যখন যেমন মেক-আপ

সাজগোজ উপ সম্পাদক · Jun 23, 2013 · 1 min read

যখন যেমন মেক-আপ

ঋতুভেদে আমাদের দেশে একেক সময় একেক রকম আবহাওয়া বিরাজমান। এই প্রচন্ড গরম তো এই ঝুম বৃষ্টি। তাই মৌসুম বুঝে শুনে মেক-আপ করাটা জরুরী, না হলে পুরো মেক-আপটাই পন্ড হয়ে যেতে পারে। আপনি হয়ত দ্বিধায় পড়তে পারেন এটা ভেবে যে, কখন কোন মেক-আপ করতে হবে। চলুন জেনে নিই, কোন ঋতুতে কেমনভাবে মেক-আপ করবেন। আজ শুধু গরমের মেক-আপ নিয়ে আলোচনা করছি।

গ্রীষ্মকাল। গরমে ঠিকভাবে চলাফেরা করাই দায়। তীব্র গরমে সকলেরই নাজেহাল অবস্থা অনেকেই ভয় পান এ সময় মেক-আপ করতে হবে শুনলে। কিন্তু তাই বলে তো আর বিশেষ অনুষ্ঠান কিংবা দাওয়াতে বিনা সাজগোজে চলে যাওয়াটা সমীচীন নয়। গরমের দাপট তো থাকবেই, সেই সাথে পাল্লা দিয়ে আমাদের জীবন-যাপনও চালিয়ে নিতে হবে সমান তালে। তাই আসুন জেনে নেয়া যাক, কেমন করে করতে হবে গরমের মেক-আপ।

(১) প্রথমেই একটি ভালো ব্র্যান্ডের ফেইসওয়াশ দিয়ে সমস্ত মুখমন্ডল পরিষ্কার করে নিন। তৈলাক্ত ত্বক হলে অবশ্যই তেলমুক্ত ফেইসওয়াশ বেছে নিন, নতুবা কিছুক্ষণ পরেই মুখটা তেলতেলে হয়ে খারাপ করে দিবে আপনার মেক-আপ। তারপর এক টুকরা বরফ ঘষে নিতে পারেন ।

[picture]

(২) এবার তুলার সাহায্যে শুষ্ক ও স্বাভাবিক ত্বকে টোনার এবং তৈলাক্ত ত্বকে এস্ট্রিনজেন্ট বুলিয়ে নিন। অপেক্ষা করুন ৫ মিনিটের মতো যাতে করে আপনার ত্বকের সাথে সম্পূর্নভাবে মিশে যেতে পারে।

(৩) দিনের বেলা অবশ্যই সানস্ক্রীন লোশন লাগিয়ে নিন, রাতের পার্টি হলে আর এটির প্রয়োজন নেই।

(৪) আপনি যদি দীর্ঘ সময় মেক-আপ স্থায়ী করতে চান তবে ব্যবহার করতে পারেন স্কিন প্রাইমার। এটা আবশ্যিক নয়, ইচ্ছা না হলে বাদ দিতে পারেন ।

(৫) ত্বকে যদি ব্রণ বা অন্য কিছুর দাগ থাকে তবে শুরু করুন কনসিলার দিয়ে। এ ক্ষেত্রে আপনার গায়ের রঙের চেয়ে এক শেড উজ্জ্বল রঙ বেছে নিন। আর যদি কোন রকমের দাগ না থাকে তবে এই স্টেপটিও বাদ দেয়া যায়।

(৬) এবার আসুন ফাউন্ডেশনে। আপনি চাইলে এক শেড উজ্জ্বল রঙ বেছে নিতে পারেন কিংবা ব্যবহার করতে পারেন আপনার গায়ের রঙের মতো একই রঙের। খেয়াল রখবেন, আপনার ফাউন্ডেশনটি যেন অবশ্যই oil free হয়। অতিরিক্ত তৈলাক্ত ত্বকে লিকুইড ফাউন্ডেশনের পরিবর্তে ম্যাট ফাউন্ডেশন বেছে নিন। তবেই আপনি পাবেন সারাদিনের জন্য উপযুক্ত তেলহীন ঔজ্জ্বল্য ।

