ঘরে তৈরি ফেইস মিস্ট

সাজগোজ উপ সম্পাদক · Aug 28, 2015 · 1 min read

ঘরে তৈরি ফেইস মিস্ট

চটজলদি মুখে ফ্রেশনেস আনতে ফেস মিস্টের জুড়ি নেই। ঘামে ভেজা, তেলতেলে ভাব, মেক আপের লেপ্টে যাওয়া আরো নানান রকমের সমস্যার সমধান করতে পারে এই একটি প্রোডাক্ট। আর তাই আজকাল ফেস মিস্টের সমাদর বেড়েই চলেছে। অনেকেই রূপ প্রসাধনীর জরুরী তালিকায় জায়গা করে নিয়েছে ফেস মিস্ট। তবে চাইলেই সবার পার্সে ২০০০-৩০০০ টাকার ১০০ মিলির একটা ফেস মিস্ট জায়গা দখল করতে পারে না। সে জন্য যাদের মন খারাপ বা আফসোস ছিল তাদেরকে বলছি ৫০ টাকারও কম মূল্যে আপনারও হতে পারে একটি ফেস মিস্ট; আর যার সত্ত্বাধিকারীও আপনি। কী! হল তো এক ঢিলে দুই পাখি মারার মত ফায়দা? আসুন জেনে নেই কী করে তৈরি করবেন।

[picture]

(১) ফ্রেশনেস ফেস মিস্ট

উপকরণ,দরদাম ও প্রাপ্তিস্থান:

  • স্প্রে বোতল (গাউসিয়ার কসমেটিক্স শপ গুলোতে পাবেন, ১০০মিলি স্প্রে বোতলের দাম পড়বে ২০-২৫ টাকা। আর মোস্তফা মার্টে পাবেন আরো ছোট সাইজের ২৫-৩০ মিলি ঐ বোতলের দাম পড়বে ৭৫-৮০ টাকা)
  • গোলাপের পাঁপড়ি (আপনার ধারে কাছে যে কোন ফুলের দোকানে বা চলে যেতে পারেন শাহবাগে, মধ্যম আকৃতির একটি ফুল ১৫-২০ টাকা অথবা নিজেই টবে লাগাতে পারেন গোলাপের চারা)
  • পুদিনা পাতা (এক্ষেত্রেও বাজার থেকে কিনে আনতে পারেন বা নিজের বাগান থেকেও নিতে পারেন)
  • টি ট্রি অয়েল বা যে কোন এসেনশিয়াল অয়েল (বড় কসমেটিক্সের দোকানে বা অনলাইনে পাবেন); এ উপাদানটি অপশনাল, না হলেও চলবে
  • আপনার পছন্দের টোনার
  • বিশুদ্ধ পানি

পদ্ধতি:

  • প্রথমেই স্প্রে বোতলটিকে ধুয়ে শুকিয়ে নিন।
  • এবার গোলাপের পাঁপড়ি ও পুদিনা পাতা ধুয়ে পানি ঝরিয়ে নিন।
  • তারপর পাত্রে পানি গরম হতে দিন, ফুটে  উঠলে নামিয়ে নিন।
  •  এরপর ফুটন্ত পানিতে (৮০মি.লি.এর মতো ) গোলাপের পাঁপড়িগুলো (২ টা মধ্যম আকৃতির গোলাপ) ও পুদিনা পাতা (১০-১৫ টা) ছেড়ে দিন এবং পাত্রটিকে ঢেকে দিন। পাত্রটি কাঁচের হলে ভালো হয়।
  • পানি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে অন্য একটি পাত্রে শুধু পানি আলাদা করে নিন।
  • এবার এটাতে ৩-৪ ফোঁটা টি ট্রি ওয়েল (যদি ব্রণ থাকে বা সেন্সেটিভ ত্বক হয়) বা অন্য যে কোন সুগন্ধী এসেনশিয়াল  অয়েল দিন; না দিলেও হবে। তবে দিলে মিস্টের লাইফটাইম বাড়বে।
  • সবশেষে আপনার টোনারের বোতল থেকে ২০ মিলি টোনার মেশান এবং মিশ্রণটি নেড়ে মিশিয়ে স্প্রে বোতলে সংরক্ষণ করুন। যদি আপনার কাছে টোনারও না থাকে তবে ১০০ মি.লি. ফুটন্ত পানি নিলেও হবে।

হয়ে গেল ঘরে তৈরি চমৎকার ফেস মিস্ট, এটি আপনাকে ঠিক সেই ভাবে ফ্রেশনেস দেবে যেমনটা পেয়ে থাকেন দোকানের কেনা মিস্টে।

রেফ্রিজারেটরে সংরক্ষণ করলে ৭ দিন ব্যবহার করা যাবে আর এসেনশিয়াল ব্যবহার করলে রুমের তাপমাত্রাতেও ৭ দিন বা তার বেশি সময়ও ভালো থাকতে পারে। সারাদিনে যতবার ইচ্ছা ব্যবহার করতে পারেন। ব্যবহারের পর ধুয়ে ফেলার দরকার নেই, চাইলে টিস্যু পেপারে মুছে নিতে পারেন।

আগামীতে ভিট সি ফেস মিস্ট ও ভিট ই ফেস মিস্ট কীভাবে তৈরি করতে হয় তা জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।

লিখেছেন - রোজা স্বর্ণা

ছবি - পপসুগার.কম

সম্পর্কিত লেখা

ফেইস মিস্ট | ত্বকের ইন্সট্যান্ট হাইড্রেশনের জন্য দারুন একটি সল্যুশন!
রিভিউ

ফেইস মিস্ট | ত্বকের ইন্সট্যান্ট হাইড্রেশনের জন্য দারুন একটি সল্যুশন!

