শিশুর ডায়াপার র‍্যাশ? যে বিষয়গুলো নিয়ে সচেতন হওয়া জরুরি

Munia · Mar 31, 2024 · 1 min read

শিশুর ডায়াপার র‍্যাশ? যে বিষয়গুলো নিয়ে সচেতন হওয়া জরুরি

শিশুর ডায়াপার র‍্যাশ প্রতিরোধে করণীয় কী, তা নিয়ে আজ বিস্তারিত জানাবেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা: তাজরিনা রহমান জেনি।

সবাই কেমন আছেন? আজ খুব কমন একটি বিষয় নিয়ে লিখছি যেটা নিয়ে মায়েদের অনেক প্রশ্ন থাকে। মায়েরা এখন জন্মের পর থেকেই ডায়াপার পরিয়ে রাখেন বাচ্চাকে। ডায়াপার ব্যবহারের কারণে কোনো কোনো শিশুর একেবারেই সমস্যা হয় না। আবার অনেকেরই র‍্যাশ ওঠে, ত্বক লালচে হয়ে যায়। সবার ত্বক এক রকম নয়। কারো কারো ত্বক সেনসিটিভ থাকে। যাদের ত্বক সেনসিটিভ, তাদের ডায়াপার র‍্যাশ বেশি হয়। ডায়াপারে ঢাকা অংশটুকু কখনো লাল, ফোলা ফোলা বা দানাদার দেখা গেলে এবং সেখানে ছোঁয়া লাগলে ব্যথায় শিশু কেঁদে উঠলে বুঝতে হবে ডায়াপার র‍্যাশ হয়েছে। নিয়মিত শিশুর এই এরিয়া পরিষ্কার করা হলে ৩/৪ দিনের মাঝেই র‍্যাশ দূর হয়ে যায়। তবে যদি এরকম হয় র‍্যাশের স্থানে সংক্রমণ, ক্ষত, পুঁজ দেখা যায় এবং দেহে জ্বর থাকে, তবে দ্রুত চিকিৎসকের পরামশ নিন।

শিশুর ডায়াপার র‍্যাশ কীভাবে প্রতিরোধ করা যায়?

১) উচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন এবং আরামদায়ক ডায়াপার ব্যবহার করুন যা ওভারফ্লো বা লিকেজ হতে দেবে না এবং বাচ্চার র‍্যাশ হবার প্রবণতা কমাবে।

২) প্রতিবার ডায়াপার পরিবর্তন করে নতুন ডায়াপার পরানোর আগে শরীরের সে অংশটি মুছে নিন।

৩) পেট্রোলিয়াম জেলি, পেট্রোলিয়াম অয়েন্টমেন্ট ব্যবহার করুন। যাদের ত্বক তৈলাক্ত, তারা পাউডারও ব্যবহার করতে পারেন।

৪) সঠিক সাইজের ডায়াপার ব্যবহার করুন যাতে বাচ্চার শরীরে অনেক টাইট হয়ে লেগে না থাকে।

৫) র‍্যাশ থাকা অবস্থায় শিশুকে ডায়াপার ছাড়াই ঘুমাতে দিন।

৬) যে খাবারগুলো খেলে আপনার শিশুর ত্বকে অ্যালার্জি হয়, সেগুলো ওকে খাওয়াবেন না। কারণ ত্বক সংবেদনশীল হয়ে পড়লে ডায়াপার র‍্যাশ হবার প্রবণতা বেড়ে যায়।

বাড়তি কিছু টিপস

১) ৬-৮ ঘন্টার মাঝে ডায়াপার পাল্টানো উচিত। বাচ্চা যদি পটি করে, তাহলে তা যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন করে দিতে হবে এবং সেক্ষেত্রে সময় কোনো ফ্যাক্টর নয়।

২) টাইট ডায়াপার পরানোর জন্য যদি আপনার শিশুর পায়ের ও কোমরের আশেপাশে দাগ দেখতে পান, তাহলে পরের বার একটু ঢিলেঢালা ডায়পার পরাতে হবে।

৩) শিশুর ডায়াপার পরানোর জায়গায়, পায়ে ও কোমরে যদি ফুসকুড়ি দেখতে পান, তাহলে যে ব্র্যান্ডের ডায়াপারটি পরাচ্ছেন তা বদলে ফেলুন।

৪) শিশুর নাভির নাড়ীটি যদি এখনও পরে না যেয়ে থাকে তাহলে সেই স্থানটি শুকনো রাখতে ডায়াপারের কোমরের কাছের অংশটি ভাজঁ করে রাখুন। নাড়ী পরে যাবার কিছুদিন পর র্পযন্ত এমনটি চালিয়ে যান।

৫) শিশুকে সবসময় সামনে থেকে পেছনদিকে মোছাতে হয় (কখনই পেছন থেকে সামনের দিকে মোছাবেন না বিশেষ করে কন্যা শিশুর ক্ষেত্রে, অন্যথায় ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে যা ইউরিনারি ইনফেকশন ঘটাতে পারে )

৬) আপনার শিশুর পায়ের গোড়ালি ধরে উপরে দিকটি ভালো করে পরিষ্কার করে দিতে হবে। তার হাঁটু ও নিতম্বের ভাঁজগুলোও পরিষ্কার করতে হবে।

৭) জীবাণু যাতে ছড়াতে না পারে সেজন্য শিশুর ডায়াপার বদলাবার পর ভালো করে হাত ধুয়ে নিতে হবে।

কোন বয়স থেকে শিশুকে ডায়াপার পরানো যাবে?

