আসছে গরমে অসুস্থতা নিয়ে সতর্ক হোন এখনই!

Farhad Rakib · Feb 25, 2015 · 1 min read

আসছে গরমে অসুস্থতা নিয়ে সতর্ক হোন এখনই!

শীত তো শেষ হয়েই গেলো। বসন্ত চলছে, আর কিছুদিন পরে চৈত্রের তীব্র রোদ্দুর এবং এর পরেই গ্রীষ্মকাল। বিশ্ব উষ্ণায়নের কারণে দিন দিন ঢাকাসহ সারাদেশে তাপমাত্রা বাড়ছে। প্রতিবছরই তীব্র তাপদাহে অতিষ্ঠ হচ্ছে দেশবাসী। আর এই তীব্র তাপ শুধু অস্বস্তি নয়, আপনার শরীরে তাপজনিত অসুস্থতার সৃষ্টি করতে পারে যে কোন সময়। সাধারণত যখন আবহাওয়া অনেক উষ্ণ হয়, তখন আপনার শরীরের তাপমাত্রাও বেড়ে যাবে। এর ফলাফল তিন ধাপে হবে – পানিশূন্যতা, শরীরের শক্তি ক্ষয় এবং সবশেষে হিট স্ট্রোক। বিশেষ করে হিট স্ট্রোক খুবই মারাত্মক একটি জিনিস। এতে মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রতি বছরই বাংলাদেশে কয়েকজন হিট স্ট্রোকে মৃত্যুবরণ করে। সুতরাং প্রচন্ড গরমে এই ধরণের তাপমাত্রাজনিত অসুস্থতার উপসর্গ ও প্রতিকার নিয়ে জেনে রাখা জরুরী। কারণ সময়মত চিকিৎসা নিতে পারলে সুস্থতা অর্জন করা সম্ভব।

[picture]

চলুন দেখে নেয়া যাক, গরমে কি ধরণের অসুস্থতার সম্মুখীন আপনি হতে পারেন এবং এর উপসর্গ কি কি।

১. পানিশূন্যতা।

যখন আপনার চারপাশের তাপমাত্রা অনেক বেশি হবে, তখন শরীরের অভ্যন্তরেও উষ্ণতা বৃদ্ধি পাবে। যার কারণে আপনার শরীরে পানির চাহিদা বেড়ে যাবে। এবং শরীরের ভেতরে থাকা তরল সব শুষে নেবে। এই সময় যদি আপনি পানি পান না করে তাহলে সবার আগে আপনার পিপাসা পাবে।

এই সময় যদি আপনি পানি পান না করেন তাহলে পেটে ব্যাথা শুরু হতে পারে। হাত পা ঝিম ঝিম করবে, কিংবা পেশীতে ব্যাথা অনুভূত হবে যেটাকে আমরা ক্র্যাম্প বলে থাকি। প্রচুর ঘাম হবে। সেই সাথে চোখে ঝাপসা দেখা, মাথা ঘোরানো কিংবা অন্যান্য দূর্বলতা দেখা দেবে। সুতরাং যখনই এই সব সমস্যায় আপনি ভুগতে শুরু করবেন, দ্রুত কোন শীতল স্থানে বসে বিশ্রাম নিন, এবং অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করুন। সেই সাথে শরীরের ঘাম মুছে নিন, বাতাসে শরীর শুকানো ও শীতল করার চেষ্টা করুন।

২. শক্তিক্ষয়।

যদি পানিশূন্যতা প্রতিকার করা না হয় তাহলে সেটি শরীরের শক্তিক্ষয় এর দিকে মোড় নিতে পারে। কারণ যখন আপনার শরীর পর্যাপ্ত পানি পাবে না, তখন সেটি শরীরের কার্যকলাপ ঠিক রাখার জন্য সঞ্চিত শক্তি খরচ করতে শুরু করবে। এতে আপনার শরীরে দূর্বলতা বাড়তে শুরু করবে।

