ঢাকার পার্লারের কিছু খুঁটিনাটি

সাজগোজ উপ সম্পাদক · Sep 15, 2013 · 1 min read

ঢাকার পার্লারের কিছু খুঁটিনাটি

আজকাল আমরা সবাই কম বেশি রূপ সচেতন। তাই কর্মজীবী নারী থেকে শুরু করে কলেজ পড়ুয়া মেয়েরাও পার্লারে ঢুঁ দিচ্ছি প্রতি মাসে। তাছাড়া সামনে বিয়ের সিজন। তাই জেনে নেয়া যাক ঢাকার কিছু পার্লারের খুঁটিনাটি। ঢাকায় কম বেশি সবাই চিনে পারসনা, ফারজানা শাকিল মেকওভার সেলুন, লাবেলা, কীউবেলা, ওমেন্স ওয়ার্ল্ড, রেড, প্রাইভ ইত্যাদি।

পারসনা:

পারসনা বিউটি পার্লারের কর্ণধার কানিজ আলমাস। পারসনাতে ৩ ধরনের সার্ভিস পাবেন।

(১) রেগুলার সার্ভিস

(২) কোয়ালিটি সার্ভিস

(৩) প্রিমিয়াম সার্ভিস

[picture]

- রেগুলার সার্ভিসে আছে চুল কাটা, ওয়াক্সিং, ফেসিয়াল, হেয়ার ড্রেসিং, হেয়ার কালার, পেডিকিউর, মেনিকিউর ইত্যাদি। কোয়ালিটি সার্ভিসে রয়েছে পারসনা স্পেশাল ফেসিয়াল, হেয়ার এন্ড স্কিন ট্রিটমেন্ট, রিবন্ডিং ইত্যাদি আর প্রিমিয়াম সার্ভিসে রয়েছে যেকোনো ধরনের মেক-আপ।

- হেয়ার কাট পারসনা তে নরমাল শুরু ১৮০-৫০০ ( চুলের কাট এর ধরন অনুযায়ী)।

- ভ্রু প্লাক ৫০ টাকা

- স্পেশাল অথবা সিনিওর আর্টিস্ট দের দিয়ে কাটালে ৬৫০ টাকা।

- হেয়ার কালার এবং এক্সটেনশন, হেয়ার রিবন্ডিং কাস্টমার দের চুলের ঘনত্ব এবং চুলের সাইজ দেখে নির্ধারণ করা হয়। তবে পারসনা তে ৮০০০ এর নীচে কোন রিবন্ডিং নেই।

- পারসনার ডিলাক্স পেডিকিউর এন্ড মেনিকিউর ৮০০ টাকা থেকে শুরু।

- ফেসিয়াল ৪০০ থেকে শুরু। বিভিন্নও রেঞ্জের ফেসিয়াল আছে। যার মধ্যে এলভেরা ফেসিয়াল, অরেঞ্জ ফেসিয়াল সব ধরনের ত্বকের জন্য ভালো। দাম ৬০০+ ,  তাছাড়া ট্যানিং দূর করার ফেসিয়ালটা ভালো। পুরা বডি ম্যাসাজ করে দিবে। দাম ২২০০ টাকা।

- ওয়াক্সিং হাত ৪০০-৬০০ এর ভেতরে, পা ৬০০-৮০০ এর ভেতরে, আন্ডার আর্ম ২০০-২৫০। ফুল বডি ৪০০০-৫০০০ টাকা।

- পারসনাতে নরমাল পার্টি সাজ ৮০০-৩৫০০ টাকা। আকদ অথবা এঙ্গেজমেন্টের সাজ ৬০০০ থেকে শুরু। ব্রাইডাল সাজ ৮০০০-১২০০০ টাকা। কানিজ আলমাস এর কাছ থেকে সাজলে, তার রেঞ্জ ১৮০০০ থেকে শুরু।

( ব্রাইডাল সাজের জন্য পারসনার গুলশান ব্রাঞ্চ এর পপি, পূজা ভালো )

ফারজানা শাকিল মেক ওভার সেলুন:

ফারজানা শাকিল মেক ওভার সেলুনের বউ সাজ আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয়।

