ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তির ডায়েট কেমন হবে?

Munia · Dec 18, 2024 · 1 min read

ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তির ডায়েট কেমন হবে?

ডেঙ্গু জ্বরের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। এ জ্বরে শরীর দুর্বল হয়ে যাওয়ার পাশাপাশি খাবারের রুচি একদম কমে যায়। তাই জ্বরের তীব্রতা কমানোর পাশাপাশি রোগীর দেহের সঠিক পুষ্টি চাহিদা বজায় রাখার জন্য এ সময় সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। এ সময় রোগীর খাবার এমন হওয়া উচিত যা পুষ্টিকর, দ্রুত হজম হয় এবং সেই সাথে খেতেও ভালো লাগে। চলুন তাহলে জেনে নিই, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর খাবার কেমন হওয়া উচিত।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তির খাদ্যতালিকা

প্রথমত ডেঙ্গু জ্বর হলে প্রথমেই খেয়াল রাখতে হবে দেহকে কীভাবে হাইড্রেটেড রাখা যায়। সারাদিনে কমপক্ষে ৩ লিটার পানি পান করতে হবে। জ্বর হলে অনেক সময় পানি পান করতে অনীহা দেখা যায়, তাই পানির চাহিদা পূরণ করতে পানির পাশাপাশি তাজা ফলের রস, ডাবের পানি পান করতে হবে।

ভিটামিন সি-সমৃদ্ধ ফল

ভিটামিন সি যুক্ত খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং খাবারের রুচি বাড়াতে সাহায্য করে। সেই সাথে দ্রুত আরোগ্য লাভেও সহায়তা করে। মাল্টা, কমলা, লেবু, পেয়ারা, স্ট্রবেরি, পেঁপে, পাকা বেল, নাশপাতি, আনারস, ডালিম সহ পানি জাতীয় ফল ও ফলের রস খাওয়া এ সময় অত্যন্ত উপকারী। এছাড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে ডাবের পানি বা লেবুর শরবত দেওয়া যেতে পারে। এগুলো শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে এবং দ্রুত সুস্থ হতে সহায়তা করে।

তরল জাতীয় খাবারের প্রয়োজনীয়তা

ডেঙ্গু জ্বরের সময় রোগীকে সুস্থ রাখতে সহায়তা করে তরল জাতীয় খাবার। তরল খাবার হজমে সহজ এবং এগুলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতেও সহায়তা করে। তরল খাবার হিসেবে যে খাবারগুলো দেওয়া যেতে পারে সেগুলো হলো মিক্সড ভেজিটেবল স্যুপ, টমেটো স্যুপ, চিকেন বা কর্ণ স্যুপ দেওয়া যেতে পারে। এতে পানির চাহিদা পূরণ হবে, পাশাপাশি প্রোটিন ও অ্যান্টি অক্সিডেন্টের চাহিদা পূরণ হবে।

সহজপাচ্য খাবার 

তরল খাবারের পাশাপাশি অর্ধতরল খাবার যেমন- নরম সেদ্ধ করা খাবার, জাউ ভাত, ভাতের মাড়, চিড়া ভেজানো পানি, সুজি, সাগু ইত্যাদি দেওয়া যেতে পারে। এসব খাবার সহজপাচ্য এবং এ সময় দ্রুত শরীরে শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে।

যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত

এই সময়ে কিছু খাবার একেবারেই এড়িয়ে চলা উচিত। যেমনঃ ভাজা পোড়া, বাসি খাবার, বেশি মশলা যুক্ত খাবার, পনির, বাদাম, ঘি, তৈলাক্ত খাবার, গরু বা খাসির মাংস, মাংসের চর্বি ইত্যাদি। এগুলো খেতে মুখে অনেক সময় সুস্বাদু লাগলেও আসলে ডেঙ্গু রোগীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব খাবার রোগীর হজমে সমস্যা তৈরি করতে পারে এবং অসুস্থতা বৃদ্ধি করতে পারে।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রোগীকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে। এ সময় খাবারে রুচি না থাকলেও পুষ্টিকর খাবার খেতে হবে আর ভালোভাবে বিশ্রাম নিতে হবে। যে কোনও ধরনের জটিলতা যেমনঃ জ্বর খুব বেশি বেড়ে যাওয়া, অতিরিক্ত পেটে ব্যথা বা কোনও ধরনের রক্তপাত দেখা দিলে সাথে সাথে হাসপাতালে যেতে হবে। সবচেয়ে বড় কথা সবাইকে সচেতন থাকতে হবে, যেন সহজে এ জ্বরে আক্রান্ত না হয়। ডেঙ্গু থেকে বাঁচতে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার কামড় থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। মনে রাখবেন, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রথম পদক্ষেপ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।

লিখেছেন- সাদিয়া ইসরাত স্মৃতি, পুষ্টিবিদ, সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হসপিটাল ছবি- .healthifyme.com, india.com

সম্পর্কিত লেখা

ডেঙ্গু জ্বর | কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে জানেন কি?
সুস্থতা

ডেঙ্গু জ্বর | কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে জানেন কি?

