রান্নাঘরের সাধারণ মশলায় বমির ঘরোয়া প্রতিকার

সাজগোজ উপ সম্পাদক · Aug 31, 2015 · 1 min read

রান্নাঘরের সাধারণ মশলায় বমির ঘরোয়া প্রতিকার

বমির সমস্যা যেকোনো সময় যেকোন বয়সে হতে পারে। এটি আসলে কোনো রোগ নয়, রোগের উপসর্গ মাত্র। বমি নানা কারণে হতে পারে। অতিরিক্ত খেয়ে ফেলা, অতিরিক্ত মদ্যপান, ফুড পয়জনিং, অতিরিক্ত মানসিক স্ট্রেস, পেটের বিভিন্ন রোগ ইত্যাদি কারণে বমি হয়ে থাকে। এছাড়া গর্ভকালীন সময়ে তো বমি হওয়া স্বাভাবিক ব্যাপার। এসব কারণ ছাড়াও অনেকের ভ্রমণের সময় বমি হয়ে থাকে। কারণ যাই হোক না কেন, বমি হওয়াটা সব পরিস্থিতিতেই কষ্টকর। তাই আজ বমির সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ঘরোয়া উপাদান নিয়ে কথা বলব।

[picture]

আদা

বমির কথা উঠলে সবার প্রথমে আদার কথা মনে পড়ে। সেই দাদি নানির সময় থেকেই বমি হলে আদার গন্ধ নিতে বলা হত। আদার রস খেলেও বমি উপশম হয়। যখনই বমি বমি ভাব হবে ১ টেবিল চামচ আদার রস ও ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে পান করুন। অনেক আরাম পাবেন।

দা্রুচিনি

দারুচিনির ঝাল ঝাল গন্ধ ও ঝাঁজ বমি বমি ভাব হলে অনেক আরাম দেয়। এক কাপ ফুটন্ত পানিতে ১/২ চা চামচ দারুচিনি গুঁড়া অথবা ২ ইঞ্চি লম্বা দারুচিনি টুকরো দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন। এবার পানিটা ছেঁকে নিন। সময় নিয়ে আস্তে আস্তে খেলে বমিভাব চলে যাবে। তবে দারুচিনি গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকর। তাই গর্ভবতী নারীরা এটি খাবেন না।

পুদিনা পাতা

বমি দূর করার জন্য পুদিনা পাতার জুড়ি নেই। বিশেষত বমি যদি পেটের সমস্যা বা গ্যাসের কারণে হয়ে থাকে তাহলে পুদিনা পাতা খুব দ্রুত আরাম দেয়। যদি আপনার কাছে তাজা পুদিনা পাতা থাকে তাহলে ৪- ৫টি পুদিনা পাতা সরাসরি চিবিয়ে খেয়ে ফেলুন। যদি সরাসরি খেতে খারাপ লাগে তাহলে ১ টেবিল চামচ পুদিনা পাতার রস, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে খেয়ে নিন। তবে এই মিশ্রণটি দিনে তিনবারের বেশি খাবেন না।

লবঙ্গ

বমি হলে লবঙ্গ খুব ভালো উপশম করে। আপনি দুইভাবে লবঙ্গ খেতে পারেন। সরাসরি ২-৩টি লবঙ্গ চিবিয়ে খেয়ে ফেলুন। অথবা ফুটন্ত পানিতে ৪-৫টি লবঙ্গ ফুটিয়ে ছেঁকে নিয়ে চায়ের মত করে খেতে পারেন। আর একটি কাজ করা যায়। কিছু লবঙ্গ শুকনো তাওয়ায় ভেজে গুঁড়ো করে ১ চা চামচ মধুর সাথে মিশিয়ে খেতে পারেন। বমির প্রবণতা কমে যাবে।

মৌরী

মৌরী হজমে সাহায্য করে এবং বদহজম ও গ্যাসের থেকে উৎপন্ন বমির উপশম করে। ১/২ চা চামচ মৌরী দেড় কাপ পানিতে ১০ মিনিট ধরে ফোটান এবং ছেঁকে নিয়ে চায়ের মত পান করুন। অনেক দ্রুত আরাম পাবেন। এছাড়াও অল্প একটু মৌরী সময় নিয়ে আস্তে আস্তে চিবিয়ে খেলেও আরাম পাওয়া যায়।

জিরা

অনেকেই হয়ত জানেন না যে জিরা হজমে অনেক সাহায্য করে। এ কারণে বদহজম ও গ্যাসের কারণে সৃষ্ট বমিতে জিরা অনেক কাজে দেয়। ১ কাপ হালকা গরম পানিতে ১/২ চা চামচ জিরা গুঁড়া ও সামান্য জায়ফল গুঁড়া মিশিয়ে আস্তে আস্তে পান করুন। বমি কমে যাবে এবং হজমের সমস্যায়ও আরাম পাবেন।

লিখেছেনঃ সাদিয়া রিফাত ইসলাম

ছবিঃ মারিয়ামোর.কম

সম্পর্কিত লেখা

বাসে বমি হওয়ার কারণ ও প্রতিরোধের ১৬টি উপায়
সুস্থতা

বাসে বমি হওয়ার কারণ ও প্রতিরোধের ১৬টি উপায়

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র জয়ের মন কয়দিন ধরেই খারাপ। পরীক্ষা শেষে বন্ধুরা দলবেঁধে ঘুরতে গেলেও সে কোথায় যাচ্ছে না, কারণ বাসে উঠলেই তার বমি পায়। যার কারণ...