শক্তিক্ষয় হলে যেসব উপসর্গ দেখা দিতে পারে সেগুলো হচ্ছে চামড়া ফ্যাকাশে হয়ে যেতে পারে। শরীরের রক্তচাপ কমে যেতে পারে। এছাড়া বমি বমি ভাব, বমি হওয়া, তীব্র মাথাব্যাথা, অবসাদ, হাত পা কাঁপতে থাকা, চোখে ঝাপসা দেখা ইত্যাদি। তার পাশাপাশি মানসিক যে উপসর্গ দেখা যায় সেগুলো হচ্ছে দ্বিধাবোধ, অসংলগ্নতা ইত্যাদি।

৩. হিট স্ট্রোক।

তাপমাত্রাজনিত অসুস্থতার চূড়ান্ত রূপ হচ্ছে হিট স্ট্রোক। যদি পর্যাপ্ত চিকিৎসা না দেয়া হয় তবে হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তি মুহুর্তের মধ্যে মৃত্যুবরণ করতে পারে। হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে সনাক্ত করার জন্য যেসব উপসর্গ পর্যবেক্ষণ জরূরী তার মধ্যে প্রথম হল, আক্রান্ত ব্যক্তির তাপমাত্রা চেক করতে হবে। যদি স্বাভাবিকের চাইতে অনেক বেশি হয় তাহলে বুঝতে হবে তিনি হিট স্ট্রোকের শিকার হয়েছেন। এছাড়াও শুষ্ক ফ্যাকাসে ত্বক, ঘাম ইত্যাদি পাশাপাশি লক্ষ্য করা জরুরী। এরপর আক্রান্ত ব্যক্তির আচার আচরণ লক্ষ্য করুন। শ্বাস নিতে কষ্ট হওয়া, ছোট করে নিঃশ্বাস নেয়া হিট স্ট্রোকের অন্যতম লক্ষণ।

তার পাশাপাশি যদি বমি হয়, হৃদস্পন্দন স্বাভাবিক এর চাইতে কম হয় তাহলে দেরী না করে যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করুন।

অত্যাধিক গরমে অসুস্থ হওয়া অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। সুতরাং এর থেকে প্রতিকার পাওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা জরুরী। তাপমাত্রা জনিত অসুস্থতা থেকে রক্ষা পেতে নিয়মিত প্রচুর পরিমাণে পানি পান করুন। গরমে নিজেকে শীতল রাখার ব্যবস্থা করুন। সুস্থ থাকুন।

লিখেছেন - ফরহাদ রাকিব।

ছবিঃ হুররে ফর ফ্যামিলি

সম্পর্কিত লেখা

হিট স্টাইলিংয়ের আগে চুলের ড্যামেজ কমাতে হিট প্রোটেক্টর ব্যবহার করছেন তো?
রিভিউ

হিট স্টাইলিংয়ের আগে চুলের ড্যামেজ কমাতে হিট প্রোটেক্টর ব্যবহার করছেন তো?

চুল শুকানোর জন্য আমরা অনেকেই রেগুলার হেয়ার ড্রাইয়ার ব্যবহার করে থাকি। আর বাসায় বসে যদি চুলে হিট দিয়ে স্টাইলিং করা যায়, তাহলে পার্লারে যাওয়ার কি দরকার!...

হিট স্ট্রোক | কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে কতটুকু জানেন?
সুস্থতা

হিট স্ট্রোক | কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে কতটুকু জানেন?

হিট স্ট্রোক গরমের সময় বেশ কমন। আমাদের দেশে এপ্রিল থেকে জুন/জুলাই মাস পর্যন্ত এই রোগটি আকস্মিকভাবে ঘটার সম্ভাবনা থাকে। প্রচণ্ড গরমে মানুষের জীবন এখন ওষ...

স্ট্রোক এর কারণ, প্রাথমিক লক্ষণ ও প্রতিরোধের উপায় জানা আছে কি?
সুস্থতা

স্ট্রোক এর কারণ, প্রাথমিক লক্ষণ ও প্রতিরোধের উপায় জানা আছে কি?

