হারবাল হেয়ার অয়েল | চুল পড়া বন্ধের তেল বানিয়ে নিন ঘরেই

মীম তাবাসসুম · Jul 06, 2015 · 1 min read

হারবাল হেয়ার অয়েল | চুল পড়া বন্ধের তেল বানিয়ে নিন ঘরেই

আমি যেহেতু বাজারে পাওয়া কেমিকেলে ভরপুর প্রোডাক্ট ব্যবহার করি না, তাই ঘরোয়া উপায়েই আমার স্কিন ও হেয়ার কেয়ার করার ট্রাই করি। আমার দরকারি ম্যাক্সিমাম প্রোডাক্ট নিজেরই ঘরে তৈরি করে নেয়ার অভ্যাস হয়ে গেছে। এর আগেও আপনাদের সাথে আমার ঘরে তৈরি শ্যাম্পুর রেসিপি শেয়ার করেছিলাম। আজ শেয়ার করব আমার চুল পড়া বন্ধ করার তেলের রেসিপি। চলুন তবে জেনে নেই কিভাবে তৈরি করবেন হারবাল হেয়ার অয়েল!

হারবাল হেয়ার অয়েল যেভাবে বানাবেন

আমি অনেক ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে আমার নিজের উপযোগী করে এই তেলটা অবশেষে ঠিকভাবে তৈরি করতে পেরেছি। সাধারণত আমি ৫০০ মিলি করে প্রতিবার তৈরি করি, যাতে অল্প দিনে শেষ হয়। হারবাল অয়েল অনেক বেশি দিন রেখে ব্যবহার করা ঠিক না। চলুন প্রথমে দেখে নেই আমার অ্যান্টি হেয়ার ফল হারবাল অয়েল তৈরি করতে কী কী লাগছে!

হারবাল হেয়ার অয়েল বানানোর উপাদান

১) খাঁটি ভার্জিন কোকোনাট অয়েল (ঘানিভাঙ্গা নারিকেল তেল)

২) এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল (বাজারের ম্যাক্সিমাম চুলে ব্যবহার করার অলিভ অয়েলে মিনারেল অয়েল থাকে, ওগুলো ব্যবহার করবেন না)

৩) ঘানি ভাঙ্গা ক্যাস্টর অয়েল (ক্যাস্টর অয়েল চুলের আর স্ক্যাল্পের ইনফেকশন দূর করে এবং চুল সাইনি আর সিল্কি করে)

৪) ভিটামিন ই অয়েল (এটা ফার্মেসিতে পাবেন)

৫) অ্যাভোকাডো অয়েল

৬) জোজোবা অয়েল (জোজোবা অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে যা চুল আর ত্বকের জন্য খুবই ভালো)

৭) কাঠ বাদামের তেল (almond oil)

৮) রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল

৯) মেথি (একটু পিষে দানাগুলো ভেঙ্গে নেবেন। মেথি চুল পড়া বন্ধ করে আর চুলের খুশকি দূর করে।)

১০) কারি পাতা (কাঁচা বাজারে অথবা সুপারশপে খোঁজ করলে পেয়ে যাবেন। কারিপাতা চুলের রঙ সুন্দর রাখে আর অকালে চুল পাকতে দেয় না। চুল পড়া রোধেও এর ভূমিকা সর্বজনস্বীকৃত)

১১) কালোজিরা (কালোজিরার দানাগুলোও একটু ভেঙে নেবেন। কালোজিরা চুল পড়া বন্ধ করে আর মাথায় নতুন চুল গজাতেও সাহায্য করে)

আচ্ছা, উপকরণতো দেখিয়ে দিলাম। এবার দেখুন কীভাবে তেলটা বানাবেন!

