প্রচন্ড গরমে সুস্থতা | ১৪টি টিপস মেনে ফিট থাকুন গ্রীষ্মকালে

দিতি আহমেদ · May 08, 2019 · 1 min read

প্রচন্ড গরমে সুস্থতা | ১৪টি টিপস মেনে ফিট থাকুন গ্রীষ্মকালে

বৈশাখকে বলা হয় মধু মাস। চারিদিক বিভিন্ন রসালো ফলের ছড়াছড়ি। কিন্তু এই মধু মাসে মধুর ফলের স্বাদ যেমন আমাদের আকর্ষণ করে ঠিক তেমনি এই মাসের অসহ্য গরম আমাদের কষ্ট দেয়। নানা ধরনের রোগে ভোগে বাচ্চা বৃদ্ধ সবাই। ডায়রিয়া, ডিহাইড্রেশন, জ্বর, ঠান্ডা, হিট স্ট্রোক এমন নানা রোগে কষ্ট পাই আমরা। রোগে ভুগে কষ্ট পাওয়ার দিন শেষ! সবাই এখন অনেক স্বাস্থ্য সচেতন। ভালো থাকতে হবে নিজেকে আর ভালো রাখতে হবে পরিবারের অন্যান্য সদস্যদের। তাই জানতে  এবং মানতে হবে ছোট ছোট কিছু কৌশল। ব্যস, তাহলেই সুস্থ থাকা অনেক সহজ হয়ে যাবে। আমরা সবাই কমবেশি জানি, তারপরও চলুন এই প্রচন্ড গরমে সুস্থতা বজায় রাখতে জেনে নেই ১৪টি গুরুত্বপূর্ণ টিপস!

প্রচন্ড গরমে সুস্থতা বজায় রাখতে টিপস

১. প্রচুর পানি পান করুন

এই গরমে সুস্থ থাকতে হলে প্রচুর পরিমাণের পানি পান করুন। পানির কোন বিকল্প নেই। প্রতিদিন ঘামের সাথে প্রচুর পানি ও লবণ আমাদের শরীর থেকে বের হয়ে যায়। আর তাই প্রতিদিন ৬ লিটার পানি অবশ্যই পান করুন।

২. রসালো ফল খান

প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন প্রচুর রসালো ফল। রসালো ফল আপনার শরীরের পানির ঘাটতি পূরণে সাহায্য করার পাশাপাশি বিভিন্ন ভিটামিন, মিনারেল ও খনিজের অভাব দূর করবে। এবং এই গরমে আমাদের শরীরের ক্লান্তি দূর করে কাজের শক্তি যোগান দেবে।

৩. প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন সবজি

প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই প্রচুর পরিমাণে সবজি রাখুন এবং তরকারিতে ঝোল রাখুন। এসময় যতটা সম্ভব কষা রান্না পরিহার করুন। শরীর থেকে প্রচুর পানি বের হয় বলে ঝোল জাতীয় খাবার থাকা খুবই দরকার।

৪. মাংস খাওয়া পরিহার করতে হবে

অতিরিক্ত মাংস খাওয়া শরীরের জন্য এমনিতেই ক্ষতিকর। প্রতিদিন মাংস গ্রহণ শরীরে জন্ম দেয় নানা রোগের। আমাদের শরীরের বেশিরভাগ রোগের অন্যতম কারণ প্রতিদিন মাংস খাওয়া। তাই প্রচন্ড গরমে সুস্থতা বজায় রাখতে নিজের এবং পরিবারের মাংস খাওয়া পরিহার করুন।

৫. কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম গ্রহণ করুন

কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাদের শরীরকে স্থূলকায় করে তোলে। জানলে অবাক হবেন ডায়াবেটিস-এর মতো ভয়াবহ রোগের অন্যতম কারণ এই অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ। তাই কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে না বলুন। না, একেবারে না নয় কিন্তু! পরিমাণ মতো খান ও  সুস্থ থাকুন অনেক দিন।

৬. চা, কফি পরিহার করুন

চা, কফিতে থাকে প্রচুর পরিমাণে নিকোটিন। যা শরীরকে করে তোলে শুষ্ক। যেহেতু গ্রীষ্মকালে আমরা প্রচুর ঘামি, সেহেতু শরীরের থেকে বেরিয়ে যায় প্রচুর পানি। তাই চা, কফি পান যথা সম্ভব কমিয়ে দিন।  আর  হলে গরমের সময় পান করা থেকে বিরত থাকুন।

