মশার উপদ্রব থেকে বাঁচার ৫টি কার্যকরী ঘরোয়া উপায়!

শিফাত আরা সঞ্চা · Apr 08, 2020 · 1 min read

মশার উপদ্রব থেকে বাঁচার ৫টি কার্যকরী ঘরোয়া উপায়!

বৃষ্টি-বাদল পুরো দমে শুরু হবার আগেই শুরু হয়ে গিয়েছে মশার উপদ্রব। জনজীবন প্রায় অতিষ্ট যেন! এমনিতেই এখন চলছে করোনা মহামারী। সবাই অনেক উৎকণ্ঠায় সময় পার করছে। মশার উপদ্রব বেড়ে যাবার কারণে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার খবরও কিছুটা শোনা যাচ্ছে। আপনারা চিন্তা করুন, যেখানে করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব ভীত-সন্ত্রস্ত, সেখানে এখন যদি গতবছরের ন্যায় ডেঙ্গু জ্বর আক্রান্তের ঘটনার পুনরাবৃত্তি হয়, তবে কি এই বিপদ চাইলেও সামলে নিতে পারবো আমরা? হয়তো না। তাই, আমাদের উচিত এখন থেকেই মশার উপদ্রব নিয়ে সতর্ক হওয়া। কিভাবে ঘরোয়া উপায়ে মশার যন্ত্রণা থেকে আমরা রেহাই পেতে পারি আজ তারই ৫টি সহজ উপায় নিয়ে কথা বলবো।

মশার উপদ্রব থেকে বাঁচার ৫টি সহজ উপায় 

১) রসুনের স্প্রে

রসুনকে বলা হয় "পাওয়ার হাউজ অব মেডিসিন অ্যান্ড ফ্লেভার"। রসুনের অনেক স্বাস্থ্যকর গুণাবলী রয়েছে তা আমরা সবাই জানি। তবে এটা কি জানি, রসুন পোকা-মাকড় দমনেও কার্যকরী! শুনে অবাক হবেন যে, মধ্যযুগে ইউরোপীয়রা প্লেগ দমেও রসুনের ব্যবহার করেছিল। আর আমাদের প্রাচীন সভ্যতায়ও পোকা-মাকড় দমন করতে রসুনের ব্যবহার করা হতো। আপনিও মশার উপদ্রব থেকে বাঁচতে বাড়িতে ব্যবহার করতে পারেন রসুনের স্প্রে। এই রসুনের স্প্রে খুব সহজেই বানানো যায়। তার জন্য কয়েক কোয়া রসুনের খোসা ছাড়িয়ে ছেঁচে নিয়ে অল্প ১ কাপ বা ১.৫ কাপ পানিতে ফুটিয়ে নিন। এই মিশ্রণটি একটি স্প্রে বোতলে নিয়ে দরজা, জানালা, ঘরের কোণা ইত্যাদি জায়গায় স্প্রে করুন। আশা করি মশার উপদ্রব থেকে বাঁচতে পারবেন।

২) মশার উপদ্রব থেকে বাঁচতে তুলসির ব্যবহার

সাধারণত তুলসি আমরা ঠান্ডা-কাশিতে ব্যবহার করে থাকি। কিন্তু প্যারাসাইটোলজি রিসার্চ জার্নালের একটি গবেষণা থেকে প্রাপ্ত তথ্য মতে- তুলসি মশার লার্ভা ধ্বংসে ও মশা দূর করতে অনেক কার্যকরী একটি উপাদান। তাই, কয়েকটি তুলসি পাতা পানিতে ফুটিয়ে স্প্রে তৈরি করে নিতে পারেন। আর ঘরের বারান্দায় না হয় এক কোণে থাকলো এই মহা উপকারী গাছটি। এতে ঘরে মশা কম ঢুকবে।