জন্মের পর থেকেই দেওয়া যাবে। সেক্ষেত্রে সঠিক সাইজের আরামদায়ক ডায়াপার বেছে নিন। কিন্তু রুমের হিউমিডিটি ও তাপমাত্রা খেয়াল করুন। কারণ গরম পরলে র‍্যাশ বেশি হওয়ার চান্স থাকে।

এতে কোমর সরু হতে পারে কি?

বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। অতিরিক্ত টাইট ডায়াপার সব সময় পরালে হতে পারে, কিন্তু গবেষণা চলছে এই বিষয়ে।

তাহলে আজ আমরা শিশুর ডায়াপার র‍্যাশ নিয়ে বেশ কিছু তথ্য জানলাম। আজ এইটুকুই, সবাই ভালো থাকবেন।

  ছবি- সাটারস্টক, লেখা- শিশুরোগ বিশেষজ্ঞ ডা: তাজরিনা রহমান জেনি

Products in this article

সম্পর্কিত লেখা

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!
মা ও শিশু

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!

সংসারে একজন নতুন অতিথি আসার মত আনন্দ বোধহয় আর কিছুতে নেই! কোন দম্পতির ঘর আলো করে যখন সন্তান আসে, তখন সেই মুহুর্তটিকে মনে হয় বেশ সুখের, তৃপ্তির। শুরু থ...

নবজাতক শিশুর ত্বকের যত্নের জন্য কিছু পরামর্শ
মা ও শিশু

নবজাতক শিশুর ত্বকের যত্নের জন্য কিছু পরামর্শ

পরিবারে নতুন একটি শিশুর আগমনটা অনেক আনন্দের। আর এই আনন্দকে ঘিরে থাকে নানান আয়োজন।সারাক্ষণ শিশুটির দিকে খেয়াল রাখাটাই তখন সবার মূল ব্যস্ততা হয়ে দাঁড়ায়।...

নবজাতকের ত্বকের যত্ন: এই ৫টি ভুল করছেন না তো? | Newborn Baby Skincare Tips
বেবি প্রোডাক্টস

নবজাতকের ত্বকের যত্ন: এই ৫টি ভুল করছেন না তো? | Newborn Baby Skincare Tips

নবজাতকের ত্বক প্রাপ্তবয়স্কদের তুলনায় প্রায় ৩ গুণ বেশি পাতলা এবং অত্যন্ত সংবেদনশীল। অসাবধানতাবশত ছোটখাটো ভুলেও শিশুর ত্বকে র‍্যাশ, শুষ্কতা বা অ্যালার্জ...

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি
মা ও শিশু

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি

আপনার ছোট্ট সোনামণিকে একদিন গোসল করাতে নিয়ে হঠাৎ লক্ষ্য করলেন যে তার পিঠে এবং পেটে লাল লাল র‍্যাশ বা ফুসকুড়ির মত দেখা যাচ্ছে। আপনি উদ্বিগ্ন হবেন এটাই...

আরও পড়ুন

নবজাতকের শীতকালীন যত্নআত্তি | জানুন কার্যকরী ১২টি টিপস
মা ও শিশু

নবজাতকের শীতকালীন যত্নআত্তি | জানুন কার্যকরী ১২টি টিপস

পৃথিবীতে হাজারো বিস্ময়ের মধ্যে সম্ভবত একজন নতুন শিশুর জন্ম প্রকৃতি ও সৃষ্টিকর্তার দেওয়া এক পরম আশীর্বাদ ও বিস্ময়ের নাম। একটি ক্ষুদ্র ভ্রুণ মাতৃগর্ভে ৯...

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন
মা ও শিশু

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন

পরিবারে যখন নতুন অতিথি আসে আমাদের খুশির সীমা থাকে না। সবাই প্রস্তুতি নিতে থাকে নতুন শিশুর আগমন উপলক্ষে। এতকিছুর মাঝেও থাকে হাজার রকমের চিন্তা। কীভাবে...

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!
মা ও শিশু

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!

শিশুদের ওজন নিয়ে বাবা-মায়ের চিন্তার কমতি নেই। শিশুর ওজন বাড়াতে খাবার তালিকায় কী ধরনের খাবার রাখবেন? শিশু খাবার খেতে চায় না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে -...

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান
মা ও শিশু

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান

নবজাতক বা ছোট শিশুদের ঘুম নিয়ে অনেক অভিভাবকই চিন্তিত হয়ে থাকেন। অনেকেই অভিযোগ করেন যে বাচ্চার ঘুম খুব কম বা বাচ্চা রাতে ঠিকমতো ঘুমায় না। প্রতিদিন ১৬ ঘ...

শিশুর অবাঞ্চিত হেঁচকি ওঠা বন্ধে ১০টি টিপস!
মা ও শিশু

শিশুর অবাঞ্চিত হেঁচকি ওঠা বন্ধে ১০টি টিপস!

নবজাতক থেকে শুরু করে সব বয়সের অনেক শিশুরই দেখা যায় খাওয়ানোর সময় অযাচিত হেঁচকি উঠতে থাকে। যদিও হেঁচকির ব্যাপারটি বেশ স্বাভাবিক, কিন্তু অনেক সময় বাবা মা...

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?
মা ও শিশু

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?

মিথিলা ডায়াপারের প্যাকেটের হাস্যোজ্জ্বল, স্বাস্থ্যবান শিশুর দিকে তাকিয়ে আছে, আর ভাবছে তার নবজাতক শিশুটি কীভাবে এমন স্বাস্থ্য পেতে পারে! তার বাচ্চাটি...

…