গাড়িতে উঠে বমি ভাব? জানুন এর কারণ ও প্রতিরোধের উপায়
স্বাস্থ্য

গাড়িতে উঠে বমি ভাব? জানুন এর কারণ ও প্রতিরোধের উপায়

বেড়াতে যেতে পছন্দ করেন, কিন্তু গাড়িতে চড়ার কথা ভাবলেই বিভীষিকা মনে হয়- এমন মানুষের সংখ্যা অনেক। এর কারণ আর কিছুই নয়, গাড়ি চড়লেই শুরু হয় বমি আর মাথা ঘো...

মাইগ্রেনের কারণ, প্রকারভেদ, লক্ষণ ও চিকিৎসা কী জানেন?
সুস্থতা

মাইগ্রেনের কারণ, প্রকারভেদ, লক্ষণ ও চিকিৎসা কী জানেন?

মাথা ব্যথা কখনো হয় নি এমন ব্যক্তি খুঁজে পাওয়া ভার। আমাদের সবারই কম বেশি মাথা ব্যথা হয়। মাথা ব্যথা হলেই আমরা ওষুধ কিনে খেয়ে ফেলি। যা করা মোটেই উচিত...

বাচ্চাদের পেটের সমস্যা? জানুন এর লক্ষণ ও প্রকারভেদ
স্বাস্থ্য

বাচ্চাদের পেটের সমস্যা? জানুন এর লক্ষণ ও প্রকারভেদ

বাচ্চাদের পেটের সমস্যা যেন প্রতিটি পিতামাতার দুঃস্বপ্ন। প্রায় প্রতিটি শিশুই তাদের জীবদ্দশায় পেটে ব্যথা বা পেটের সমস্যা অনুভব করেছে। শিশুদের বিভিন্ন...

আরও পড়ুন

পুদিনার ১১টি অসাধারণ গুণ!
সুস্থতা

পুদিনার ১১টি অসাধারণ গুণ!

পুদিনা একটি গুল্মজাতীয় উদ্ভিদ। পুদিনার মূল থেকে শুরু করে ফুল পর্যন্ত - সবই ব্যবহারযোগ্য। প্রাচীনকাল থেকেই ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পুদিনা। তাই খ...

হৃদরোগের লক্ষণসমূহ | হার্ট অ্যাটাকের ৫টি সিম্পটম জেনে সুস্থ থাকুন
সুস্থতা

হৃদরোগের লক্ষণসমূহ | হার্ট অ্যাটাকের ৫টি সিম্পটম জেনে সুস্থ থাকুন

হৃদরোগ এই মুহুর্তে সারা পৃথিবীব্যাপী একটি ভয়াবহ রোগ হয়ে দাঁড়িয়েছে। ৩০ বছরের পর থেকেই সাধারণত হৃদরোগের ঝুঁকি ধীরে ধীরে বাড়তে থাকে। অনেকেই ধারণা করে থাক...

পেপটিক আলসারে ভুগছেন কিনা তা কোন কোন লক্ষণ দেখে বুঝবেন?
সুস্থতা

পেপটিক আলসারে ভুগছেন কিনা তা কোন কোন লক্ষণ দেখে বুঝবেন?

পাকস্থলী ও পাকস্থলীর পরবর্তী অঙ্গ বা পরিপাকতন্ত্রের ক্ষত বা ঘা সৃষ্টিকারী রোগের নাম পেপটিক আলসার। কোনো কারণে পাকস্থলীর ভেতরের আবরণ ও ক্ষুদ্রান্ত্রের উ...

গর্ভধারণের প্রাথমিক লক্ষণ | প্রেগনেন্সির ১১টি সিম্পটম জানা আছে কি?
মা ও শিশু

গর্ভধারণের প্রাথমিক লক্ষণ | প্রেগনেন্সির ১১টি সিম্পটম জানা আছে কি?

গর্ভাবস্থায় একজন নারীর অনেক ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তন আসে তা আমরা সবাই জানি। এই দীর্ঘ কঠিন সময়ে তাদের একেক সময়ে একেক উপসর্গ দেখা দেয়। গর্ভধারণের...

মাইগ্রেনের ব্যথা কেন হয় এবং প্রতিরোধের কোনো উপায় আছে কি?
সুস্থতা

মাইগ্রেনের ব্যথা কেন হয় এবং প্রতিরোধের কোনো উপায় আছে কি?

একবার এক পেশেন্ট ডাক্তারকে তার মাথাব্যথা নিয়ে বিভিন্ন প্রশ্ন করছে! ডাক্তার এরপর বললেন ‘এবার আমি একটা প্রশ্ন করি! বলেন তো, ব্যাঙের ঘাড় ব্যথা হয় কি?' পে...

মুখের ক্যান্সার হওয়ার কারণ, লক্ষণ ও এর চিকিৎসা সম্পর্কে কতটুকু জানেন?
সুস্থতা

মুখের ক্যান্সার হওয়ার কারণ, লক্ষণ ও এর চিকিৎসা সম্পর্কে কতটুকু জানেন?

ক্যান্সার বা কর্কট রোগ মানুষের কাছে এখনও একটি অভিশাপ। চিকিৎসা বিজ্ঞানের এতো উন্নতির পরও এই রোগের সঠিক কারণ বা দ্রুত চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ হওয়া ভা...

…