পুদিনার ১১টি অসাধারণ গুণ!

সাজগোজ উপ সম্পাদক · Oct 29, 2014 · 1 min read

পুদিনার ১১টি অসাধারণ গুণ!

পুদিনা একটি গুল্মজাতীয় উদ্ভিদ। পুদিনার মূল থেকে শুরু করে ফুল পর্যন্ত - সবই ব্যবহারযোগ্য। প্রাচীনকাল থেকেই ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পুদিনা। তাই খাদ্য হিসেবে পুদিনা আপাতত অবহেলিত হলেও ওষুধ হিসেবে অবহেলিত নয় মোটেও।বরং যত দিন যাচ্ছে তত গবেষণা হচ্ছে পুদিনা ও পুদিনার মতো ভেষজ উদ্ভিদ নিয়ে, আর ততই মানুষ জানছে এসবের গুণ সম্পর্কে। আর তাই ব্যবহারের আগ্রহও তৈরি হচ্ছে নানা ভেষজ সম্পর্কে।শুধু খাবার আর ওষুধ হিসেবে নয়, রূপচর্চার উপাদান হিসেবেও পুদিনার রয়েছে যথেষ্ট অবদান।

- রোদেপোড়া ত্বকের জ্বালাপোড়া কমাতে পুদিনাপাতার রস ও অ্যালোভেরার রস একসাথে মিশিয়ে ত্বকে লাগান। পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন।

- আশ্চর্যজনক হলেও সত্যি যে পুদিনা পাতা ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা রাখে। পুদিনা পাতার পেরিলেল অ্যালকোহল যা ফাইটোনিউরিয়েন্টসের একটি উপাদান দেহে ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা প্রদান করে।

-ব্রণ দূর করতে ও ত্বকের তৈলাক্তভাব কমাতে তাজা পুদিনাপাতা বেটে ত্বকে লাগান। দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

[picture]

- পুদিনার শেকড়ের রস উকুননাশক হিসেবে খুবই কার্যকরী, এমনকি পাতাও! পুদিনার পাতা বা শেকড়ের রস চুলের গোড়ায় লাগান। এরপর একটি পাতলা কাপড় মাথায় পেঁচিয়ে রাখুন। এক ঘণ্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দু বার এটা করুন। এক মাসের মধ্য চুল হবে উকুনমুক্ত।

-পুদিনা পাতার রস শ্বাসপ্রশ্বাসের নালী খুলে দেয়ার কাজে সহায়তা করে। ফলে যারা অ্যাজমা এবং কাশির সমস্যায় ভুগছেন তাদের সমস্যা তাৎক্ষণিক উপশমে পুদিনা পাতা বেশ কার্যকরী। খুব বেশি নিঃশ্বাসের এবং কাশির সমস্যায় পড়লে পুদিনা পাতা গরম পানিতে ফুটিয়ে সেই পানির ভাপ নিন এবং তা দিয়ে গার্গল করার অভ্যাস তৈরি করুন।

-গোলাপ, পুদিনা, আমলা, বাঁধাকপি ও শসার নির্যাস একসাথে মিশিয়ে টোনার তৈরি করে মুখে লাগালে তা ত্বককে মসৃণ করে তোলে।

-পুদিনা পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্টসের চমৎকারী গুনাগুণ যা পেটের যে কোনো সমস্যার সমাধান করতে পারে খুব দ্রুত। যারা হজমের সমস্যা এবং পেটের ব্যথা কিংবা পেটের অন্যান্য সমস্যায় ভুগে থাকেন তারা খাবার পর ১ কাপ পুদিনা পাতার চা খাওয়ার অভ্যাস করুন। ৬/৭টি তাজা পুদিনা পাতা গরম পানিতে ফুটিয়ে মধু মিশিয়ে খুব সহজে পুদিনা পাতার চা তৈরি করতে পারেন ঘরে।

- ব্রণের দাগ দূর করতে প্রতিদিন রাতে পুদিনা পাতার রস আক্রান্ত স্থানে লাগান। সম্ভব হলে সারারাত রাখুন। নতুন কমপক্ষে ২/৩ ঘণ্টা। তারপর ধুয়ে ফেলুন। মাস খানেকের মাঝেই দাগ দূর হবে।