৩) পুদিনার তেল মশার উপদ্রব কমায় 

পুদিনা পাতাও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটিতে মেন্থল থাকায় তা ব্যথা নিরাময়ে সাহায্য করে ও ঠান্ডায় আরাম দেয়। আশ্চর্যজনক হলেও সত্যি যে, পুদিনার গন্ধ মশা দূর করে। জার্নাল অব বায়োরিসোর্স টেকনোলজি এর এক গবেষণায় দেখা গিয়েছে যে, পুদিনা পাতার মশা দূরে রাখার ক্ষমতা রয়েছে। ১টি ছোট বোতলে নারকেল তেল বা আমন্ড অয়েল নিয়ে তাতে কয়েকটি পুদিনা পাতা থেতলে সম্পূর্ণ ডুবিয়ে রাখতে হবে। ২-৩দিন পর পাতা থেকে তেল ছেঁকে নিতে হবে। আর তেল বানাতে না চাইলে উপরের ঘরে পুদিনা পাতা জ্বাল দিয়ে গরম পানির ভাপটাও দিতে পারেন। আর এই তেল মসকিউটো রিপেলেন্ট হিসেবেও কিন্তু ব্যবহার করা যাবে।

৪) লেবু ও লবঙ্গ 

হয়তো এই উপায়টি কম-বেশি সবাই জানেন। তবুও একবার চোখ বুলিয়ে নিতে তো ক্ষতি নেই। লেবু অর্ধেক করে কেটে বা চার খন্ড করে তাতে কয়েকটি লবঙ্গ গেঁথে দিন। শুধু লবঙ্গের মাথা বাহিরে থাকবে। বাকি অংশটুকু লেবুর ভেতরে থাকবে। এরপর এটি ঘরের কোণায় ও জানালার কাছে রেখে দিন। মশা দূর হবার সাথে সাথে মিষ্টি সুঘ্রাণও কিন্তু ছড়াবে!

৫) মশার উপদ্রব থেকে বাঁচতে নিম তেল 

অ্যালার্জি ও ইনফেকশনজনিত কারণে নিম তেল অনাইয়াসেই ব্যবহৃত হয়। তবে মশা বা কীট-পতঙ্গ থেকে বাঁচতে আমরা হয়তো খুব একটা নিম তেম ব্যবহার করি না। তবে এবার থেকে করুন। কারণ, নিম তেলও কিন্তু প্রাকৃতিক মসকিউটো রিপেলেন্ট। একসাথে মশা তাড়ানো আর ত্বকের যত্ন দুই-ই হয়ে যাবে! ঘরে যদি বাজারের নিম তেল থাকে তা ব্যবহার করতে পারেন। আবার নিজেও ১ কাপ নারকেল তেলে ১/৫ কাপ পরিমাণ নিম পাতা নিয়ে তা ভালো মতো জ্বালিয়ে নিতে পারেন আর স্টোর করে রাখতে পারেন।

ক্ষুদ্র একটি প্রাণী এই মশা। অথচ কী ভয়ানক শক্তিশালী! কামান-দাগা দিয়েও ধরাশায়ী করা যায় না। আমরা মশা মারার ব্যাট, মশারি, কয়েল সবকিছু নিয়ে প্রস্তুত থাকি। তবুও এটি লুকিয়ে এসে এক কামড়ে বাঁধিয়ে দিয়ে যায় ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়ার মতো অসুখ। আমরা কি পারি না, আরও একটু সচেতন হতে? একটু চেষ্টা করি, বাড়ির আশেপাশে যেন পানি না জমে থাকে তা নিশ্চিত করতে, আর ঘরের ভেতর মশার উপদ্রব ঠেকাতে উপরের এই টিপসগুলো মেনে চলতে। করোনার এই ক্রান্তি লগ্নে অন্তত ডেঙ্গু না হোক শাকের করাত! সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন!

ছবি সংগৃহীত: টাইমস অব ইন্ডিয়া; ওয়েলনেস সেন্টার

সম্পর্কিত লেখা

মশার উপদ্রব থেকে পরিত্রাণ পেতে ৫টি কার্যকরী উপায় জানা আছে তো?
ত্বক

মশার উপদ্রব থেকে পরিত্রাণ পেতে ৫টি কার্যকরী উপায় জানা আছে তো?

;;মশার উপদ্রবে কমবেশি আমরা সবাই অতিষ্ট। বাসাবাড়িতে আমাদের প্রত্যেকেরই যেন নিত্যদিনের সঙ্গী এটি। এই বিরক্তিকর পতঙ্গটির উপদ্রব যেমন অস্বস্তিকর, তেমনিই ঝ...