৭. লেবু, বেলের শরবত ও ডাবের পানি করুন

গরমে নিয়মিত পান করুন লেবুর শরবত কিংবা বেলের শরবত। সম্ভব হলে ডাবের পানি পান করুন। লেবুতে আছে ভিটামিন সি।বেলে আছে ভিটামিন, মিনারেল, শর্করা। ডাবের পানিতে আছে আয়োডিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, আয়রণ ইত্যাদি। এ জাতীয় পানীয় শরীরকে করবে সতেজ ও ঠান্ডা এবং শরীরে ভিটামিন, আয়োডিন-এর অভাব দূর করে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

৮. ট্যাং ও এই জাতীয় পানীয় একদম না

ট্যাং এবং এই জাতীয় কোমল পানীয় স্বাস্থ্যের জন্য অন্যন্ত ক্ষতিকর। বিক্রি বৃদ্ধির জন্য বিজ্ঞাপনে নানা ধরনের পুষ্টি উপাদান দেখালেও আসলে এর কিছুই এর মধ্যে উপস্থিত থাকে না। যে সকল উপাদান দিয়ে এসকল পণ্য উৎপাদন করা হয় তার সবই মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর।

৯. ছাতা ব্যবহার করুন

বাহিরে বেড়োবার সময় অবশ্যই ছাতা ব্যবহার করুন। সূর্যের অতি বেগুনি রশ্মি আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকর। স্কিন ক্যান্সার-এর অন্যতম কারণ এই অতি বেগুনি রশ্মি। এছাড়াও অতিরিক্ত তাপমাত্রার জন্য অজ্ঞান হয়ে যাওয়া এমনকি হিট স্ট্রোকও হয়ে থাকে। তাই ব্যবহার করুন ছাতা।

১০. সানস্ক্রিন ব্যবহার করুন

প্রতিদিন ও নিয়মিত ব্যবহার করুন সানস্ক্রিন এবং অবশ্যই তা হতে হবে ভালো কোন ব্যান্ড-এর। কমদামি, সস্তা সানস্ক্রিন লাভের বদলে মারাত্মক ক্ষতি করবে আপনার ত্বকের। যে ক্ষতি অনেক সময় পূরণ করা প্রায় অসম্ভব।

১১. হালকা ব্যায়াম করুন

প্রতিদিন সকালে হালকা ব্যায়াম করুন। ব্যায়াম দেহ ও মনের উৎকর্ষতা সাধন করে। দেহ ও মনকে সতেজ রাখে, কর্মক্ষমতা বৃদ্ধি করে,  শরীরে শক্তি বৃদ্ধি করে,  হজম ক্ষমতা বৃদ্ধি করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

১২. ব্যাগে রাখুন পানির বোতল

বাহিরে যাবার সময় অবশ্যই ব্যাগে রাখুন পানির বোতল। অনেক সময় অনেক জায়গায় বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়। তাই সব সময় নিজের সাথে রাখুন নিরাপদ পানি।

১৩. রোদ চশমা ব্যবহার করুন

ধূলাবালি ও রোদ থেকে বাঁচতে বাহিরে  যাওয়ার সময় ব্যবহার করুন রোদ চশমা বা সানগ্লাস।

১৪. হালকা রঙের সুতি ও ঢিলেঢালা পোশাক পরিধান করুন

সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরামদায়ক পোশাক পরিধান করা। এই গরমে পরিধান করুন সুতি জাতীয় কাপড়ের পোশাক এবং পোশাকটি ঢিলেঢালা পরিধান করার চেষ্টা করুন, কেননা আঁটসাঁট বা গাঁয়ের সাথে লেগে থাকা পোশাকে গরম বেশি অনুভূত হয়।গাঢ় রঙ সূর্যের তাপ বেশি শোষণ করে বিধায় গাঢ় রঙের পোশাকে গরম বেশি লাগে এবং বেশি ঘাম হয়। ফলে শরীর থেকে বেশি পানি বের হয়ে যায়। তাই এই প্রচন্ড গরমে সুস্থতা বজায় রাখতে ব্যবহার করুন হালকা রঙের পোশাক।

সামান্য কিছু নিয়ম মেনে চললে নিজে যেমন সুস্থ থাকা যায় ঠিক তেমনি পরিবারের অন্যান্য সদস্যদেরও সুস্থ্য রাখা সম্ভব। তাই এই প্রচন্ড গরমে সুস্থতা বজায় রাখতে কিছু নিয়ম মেনে চলুন। স্বাস্থ্যসম্মত, সুস্থ, সুন্দর ও সুখী জীবন আমাদের সকলের একান্ত কাম্য। নিজে ভালো থাকুন এবং নিজের পরিবারকে ভালো রাখুন।

 ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

ডাবের পানি নিয়ে সত্য–মিথ্যা
সুস্থতা

ডাবের পানি নিয়ে সত্য–মিথ্যা

এই গরমের সময় তৃষ্ণা মেটাতে আমরা নানা ধরনের পানীয় পান করে থাকি। কিন্তু সেগুলো শরীরের কতখানি উপকার বা অপকার করছে তা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। এ...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস
মেকআপ

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস

মেকআপ করতে আমরা কমবেশি সবাই পছন্দ করি। বাইরে বের হলে কাজল বা আইলাইলার দিয়ে চোখ সাজানো আর ঠোঁটে একটু লিপস্টিক না লাগালেই নয়, তাই না? কিন্তু গরমে মেকআপ...

ত্বকের যত্নে ডাবের পানির দারুণ কার্যকরী কিছু রেসিপি
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ডাবের পানির দারুণ কার্যকরী কিছু রেসিপি

ত্বকের যত্নে আমরা ন্যাচারাল উপাদানগুলোকে একটু বেশী প্রাধান্য দেই এবং ভরসা করি। কারণ ন্যাচারাল উপাদানগুলোতে কেমিক্যাল থাকে না এবং সাইড এফেক্ট নেই বললেই...

আরও পড়ুন

গরমে ক্যাজুয়াল পোশাক | ৩টি ড্রেস দেবে ফ্যাশনের সাথে আরাম!
ট্রেণ্ডস এন্ড শপ

গরমে ক্যাজুয়াল পোশাক | ৩টি ড্রেস দেবে ফ্যাশনের সাথে আরাম!

গরম মাঝে দিয়ে কমলেও এখন আবার বেড়ে গিয়েছে। বৃষ্টি মাঝে কিছু দিন হলেও গরমের হাত থেকে রেহাই পায় নি মানুষ। তাই রোদ বৃষ্টির এই খামখেয়ালিপনার সাথে তাল মিলিয়...

এই গরমে আপনার সোনামনির যত্ন
সুস্থতা

এই গরমে আপনার সোনামনির যত্ন

এখন প্রচুর গরম। জীবন প্রায় অতিষ্ঠ। গরমে বড়দেরই অবস্থা খারাপ। তাই সন্তানের জন্য অনেক চিন্তা হয় বাবা মায়ের। ছোট বাচ্চাদের কিভাবে সুস্থ রাখবেন? এই গর...

ড্রেস কোড | কোথায়, কেমন?
লাইফ স্টাইল

ড্রেস কোড | কোথায়, কেমন?

পোশাক আমাদের ব্যক্তিত্ব প্রকাশ এর একটি মাধ্যম। আমরা কারো সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষণীয় তা হল পোশাক। তাই গুরুত্ব দিয়েই পোশাক নির্বাচ...

গ্রীষ্মের প্রচন্ড গরমে শিশুর যত্ন ও খাদ্যতালিকা কেমন হওয়া উচিত ?
স্বাস্থ্য

গ্রীষ্মের প্রচন্ড গরমে শিশুর যত্ন ও খাদ্যতালিকা কেমন হওয়া উচিত ?

বাইরের তাপমাত্রা ৩০+ ডিগ্রী। সামনে এই তাপমাত্রা বেড়ে যাবে ৩৫-৩৭ এ। গ্রীষ্মের প্রচন্ড গরমে অতিষ্ট সবাই। বড়রা তো মেনে নিতে পারে, বাচ্চাদের জন্য মানিয়ে ন...

গরমে চুলের যত্ন | ৮টি টিপস জানলেই হবে সামার হেয়ার কেয়ার
চুলের যত্ন

গরমে চুলের যত্ন | ৮টি টিপস জানলেই হবে সামার হেয়ার কেয়ার

রোদ্রের প্রখরতায় সবার জীবন অতিষ্ঠ। বাইরে কিংবা ঘরে কোনভাবেই যেন রোদ্রের তাপ থেকে মুক্তি নেই। তেমনি ত্বক এবং চুলেরও বিরূপ পরিবেশের সাথে প্রতিনিয়ত লড়াই...

এই গরমে সুস্থ থাকতে যা করতে পারেন
সুস্থতা

এই গরমে সুস্থ থাকতে যা করতে পারেন

রান্নাঘরে গেলেই শিলার মেজাজ খারাপ হচ্ছে। এত গরমের মধ্যে সকালের নাস্তা বানাতে গেলেই ঘেমে নেয়ে যাচ্ছে, তারপর আছে দুপুরের খাবার, বিকালের নাস্তা আর রাতের...

…