হঠাৎ করে জ্বর এলে কী করবেন?

ফরহাদ রাকিব · Feb 13, 2016 · 1 min read

হঠাৎ করে জ্বর এলে কী করবেন?

শীত শেষ হয়েছে কিছু দিন আগেই, শুরু হয়ে গিয়েছে গরমকাল। এই  ঋতু পরিবর্তনেই অপ্রত্যাশিত ভাবে হঠাৎ করে জ্বর কাশি হতে দেখা যায় অনেকের মাঝেই। এটা স্বাভাবিক, কারণ আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে তাপমাত্রার একটা তারতম্য ঘটে। আমাদের শরীর সেটা হঠাৎ করে মানিয়ে নিতে পারে না বলেই জ্বর কাশি দেখা যায়।

জ্বর হবে, এটাই স্বাভাবিক। তবে জ্বর হলে শুরু থেকেই যদি কিছু ছোট নিয়ম কানুন মেনে চলা যায় তাহলে জ্বরের কারণে কষ্ট কম হবে এবং দ্রুত জ্বর সারিয়ে তোলা সম্ভব হবে। জ্বর সবারই হয় কিন্তু সবাই এই ছোটখাট টিপস সম্পর্কে অবগত নয়। আজকের লেখায় কয়েকটি ছোট টিপস দিয়ে দেওয়া হলো –

১. জ্বর হলে সবার আগে আপনি দূর্বল বোধ করবেন। ভেতর থেকে উত্তাপ বোধ হবে। এমতাবস্থায় থার্মোমিটার নিয়ে আপনার শরীরের তাপমাত্রা মেপে ফেলুন। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট। যদি এর বেশি তাপমাত্রা ধরা পড়ে তাহলে বুঝবেন আপনি জ্বরে ভুগছেন।

২. জ্বর হলেই একদম ভয়ে দিশেহারা হয়ে যাওয়ার কিছু নেই। যতটুকু সম্ভব শান্ত থাকার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের যতটা কম বিরক্ত করবেন ততই ভালো। জ্বর যদি খুব বেশি মারাত্মক না হয়ে থাকে তাহলে তাদের কাছে না যাওয়াই উত্তম। বরং তাদের থেকে দূরে থাকুন, ফ্লু ছোঁয়াছে হয়ে থাকে। ফলে আপনার থেকে আপনার পরিবারের অন্য সদস্যদের মাঝে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও থেকে যায়।

৩. জ্বর হলে বাসায় অবস্থান করুন। কারণ জ্বর থাকাকালীন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সুস্থাবস্থার চাইতে হ্রাস পায়। বাইরে গেলে ধুলোবালিতে থাকা জীবানু শরীরে ঢুকে বিভিন্ন রোগের কারণ হয়ে উঠতে পারে। এছাড়াও জ্বর গায়ে শরীর সঞ্চালনে শরীর আরো বেশি দূর্বল হয়ে পড়ে। তাই যতসম্ভব বিশ্রামে থাকার চেষ্টা করুন।

৪. জ্বর হলে যত বেশি সম্ভব ঘুমানোর চেষ্টা করুন। কারণ ঘুমালে আপনার শরীরের আভ্যন্তরীন কাজগুলো দ্রুত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তার শক্তি ফিরে পায়। এছাড়া ঘুম আপনার শরীরকে জ্বরের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত করে তোলে।

৫. নিয়মিত থার্মোমিটার দিয়ে জ্বর পরীক্ষা করুন। কারণ জ্বর পরীক্ষার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন আপনার শরীর এর তাপমাত্রা বাড়ছে নাকি কমছে। যদি তাপমাত্রা কমতে থাকে তাহলে উঠে হাতমুখ ধুয়ে নিন, এতে ফ্রেশ লাগবে এবং শরীরের তাপমাত্রা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কিন্তু যদি তাপমাত্রা বাড়তে থাকে তাহলে আগে থেকে সাবধান হয়ে যান। খেয়াল করুন জ্বরের পাশাপাশি শরীরে অন্যান্য উপসর্গ যেমন মাথাব্যাথা, শরীরের ব্যাথা, খাবারে অরুচি ইত্যাদি আছে কি না। থাকলে দ্রুত ডাক্তারের শরনাপণ্ন হোন।

৬. হালকা খাবার খান। জ্বরের সময় খুব বেশি ভারী খাবার খেতে হবে এমন কোন কথা নেই। হালকা খাবার খান। এতে খাবার হজম করতে সুবিধা হবে। জ্বরের শরীরে খালি পেটে কষ্ট বেশি হয়। তাই একেবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খেতে থাকুন। এতে শরীরের শক্তিতে ঘাটতি পড়বে না।

৭. যদি তাপমাত্রা না কমে, তাহলে ভেজা কাপড়ের পট্টি দিন। কিছুক্ষণ পর পর কাপড় পরিবর্তন করুন। এতে তাপমাত্রা কিছুটা হলেও প্রশমিত হবে। যদি খুব বেশি তাপমাত্রা লক্ষ্য করেন তাহলে কাপড় ভিজিয়ে গা হাত পা মুছে ফেলুন। এতে শরীরের প্রশান্তি বোধ হবে।

৮. হালকা জ্বরের ক্ষেত্রে প্যারাসিটামল টাইপের ওষুধ খেলে এমনিতেই জ্বর সেরে যায়। তাই জ্বর এর মাত্রা অনুযায়ী প্রাথমিক চিকিৎসা হিসেবে প্যারাসিটামল খেয়ে নিতে পারেন। কিন্তু জ্বর যদি অনেক বেশি হয় তাহলে প্যারাসিটামলের উপর ভরসা না করে ডাক্তারের শরণাপন্ন হোন। অনেকে আবার না বুঝে এন্টিবায়োটিক খেয়ে ফেলেন, এটা উচিত নয়। ডাক্তারের পরামর্শ ছাড়া জ্বরের ওষুধ হিসেবে কোন এন্টিবায়োটিক খাবেন না।