শিপলুর বিয়ের দাওয়াতে যেয়ে হঠাৎ করেই আমার খালা বসা থেকে মেঝেতে পড়ে গেলেন। প্রচন্ড গরমে অজ্ঞান হয়ে গেছে ভেবে সবাই তার মুখে পানির ঝাপটা দিতে শুরু করে। পা...

হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কি কোনো উপায় আছে?
চুলের যত্ন

হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কি কোনো উপায় আছে?

গোসল সেরে চটজলদি ঘর থেকে বের হওয়ার আগে আমরা হেয়ার ড্রাইয়ার দিয়ে চুল শুকিয়ে নেই, আবার চুল সেট করতে স্ট্রেইটনার বা কার্লিং আয়রন ব্যবহার করি। এতে আমাদের...

আরও পড়ুন

হিট ড্যামেজ থেকে চুল সুরক্ষিত রাখতে ৬টি টিপস অ্যান্ড ট্রিকস
চুলের যত্ন

হিট ড্যামেজ থেকে চুল সুরক্ষিত রাখতে ৬টি টিপস অ্যান্ড ট্রিকস

এখনকার যুগটাই এমন, যেখানে সবাই নিজেকে যতটুকু সম্ভব সুন্দর করে প্রেজেন্ট করতে চেষ্টা করে। আর হেয়ার স্টাইলিং এমন একটা পার্ট, যেটা আমাদের পুরো লুকটাই চেঞ...

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি
মা ও শিশু

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি

আপনার ছোট্ট সোনামণিকে একদিন গোসল করাতে নিয়ে হঠাৎ লক্ষ্য করলেন যে তার পিঠে এবং পেটে লাল লাল র‍্যাশ বা ফুসকুড়ির মত দেখা যাচ্ছে। আপনি উদ্বিগ্ন হবেন এটাই...

বাসে বমি হওয়ার কারণ ও প্রতিরোধের ১৬টি উপায়
সুস্থতা

বাসে বমি হওয়ার কারণ ও প্রতিরোধের ১৬টি উপায়

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র জয়ের মন কয়দিন ধরেই খারাপ। পরীক্ষা শেষে বন্ধুরা দলবেঁধে ঘুরতে গেলেও সে কোথায় যাচ্ছে না, কারণ বাসে উঠলেই তার বমি পায়। যার কারণ...

গাড়িতে উঠে বমি ভাব? জানুন এর কারণ ও প্রতিরোধের উপায়
স্বাস্থ্য

গাড়িতে উঠে বমি ভাব? জানুন এর কারণ ও প্রতিরোধের উপায়

বেড়াতে যেতে পছন্দ করেন, কিন্তু গাড়িতে চড়ার কথা ভাবলেই বিভীষিকা মনে হয়- এমন মানুষের সংখ্যা অনেক। এর কারণ আর কিছুই নয়, গাড়ি চড়লেই শুরু হয় বমি আর মাথা ঘো...

জেনে নিন,  হিট প্রটেক্টর স্প্রে তৈরির ২টি সহজ কৌশল
চুলের যত্ন

জেনে নিন, হিট প্রটেক্টর স্প্রে তৈরির ২টি সহজ কৌশল

আগে অনেক কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া কিংবা চাকুরিজীবী নারীদের সুন্দর করে চুল বেনী করে কিংবা খোপা করে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা যেত। কিন্তু আজকাল আর চুলে...

হঠাৎ করে জ্বর এলে কী করবেন?
সুস্থতা

হঠাৎ করে জ্বর এলে কী করবেন?

শীত শেষ হয়েছে কিছু দিন আগেই, শুরু হয়ে গিয়েছে গরমকাল। এই ঋতু পরিবর্তনেই অপ্রত্যাশিত ভাবে হঠাৎ করে জ্বর কাশি হতে দেখা যায় অনেকের মাঝেই। এটা স্বাভাবিক,...

…