- শরীর ঠাণ্ডা রাখার একটি বিশেষ গুণ পুদিনার মধ্যে আছে। গোসলের কিছুক্ষণ আগে পানির মধ্যে কিছু পুদিনা পাতা ফেলে রাখুন। সেই পানিতে গোসল করলে শরীর ও মন চাঙ্গা থাকে। এছাড়া কয়েক ফোঁটা পুদিনার তেল পানির মধ্যে মিশিয়েও গোসল করতে পারেন।

- পুদিনা ত্বকের যেকোন সংক্রমণকে ঠেকাতে অ্যান্টিবায়োটিকের কাজ করে। শুকনো পুদিনা পাতা ফুটিয়ে পুদিনার পানি তৈরি করে ফ্রিজে রেখে দিন। এক বালতি পানিতে দশ থেকে পনেরো চামচ পুদিনার পানি মিশিয়ে গোসল করুন। এর ফলে গরমকালে শরীরে ব্যাকটেরিয়াজনিত বিশ্রী দুর্গন্ধের হাত থেকে রেহাই পাবেন, কেননা পুদিনার অ্যাসট্রিনজেন্ট গুণ অতুলনীয়। ঘামাচি, অ্যালার্জিও হবে না।

- পুদিনা পাতার রস তাৎক্ষণিক ব্যথানাশক উপাদান হিসেবে কাজ করে। পুদিনা পাতার রস চামড়ার ভেতর দিয়ে নার্ভে পৌঁছে নার্ভ শান্ত করতে সহায়তা করে। তাই মাথা ব্যথা বা জয়েন্টে ব্যথা উপশমে পুদিনা পাতা ব্যবহার করা যায়। মাথা ব্যথা হলে পুদিনা পাতার চা পান করতে পারেন। অথবা তাজা কিছু পুদিনা পাতা চিবিয়ে খেতে পারেন। জয়েন্টে ব্যথায় পুদিনা পাতা বেটে প্রলেপ দিতে পারেন।

পুদিনা পাতাকে আমরা শুধুমাত্র রান্নার স্বাদ বাড়ানোর কাজেই ব্যবহার করে থাকি। সাধারণত অন্য কোনো কাজে আমরা পুদিনা পাতা ব্যবহার করি না। কিন্তু এই পুদিনা পাতা আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারি। আমাদের নানান ভুলে দেহে বাসা বাঁধা দীর্ঘমেয়াদী কিছু রোগের চিকিৎসায় আমরা এই প্রাকৃতিক মহাঔষধি গাছটি ব্যবহার করতে পারি।

ছবি - সিম্পলিস্ক্র্যাচ ডট কম

লিখেছেন - রোজেন

সম্পর্কিত লেখা

গরমে হাইড্রেটেড ও ফিট থাকতে ট্রাই করুন ডিটক্স ড্রিংকস
পানীয়

গরমে হাইড্রেটেড ও ফিট থাকতে ট্রাই করুন ডিটক্স ড্রিংকস

ডিটক্স ড্রিংকস বা ডিটক্স ওয়াটার, স্বাস্থ্যসচেতন মানুষদের কাছে এই নামটি বেশ পরিচিত। ব্যস্ততার মাঝে নিজেকে প্রাণবন্ত রাখতে অনেকেরই প্রথম পছন্দ ডিটক্স ড্...

চুলের যত্ন | ঘরেই বানিয়ে নিন ৫টি অ্যাসেনশিয়াল অয়েল
চুলের যত্ন

চুলের যত্ন | ঘরেই বানিয়ে নিন ৫টি অ্যাসেনশিয়াল অয়েল

চুল পড়া বন্ধ করে চুলের গোড়া মজবুত করতে ও নতুন করে চুল গজানোর ক্ষেত্রে, মাথার ত্বক পরিষ্কার রাখতে প্রাচীন কাল থেকেই অ্যাসেনশিয়াল তেল ব্যবহৃত হয়ে আসছ...

