মেক আপের আগে এবং পরে
সাজগোজ উপ সম্পাদক · Mar 10, 2014 · 1 min read

- ২ চা চামচ মুসুর ডালের গুঁড়ো সামান্য পানি এবং ৪/৫ ফোঁটা লেবুর রসের সাথে মিশিয়ে ফেস এ ম্যাসেজ করুন। এটা স্ক্রাবিং এর কাজ করবে। স্কিন নরমাল হলে লেবুর বদলে অলিভ অয়েল দিতে পারেন।
- এবার ফেস ভালো মত ধুয়ে তাতে যে কোন ভালো উপ্টান লাগান।
- উপ্টান শুকিয়ে গেলে ফেস ধুয়ে নিন এবং টোনার হিসেবে শশার রস ৫ মিনিট লাগিয়ে রাখুন ফেস এ।
- এবার বরফ কুচি করে মুখের ওপর ভালো মত ঘষুন। এটি করতে সমস্যা হলে একটা ছোট তোয়ালে মুখের ওপর রেখে তার ওপর দিয়ে পুরো ফেসে এক/দুই টুকরো বরফ ঘষুন।
- এবার ফেস ভালো মত মুছে, আপনার স্কিনের ধরণ অনুযায়ী যেকোনো ভালো moisturizer খুব হালকা করে লাগান। ব্যাস আপনার ত্বক মেক-আপের জন্য প্রস্তুত। এ পুরো প্রক্রিয়াটি ফলো করলে মেক-আপ অনেক দীর্ঘস্থায়ী হয়।
- তবে মিডিয়াম কভারেজের মেক-আপ করলে অথবা হাতে সময় কম থাকলে শুধু প্রথম ধাপটি করতে পারেন, তবে এক্ষেত্রে স্ক্রাবিং এর আরও ১০ মিনিট পরে (ডালের গুঁড়ো শুকিয়ে গেলে) ফেস ধুতে হবে।
- অলিভ অয়েল হচ্ছে সব চেয়ে ভালো মেক-আপ রিমুভার। তবে ঘরে অলিভ অয়েল না থাকলে নারিকেল তেলও ভালো কাজ করে। তুলো দিয়ে ছোট করে বল বানিয়ে, তাতে তেল দিয়ে পুরো ফেস (গলা, হাত, পিঠে মেক-আপ করলে সেখানেও লাগাবেন) এর মেক-আপ তুলুন। চোখের মাস্কারা এবং আই লাইনার আস্তে আস্তে তুলুন। এক্ষেত্রে ৩/৪ বার তুলো চেঞ্জ করতে হতে পারে। আই লাইনার যত ওয়াটার প্রুফই হোক না কেন, সেটা অলিভ/নারিকেল তেল দিয়ে পুরোটাই তুলে ফেলা যায়।এর পর খুব অল্প পরিমাণ ফেস ওয়াশ নিয়ে সেটি দিয়ে সার্কুলার motion এ ফেস এ ম্যাসেজ করে ধুয়ে ফেলুন। খুব বেশি ফেনা করারা প্রয়োজন নেই।
- এবার আশা যাক সব চেয়ে গুরুত্বপূর্ণ ধাপে। আপনার ফেস ও গলায় এবার উপ্টান লাগান। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে মুখে moisturizer লাগান। মেক-আপ রিমুভিং এর ব্যাপারটা একটু কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ তবে এটি ঠিকমত এবং নিয়মিত করলে ত্বকের অনেক সমস্যা এড়ানো সম্ভব।
- লিজান উপ্টান
- Ambassador Olive Oil
- Garnier Sakura White Pinkish Radiance gentle cleansing Foam
- Nivea Soft Moisturizing Cream









