মেকআপ সেটিং স্প্রে সম্পর্কে যা যা জানা দরকার

সাজগোজ সম্পাদক · Apr 16, 2017 · 1 min read

মেকআপ সেটিং স্প্রে সম্পর্কে যা যা জানা দরকার

কি এবং কেন ব্যবহার করবো?

আমাদের দেশের মত গরম এবং আর্দ্রতাপূর্ণ আবহাওয়ায় সাধারণত যত সুন্দর করে সময় নিয়েই মেকআপ করি না কেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কিছু সময় পর মেকআপ গলতে শুরু করে, স্মাজ করে, পরিপাটি ভাবটা আর থাকে না। সেক্ষেত্রে মেকআপ সেটিং স্প্রে হচ্ছে লাইফ সেইভার। 

সেটিং স্প্রে ব্যবহারে মেকআপ টা দীর্ঘস্থায়ী হয়। গলে যাওয়ার ভয় থাকে না। চেহারা থেকে কেকি অথবা পাউডারি ভাব টা দূর হয়। এবং অনেকক্ষণ আপনাকে ফ্রেশ এবং প্রাণবন্ত দেখায় তাই  বারবার টাচ আপের দুশ্চিন্তায় পড়তে হয় না।

urban decay makeup setting spray
Urban decay all nighter makeup setting spray

 

মেকআপ সেটিং স্প্রে হলো আপনার বিউটি মেকওভারের ফিনিশিং টাচ। পুরো মেকআপটা শেষ হবার পর ফেইস থেকে ৮-১০ ইঞ্চি দূরত্ব থেকে পুরো মুখে গলা সহ কমপক্ষে ৩-৪ বার স্প্রে করলেই আপনি দীর্ঘসময়ের জন্য থাকবেন নিশ্চিন্ত আর পাবেন ফ্ললেস লুক।

মার্কেটে অনেক ব্র‍্যান্ডের মেকআপ সেটিং স্প্রে পাওয়া যায়। তবে অয়েলি স্কিনের জন্য সাধারণত ম্যাট (matt) ফিনিশ আর ড্রাই স্কিনের জন্য ডিউই (dewy) ফিনিশের সেটিং স্প্রে ব্যবহার করা হয়।

আমাদের দেশে মার্কেটে এবং বিভিন্ন অনলাইন পেইজে যে স্প্রে গুলো মোটামুটি পাওয়া যায় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো -

Elf makeup mist
  1. w7 the fixer face spray (450/-),
  2. L.A. Girl Pro Setting Spray, wet & wild photofocus setting spray (650/-),
  3. Makeup Revolution Pro-Fix Oil Control Fixing Spray (800/-),
  4. elf makeup mist & set (800/-),
  5. w7 the matte fixer spray (450/-)
  6. NYX matte finish matte makeup setting spray(1,300/-),
  7. urban decay all nighter makeup setting spray (1,950/-),
  8. urban decay de-slick makeup setting spray (1,950/-),
  9. Loreal Paris Infallible Makeup
  10. Extender Setting Spray (2,040/-)
NYX makeup setting spray



আমি মোটামুটি বর্তমান বাজারদরে দামগুলো উল্লেখ করেছি। তবে যেহেতু অধিকাংশ প্রোডাক্ট ই দেশের বাইরে থেকে আমদানি করা হয়, তাই এগুলোর দাম ও সময়ের সাথে সাথে কমবেশি হতে পারে। আমাদের দেশে বিভিন্ন অনলাইন পেইজসহ যমুনা ফিউচার পার্কের স্যাফায়ারেও পেয়ে যাবেন আপনার পছন্দের মেকআপ সেটিং স্প্রে টি।


তাছাড়া বাসায় হাতের কাছে সহজলভ্য উপাদান দিয়ে ও বানিয়ে ফেলতে পারেন আপনার ত্বকের উপযোগী মেকআপ সেটিং স্প্রে। 

