পুদিনা পনির টিক্কা

তাহসিন অর্না · Mar 10, 2020 · 1 min read

পুদিনা পনির টিক্কা

পনির খেতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। পনির দিয়ে তৈরি অনেক আইটেমই আমরা খেয়ে থাকি। রেস্টুরেন্টে গিয়েও পনিরের অনেক আইটেম আমরা খেয়ে থাকি। কিন্তু ঘরে বসেই তৈরি করে নিতে পারেন পনির দিয়ে তৈরি মজাদার একটি ডিশ। সুস্বাদু এই আইটেমটি হচ্ছে পুদিনা পনির টিক্কা। খুবই সহজ এবং টেস্টি এই ডিশটি যেকোনো অনুষ্ঠান, মেহমানদারী কিংবা বিকেলের নাস্তায় চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। বড় ছোট সবারই খুব পছন্দনীয় এই পুদিনা পনির টিক্কা তৈরির সহজ পদ্ধতিটি আজকে আমরা আপনাদের জানাবো। চলুন তাহলে জেনে নেই কীভাবে তৈরি করবেন মজাদার এই ডিশটি।

পুদিনা পনির টিক্কা তৈরির পদ্ধতি 

উপকরণ

  • পনির চার কোনা করে কাটা- ২০০ গ্রাম
  • টকদই- ১/২ কাপ
  • ক্যাপসিকাম চার কোনা করে কাটা- ৫০ গ্রাম
  • ক্রিম- ১/২ কাপ
  • চিজ কুঁচি করে নেয়া- ১/২ কাপ
  • মরিচগুঁড়া- ১/২ চা চামচ
  • আদাবাটা- ১/২ চা চামচ
  • গরম মসলা- ১ চা চামচ
  • কসুরি মেথি পাতা- ১/২ কাপ
  • লবণ- স্বাদমতো
  • চাট মসলা- ১.৫ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে একটি পাত্রে টকদই, ক্রিম, চিজ, মরিচগুঁড়া, আদাবাটা, গরম মসলা, কসুরি মেথি পাতা ও লবণ একসাথে নিয়ে অল্প একটু পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।

২) তৈরি হয়ে গেলে এতে কেটে রাখা পনির ও ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে মেখে ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রাখতে হবে।

৩) তারপর টিক্কা কাঠিতে প্রথমে ক্যাপসিকাম তারপর পনির দিয়ে টিক্কার মতো করে সাজিয়ে দিতে হবে।

৪) এবার একটি কাবাব চুলায় অল্প আঁচে টিক্কা কাঠিগুলো বসিয়ে দিন।

৫) তারপর কাঠিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করতে থাকুন যতক্ষণ পর্যন্ত না সোনালী রং হয়।

৬) সোনালী রং হলে নামিয়ে নিয়ে তাতে চাট মসলা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

এইতো তৈরি হয়ে গেলো মজাদার পুদিনা পনির টিক্কা। এটি তৈরি করা খুবই সহজ। একেবারে হাতের কাছের ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি করে নিতে পারেন সুস্বাদু এই ডিশটি। রুটি, পরোটা কিংবা নানের সাথে গরম গরম খেতে খুবই ভালো লাগবে। আশা করছি সবারই ভালো লাগবে। তবে যারা পনির খেতে খুবই পছন্দ করেন তাদের কাছে খুবই পছন্দনীয় হবে এই পুদিনা পনির টিক্কা। তো দেড়ি না করে আজই তৈরি করুন ভিন্নধরনের এই আইটেমটি।

 

ছবি- সংগৃহীত: রেটলেমি.কম

সম্পর্কিত লেখা

ফিশ টিক্কা কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ টিক্কা কাবাব

চিকেন টিক্কা কাবাব তো কমবেশি সবাই খেয়েছেন! কিন্তু মাছের টিক্কা কি কখনো ট্রাই করা হয়েছে? এমনিতে কাবাব তো আমাদের সবারই পছন্দের একটি খাবার। তবে ঘরে তৈরি...

