চুল রক্ষায় হিট প্রোটেকশন স্প্রে

সাজগোজ উপ সম্পাদক · Mar 07, 2014 · 1 min read

চুল রক্ষায় হিট প্রোটেকশন স্প্রে

হেয়ার ড্রায়ার, ফ্ল্যাট আয়রন বা কার্লিং আয়রন দিয়ে হেয়ার স্টাইল করতে কে না ভালোবাসে। কিন্তু এসব হিট স্টাইলার দিয়ে চুল স্টাইল করতে গেলে চুলের যে কী পরিমাণ ড্যামেজ হয়ে থাকে সেটা সম্পর্কে বোধ হয় অনেকেরই কম বেশি জানা আছে। চুলের এই ড্যামেজ থেকে রক্ষা পেতেই হিট প্রোটেকশন স্প্রে ব্যবহার করা হয়। এসব স্প্রে চুলে এক ধরনের প্রতিরক্ষামূলক বেষ্টনী তৈরি করে যার ফলে হিট স্টাইলার ব্যবহারের ফলে চুলে যে ড্যামেজ হয় সেটা থেকে চুল রক্ষা  করা সম্ভব।

হেয়ার প্রোটেকশন স্প্রে ব্যবহারের উপকারিতাঃ

- এসব স্প্রে চুলের রুক্ষভাব দূর করে চুলে ময়েশ্চার যোগায় এবং চুলের ড্যামেজ যেমন আগা ফাটা, চুল ভেঙ্গে পড়া থেকে চুলকে রক্ষা করে।

- এই স্প্রে সব চুলে সমান ভাবে ছড়িয়ে গিয়ে ওভার হিট বা চুল পোড়া থেকে চুলকে রক্ষা করে।

- চুলকে নরম ও ম্যানেজেবল করে তোলে যার ফলে যেকোনো স্টাইল সহজেই করা যায়।

- এসব স্প্রেতে থাকা ভিটামিন ই, সিল্ক প্রোটিন, সিলিকন ইত্যাদি উপাদান চুলের ফ্রিজি ভাব দূর করে সিল্কি ও শাইনি করে তোলে।

- কিছু কিছু হিট প্রোটেকশন স্প্রে অনেকক্ষণ পর্যন্ত চুলের স্টাইল ধরে রাখতেও সাহায্য করে।

ব্যবহারের নিয়মঃ

চুল শ্যাম্পু করার পর ধুয়ে নিন। এরপর চুল শুকালে হিট প্রোটেকশন স্প্রে সারা চুলে অ্যাপ্লাই করুন। এবার আপনার ইচ্ছা অনুযায়ী হেয়ার ড্রায়ার, ফ্ল্যাট আয়রন বা কার্লিং আয়রন দিয়ে চুল স্টাইল করে নিন।

কিছু হিট প্রোটেকশন স্প্রেঃ

- Sunsilk Keratinology Heat Protector Spray:

এতে রয়েছে এডভান্স হিট প্রোটেকশন ফর্মুলা যা চুল ভেঙ্গে পড়া এবং ড্যামেজ থেকে চুল রক্ষা করে। এতে থাকা মাইক্রো নিউট্রিয়েন্টস হেয়ার কর্টেক্স এর ভিতরে প্রবেশ করে চুল ভিতর থেকে শক্ত রাখে। এছাড়াও এটি চুলকে সফট ও শাইনি করতে সাহায্য করে।

- TRESemme Heat Tamer Protective Spray:

ভিটামিনে সমৃদ্ধ স্যালন কোয়ালিটির এই স্প্রেটি বিভিন্ন হিট স্টাইলার ব্যবহারের ফলে যে ড্যামেজ হয় তা থেকে চুলকে রক্ষা করে ভিতর থেকে কন্ডিশন করে এবং চুল উজ্জ্বল করার সাথে সাথে স্টাইলিং করতে সাহায্য করে।

- L’Oreal Professionnel Constructor Techni Art Heat Protectant:

এটি হিট ড্যামেজ থেকে চুল রক্ষা করার পাশাপাশি চুলে ভলিউম আনতে সাহায্য করে। এই হিট প্রোটেকশন স্প্রেটি চুল কার্ল বা স্ট্রেইট করার আগে ব্যবহারের মাধ্যমে চুল ম্যানেজেবল এবং নরম ও উজ্জ্বল করে।

- L’Oreal Paris Studio Line Silk & Gloss Hot Straight Cream:

চুলের রুক্ষভাব দূর করে চুলে শাইনি ভাব আনতে এবং চুল সফট ও সিল্কি করতে এটি ব্যবহার করুন। হেয়ার স্ট্রেইট বা ব্লো ড্রাই করার আগে এটি ব্যবহারের মাধ্যমে চুল ড্যামেজ থেকে রক্ষা পায় এবং স্ট্রেইট করতেও সহজ হয়।

 - John Frieda Frizz Ease Hair Serum Thermal Protection:

যাদের চুল বা স্ক্যাল্প তৈলাক্ত তারা এটি ব্যবহার করে দেখতে পারেন। এটি চুলে তেল চিটচিটে ভাব আনে না এবং স্ক্যাল্পের তেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও এটি চুলকে ইউভি প্রোটেকশন দেয় এবং বাইরের দূষণ থেকে চুলকে রক্ষা করে। এটি চুলের স্টাইল অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখতেও সাহায্য করে এবং খুব অল্প পরিমাণে লাগে।

ভালো কিছু হেয়ার প্রোটেকশন স্প্রের নাম

Loreal elnett satin heat protect styling spray

Tresemme  heat defense styling spray

Tresemme  battles heat for luminous shine heat protect mist

Tony & Guy heat protect spray

Tresemme Tres two spray for extra hold

Organ oil heat defense spray

লিখেছেনঃ নাহার

ছবিঃ স্টাইলক্রেজ.কম

সম্পর্কিত লেখা

হিট স্টাইলিংয়ের আগে চুলের ড্যামেজ কমাতে হিট প্রোটেক্টর ব্যবহার করছেন তো?
রিভিউ

হিট স্টাইলিংয়ের আগে চুলের ড্যামেজ কমাতে হিট প্রোটেক্টর ব্যবহার করছেন তো?

চুল শুকানোর জন্য আমরা অনেকেই রেগুলার হেয়ার ড্রাইয়ার ব্যবহার করে থাকি। আর বাসায় বসে যদি চুলে হিট দিয়ে স্টাইলিং করা যায়, তাহলে পার্লারে যাওয়ার কি দরকার!...

হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কি কোনো উপায় আছে?
চুলের যত্ন

হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কি কোনো উপায় আছে?

গোসল সেরে চটজলদি ঘর থেকে বের হওয়ার আগে আমরা হেয়ার ড্রাইয়ার দিয়ে চুল শুকিয়ে নেই, আবার চুল সেট করতে স্ট্রেইটনার বা কার্লিং আয়রন ব্যবহার করি। এতে আমাদের...

হিট ড্যামেজ থেকে চুল সুরক্ষিত রাখতে ৬টি টিপস অ্যান্ড ট্রিকস
চুলের যত্ন

হিট ড্যামেজ থেকে চুল সুরক্ষিত রাখতে ৬টি টিপস অ্যান্ড ট্রিকস

এখনকার যুগটাই এমন, যেখানে সবাই নিজেকে যতটুকু সম্ভব সুন্দর করে প্রেজেন্ট করতে চেষ্টা করে। আর হেয়ার স্টাইলিং এমন একটা পার্ট, যেটা আমাদের পুরো লুকটাই চেঞ...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

আরও পড়ুন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!
চুল

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!

চুল এবং চুলের যত্ন নিয়ে প্রতিদিন আমাদের ভাবনার শেষ নেই। চুলকে মজবুত ও ঘন করতে নানা ধরনের যাচাই বাছাই করে চুলের জন্য তেল নির্বাচন করি। চুলের প্রবলেম অন...

মেকআপ সেটিং স্প্রে সম্পর্কে যা যা জানা দরকার
ভিডিও

মেকআপ সেটিং স্প্রে সম্পর্কে যা যা জানা দরকার

কি এবং কেন ব্যবহার করবো? আমাদের দেশের মত গরম এবং আর্দ্রতাপূর্ণ আবহাওয়ায় সাধারণত যত সুন্দর করে সময় নিয়েই মেকআপ করি না কেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

ড্যামেজ ছাড়াই কার্লি চুল স্ট্রেইট করবেন কীভাবে?
চুলের যত্ন

ড্যামেজ ছাড়াই কার্লি চুল স্ট্রেইট করবেন কীভাবে?

কার্লি চুল নিয়ে বিড়ম্বনার যেন শেষ নেই! আমাদের যাদের চুল কার্লি, হেয়ার ম্যানেজেবল রাখতে কত ঝক্কি ঝামেলা পোহাতে হয়। ফলে; আমাদের মধ্যে অনেকেই চুল পার্মান...

…