ফর্মুলা ১ঃ
শুষ্ক ত্বকের জন্য-

  • ১ টেবিলচামচ অ্যালোভেরা জেল (ফ্রেশ পাতা থেকে বের করা)।
  • আধা কাপ গোলাপজল (একটি পুরো গোলাপের পাপড়ি ২ কাপ পানিতে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে Rose Water)
  • কয়েক ফোঁটা Argan Oil (for extra dry skin)
  • ১টি ভিটামিন ই ক্যাপসুল


অথবা

  • ১০ মি.লি গ্লিসারিন
  • ৪০ মি.লি. পানি
  • ১টি ভিটামিন ই ক্যাপসুল

সব উপকরণ একটা পরিষ্কার খালি স্প্রে বোতলে ভরে ভালোভাবে ঝাঁকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হোমমেইড Dewy Finish মেকআপ সেটিং স্প্রে, যা ড্রাই স্কিনের জন্য উপযোগী।


ফর্মুলা ২ 
তৈলাক্ত ত্বকের জন্য- 

  • গ্রীন টি (১টি টিব্যাগ)
  • ২ কাপ পানি
  • ১টি ভিটামিন ই ক্যাপসুল


২ কাপ পানি ফুটে উঠলে চুলা নিভিয়ে তাতে ১ টি গ্রীন টি এর টিব্যাগ দিয়ে ২০ মিনিট ঢেকে রাখতে হবে। তারপর টিব্যাগ টি তুলে ফেলতে হবে। সব উপকরণ একটা পরিষ্কার খালি স্প্রে বোতলে ভরে ভালোভাবে ঝাঁকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হোমমেইড Matte Finish মেকআপ সেটিং স্প্রে, যা অয়েলি স্কিনের জন্য উপযোগী।

ভিডিওঃ


ঘরে বানানো সেটিং স্প্রে প্রিজার্ভেটিভ ফ্রি বলে একবার বানালে ৫-৭ দিনের বেশি বেশি ব্যবহার করা সম্ভব না (ফ্রিজে রেখে)। কিন্তু ভিটামিন ই যোগ করলে প্রোডাক্টের শেলফ লাইফ কিছুটা বাড়ে।

তাহলে আর দেরী কেন? এখনই আপনার পছন্দের মেকআপ সেটিং স্প্রে কিনে ফেলুন, অথবা ঘরে বসে বানিয়ে নিন, আর এই গরমেও মেকআপ করে সুন্দর সতেজ flawless থাকুন সারাদিন।


Stay Beautiful, Stay Gorgeous.

লিখেছেনঃ ফারহানা প্রীতি


সম্পর্কিত লেখা

মেকআপ লং লাস্টিং রাখতে সেটিং স্প্রে ও সেটিং পাউডার কীভাবে কাজ করে?
মেকআপ

মেকআপ লং লাস্টিং রাখতে সেটিং স্প্রে ও সেটিং পাউডার কীভাবে কাজ করে?

দাওয়াত বা আউটিং এ যাওয়ার আগে আউটফিটের সাথে মিলিয়ে মেকআপ করলেন। কিছু সময় পর স্কিন বেশি গ্রিজি অথবা ড্রাই লাগা শুরু হলো। ভাবছেন, 'সব প্রোডাক্টই তো ঠিকঠা...

মেকআপ দীর্ঘসময়ের জন্য সেট রাখতে দারুণ ৩টি সেটিং স্প্রে
রিভিউ

মেকআপ দীর্ঘসময়ের জন্য সেট রাখতে দারুণ ৩টি সেটিং স্প্রে

বিয়ের দাওয়াত বা কোন অনুষ্ঠানে যাচ্ছেন, অনেক সময় নিয়ে মেকআপ করলেন। কিন্তু অনুষ্ঠানে যেতে না যেতেই মেকআপ নষ্ট হয়ে গেল, খুব খারাপ লাগে তাই না? আর আমাদের...

সেটিং স্প্রে | মেকআপে কোনটি আপনার জন্য উপযোগী?
বেইজ মেকআপ

সেটিং স্প্রে | মেকআপে কোনটি আপনার জন্য উপযোগী?

উৎসব হোক কিংবা পার্টি, অফিস হোক কিংবা নিত্যদিনের কলেজ-বিশ্ববিদ্যালয়, সব জায়গাতেই সবাই নিজেকে সব সময় পরিপাটি রাখতে চায়। তাই ভারী হোক বা হালকা, একটু আধট...

