সেটিং স্প্রে | মেকআপে কোনটি আপনার জন্য উপযোগী?

মুশরাত জাহান দোলা · Jun 07, 2017 · 1 min read

সেটিং স্প্রে | মেকআপে কোনটি আপনার জন্য উপযোগী?

উৎসব হোক কিংবা পার্টি, অফিস হোক কিংবা নিত্যদিনের কলেজ-বিশ্ববিদ্যালয়, সব জায়গাতেই সবাই নিজেকে সব সময় পরিপাটি রাখতে চায়। তাই ভারী হোক বা হালকা, একটু আধটু মেকআপ করতে তো সব নারীরা ভালোবাসেই। কিন্তু আমাদের দেশে যেখানে তিন মাস বাদে বাকি সারা বছর জুড়েই গরম থাকে সেখানে সারাদিন মেকআপ কি আর ঠিক রাখা যায়? মেকআপ করার এক দুই ঘন্টার মধ্যেই যেন তা গলে পড়তে শুরু করে। তাই মেকআপটা যাতে সারাদিন ঠিক থাকে তার জন্য চাই মেকআপ সেটিং স্প্রে।

এই স্প্রেটি লাগিয়ে নিলেই সারাদিনের মেকআপ ঠিক রাখার দুশ্চিন্তা আর করতে হয় না। কিন্তু বাজারে আজকাল অনেক ধরনের স্প্রে পাওয়া যায়। কোন ধরনের মেকআপের সাথে বা কোন ধরনের ত্বকে কোন স্প্রেটি ভালো হবে তা না জেনেই অনেকে যেকোন একটা কিনে ফেলেন। ফলে অনেক সময় ব্যয় করে যে মেকআপটা করলেন তা পুরোটাই মাটি হয়ে যায়। আজ আমি আপনাদের কিছু প্রচলিত  সেটিং স্প্রে সম্পর্কে ধারণা দিব।

মেকআপ সেটিং স্প্রে

ফেইস মিস্ট

ফেইস মিস্ট মূলত ওয়াটার বেইজড হয়ে থাকে যা আমাদের ত্বককে অনেক বেশি মসৃণ করে তোলে এবং ত্বকে একটা উজ্জ্বল আভা এনে দেয়। এটি লাগানোর পর ত্বকের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং ত্বকে যেন এক আর্দ্রতার পরত দিয়ে যায়। ফলে যারা শুষ্ক ত্বকের অধিকারিণী তাদের জন্য এটি অনেক বেশি উপযোগী। অনেক সময় ফেইস মিস্টে বিভিন্ন ধরনের এসেনসিয়াল অয়েল যেমন, জোজোবা, টি ট্রি, ল্যাভেন্ডার ইত্যাদি মিশ্রিত থাকে যা ত্বকের জন্য অনেক উপকারী। এটি মূলত মেকআপ শুরু করা আগে ত্বকে ব্যবহার করা হয়। তবে অনেক সময় দেখা যায় যারা অতিরিক্ত শুষ্ক ত্বকের অধিকারিণী তারা মেকআপ করলে ত্বকে একটা পাউডারি ভাব চলে আসে। তারা ইচ্ছে করলে এটি মেকআপের উপরে ব্যবহার করতে পারেন। এতে মেকআপটা খুব ভালোভাবে বসে যাবে। তবে ফেইস মিস্টে এমন কোন উপাদান থাকে না যা মেকআপকে সারাদিন ভালো রাখবে। হালকা মেকআপের ক্ষেত্রে এটি কিছুটা কাজ করলেও ভারী মেকআপের ক্ষেত্রে এটি ভালো কাজ করবে না।

কিছু ভালো ফেইস মিস্ট-এর নাম  

১. ম্যাক প্রিপ+প্রাইম ফিক্স+সেটিং স্প্রে (MAC Prep+Prime Fix + Setting Spray)

ম্যাকের সেটিং স্প্রে - shajgoj.com

২.  দ্য বডি শপ ভিটামিন ই হাইড্রেটিং ফেইস মিস্ট (The Body Shop Vitamin E Hydrating Face Mist)

৩.  ই এল এফ স্টুডিও মেকআপ মিস্ট ও সেট (e.l.f. Studio Makeup Mist & Set)

