জেনে নিন, হিট প্রটেক্টর স্প্রে তৈরির ২টি সহজ কৌশল

sub-editor · Apr 12, 2017 · 1 min read

জেনে নিন,  হিট প্রটেক্টর স্প্রে তৈরির ২টি সহজ কৌশল

আগে অনেক কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া কিংবা চাকুরিজীবী নারীদের সুন্দর করে চুল বেনী করে কিংবা খোপা করে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা যেত। কিন্তু আজকাল আর চুলের পেছনে এত সময় ব্যয় করা আসলেই হয়ে ওঠে না। কিন্তু তাই বলে চুলের স্টাইলিং তো থেমে থাকতে পারে না। এজন্যই ঝটপট চুল ঠিক করার ক্ষেত্রে অনেকেই হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করে থাকেন। কিন্তু রোজ রোজ চুল সোজা ও সুন্দর করতে গিয়ে চুলের যে ক্ষতি করে বসছেন তা নিয়ে কি ভেবেছেন? চুলের ক্ষতি কমাতে তাই হিট প্রটেক্টর স্প্রে ব্যবহার করা অত্যন্ত জরুরী। তবে বাজারের কেনা হিট প্রটেক্টর স্প্রে ব্যবহার করা অনেকেই পছন্দ করেন না। তাই আজ আমি আপনাদের কীভাবে বাড়িতে বসেই হিট প্রটেক্টর স্প্রে তৈরি করতে পারবেন সে সম্পর্কে জানাব।

[picture]

হিট প্রটেক্টর স্প্রে-১

প্রয়োজনীয় উপকরণ -

  • অ্যালোভেরা জেল - ১ টেবিল চামচ
  • লেবুর রস - আধা টেবিল চামচ
  • পানি - ২৫০ মি.লি.
  • খালি স্প্রে বোতল (চাঁদনী চক, নিউ মার্কেটের কসমেটিকসের দোকানে কিনতে পাওয়া যায়)

যেভাবে তৈরি করবেন-

তাজা অ্যালোভেরা পাতা থেকে ছাড়িয়ে নিয়ে অল্প অল্প পানি মিশিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। এবার লেবুর রস ছাঁকনিতে ছেঁকে নিয়ে ব্লেন্ড করা অ্যালোভেরার সাথে মিশিয়ে নিন। তারপর অবশিষ্ট পানি এতে মিশিয়ে স্প্রে বোতলে ভরে ফেলুন। এই হিট প্রটেক্টর স্প্রে চুলকে শুধু ক্ষতির হাত থেকেই রক্ষা করে না বরং চুলের আর্দ্রতা রক্ষা করে চুলকে আরো মসৃণ করে তোলে। তবে এই হিট প্রটেক্টর স্প্রে বানানোর পর খুব বেশিদিন রেখে দেয়া যায় না। ফ্রীজে রেখে ব্যবহার করলে সাতদিন পর্যন্ত ভালো থাকে। তবে ভালো ফল পেতে প্রতিবার ব্যবহারের সময় নতুন করে বানিয়ে নিতে পারেন।

হিট প্রটেক্টর স্প্রে-২

প্রয়োজনীয় উপকরণ

  • হেয়ার কন্ডিশনার-আধা চা চামচ (আপনি রেগুলার যে কন্ডিশনার ব্যবহার করেন সেটাই নিতে পারেন)
  • নারিকেল তেল - ৩ ফোঁটা
  • আমন্ড অয়েল -৩ ফোঁটা
  • পানি - ২৫০ মিলি
  • খালি স্প্রে বোতল
  • ছোট ড্রপার
???????????????????????????????

যেভাবে তৈরি করবেন-

প্রথমে খালি স্প্রে বোতলে অর্ধেকটা পানি নিয়ে তাতে ড্রপারের সাহায্যে ফোঁটায় ফোঁটায় হেয়ার কন্ডিশনার মেশাতে থাকুন। তারপর নারিকেল তেল ও আমন্ড অয়েল ড্রপারের সাহায্যে মেশান। মেশানো হয়ে গেলে ভালোভাবে ঝাকিয়ে নিন যাতে সব উপকরণ মিশে যায়। এবার মিশ্রণে বাকি পানি মিশিয়ে নিন। আপনি ইচ্ছা করলে এতে আপনার পছন্দ মতো যে কোন ড্রাই অয়েল (যেমন-আরগান অয়েল) মিশিয়ে নিতে পারেন। তবে তা অবশ্যই ২-৩ ফোঁটার বেশি নয়। এই হিট প্রটেক্টর স্প্রে অনেকদিন রেখে ব্যবহার করা যায়। যারা বার বার হিট প্রটেক্টর স্প্রে বানাতে চান না তারা এটা একবার  বানিয়ে নিয়ে অনেকদিন ব্যবহার করতে পারেন।

নিশ্চয়ই এখন আর আপনাদের বাজারে কেনা কেমিক্যালযুক্ত হিট প্রটেক্টর স্প্রে ব্যবহার করতে ইচ্ছে করছে না। তবে যে হিট প্রটেক্টর স্প্রে ব্যবহার করুন না কেন চুল থেকে অন্তত ১০ ইঞ্চি দূর থেকে স্প্রে করবেন। তাহলে দেরি না করে আজই আপনার পছন্দের হিট প্রটেক্টর স্প্রে তৈরি করুন আর কোন রকম ক্ষতি ছাড়াই আপনার হেয়ার স্ট্রেইটনার দিয়ে চুল সোজা করে সবাইকে চমকে দিন।

ছবি - মেকাপ অ্যান্ড বিউটি হোম ডট কম

লিখেছেন- মুশরাত জাহান দোলা

সম্পর্কিত লেখা

হিট স্টাইলিংয়ের আগে চুলের ড্যামেজ কমাতে হিট প্রোটেক্টর ব্যবহার করছেন তো?
রিভিউ

হিট স্টাইলিংয়ের আগে চুলের ড্যামেজ কমাতে হিট প্রোটেক্টর ব্যবহার করছেন তো?