স্কিন কেয়ারে ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, সানস্ক্রিন এর কথা এখন আমরা সবাই জানি। কিন্তু এমনটা হয়েছে কি যে স্কিন কেয়ারের জন্য সব কিছু মেইনটেন করেও সা...

বডি মিস্টের সাত-সতের
সুগন্ধি

বডি মিস্টের সাত-সতের

শরৎকাল চলছে। গরমও আছে বেশ। তবে আজকাল ঋতু পরিবর্তন ও গ্লোবাল ওয়ার্মিং-এর কারণে আগে আগেই গরম চলে আসে। আর গরমের দিনের সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হচ্ছে শরীরের দ...

হেয়ার প্রবলেম দূর করে সিল্কি ও শাইনি চুল পেতে ন্যাচারাল হেয়ার মিস্ট!
চুলের যত্ন

হেয়ার প্রবলেম দূর করে সিল্কি ও শাইনি চুল পেতে ন্যাচারাল হেয়ার মিস্ট!

নারীদের কাছে সুন্দর চুলের আবেদন সবসময় একটু বেশি। সুন্দর, সিল্কি ও ঘন চুল কে না চায়? একটু যত্ন নিলেই কিন্তু সুন্দর চুল পাওয়া সম্ভব। অতিরিক্ত চুল পড়া, ত...

রূপচর্চায় গোলাপের পাপড়ির দারুণ কিছু ব্যবহার
চুলের যত্ন

রূপচর্চায় গোলাপের পাপড়ির দারুণ কিছু ব্যবহার

প্রাচীনকাল থেকেই রূপচর্চার অনুষঙ্গ হিসেবে গোলাপের পাপড়ি ব্যবহৃত হয়ে আসছে। পূর্বে রানী এবং রাজকুমারীরা গোলাপের জলে স্নান করতেন। বর্তমান সময়ে ও সৌন্দর্য...

আরও পড়ুন

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম
ত্বক

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম

ভালো আছেন সবাই? আশা করি আছেন। এদিকেও সব ভালো। আমি ঠিক করেছি একে একে বাংলাদেশের সবচেয়ে পপুলার আর সহজলভ্য স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট গুলোর রিভিউ(...

ভিট কোল্ড ওয়্যাক্স স্ট্রিপস দিয়ে পার্লারের মতো রেজাল্ট পান ঘরে বসেই!
রিভিউ

ভিট কোল্ড ওয়্যাক্স স্ট্রিপস দিয়ে পার্লারের মতো রেজাল্ট পান ঘরে বসেই!

কিছুদিন আগে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য শাড়ির সাথে ম্যাচ করে হাফ হাতা ব্লাউজ পরবো বলে ডিসিশন নিলাম। বিপত্তিটা বাঁধলো তখনই! কারণ আমার হাতে বেশ...

ত্বকের ধরণভেদে নিজেই তৈরি করুন ফেস প্রাইমার
বিউটি টিপস

ত্বকের ধরণভেদে নিজেই তৈরি করুন ফেস প্রাইমার

মেকাপের জগতে ফেস প্রাইমার একটি পরিচিত নাম। মেকাপ সুন্দর এবং ভালো রাখার জন্যে ফেস প্রাইমার খুবই গুরুত্বপূর্ণ । নিজের স্কিনের প্রয়োজন অনুযায়ী ফেস প্রাইম...

সেটিং স্প্রে | মেকআপে কোনটি আপনার জন্য উপযোগী?
বেইজ মেকআপ

সেটিং স্প্রে | মেকআপে কোনটি আপনার জন্য উপযোগী?

উৎসব হোক কিংবা পার্টি, অফিস হোক কিংবা নিত্যদিনের কলেজ-বিশ্ববিদ্যালয়, সব জায়গাতেই সবাই নিজেকে সব সময় পরিপাটি রাখতে চায়। তাই ভারী হোক বা হালকা, একটু আধট...

মেক আপের আগে এবং পরে
মেকআপ

মেক আপের আগে এবং পরে

মেক-আপ নিয়ে নারীদের আগ্রহের যেন কোন কমতি নেই। বর্তমান যুগে মেকাপ করেন না অথবা পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। তবে অনেকেরই অভিযোগ...

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম
ত্বকের যত্ন

 নিজেই বানিয়ে নিন রোজ ফেইস প্যাক আর পারফিউম

আমরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং পারফিউম-এর পেছনে প্রায় অনেক টাকাই খরচ করি। কিন্তু কতটুকু লাভ হয়? রাতারাতি কি আপনার রঙ উজ্জ্বল হয়ে যাচ্ছে? বর...

…