হারবাল হেয়ার অয়েল তৈরির নিয়ম

১. প্রথমে একটা মেটাল পাত্রে মেথি আর কালোজিরার ভাঙ্গা দানা নিয়ে নিন।

২) এবার এতে ভিটামিন ই তেল, রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল, জোজোবা অয়েল আর আমন্ড অয়েল ছাড়া সব তেল মিশিয়ে নিন। কতটুকু তেল তৈরি করবেন তা বুঝে তেল ঢালুন। আমি সব তেল সমান পরিমাণে দেই। কোন কম বেশি করি না।

৩) এবার খুব অল্প আঁচে তেলের মিশ্রণটা গরম করুন। ১০-১২ মিনিট পরে পাত্রে কারি পাতা অ্যাড করুন।

৪) এরপর আবার অল্প আঁচে তেল গরম করতে থাকুন। খেয়াল রাখুন, যখন তেল উপরের ছবির মতন ফেনা তুলবে তখনি চুলা থেকে তেল নামিয়ে নিন। বেশিক্ষণ রাখলে বা চুলার আঁচ বেশি হলে সব উপকরণ পুড়ে গিয়ে তেল নষ্ট হয়ে যাবে।

৫) তেল চুলা থেকে নিচে নামিয়ে পুরো ঠাণ্ডা করে নিন। এরপর একদম ঠাণ্ডা তেলে একে একে ভিটামিন ই তেল, জোজোবা অয়েল আর আমন্ড অয়েল আগের পরিমাণে মিশিয়ে নিন। এরপর রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল দিন, খুবি অল্প পরিমাণে বাকি সব তেলের পরিমাণের তিন ভাগের একভাগ হিসেবে ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, তেল গরম থাকলে কিন্তু এসব তেলের গুণাগুন নষ্ট হয়ে যাবে।

৬) এবার তেলটা না ছেঁকে সব কিছুসহ একটা কাঁচের বোতলে বা বয়ামে ভরে সংরক্ষণ করুন।

৭) এই তেলটা ৬ মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। কিন্তু মনে করে প্রতি মাসে একটু কড়া রোদে দিতে হবে। একবারে অনেকখানি করে বানাবেন না। যতটুকু শেষ করতে পারবেন ততটাই একবারে বানান।

কীভাবে ব্যবহার করবেন হারবাল হেয়ার অয়েল?

ছোট পাত্রে আপনার চুলের পরিমাণ বুঝে তেল নিয়ে হালকা গরম করুন। ৫-১০ মিনিট ধরে ম্যাসাজ করে করে পুরো মাথায় আর চুলে তেল লাগান। তেল দেয়া শেষে একটা টাওয়াল গরম পানিতে চুবিয়ে মাথায় পেঁচিয়ে ১০ মিনিট রাখুন। তেলটা চুলে ৫-৬ ঘণ্টা বা সারারাত রাখুন। পরের দিন ভালোভাবে ধুয়ে ফেলুন। এই তেলটা বেশ ভারি হবে। কারণ এতে ক্যাস্টর অয়েল আর অনেকটা ভিটামিন ই অয়েল আছে। ধৈর্য ধরে শ্যাম্পু করতে হবে। সপ্তাহে অন্তত ২ বার মাথায় তেল দিন।

আপনি এই হারবাল হেয়ার অয়েল বানানোর জন্য অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে বা চাইলে নিজে গিয়েও কিনতে পারেন সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকে যা যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত।

আমি এই তেলটা তৈরি করে ব্যবহার শুরু করার পর খুবই ভালো ফল পাচ্ছি। আশা করি ধৈর্য ধরে রেগ্যুলার ব্যবহার করলে আপনারাও খুব কম সময়ে চুল পড়া আর চুলের খুশকির হাত থেকে মুক্তি পাবেন।

 

ছবি- সংগৃহীত: Shutterstock

Products in this article

সম্পর্কিত লেখা

চুলের যত্ন

হারবাল অয়েল ম্যাজিক | আসলে কতটা  বিশ্বাসযোগ্য  (পর্ব-১)

কিছুদিন আগেই চুলের যত্নে তেল ইউজ করাটা আসলেই প্রয়োজন নাকি সহজেই কোন শর্টকাট করে একই রেজাল্ট পাওয়া যায় এই বিষয়ে ২ পর্বে লিখেছিলাম... দেখে খুশি হলাম অনে...

চুলের জন্য কোন তেলের কাজ কী এবং সবচেয়ে বেশি কার্যকরী কোনটি?
চুলের যত্ন

চুলের জন্য কোন তেলের কাজ কী এবং সবচেয়ে বেশি কার্যকরী কোনটি?

