পনির পুলি

খুরশিদা রনী · Feb 26, 2016 · 1 min read

পনির পুলি

সাধারণত দোকান থেকে কিনে খাওয়া হতো পনির পুলি। কিন্তু নিজে বানাবার পর আর মনে হয় কেনা হবে না। তাছাড়া আমাদের ডায়েটে পনির রাখা উচিত। কিন্তু পনির অনেকে খেতে চায় না। বেশি সমস্যায় পড়তে হয় বাচ্চাদের খাওয়াতে। তাই বড় ছোট সবার কথা মাথায় রেখে আপনি যদি পুলি বানিয়ে ফেলেন, তাহলে কিন্তু মন্দ হয় না। এই স্ন্যাকটি দারুণ পছন্দ আমার। আর বাসার সবাই খুব পছন্দ করেই খায়। কাজেই আপনারাও একবার অবশ্যই এই মজাদার পনির পুলি তৈরির রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। চলুন এবার দেখে নেই কিভাবে বানাবেন মজাদার এই আইটেমটি!

পনির পুলি তৈরির পদ্ধতি 

উপকরণ

  • ময়দা- ১ কাপ
  • লবণ- ১/৪ চা চামচ
  • চিনি- ১/২ চা চামচ
  • ঘি- ১ চা চামচ
  • পানি- পরিমাণমতো
  • পনির- ১৫০ গ্রাম
  • তেল- ভাঁজার জন্য

প্রস্তুত প্রণালী

১) প্রথমে পনির লম্বা স্লাইস করে কেটে আলাদা রেখে দিন।

২) এবার ময়দায় ঘি, লবণ, চিনি মিশিয়ে নিন। পানি দিয়ে ডো বানান। সাধারণ রুটি বা পরোটার খামির থেকে সামান্য শক্ত করে ডো বানাতে হবে। ডো বানানো হয়ে গেলে গোল গোল করে কেটে নিন।

৩) ছোট অল্প মোটা রুটিতে এক স্লাইস পনির দিয়ে পুলি বানিয়ে নিন। রুটির পাশে সামান্য পানি দিয়ে তারপর মুড়িয়ে নিবেন। নয়তো তেলে খুলে যেতে পারে।

৪) তারপর মাঝারি আঁচে সোনালি করে ভেঁজে তুলে নিন।

এবার হয়ে গেল দারুণ মজার পনির পুলি! গরম গরম খেতে খুব সুস্বাদু এই পনির পুলি। আশা করি সবাই বাড়িতে বানাবেন পনিরের এই পুলি।  এবার আর দোকান থেকে কিনে আনার  অপেক্ষা না করে ঘরেই বানিয়ে নিন মজাদার পনির পুলি। শুভ কামনা সকলের জন্য!

 

ছবি- সংগৃহীত: বাংলাভিডিওরেসিপি.কম

সম্পর্কিত লেখা

পুদিনা পনির টিক্কা
৩০ মিনিটের রান্না

পুদিনা পনির টিক্কা

পনির খেতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। পনির দিয়ে তৈরি অনেক আইটেমই আমরা খেয়ে থাকি। রেস্টুরেন্টে গিয়েও পনিরের অনেক আইটেম আমরা খেয়ে থাকি। কিন্তু ঘরে বসেই...

নারিকেল পুলি
চা – নাস্তা

নারিকেল পুলি

অনেকেরই পছন্দের এই পিঠা । নারিকেল পুলি পিঠা বানানো ও অনেক সহজ । তাই আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম এই পিঠার সবচেয়ে সহজ এবং বেষ্ট রেসিপি...

মাসালা পনির
রেসিপি

মাসালা পনির

পনির দিয়ে আমরা অনেক রকম রেসিপি বানিয়ে থাকি। আলু পনির, মটর পনির- এমন অনেক রকম কারির ব্যাপারেই আমরা জানি। আজকে চলুন জেনে নেই আর একটি তেমন ইজি রেসিপি- 'ম...

রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মাসালা তৈরি করুন নিজেই
৩০ মিনিটের রান্না

রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মাসালা তৈরি করুন নিজেই

বেশ জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। এই শীতে বিকেলের নাস্তায় কিংবা ডিনারে একটু স্পেশাল কিছু তো খেতেই হবে, তাই না? ইন্ডিয়ান ক্যুজিন লাভারদের মধ্যে যারা পনি...

আরও পড়ুন

আলু মটর পনির
রেসিপি

আলু মটর পনির

আচ্ছা আপনার কি পনির পছন্দ? আমার তো মনে হয় যে কোন খাবারের স্বাদ আরো বেশি বাড়িয়ে দেয় পনির। এছাড়া পনিরে অনেক পুষ্টিও রয়েছে। আলু মটর পনির অনেক সুস্বাদু এক...

ভিন্ন স্বাদের নিরামিষ পনির রেজালা
৩০ মিনিটের রান্না

ভিন্ন স্বাদের নিরামিষ পনির রেজালা

নানা রকম মজাদার মিষ্টি-মণ্ডা আর নিরামিষ খাবারের আয়োজন হয় বাঙালিদের দুর্গা পূজাতে। পুরো ব্যাপারটাই খুবই আনন্দের হয়ে ওঠে সবার জন্য, দুর্গা পূজা বলে কথা!...

পনির সাসলিক
চা – নাস্তা

পনির সাসলিক

চিকেন সাসলিক তো অনেক খাওয়া হল। এবার পনির সাসলিক হলে মন্দ হয় না। দেখে নিন পনির সাসলিক তৈরির পুরো প্রণালী। উপকরণ পনির- টুকরো করে কাটা ২৫ পিস...

মাইগ্রেন রোগীদের খাদ্যাভ্যাস | কী খাবেন, কোন খাবারগুলো এড়িয়ে চলবেন?
সুস্থতা

মাইগ্রেন রোগীদের খাদ্যাভ্যাস | কী খাবেন, কোন খাবারগুলো এড়িয়ে চলবেন?

'মাইগ্রেন'- এই নামটার সাথে আমরা কম-বেশি সবাই পরিচিত। বিশেষ করে আমাদের মধ্যে যাদের মাইগ্রেন (migraine)-এর সমস্যা রয়েছে তারা সহজেই এই ব্যথার তীব্রতা উপ...

নিজেই তৈরি করে ফেলুন দেশি/ ঢাকাই চিজ
রেসিপি

নিজেই তৈরি করে ফেলুন দেশি/ ঢাকাই চিজ

পনির বা চিজের নাম শুনলেই খেতে ইচ্ছে করে। অনেকে তো বার্গার স্যান্ডুইচের জন্যও অপেক্ষা করেন না এমনি এমনি মুখে পুরে দেয়া হয়। বাজারের নানা ধরনের পনিরের দে...

…