তি | জানুন কার্যকরী ১২টি টিপস
মা ও শিশু

নবজাতকের শীতকালীন যত্নআত্তি | জানুন কার্যকরী ১২টি টিপস

পৃথিবীতে হাজারো বিস্ময়ের মধ্যে সম্ভবত একজন নতুন শিশুর জন্ম প্রকৃতি ও সৃষ্টিকর্তার দেওয়া এক পরম আশীর্বাদ ও বিস্ময়ের নাম। একটি ক্ষুদ্র ভ্রুণ মাতৃগর্ভে ৯...

আরও পড়ুন

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?
মা ও শিশু

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?

মিথিলা ডায়াপারের প্যাকেটের হাস্যোজ্জ্বল, স্বাস্থ্যবান শিশুর দিকে তাকিয়ে আছে, আর ভাবছে তার নবজাতক শিশুটি কীভাবে এমন স্বাস্থ্য পেতে পারে! তার বাচ্চাটি...

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!
মা ও শিশু

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!

শিশুদের ওজন নিয়ে বাবা-মায়ের চিন্তার কমতি নেই। শিশুর ওজন বাড়াতে খাবার তালিকায় কী ধরনের খাবার রাখবেন? শিশু খাবার খেতে চায় না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে -...

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান
মা ও শিশু

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান

নবজাতক বা ছোট শিশুদের ঘুম নিয়ে অনেক অভিভাবকই চিন্তিত হয়ে থাকেন। অনেকেই অভিযোগ করেন যে বাচ্চার ঘুম খুব কম বা বাচ্চা রাতে ঠিকমতো ঘুমায় না। প্রতিদিন ১৬ ঘ...

নবজাতকের প্রসাধনী | কিভাবে শিশুর ৯টি কসমেটিকস ব্যবহার করবেন?
মা ও শিশু

নবজাতকের প্রসাধনী | কিভাবে শিশুর ৯টি কসমেটিকস ব্যবহার করবেন?

একজন নারীর জীবনে তার সন্তানের আগমন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর একটি পরিবারে একটা নবজাতকের আগমন এতই সুখকর যা বর্ণনা করে শেষ করা যায় না। বাড়িতে নতুন অতিথির...

শিশুর অবাঞ্চিত হেঁচকি ওঠা বন্ধে ১০টি টিপস!
মা ও শিশু

শিশুর অবাঞ্চিত হেঁচকি ওঠা বন্ধে ১০টি টিপস!

নবজাতক থেকে শুরু করে সব বয়সের অনেক শিশুরই দেখা যায় খাওয়ানোর সময় অযাচিত হেঁচকি উঠতে থাকে। যদিও হেঁচকির ব্যাপারটি বেশ স্বাভাবিক, কিন্তু অনেক সময় বাবা মা...

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়
মা ও শিশু

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়

সব বাবা-মায়েরা শিশুর কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে কম বেশি ভুগে থাকেন। শিশুদের জন্য খুব কমন একটা সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন নিয়...

…