হেয়ার কেয়ারে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে বিভিন্ন ধরনের তেল। ছোটবেলায় চুলে তেল দিয়ে বেণী বা পনিটেইল করার সেই মধুর স্মৃতি আমাদের সবারই কম-বেশি আছে। দাদ...

কোল্ড প্রেসড জোজোবা অয়েল দিয়ে একইসাথে ত্বক ও চুলের যত্ন
বিউটি টিপস

কোল্ড প্রেসড জোজোবা অয়েল দিয়ে একইসাথে ত্বক ও চুলের যত্ন

রূপচর্চায় বিভিন্ন ধরনের তেল ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে। তবে বিভিন্ন তেলের ঘনত্ব ও কমেডোজেনিক রেট আলাদা। চুলের যত্নে বিভিন্ন অয়েল নিশ্চিন্তে ব্যবহার...

চুলের জন্য ক্যাস্টর অয়েল কি আসলেই গেইম চেঞ্জার হিসেবে কাজ করে?
চুলের যত্ন

চুলের জন্য ক্যাস্টর অয়েল কি আসলেই গেইম চেঞ্জার হিসেবে কাজ করে?

‘কতকিছুই তো ব্যবহার করছি! তবুও চুল পড়া কমছে না!’ ‘এত খুশকি! কীভাবে যে এগুলো যাবে!’ কি? সমস্যাগুলো কি খুব পরিচিত লাগছে? না বুঝে প্রোডাক্ট ইউজ করে চুলের...

আরও পড়ুন

স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চান? ট্রাই করুন DIY অয়েল ট্রিটমেন্ট!
চুলের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চান? ট্রাই করুন DIY অয়েল ট্রিটমেন্ট!

চুলে তেল দেওয়া নিয়ে বড়দের সাথে ছোটদের একটা দ্বন্দ্ব প্রায় সবসময় লেগে থাকে। নানি দাদিরা বলেন, চুলের সব সমস্যার একটাই সমাধান, তা হলো নিয়মিত তেল দেওয়া। ব...

ময়েশ্চারাইজিং ও সিলিং অয়েল | চুলের জন্য কোন তেলের কেমন বেনিফিট?
চুলের যত্ন

ময়েশ্চারাইজিং ও সিলিং অয়েল | চুলের জন্য কোন তেলের কেমন বেনিফিট?

‘স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে প্রতি সপ্তাহে চুলে তেল দিন। চুল ময়েশ্চারাইজড রাখতে তেলের জুড়ি নেই!’ কথাগুলো খুব পরিচিত তাই না? কোকোনাট, অলিভ, অ্যাভোকাডো, ক...

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?
চুলের যত্ন

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?

আমার মনে হত আমার একারই মনে হয় হোম রিমেডির বিভিন্ন সলিউশন, মানে কোন ত্বক, কোন চুলের জন্য আসলে কি ভালো কাজ করে সেটা বুঝতে সমস্যা হয়। কিন্তু আজকাল আমাদ...

রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!
রিভিউ

রোজমেরি অ্যাসেনশিয়াল অয়েল এর ৭টি অজানা উপকারিতা!

আপনি কি হতাশায় ভুগছেন? আপনার মাথায় কি চুল কম? নতুন চুল একদমই গজাচ্ছে না? খুশকির সমস্যা? আপনার কি মাসলে পেইন হচ্ছে? আজকে আমি আপনাদের এমন একটি অ্যাসেনশি...

জোজোবা অয়েল এর ৫টি অ্যামেজিং স্কিনকেয়ার বেনিফিটস
রিভিউ

জোজোবা অয়েল এর ৫টি অ্যামেজিং স্কিনকেয়ার বেনিফিটস

যুগের পরিক্রমায় সৌন্দর্যচর্চায় এসেছে অনেক পরিবর্তন। সেই পরিবর্তনের ধারা থেকে আজকে আমরা একটি দারুণ উপকারী অয়েল সম্পর্কে জানবো। আর সেটি হচ্ছে জোজোবা অয়ে...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

…