ডেঙ্গু জ্বর | কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে জানেন কি?
সুস্থতা

ডেঙ্গু জ্বর | কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে জানেন কি?

আজকাল ঘরে ঘরে ডেঙ্গু জ্বর হচ্ছে। বিগত ২০ বছরের তুলনায় এবার ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। যার ফলে আমাদের মনে এই নিয়ে চরম ভীতি কাজ করছে। সঠিক চিকিৎসার অভ...

ঘরে মশা তাড়াতে কয়েল, অ্যারোসল ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে?
লাইফ স্টাইল

ঘরে মশা তাড়াতে কয়েল, অ্যারোসল ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে?

মশার কামড় থেকে বিভিন্ন ধরনের রোগ হতে পারে- ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি। বেশ কয়েক বছর ধরে এদেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিচ্ছে। মশাবাহিত রোগে প্রতিবছর বিশ্...

ডেঙ্গু রোগীর খাদ্যাভ্যাস সম্পর্কে জেনে নিন পুষ্টিবিদের কাছ থেকে
সুস্থতা

ডেঙ্গু রোগীর খাদ্যাভ্যাস সম্পর্কে জেনে নিন পুষ্টিবিদের কাছ থেকে

বর্তমান সময়ের সবচেয়ে বড় ত্রাসের নাম ডেঙ্গু। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। নবজাতকসহ যেকোনো বয়সের মানুষই এই রোগে আক্র...

আরও পড়ুন

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কিনা কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?
সুস্থতা

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কিনা কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?

বর্তমানে সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান ডেঙ্গু জ্বরে মৃত্যুহারের কারণে এটি বাংলাদেশে একটি উল্লেখযোগ্য জ...

নিম পাতার ব্যবহার | ত্বক, চুল ও স্বাস্থ্য রক্ষায় ১১টি টিপস!
ত্বকের যত্ন

নিম পাতার ব্যবহার | ত্বক, চুল ও স্বাস্থ্য রক্ষায় ১১টি টিপস!

মুখে একটা ব্রণ হলে বা ত্বকের কোন সমস্যা হলেই আমাদের দুশ্চিন্তা শুরু হয়ে যায়। এই দুশ্চিন্তায় একটা ব্রণের জায়গায় আমরা দুই তিনটি ব্রণ বানিয়ে ফেলি। অথচ হা...

পুদিনার ১১টি অসাধারণ গুণ!
সুস্থতা

পুদিনার ১১টি অসাধারণ গুণ!

পুদিনা একটি গুল্মজাতীয় উদ্ভিদ। পুদিনার মূল থেকে শুরু করে ফুল পর্যন্ত - সবই ব্যবহারযোগ্য। প্রাচীনকাল থেকেই ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পুদিনা। তাই খ...

নিমের ভেষজগুণে প্রাকৃতিকভাবেই ত্বক ও চুল হবে সুন্দর
বিউটি টিপস

নিমের ভেষজগুণে প্রাকৃতিকভাবেই ত্বক ও চুল হবে সুন্দর

নিম আমাদের কাছে সুপরিচিত এর ঔষধি গুণাবলির জন্য। নিম গাছের পাতা এবং ক্ষেত্র বিশেষে এর অন্যান্য অংশও অ্যান্টি সেপটিক, অ্যান্টি অক্সিডেন্ট ও হিলিং প্রোপা...

তুলসি গ্রিন টি'র ৫ টি অসাধারণ উপকারিতা
সুস্থতা

তুলসি গ্রিন টি'র ৫ টি অসাধারণ উপকারিতা

চা অনেকেরই প্রিয় একটি পানীয়। অনেকে শুধু অভ্যাসের বশেও চা পান করেন। কিন্তু এই চা-ই যদি আপনার স্ট্রেস কমাতে পারে বা ওজন কমানোর মত দারুণ সব কাজ করতে পারে...

তুলসি পাতার নানান গুণ
সুস্থতা

তুলসি পাতার নানান গুণ

রোগ সারাতে তুলসি পাতার ব্যবহার হয়ে আসছে। আসলে এই প্রাকৃতিক উপাদানটিতে উপস্থিত বেশ কিছু শক্তিশালী উপাদান নানাবিধ রোগ সারাতে দারুণভাবে সাহায্য করে থাক...

…