চুল শুকানোর জন্য আমরা অনেকেই রেগুলার হেয়ার ড্রাইয়ার ব্যবহার করে থাকি। আর বাসায় বসে যদি চুলে হিট দিয়ে স্টাইলিং করা যায়, তাহলে পার্লারে যাওয়ার কি দরকার!...

হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কি কোনো উপায় আছে?
চুলের যত্ন

হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কি কোনো উপায় আছে?

গোসল সেরে চটজলদি ঘর থেকে বের হওয়ার আগে আমরা হেয়ার ড্রাইয়ার দিয়ে চুল শুকিয়ে নেই, আবার চুল সেট করতে স্ট্রেইটনার বা কার্লিং আয়রন ব্যবহার করি। এতে আমাদের...

মেকআপ লং লাস্টিং রাখতে সেটিং স্প্রে ও সেটিং পাউডার কীভাবে কাজ করে?
মেকআপ

মেকআপ লং লাস্টিং রাখতে সেটিং স্প্রে ও সেটিং পাউডার কীভাবে কাজ করে?

দাওয়াত বা আউটিং এ যাওয়ার আগে আউটফিটের সাথে মিলিয়ে মেকআপ করলেন। কিছু সময় পর স্কিন বেশি গ্রিজি অথবা ড্রাই লাগা শুরু হলো। ভাবছেন, 'সব প্রোডাক্টই তো ঠিকঠা...

হিট ড্যামেজ থেকে চুল সুরক্ষিত রাখতে ৬টি টিপস অ্যান্ড ট্রিকস
চুলের যত্ন

হিট ড্যামেজ থেকে চুল সুরক্ষিত রাখতে ৬টি টিপস অ্যান্ড ট্রিকস

এখনকার যুগটাই এমন, যেখানে সবাই নিজেকে যতটুকু সম্ভব সুন্দর করে প্রেজেন্ট করতে চেষ্টা করে। আর হেয়ার স্টাইলিং এমন একটা পার্ট, যেটা আমাদের পুরো লুকটাই চেঞ...

আরও পড়ুন

দীর্ঘস্থায়ী মেকআপের জন্য e.l.f. মেকআপ মিষ্ট অ্যান্ড সেট স্প্রে
মেকআপ

দীর্ঘস্থায়ী মেকআপের জন্য e.l.f. মেকআপ মিষ্ট অ্যান্ড সেট স্প্রে

চিন্তা করছিলাম নেক্সট প্রোডাক্ট রিভিউটা কী নিয়ে লিখব। তারপর মনে করলাম যেহেতু ঈদের সিজন এখনও তাজা আর সামনে আরও অনেক সেলিব্রেশনের অকেশন আসছে (ঈদ উল আযহা...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

স্কিন ডিনাভিয়া সেটিং স্প্রে
বেইজ মেকআপ

স্কিন ডিনাভিয়া সেটিং স্প্রে

মেকআপ সেটিং স্প্রে সম্পর্কে আমরা কম বেশি এখন সবাই জানি। আমাদের দেশের আবহাওয়াতে বেশি সময়ের জন্য মেকাপকে লাস্ট করাতে হলে মেকআপ সেটিং স্প্রে-এর কোন বিকল্...

ডিজইনফেকট্যান্ট স্প্রে ব্যবহার করে জীবাণুমুক্ত থাকুন ৭টি উপায়ে!
রিভিউ

ডিজইনফেকট্যান্ট স্প্রে ব্যবহার করে জীবাণুমুক্ত থাকুন ৭টি উপায়ে!

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনজীবন যেন থমকে গিয়েছে প্রায়! এমন পরিস্থিতিতে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখা সবচেয়ে বেশি প্রয়োজন। কিছু...

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি
মা ও শিশু

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি

আপনার ছোট্ট সোনামণিকে একদিন গোসল করাতে নিয়ে হঠাৎ লক্ষ্য করলেন যে তার পিঠে এবং পেটে লাল লাল র‍্যাশ বা ফুসকুড়ির মত দেখা যাচ্ছে। আপনি উদ্বিগ্ন হবেন এটাই...

সেটিং স্প্রে | মেকআপে কোনটি আপনার জন্য উপযোগী?
বেইজ মেকআপ

সেটিং স্প্রে | মেকআপে কোনটি আপনার জন্য উপযোগী?

উৎসব হোক কিংবা পার্টি, অফিস হোক কিংবা নিত্যদিনের কলেজ-বিশ্ববিদ্যালয়, সব জায়গাতেই সবাই নিজেকে সব সময় পরিপাটি রাখতে চায়। তাই ভারী হোক বা হালকা, একটু আধট...

…