- ফারজানা শাকিলে ব্রু প্লাক ৫০ টাকা

- চুল কাটা ১৮০ -৬০০ এর ভেতর।

- ফেসিয়াল ২৫০ -৩০০০ এর মধ্যে। এদের বডি ম্যাসাজ টা অনেক ভালো। দাম পড়বে ১৮০০ টাকা। সব প্রাকৃতিক উপাদান দিয়ে করে দিবে।

- পেডিকিউর এবং মেনিকিউর ৪০০-৬০০ এর মধ্যে।

- পার্টি মেক আপ ফারজানা শাকিল এ ১০০০-৩৫০০। হলুদের সাজ ৬০০০ থেকে শুরু। ব্রাইডাল মেক-আপ ৮০০০-১৫০০০ টাকা। ফারজানা শাকিলে রেবেকা, নয়ন, মাঞ্জিলা (ধান্মন্ডি ব্রাঞ্চ), শাপলা, সিল্ভিয়া (গুলশান ব্রাঞ্চ), আনিতা (উত্তরা ব্রাঞ্চ) এরা ভালো মেকাপ এর জন্য)। ফারজানা শাকিল নিজে দুই ধরনের মেক-আপ করে। একটা হল টাচ আপ ১৫০০০-২০০০০। আরেকটা হল ফুল মেক-আপ, রেঞ্জ ২৫০০০-৩০০০০।

লা বেলা:

লা বেলা র মেক-আপ শুরু ১৫০০-৩৫০০। প্রফেশনাল দের দিয়ে করালে ৮০০০-১৮০০০ টাকা।

লা বেলা শারলি, নিতু অনেক ভালো মেক-আপের জন্য।

রেড:

রেডের কর্ণধার আফরোজা কামালের কাছে ব্রাইডাল মেকাপ শুরু ১৮০০০ থেকে। তাছাড়া রেডের পার্টি মেকাপ ১০০০-৪০০০ এর মধ্যে রয়েছে। ব্রাইডাল মেক-আপ ৮০০০-১৫০০০ এর ভেতরে। রেড এর মুনিরা, শিউলি, নাজমা অনেক ভালো মেক-আপ আর্টিস্ট।

অন্যান্য:

(১) হেয়ার কাটের জন্য প্রাইভ, বান থাই, টোটাল কেয়ার, আল্ভিরা চুলের কাটের জন্য অনেক ভালো। তারা ক্লায়েন্ট এর মুখের ধরন অনুযায়ী কাস্টমাইজ চুল কেটে দেয়।

(২) যেকোনো ভালো পার্লারের ফেসিয়াল ৪০০ থেকে শুরু, পেডিকিউর-মেনিকিউর ৪০০-৬০০ এর মধ্যে সাধারণত।

(৩) যেকোনো পার্লারে ওয়াক্সিং হাত-৫০০ থেকে শুরু, পা-৮০০ , বগল ২০০-২৫০, ফুল বডি ৩০০০-৫০০০ এর ভেতরে।

(৪) তাছাড়া বড় বড় পার্লারে বিভিন্নও পার্বণ এ প্যাকেজ ছাড়ে। এসব প্যাকেজ ১৫০০ থেকে শুরু হয়। এসব প্যাকেজ গুলো খুব সাশ্রয়ী হয়।

(৫) ইদানিং ব্রাইডাল মেক-আপে জাহিদ খান এর অনেক নাম শোনা যাচ্ছে। তার রেঞ্জ ৮০০০-২০০০০।

(৬) কিউ বেলা র কর্ণধার মুন্নির কাছে ব্রাইডাল মেক-আপ ১৫০০০ থেকে শুরু।

( ব্রাইডাল মেক-আপে অন্তত একমাস আগে থেকে বুকিং দিয়ে রাখবেন। পার্লারের যেকোনো সার্ভিসের আগে সেই পার্লারে ফোন দিয়ে তারপর যাওয়া উচিত। )

কিছু পার্লারের ঠিকানা:

কিউ বেলা -

ধান্মন্ডি ব্রাঞ্চঃ রোড-৮ , বাড়ি-৩৯/এ, ধান্মন্ডি ঢাকা।

বারিধারা ব্রাঞ্চঃ রোড -১৩, বাড়ি-০৭, বারিধারা, ঢাকা।

পারসনা-

ধানমন্ডি ব্রাঞ্চঃ সুভাস্তু জেনিম প্লাজা, বাড়ি-৩১২, রোড- ২৭ ( পুরাতন) ।

গুলশান ব্রাঞ্চঃ গুলশান ১,  প্লট-১, স এ টাওয়ার, গুলশান অ্যাভেন্যু।

গুলশান ২, ১২১/ডি, রোডঃ ৪৪, গুলশান অ্যাভেন্যু।

ফারজানা শাকিল মেকভার সেলুন -

ধান্মন্ডি ব্রাঞ্চঃ

বাড়িঃ ৪৪, রোডঃ ৭ ( পুরাতন ), মিনা বাজারের উপরে।

ছবি - রিটেইলডিজাইনব্লগ ডট নেট

লিখেছেন - তাপসী

সম্পর্কিত লেখা

নতুন বউ এর মেক-আপ বক্স
ব্রাইডাল

নতুন বউ এর মেক-আপ বক্স

বিয়ে শব্দটির সাথে রয়েছে আনন্দ, উৎসব, উত্তেজনা আরও নানা অনুভূতির মিশেল। বিয়ের হাজারো ধুমধামের বড় একটি অংশ জুড়ে থাকে বিয়ের শপিং আর বিয়ের শপিং এর মূলেই থ...

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ১)
মেকআপ

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ১)

সাজগোজ এ অনেকেরই সমস্যা শোনা যায় মুখের ফাউন্ডেশনের শেড মিলে না, মেক-আপ দিলে কালো লাগে, কন্সিলারের কালার কিভাবে নির্বাচন করবো। যারা নতুন মেক-আপ করছে,...

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

মেক আপের আগে এবং পরে
মেকআপ

মেক আপের আগে এবং পরে

মেক-আপ নিয়ে নারীদের আগ্রহের যেন কোন কমতি নেই। বর্তমান যুগে মেকাপ করেন না অথবা পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। তবে অনেকেরই অভিযোগ...

আরও পড়ুন

এই গরমে দিনের মেক-আপ
মেকআপ

এই গরমে দিনের মেক-আপ

এলো জুন মাস। বিবিসি ওয়েদার রিপোর্ট বলে জুনে ঢাকার গড় তাপমাত্রা থাকে দিনের বেলা ৩২ থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। এই গরমে যদি দুপুরে বিয়ের দাওয়াত পড়ে...

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী
মেকআপ

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী

মেয়েদের কাছে মেক-আপ ভুবন সবচেয়ে প্রিয়। একজন মেক-আপ আর্টিস্টের কাছে মুখ হল ক্যানভাস, যেটা সে তুলির সাহায্যে সাজাতে পারে। মেয়েরা সবাই কম বেশি মেক-আপ পছন...

যখন যেমন মেক-আপ
মেকআপ

যখন যেমন মেক-আপ

ঋতুভেদে আমাদের দেশে একেক সময় একেক রকম আবহাওয়া বিরাজমান। এই প্রচন্ড গরম তো এই ঝুম বৃষ্টি। তাই মৌসুম বুঝে শুনে মেক-আপ করাটা জরুরী, না হলে পুরো মেক-আপট...

শ্যামলা ত্বকের মেক আপ টিপস
মেকআপ

শ্যামলা ত্বকের মেক আপ টিপস

আজকাল কমবেশি সবাই মেক আপ করে। তবে মেক আপ করতে হয় ত্বকের ধরন বুঝে। অনেকে না বুঝে মেক আপ করে এবং এ ভুলের জন্য ত্বকে মেক আপ ফুটে থাকে, দেখতেও ভালো লাগেনা...

মেক আপ শপিং গাইড
মেকআপ

মেক আপ শপিং গাইড

সময় নষ্ট না করে এবং অত্যন্ত স্মার্ট উপায়ে কী করে মেক-আপ কেনাকাটা করবেন ? প্রসাধনী ও ত্বকের যত্নে ব্যবহৃত প্রসাধনী কেনাটা একটু কঠিন, তবে চাইলেই আপনি...

…