(৭) বড় ব্রাশ দিয়ে বুলিয়ে নিন মিনারেল পাউডারের ছোঁয়া। আপনি চাইলে লিকুইড/ম্যাট ফাউন্ডেশনের পরিবর্তে শুধু মিনারেল পাউডার-ও ব্যবহার করতে পারেন।

(৮) এরপর কমপ্যাক্ট/প্রেসড পাউডার দিয়ে পুরো মেক-আপটি বসিয়ে নিন। চাইলে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়েও এ কাজ সেরে নিতে পারেন।

(৯) এবার চোখ সাজাবার পালা। পোশাকের সাথে মিলিয়ে ব্যবহার করতে পারেন আই শ্যাডো, আর রাতের পার্টিতে চোখ দুটিতে দিতে পারেন স্মোকি আমেজ। আই প্রাইমার দিয়ে প্রথমেই দু'চোখের পাতাকে প্রাইম করে নিন। একই রঙের শ্যাডো দিয়ে ভরে নিন দুই চোখ; চাইলে দুই-তিন রঙের শ্যাডো মিলিয়েও ব্যবহার করতে পারেন। এতে চোখে আসবে এক ভিন্ন মাত্রা। খেয়াল রাখবেন শ্যাডো যেন পাউডারি হয় ।

(১০) আইলাইনার বা কাজল দিয়ে চোখের উপরের পাতা এঁকে নিন। খুব সতর্কতার সাথে নিচের পাতায়-ও কাজল বুলিয়ে নিন। স্মাজ প্রুফ কাজল হলে সুবিধা, এতে অনেকক্ষণ পর্যন্ত কাজল ছড়ায় না।

(১১) আইল্যাশ কার্লার দিয়ে চোখের পাপড়ি কার্ল করে নিন এবং পছন্দমত মাশকারা দিয়ে নিন দুই চোখেই।

EyelashCurler

(১২) এবার ম্যাট লিপস্টিক দিয়ে সাজিয়ে নিন ঠোঁট দুটি। গরমে লিপ গ্লস এড়িয়ে যাওয়াই ভালো। খুব বেশি শুষ্ক ঠোঁট হলে লিপস্টিক ব্যবহারে আগে লিপ বাম লাগাতে পারেন। এতে ঠোঁট আদ্র থাকবে ঠিকই কিন্তু লিপস্টিক ছড়িয়ে যাবার ভয় থাকে না ।

(১৩) সবশেষে দু'গালে বুলিয়ে নিতে পারেন ব্লাশ-অন। তবে তা যেন ম্যাট ব্লাশ-অন হয় সেদিকে খেয়াল রাখবেন। দিনের বেলাতে খুব গাঢ় রঙের ব্লাশ-অন ব্যবহার না করাই শ্রেয় ।

(১৪) ইচ্ছা করলে মেক-আপ সেটিং স্প্রে দিয়ে মেক-আপের স্থায়ীত্ব বৃদ্ধি করা যায়। এতে চেহারাতে শাইন ও oil free প্রভাব আনা যায়।

makeup-setting-sprays

মেক-আপ করার আগে একটা ব্যাপার অবশ্যই মনে রাখবেন যে মেক-আপ কেবল আপনার চেহারার খুঁতগুলো ঢাকার জন্য, এক গাদা প্রসাধনী ব্যবহার করে ত্বকের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করার জন্য নয়। তাই চেষ্টা করুন আপনার গায়ের রঙের সাথে মিল রেখে মেক-আপ করতে। তবেই হাজারো মুখের মাঝে সবার মধ্যমণি হয়ে উঠবেন আপনি। তাই গরমকে আর ভয় নয়, তুলে ধরুন আপনার আপন সৌন্দর্যকে।

লিখেছেন - রোজা স্বর্ণা

মডেল - ইশারা

সম্পর্কিত লেখা

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ১)
মেকআপ

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ১)

সাজগোজ এ অনেকেরই সমস্যা শোনা যায় মুখের ফাউন্ডেশনের শেড মিলে না, মেক-আপ দিলে কালো লাগে, কন্সিলারের কালার কিভাবে নির্বাচন করবো। যারা নতুন মেক-আপ করছে,...