সেটিং স্প্রে

এটিও মূলত ওয়াটার বেজড হয়ে থাকে । তবে এতে বিভিন্ন বোটানিকাল (Botanical) অয়েলও মিশ্রিত থাকে। ফেইস মিস্টের থেকে এর পার্থক্য হলো এটি অবশ্যই মেকআপ শেষ করার পরে ব্যবহার করতে হয় তার আগে নয়। সেটিং স্প্রে মেকআপের সবগুলো উপাদানকে খুব সুন্দরভাবে মিশে যেতে সাহায্য করে। এটি ফাউন্ডেশন, কনসিলার, সেটিং পাউডার, ব্লাশ (Blush) সবকিছুকেই ভালোভাবে মিশিয়ে দেয় যাতে পরবর্তীতে মেকআপ গলে না যায়। অনেক সময় পাউডার বেজড মেকআপ ব্যবহার করলে ত্বকের উপর সহজে বসতে চায় না। ফলে মেকআপ ত্বকে ভেসে থাকে। এদিক থেকে সেটিং স্প্রে আপনার বেশ কাজে লাগবে। তবে এতে খুব বেশি উপাদান নেই যা মেকআপকে সারাদিন ভাল রাখবে। হালকা থেকে মিডিয়াম কভারেজ মেকআপের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন । তবে তা ৩-৪ ঘন্টার বেশি কাজ নাও করতে পারে।

কিছু ভালো সেটিং স্প্রে-এর নাম

১.  ম্যাক ফিক্স (MAC Fix+)

২. এন ওই এক্স  ম্যাট ফিনিস সেতিং স্প্রে (NYX Matte Finish Setting Spray)

৩. ওয়েট এন ওয়াইল্ড ফোটো ফোকাস সেটিং স্প্রে (Wet n Wild Photo Focus Setting Spray)

ওয়েট এন ওয়াইল্ড এর সেটিং স্প্রে-shajgoj.com

ফিক্সিং স্প্রে

ফিক্সিং স্প্রে অ্যালকোহল বেইজড হয়ে থাকে। এটি মেকআপকে সারাদিন ঠিক একইরকম ভালো রাখতে সাহায্য করে, অনেকটা হেয়ার স্প্রে এর মতো। এটি মেকআপের একদম উপরের লেয়ারটাকে লক করে দেয় ফলে ধুলো-ময়লা বা ঘাম মেকআপ নষ্ট করতে পারে না। যেকোন পার্টি মেকআপ বা ব্রাইডাল মেকআপের মতো ভারী মেকআপকে সারাদিন ঠিক রাখে ফিক্সিং স্প্রে। আগের দুইটির থেকে এটি অনেক বেশি সময় মেকআপ ভালো রাখতে সাহায্য করে। তবে এটি মেকআপকে ত্বকে মিশে যেতে সাহায্য করে না। এতে অ্যালকোহলের মাত্রা বেশি থাকায় ত্বককে অনেকটা শুষ্ক করে দিতে পারে। তাছাড়া অনেক সময় অ্যালকোহলের (Alcohol) মাত্রা বেশি থাকলে ত্বকের ক্ষতিও হতে পারে। তাই শুধুমাত্র বিশেষ দিনে ভারী মেকআপের ক্ষেত্রেই এটি ব্যবহার করা ভালো।

কিছু ভালো ফিক্সিং স্প্রে-এর নাম

১. আরবান ডিকে অল নাইটার (Urban Decay All Nighter)

২. মেকআপ রেভ্যুলেশন প্রো ফিক্স অয়েল কন্ট্রোল ফিক্সিং স্প্রে (Makeup Revolution Pro Fix Oil Control Fixing Spray)

মেকআপ সেটিং স্প্রে - shajgoj.com

৩. মেবিলিন নিউ ইয়র্ক ফেইস স্টুডিও মাস্টার ফিক্স সেটিং স্প্রে (Maybelline New york Facestudio Master Fix Setting Spray)

আশা করি এখন থেকে আর নিজের উপযোগী মেকআপ সেটিং স্প্রে খুঁজে পেতে অসুবিধা হবে না। তবে যেটাই ব্যবহার করুন না কেন ত্বক থেকে অন্তত ১০ সেন্টিমিটার দূর থেকে স্প্রে করবেন এবং অবশ্যই চোখ ও মুখ বন্ধ রাখবেন যাতে ভেতরে চলে না যায়।

 ছবি - সংগৃহীত: শপ.সাজগোজ.কম, সহু.কম

সম্পর্কিত লেখা

মেকআপ লং লাস্টিং রাখতে সেটিং স্প্রে ও সেটিং পাউডার কীভাবে কাজ করে?
মেকআপ

মেকআপ লং লাস্টিং রাখতে সেটিং স্প্রে ও সেটিং পাউডার কীভাবে কাজ করে?

দাওয়াত বা আউটিং এ যাওয়ার আগে আউটফিটের সাথে মিলিয়ে মেকআপ করলেন। কিছু সময় পর স্কিন বেশি গ্রিজি অথবা ড্রাই লাগা শুরু হলো। ভাবছেন, 'সব প্রোডাক্টই তো ঠিকঠা...