পনির পুলি
স্ন্যাকস

পনির পুলি

সাধারণত দোকান থেকে কিনে খাওয়া হতো পনির পুলি। কিন্তু নিজে বানাবার পর আর মনে হয় কেনা হবে না। তাছাড়া আমাদের ডায়েটে পনির রাখা উচিত। কিন্তু পনির অনেকে খেতে...

পুদিনার ১১টি অসাধারণ গুণ!
সুস্থতা

পুদিনার ১১টি অসাধারণ গুণ!

পুদিনা একটি গুল্মজাতীয় উদ্ভিদ। পুদিনার মূল থেকে শুরু করে ফুল পর্যন্ত - সবই ব্যবহারযোগ্য। প্রাচীনকাল থেকেই ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পুদিনা। তাই খ...

মাসালা পনির
রেসিপি

মাসালা পনির

পনির দিয়ে আমরা অনেক রকম রেসিপি বানিয়ে থাকি। আলু পনির, মটর পনির- এমন অনেক রকম কারির ব্যাপারেই আমরা জানি। আজকে চলুন জেনে নেই আর একটি তেমন ইজি রেসিপি- 'ম...

আরও পড়ুন

রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মাসালা তৈরি করুন নিজেই
৩০ মিনিটের রান্না

রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মাসালা তৈরি করুন নিজেই

বেশ জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। এই শীতে বিকেলের নাস্তায় কিংবা ডিনারে একটু স্পেশাল কিছু তো খেতেই হবে, তাই না? ইন্ডিয়ান ক্যুজিন লাভারদের মধ্যে যারা পনি...

আলু মটর পনির
রেসিপি

আলু মটর পনির

আচ্ছা আপনার কি পনির পছন্দ? আমার তো মনে হয় যে কোন খাবারের স্বাদ আরো বেশি বাড়িয়ে দেয় পনির। এছাড়া পনিরে অনেক পুষ্টিও রয়েছে। আলু মটর পনির অনেক সুস্বাদু এক...

পনির সাসলিক
চা – নাস্তা

পনির সাসলিক

চিকেন সাসলিক তো অনেক খাওয়া হল। এবার পনির সাসলিক হলে মন্দ হয় না। দেখে নিন পনির সাসলিক তৈরির পুরো প্রণালী। উপকরণ পনির- টুকরো করে কাটা ২৫ পিস...

ভিন্ন স্বাদের নিরামিষ পনির রেজালা
৩০ মিনিটের রান্না

ভিন্ন স্বাদের নিরামিষ পনির রেজালা

নানা রকম মজাদার মিষ্টি-মণ্ডা আর নিরামিষ খাবারের আয়োজন হয় বাঙালিদের দুর্গা পূজাতে। পুরো ব্যাপারটাই খুবই আনন্দের হয়ে ওঠে সবার জন্য, দুর্গা পূজা বলে কথা!...

চিকেন টিক্কা কাবাব
১ ঘণ্টার রান্না

চিকেন টিক্কা কাবাব

কাবাব খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। একটুখানি বিফ কিংবা চিকেন কাবাব খেতে আমরা ছুটে যাই রেস্টুরেন্টে। অথচ খুব সহজেই ঘরে বসেই তৈরি করতে...

মাইগ্রেন রোগীদের খাদ্যাভ্যাস | কী খাবেন, কোন খাবারগুলো এড়িয়ে চলবেন?
সুস্থতা

মাইগ্রেন রোগীদের খাদ্যাভ্যাস | কী খাবেন, কোন খাবারগুলো এড়িয়ে চলবেন?

'মাইগ্রেন'- এই নামটার সাথে আমরা কম-বেশি সবাই পরিচিত। বিশেষ করে আমাদের মধ্যে যাদের মাইগ্রেন (migraine)-এর সমস্যা রয়েছে তারা সহজেই এই ব্যথার তীব্রতা উপ...

…