দীর্ঘস্থায়ী মেকআপের জন্য e.l.f. মেকআপ মিষ্ট অ্যান্ড সেট স্প্রে
মেকআপ

দীর্ঘস্থায়ী মেকআপের জন্য e.l.f. মেকআপ মিষ্ট অ্যান্ড সেট স্প্রে

চিন্তা করছিলাম নেক্সট প্রোডাক্ট রিভিউটা কী নিয়ে লিখব। তারপর মনে করলাম যেহেতু ঈদের সিজন এখনও তাজা আর সামনে আরও অনেক সেলিব্রেশনের অকেশন আসছে (ঈদ উল আযহা...

আরও পড়ুন

স্কিন ডিনাভিয়া সেটিং স্প্রে
বেইজ মেকআপ

স্কিন ডিনাভিয়া সেটিং স্প্রে

মেকআপ সেটিং স্প্রে সম্পর্কে আমরা কম বেশি এখন সবাই জানি। আমাদের দেশের আবহাওয়াতে বেশি সময়ের জন্য মেকাপকে লাস্ট করাতে হলে মেকআপ সেটিং স্প্রে-এর কোন বিকল্...

মেকআপ সেটিং স্প্রে | ৩টি পদ্ধতিতে খুব সহজে ঘরে বসেই তৈরি করুন!
বেইজ মেকআপ

মেকআপ সেটিং স্প্রে | ৩টি পদ্ধতিতে খুব সহজে ঘরে বসেই তৈরি করুন!

মেকআপের জগতে মেকআপ সেটিং স্প্রে একটি পরিচিত নাম। অনেকেরই অভিযোগ থাকে- মেকআপ সারাদিন লাস্টিং করে না, দেখতে পাউডারি লাগে ইত্যাদি ইত্যাদি। এইসব সমস্যা সম...

সেটিং পাউডার দিয়ে ৫টি অ্যামেজিং মেকআপ হ্যাকস!
মেকআপ

সেটিং পাউডার দিয়ে ৫টি অ্যামেজিং মেকআপ হ্যাকস!

ফাউন্ডেশন ও কনসিলার ফেইসে প্রোপারলি সেট করার জন্য সেটিং পাউডার একটি অ্যাসেনশিয়াল প্রোডাক্ট। আপনি মেকআপে বিগেইনার কিংবা এক্সপার্ট যেটাই হয়ে থাকুন না ক...

চুল রক্ষায় হিট প্রোটেকশন স্প্রে
চুল

চুল রক্ষায় হিট প্রোটেকশন স্প্রে

হেয়ার ড্রায়ার, ফ্ল্যাট আয়রন বা কার্লিং আয়রন দিয়ে হেয়ার স্টাইল করতে কে না ভালোবাসে। কিন্তু এসব হিট স্টাইলার দিয়ে চুল স্টাইল করতে গেলে চুলের যে কী পরিমা...

মেকআপ করার কিছুক্ষণের মাঝেই মুখ কালচে দেখাচ্ছে?
বিউটি টিপস

মেকআপ করার কিছুক্ষণের মাঝেই মুখ কালচে দেখাচ্ছে?

পার্টি বা দাওয়াতে যাওয়ার জন্যে খুব সুন্দর করে সেজেছেন। একদম মন মতো! সাঁজের সাথে মিলিয়ে গেট আপ, ড্রেস আপ সব কিছুই পারফেক্টলি করা শেষ। কিন্তু বের হওয়ার...

ড্রাই ও ডিহাইড্রেটেড স্কিনের জন্য মেকআপ গাইডলাইন!
মেকআপ

ড্রাই ও ডিহাইড্রেটেড স্কিনের জন্য মেকআপ গাইডলাইন!

যাদের স্কিন টাইপ ড্রাই এবং স্কিনটা বেশ ডিহাইড্রেটেড, তারাই জানে মেকআপ পারফেক্টলি সেট রাখাটা তাদের জন্য কতটা কঠিন। আর সঠিক মেকআপ প্রোডাক্ট না ব্যবহার ক...

…