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী
মেকআপ

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী

মেয়েদের কাছে মেক-আপ ভুবন সবচেয়ে প্রিয়। একজন মেক-আপ আর্টিস্টের কাছে মুখ হল ক্যানভাস, যেটা সে তুলির সাহায্যে সাজাতে পারে। মেয়েরা সবাই কম বেশি মেক-আপ পছন...

মেক আপের আগে এবং পরে
মেকআপ

মেক আপের আগে এবং পরে

মেক-আপ নিয়ে নারীদের আগ্রহের যেন কোন কমতি নেই। বর্তমান যুগে মেকাপ করেন না অথবা পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। তবে অনেকেরই অভিযোগ...

নতুন বউ এর মেক-আপ বক্স
ব্রাইডাল

নতুন বউ এর মেক-আপ বক্স

বিয়ে শব্দটির সাথে রয়েছে আনন্দ, উৎসব, উত্তেজনা আরও নানা অনুভূতির মিশেল। বিয়ের হাজারো ধুমধামের বড় একটি অংশ জুড়ে থাকে বিয়ের শপিং আর বিয়ের শপিং এর মূলেই থ...

আরও পড়ুন

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

এই গরমে দিনের মেক-আপ
মেকআপ

এই গরমে দিনের মেক-আপ

এলো জুন মাস। বিবিসি ওয়েদার রিপোর্ট বলে জুনে ঢাকার গড় তাপমাত্রা থাকে দিনের বেলা ৩২ থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। এই গরমে যদি দুপুরে বিয়ের দাওয়াত পড়ে...

শ্যামলা ত্বকের মেক আপ টিপস
মেকআপ

শ্যামলা ত্বকের মেক আপ টিপস

আজকাল কমবেশি সবাই মেক আপ করে। তবে মেক আপ করতে হয় ত্বকের ধরন বুঝে। অনেকে না বুঝে মেক আপ করে এবং এ ভুলের জন্য ত্বকে মেক আপ ফুটে থাকে, দেখতেও ভালো লাগেনা...

ঢাকার পার্লারের কিছু খুঁটিনাটি
বিউটি টিপস

ঢাকার পার্লারের কিছু খুঁটিনাটি

আজকাল আমরা সবাই কম বেশি রূপ সচেতন। তাই কর্মজীবী নারী থেকে শুরু করে কলেজ পড়ুয়া মেয়েরাও পার্লারে ঢুঁ দিচ্ছি প্রতি মাসে। তাছাড়া সামনে বিয়ের সিজন। তাই জেন...

মেক আপ শপিং গাইড
মেকআপ

মেক আপ শপিং গাইড

সময় নষ্ট না করে এবং অত্যন্ত স্মার্ট উপায়ে কী করে মেক-আপ কেনাকাটা করবেন ? প্রসাধনী ও ত্বকের যত্নে ব্যবহৃত প্রসাধনী কেনাটা একটু কঠিন, তবে চাইলেই আপনি...

ভারী মেক-আপের জন্য প্যানকেকের ব্যবহার
বেইজ মেকআপ

ভারী মেক-আপের জন্য প্যানকেকের ব্যবহার

আজকাল অনেকেই আর পছন্দ করছেন না ভারী মেক-আপ। কারণ এখন যুগ হচ্ছে ফ্রেশ আর ন্যাচারাল মেক-আপের। তাই প্যানকেকের ব্যবহার এখন অনেকটাই কম। কিন্তু বড় উৎসব যেমন...

…