৯.  জ্বরের সাথে অন্যান্য উপসর্গ আছে কি না খেয়াল রাখুন। যদি এমন কিছু থাকে যেমন বমি বমি ভাব, মাথা ব্যাথা, চোখে ঝাপসা দেখা, বমি হওয়া, খিঁচুনী কিংবা মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা হয় তাহলে দ্রুত হাসপাতালে চলে যান।

এই জিনিসগুলো করা খুবই সহজ এবং মনে রাখার মতই। তাই সুস্থতা বজায় রাখতে চাইলে জ্বর আসার সাথে সাথে এই নিয়মগুলো মেনে চললে সহজেই জ্বর থেকে সুস্থ হওয়া সম্ভব।

  ছবি - সংগৃহীতঃ childrenscolorado.org

সম্পর্কিত লেখা

জ্বর নিয়ে যত কথা
সুস্থতা

জ্বর নিয়ে যত কথা

আমাদের মধ্যে সবচেয়ে সাধারণ রোগ হচ্ছে জ্বর। বাচ্চা থেকে বুড়ো কমবেশি সবাই কখনো না কখনো এই রোগের স্বীকার হয়েছে। অথচ এই অতি সাধারণ রোগটা সম্পর্কে বেশিরভাগ...

ডেঙ্গু জ্বর | কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে জানেন কি?
সুস্থতা

ডেঙ্গু জ্বর | কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে জানেন কি?

আজকাল ঘরে ঘরে ডেঙ্গু জ্বর হচ্ছে। বিগত ২০ বছরের তুলনায় এবার ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। যার ফলে আমাদের মনে এই নিয়ে চরম ভীতি কাজ করছে। সঠিক চিকিৎসার অভ...

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কিনা কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?
সুস্থতা

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কিনা কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?

বর্তমানে সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান ডেঙ্গু জ্বরে মৃত্যুহারের কারণে এটি বাংলাদেশে একটি উল্লেখযোগ্য জ...

ডেঙ্গু রোগীর খাদ্যাভ্যাস সম্পর্কে জেনে নিন পুষ্টিবিদের কাছ থেকে
সুস্থতা

ডেঙ্গু রোগীর খাদ্যাভ্যাস সম্পর্কে জেনে নিন পুষ্টিবিদের কাছ থেকে

বর্তমান সময়ের সবচেয়ে বড় ত্রাসের নাম ডেঙ্গু। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। নবজাতকসহ যেকোনো বয়সের মানুষই এই রোগে আক্র...

আরও পড়ুন

শিশুদের খিঁচুনি রোগ | মৃগী রোগের সাথে পার্থক্য ও  চিকিৎসায় করণীয় কী?
মা ও শিশু

শিশুদের খিঁচুনি রোগ | মৃগী রোগের সাথে পার্থক্য ও চিকিৎসায় করণীয় কী?

ছোট্ট শিশুরা পাখির মত। হাসবে খেলবে, আনন্দে ঘর ভরিয়ে রাখবে। কিন্তু সেই ছোট্ট শিশুর যদি হটাৎ খিঁচুনি হয় তাহলে মা-বাবার দুশ্চিন্তার অন্ত থাকে না। সাধারণভ...

ইনজেকশন অ্যালার্জি ও এর প্রতিক্রিয়া নিয়ে আপনি কতটুকু জানেন?
সুস্থতা

ইনজেকশন অ্যালার্জি ও এর প্রতিক্রিয়া নিয়ে আপনি কতটুকু জানেন?

ইনজেকশনের সাথে আমরা সবাই পরিচিত। সেই ছোট্টবেলা থেকে টিকাদান কর্মসূচির মাধ্যমে পরিচয় হয়ে যায় এই ভীতিকর ইনজেকশন নামক বস্তুটির সাথে। যারা একটু সাহসী তারা...

শীতে শিশুর যত অসুখ বিসুখ
মা ও শিশু

শীতে শিশুর যত অসুখ বিসুখ

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। শীতের এই বদলে যাওয়া আবহাওয়ায়, শিশুরা তাই খুব সহজেই বিভিন্ন অসুখবিসুখে আক্রান্ত হয়। এ সময়ে বাতাসে ধুলোবালির পরিমাণ...

প্যারাসিটামল ব্যবহারে সচেতনতা জরুরী
সুস্থতা

প্যারাসিটামল ব্যবহারে সচেতনতা জরুরী

জ্বর বা ব্যথা উপশমের জন্য আমাদের দেশের সর্বাধিক প্রচলিত যে ওষুধ তার নাম প্যারাসিটামল। বিভিন্ন ফারমাসিউটিক্যাল এটিকে বিভিন্নভাবে নামকরণ করে। কেউ নাপা,...

ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তির ডায়েট কেমন হবে?
সুস্থতা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তির ডায়েট কেমন হবে?

ডেঙ্গু জ্বরের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। এ জ্বরে শরীর দুর্বল হয়ে যাওয়ার পাশাপাশি খাবারের রুচি একদম কমে যায়। তাই জ্বরের তীব্রতা কমানোর পাশাপাশি রোগীর...

বসন্তকালে কোন রোগবালাই এ আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়?
সুস্থতা

বসন্তকালে কোন রোগবালাই এ আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়?

প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। তাপমাত্রাও স্বস্তিদায়ক। কিন্তু এ ঋতুতে রোগ-ব্যাধির প্রকোপও একটু বেশি। বসন্তকালীন রোগের মধ্যে হাম, ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক...

…