দীর্ঘস্থায়ী মেকআপের জন্য e.l.f. মেকআপ মিষ্ট অ্যান্ড সেট স্প্রে
মেকআপ

দীর্ঘস্থায়ী মেকআপের জন্য e.l.f. মেকআপ মিষ্ট অ্যান্ড সেট স্প্রে

চিন্তা করছিলাম নেক্সট প্রোডাক্ট রিভিউটা কী নিয়ে লিখব। তারপর মনে করলাম যেহেতু ঈদের সিজন এখনও তাজা আর সামনে আরও অনেক সেলিব্রেশনের অকেশন আসছে (ঈদ উল আযহা...

স্কিন ডিনাভিয়া সেটিং স্প্রে
বেইজ মেকআপ

স্কিন ডিনাভিয়া সেটিং স্প্রে

মেকআপ সেটিং স্প্রে সম্পর্কে আমরা কম বেশি এখন সবাই জানি। আমাদের দেশের আবহাওয়াতে বেশি সময়ের জন্য মেকাপকে লাস্ট করাতে হলে মেকআপ সেটিং স্প্রে-এর কোন বিকল্...

মেকআপ সেটিং স্প্রে সম্পর্কে যা যা জানা দরকার
ভিডিও

মেকআপ সেটিং স্প্রে সম্পর্কে যা যা জানা দরকার

কি এবং কেন ব্যবহার করবো? আমাদের দেশের মত গরম এবং আর্দ্রতাপূর্ণ আবহাওয়ায় সাধারণত যত সুন্দর করে সময় নিয়েই মেকআপ করি না কেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়...

আরও পড়ুন

মেকআপ দীর্ঘসময়ের জন্য সেট রাখতে দারুণ ৩টি সেটিং স্প্রে
রিভিউ

মেকআপ দীর্ঘসময়ের জন্য সেট রাখতে দারুণ ৩টি সেটিং স্প্রে

বিয়ের দাওয়াত বা কোন অনুষ্ঠানে যাচ্ছেন, অনেক সময় নিয়ে মেকআপ করলেন। কিন্তু অনুষ্ঠানে যেতে না যেতেই মেকআপ নষ্ট হয়ে গেল, খুব খারাপ লাগে তাই না? আর আমাদের...

মেকআপ সেটিং স্প্রে | ৩টি পদ্ধতিতে খুব সহজে ঘরে বসেই তৈরি করুন!
বেইজ মেকআপ

মেকআপ সেটিং স্প্রে | ৩টি পদ্ধতিতে খুব সহজে ঘরে বসেই তৈরি করুন!

মেকআপের জগতে মেকআপ সেটিং স্প্রে একটি পরিচিত নাম। অনেকেরই অভিযোগ থাকে- মেকআপ সারাদিন লাস্টিং করে না, দেখতে পাউডারি লাগে ইত্যাদি ইত্যাদি। এইসব সমস্যা সম...

সেটিং পাউডার দিয়ে ৫টি অ্যামেজিং মেকআপ হ্যাকস!
মেকআপ

সেটিং পাউডার দিয়ে ৫টি অ্যামেজিং মেকআপ হ্যাকস!

ফাউন্ডেশন ও কনসিলার ফেইসে প্রোপারলি সেট করার জন্য সেটিং পাউডার একটি অ্যাসেনশিয়াল প্রোডাক্ট। আপনি মেকআপে বিগেইনার কিংবা এক্সপার্ট যেটাই হয়ে থাকুন না ক...

ড্রাই ও ডিহাইড্রেটেড স্কিনের জন্য মেকআপ গাইডলাইন!
মেকআপ

ড্রাই ও ডিহাইড্রেটেড স্কিনের জন্য মেকআপ গাইডলাইন!

যাদের স্কিন টাইপ ড্রাই এবং স্কিনটা বেশ ডিহাইড্রেটেড, তারাই জানে মেকআপ পারফেক্টলি সেট রাখাটা তাদের জন্য কতটা কঠিন। আর সঠিক মেকআপ প্রোডাক্ট না ব্যবহার ক...

বেইজ মেকআপের পূর্বে করণীয় ৫টি ধাপ জানেন কি?
বেইজ মেকআপ

বেইজ মেকআপের পূর্বে করণীয় ৫টি ধাপ জানেন কি?

মেকআপ করতে কে না পছন্দ করে! সেটা প্রতিদিনকার মেকআপ হোক বা পার্টি মেকআপ। দারুণ একটি মেকআপ লুক আনতে প্রয়োজন নিখুঁত বেইজ মেকআপ। কিন্তু মেকআপের বেইজ করতে...

মাস্কে মেকআপ লেগে নষ্ট হয়ে যাচ্ছে?
মেকআপ

মাস্কে মেকআপ লেগে নষ্ট হয়ে যাচ্ছে?

বিগত কয়েক মাস ধরেই আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এসেছে কিছু না কিছু পরিবর্তন। আর এর পেছনের কারণ হচ্ছে, বর্তমান করোনা পরিস্থিতি। আমাদের রেগুলার...

…