আজকাল ঘরে ঘরে ডেঙ্গু জ্বর হচ্ছে। বিগত ২০ বছরের তুলনায় এবার ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। যার ফলে আমাদের মনে এই নিয়ে চরম ভীতি কাজ করছে। সঠিক চিকিৎসার অভ...

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কিনা কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?
সুস্থতা

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কিনা কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?

বর্তমানে সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান ডেঙ্গু জ্বরে মৃত্যুহারের কারণে এটি বাংলাদেশে একটি উল্লেখযোগ্য জ...

ডেঙ্গু রোগীর খাদ্যাভ্যাস সম্পর্কে জেনে নিন পুষ্টিবিদের কাছ থেকে
সুস্থতা

ডেঙ্গু রোগীর খাদ্যাভ্যাস সম্পর্কে জেনে নিন পুষ্টিবিদের কাছ থেকে

বর্তমান সময়ের সবচেয়ে বড় ত্রাসের নাম ডেঙ্গু। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। নবজাতকসহ যেকোনো বয়সের মানুষই এই রোগে আক্র...

জ্বর নিয়ে যত কথা
সুস্থতা

জ্বর নিয়ে যত কথা

আমাদের মধ্যে সবচেয়ে সাধারণ রোগ হচ্ছে জ্বর। বাচ্চা থেকে বুড়ো কমবেশি সবাই কখনো না কখনো এই রোগের স্বীকার হয়েছে। অথচ এই অতি সাধারণ রোগটা সম্পর্কে বেশিরভাগ...

আরও পড়ুন

করোনা রোগীর সেবা | পরিচর্যাকারীর কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত?
সুস্থতা

করোনা রোগীর সেবা | পরিচর্যাকারীর কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত?

সম্প্রতি আবিষ্কৃত নভেল কভিড-১৯ বা করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবী তোলপাড়। এর আগে একই রকমের সার্স, মার্স রোগ দেখা দিলেও তা করোনার মতো এত ব্যাপ্তি পায় নি।...

মশার উপদ্রব থেকে বাঁচার ৫টি কার্যকরী ঘরোয়া উপায়!
লাইফ স্টাইল

মশার উপদ্রব থেকে বাঁচার ৫টি কার্যকরী ঘরোয়া উপায়!

বৃষ্টি-বাদল পুরো দমে শুরু হবার আগেই শুরু হয়ে গিয়েছে মশার উপদ্রব। জনজীবন প্রায় অতিষ্ট যেন! এমনিতেই এখন চলছে করোনা মহামারী। সবাই অনেক উৎকণ্ঠায় সময় পার ক...

হঠাৎ করে জ্বর এলে কী করবেন?
সুস্থতা

হঠাৎ করে জ্বর এলে কী করবেন?

শীত শেষ হয়েছে কিছু দিন আগেই, শুরু হয়ে গিয়েছে গরমকাল। এই ঋতু পরিবর্তনেই অপ্রত্যাশিত ভাবে হঠাৎ করে জ্বর কাশি হতে দেখা যায় অনেকের মাঝেই। এটা স্বাভাবিক,...

বসন্তকালে কোন রোগবালাই এ আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়?
সুস্থতা

বসন্তকালে কোন রোগবালাই এ আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়?

প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। তাপমাত্রাও স্বস্তিদায়ক। কিন্তু এ ঋতুতে রোগ-ব্যাধির প্রকোপও একটু বেশি। বসন্তকালীন রোগের মধ্যে হাম, ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক...

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!
মা ও শিশু

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!

বাচ্চাকে খাবার খাওয়ানো একটি কঠিন কাজ বলেই জানি আমরা সবাই। পৃথিবীতে মনে হয় এমন কোন মা নেই যিনি তার বাচ্চাকে খাবার খাওয়ানো নিয়ে সমস্যায় পড়েননি। সম...

করোনাতে আক্রান্ত রোগীর করণীয় কী?
সুস্থতা

করোনাতে আক্রান্ত রোগীর করণীয় কী?

করোনা নিয়ে আমরা সবাই আতঙ্কিত। বহিঃবিশ্বের ন্যায় এখনো যদিও আমাদের দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ব্যাপক আকার ধারন করে নি, তবুও যে ২/৪ জন আক্রান্ত হয়েছে...

…