সজনে পাতার হেলথ বেনিফিটস | ডায়েট চার্টে কেন রাখবেন এই হার্বটি?
সুস্থতা

সজনে পাতার হেলথ বেনিফিটস | ডায়েট চার্টে কেন রাখবেন এই হার্বটি?

সজনে গাছ আমাদের দেশের অতি পরিচিত ও সহজলভ্য একটি গাছ। মোটামুটি মফস্বলে বা গ্রামে সবার বাসার পাশেই সজনে গাছের উপস্থিতি দেখা যায়। সজনে গাছের ইংরেজি নাম ‘...

মশার উপদ্রব থেকে বাঁচার ৫টি কার্যকরী ঘরোয়া উপায়!
লাইফ স্টাইল

মশার উপদ্রব থেকে বাঁচার ৫টি কার্যকরী ঘরোয়া উপায়!

বৃষ্টি-বাদল পুরো দমে শুরু হবার আগেই শুরু হয়ে গিয়েছে মশার উপদ্রব। জনজীবন প্রায় অতিষ্ট যেন! এমনিতেই এখন চলছে করোনা মহামারী। সবাই অনেক উৎকণ্ঠায় সময় পার ক...

আরও পড়ুন

পেটের মেদ কমাতে ট্রাই করুন স্পেশাল ডিটক্স ওয়াটার রেসিপি!
সুস্থতা

পেটের মেদ কমাতে ট্রাই করুন স্পেশাল ডিটক্স ওয়াটার রেসিপি!

একটু বাড়তি ওজন কমানোর জন্য হেলদি লাইফস্টাইল, পরিমিত ডায়েট করার চিন্তা করছেন। তাই ভাবলাম আপনাদের একটু হেল্প করি। সারাবছর উল্টোপাল্টা খাবার দাবার খেয়ে...

রান্নাঘরের সাধারণ মশলায় বমির ঘরোয়া প্রতিকার
সুস্থতা

রান্নাঘরের সাধারণ মশলায় বমির ঘরোয়া প্রতিকার

বমির সমস্যা যেকোনো সময় যেকোন বয়সে হতে পারে। এটি আসলে কোনো রোগ নয়, রোগের উপসর্গ মাত্র। বমি নানা কারণে হতে পারে। অতিরিক্ত খেয়ে ফেলা, অতিরিক্ত মদ্যপান, ফ...

৫টি প্রাকৃতিক ফেইস ওয়াশ ব্যবহার করুন ব্রণ দূরীকরণে
ত্বকের যত্ন

৫টি প্রাকৃতিক ফেইস ওয়াশ ব্যবহার করুন ব্রণ দূরীকরণে

মুখের সৌন্দর্য নষ্ট করার আতংকের নামই ব্রণ। ব্রণ আমাদের মুখের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। ব্রণ আমাদের বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন- ত্বকের তৈলাক্ততা বেড়ে...

মুচমুচে মিন্ট পাকোড়া!
চা – নাস্তা

মুচমুচে মিন্ট পাকোড়া!

পাকোড়া খেতে কে ভালোবাসে না বলুন তো? আমার কাছে তো পাকোড়া খেতে ভীষন পছন্দ। আমাদের বাসায় প্রায়ই পাকোড়া বানানো হয়। সহজেই বানানো যায় তো তাই আমিও বানাতে...

অয়েলি হেয়ার থেকে মুক্তি পেতে ১০টি উপায় জেনে নিন!
চুলের যত্ন

অয়েলি হেয়ার থেকে মুক্তি পেতে ১০টি উপায় জেনে নিন!

বেশির ভাগ মানুষই অয়েলি হেয়ার ও স্ক্যাল্পের সমস্যায় জর্জরিত। বিশেষ করে ডালনেস, খুসকি সহ আরও অনেক সমস্যায় পড়ে। এছাড়াও শ্যাম্পু করার পরদিনই চুল কেমন যেন...

পুদিনা পনির টিক্কা
৩০ মিনিটের রান্না

পুদিনা পনির টিক্কা

পনির খেতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। পনির দিয়ে তৈরি অনেক আইটেমই আমরা খেয়ে থাকি। রেস্টুরেন্টে গিয়েও পনিরের অনেক আইটেম আমরা খেয়ে থাকি। কিন্তু ঘরে বসেই...

…