মেক আপ শপিং গাইড

সাজগোজ উপ সম্পাদক · Jun 27, 2013 · 1 min read

মেক আপ শপিং গাইড

সময় নষ্ট না করে এবং অত্যন্ত স্মার্ট উপায়ে কী করে মেক-আপ কেনাকাটা করবেন ? প্রসাধনী ও ত্বকের যত্নে ব্যবহৃত প্রসাধনী কেনাটা একটু কঠিন, তবে চাইলেই আপনি তা সহজ করে নিতে পারেন যদি কিছু কৌশল আপনার জানা থাকে।

কেনাকাটার ধাপসমূহঃ

০১. চাহিদা নির্ধারণ করুনঃ

আপনার কি ত্বকের যত্নে কোন প্রসাধনী দরকার না কি আপনি মেক আপ সম্পর্কে জানতে চান? অথবা বিশেষ কোন কিছু কি খুঁজছেন ? এসব প্রশ্নের উত্তর আগে থেকে ভেবে রাখলে আপনার কেনাকাটায় সময়ের সাশ্রয় হবে।

০২. বাজেট নির্ধারণ করুনঃ

কেনাকাটায় কতটা খরচ করতে চান বা পারবেন, তা নির্ধারণ করুন। এরপর সেই অনুযায়ী আপনার কেনাকাটার স্থান নির্ধারণ করুন। যেমন - আপনি যদি দরকষাকষি করে কেনাকাটায় স্বাচ্ছন্দ্য বোধ করেন, তবে নিউমার্কেট, চাঁদনী চক, গাউসিয়া, ইস্টার্ন মল্লিকা এসব জায়গায় চলে যেতে পারেন। আর এক দরের দোকান থেকে কিনে স্বস্তি পেলে চলে যান বসুন্ধরাসিটি, আলমাস কিংবা মলিক্যাপিটা সেন্টারে। আর ঘরে বসে পেতে চাইলে দেখে নিন অনলাইন স্টোরগুলোও।

০৩. পরামর্শ নিনঃ

মেক আপ সামগ্রী কেনাকাটার আগে মেক আপ করায় অভিজ্ঞ এমন কারো পরামর্শ নিয়ে নিন। যেমন - ত্বকের ধরণ অনুযায়ী কোন পণ্যটি ভাল, নতুন কী এসেছে, কোনটির ব্যবহার কিরূপ ইত্যাদি।

০৪. চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শও নিনঃ

আপনার চর্মরোগজাতীয় কোন সমস্যা থাকলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন কেনাকাটার আগে।

০৫. পরীক্ষা করে নিনঃ

লিপস্টিক, সুগন্ধি, কাজল, ফাউন্ডেশান, ব্লাশ অন, শ্যাডো ইত্যাদি মেক আপ সামগ্রী কেনার আগে হাতে মেখে পরীক্ষা করে নিন বর্ণ, গন্ধও, টেক্সচার ইত্যাদি।

০৬. পছন্দ হলে স্যাম্পল ব্যবহার করে দেখতে পারেনঃ

পরীক্ষা করার পর প্রসাধনী পছন্দ হলে অনেক জায়গাতেই কাস্টমারকে স্যাম্পল ব্যবহার করার সুযোগ দেয়া হয়। সেটি ব্যবহার করে দেখে নিন। সন্তুষ্ট হলে, এইবার পণ্যটি কিনে ফেলুন।

০৭. পণ্য ফেরত পদ্ধতি সম্পর্কে জানুনঃ

পণ্য কোন কারণে ফেরত দিতে চাইলে পদ্ধতিটি কেনার সময়ই জেনে নিন।

কিছু টিপসঃ

• দোকানে কেনাকাটার সময় আপনার সাথে কিন্তু বিশেষজ্ঞ হিসেবে কেউ থাকবেনা। কাজেই পণ্যের গায়ের লেবেলটি পড়ুন ভাল করে। প্রসাধনীর উপাদানের সাথে পরিচিত হোন এবং নিজের ত্বকের ধরণটিও জানুন।

shopping-for-makeup1

• সব পণ্য একসাথে কিনতে যাবেন না। যেমন - কিনতে চাইলে ফেইস ওয়াশ, টোনার ও ময়েশ্চারাইযার কিনুন আর স্ক্রাব, মাস্ক এগুলোর স্যাম্পল নিয়ে আসুন। মেক আপের ক্ষেত্রে একদম বেসিক জিনিসগুলো কিনুন।

• স্কিন কেয়ার পণ্যগুলোকে ঠিকঠাক কাজ করার সময় দিন। অনেকসময় একটি পণ্য কাজ করতে একটু বেশি সময় নেয়। ধৈর্য হারাবেন না যেন !

• মন মত একজন মেক আপ আর্টিস্টকে খুঁজে নিন, যিনি আপনার চাহিদা ও ধরণ বুঝে আপনাকে পরামর্শ দিতে পারবেন।

• একটি প্রসাধনী আপনি কেন ব্যবহার করছেন বা কিভাবে তা ব্যবহার করতে হবে, এটি যদি আপনার মনে না থাকে তবে যার কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন তাকে পুনরায় জিজ্ঞেস করতে দ্বিধাবোধ করবেন না।

• একটি আনকোরা নতুন পণ্যের ব্র্যান্ড, যার সম্পর্কে আপনি ম্যাগাজিনে পড়েছিলেন, তার নামটি লিখে রাখুন এতে করে মেক আপ কেনাকাটার সময় নামটি মনে থাকবে।

• দোকানে মেক আপ সামগ্রী কেনার সময় আপনি একটু হাতে মেখে পরখ করে দেখতেই পারেন। তবে দেখা শেষে অবশ্যই কন্টেইনারের মুখ ভাল করে আঁটকে দিতে ভুলে যাবেন না। বাড়িতে মেক আপ ব্যবহার করার সময়ও কথাটি খেয়াল রাখবেন। বাতাস লেগে তাহলে প্রসাধনীর বারটা বাজবে।

• কোন পণ্য ব্যবহারের অভিজ্ঞতা ভাল না হলে তা গঠনমূলক উপায়ে সমালোচনা করুন। ঢালাওভাবে বদনাম করতে যাবেন না, কারণ দুর্ভাগ্যবশত আপনার ক্ষেত্রে খারাপ অভিজ্ঞতা ঘটে থাকলেও অন্য কারো সাথে অমনটা নাও হতে পারে।

• কোন মেক আপ সেন্টারে কারো পরামর্শ নিতে চাইলে এবং সেই সাথে কেনাকাটার উদ্দেশ্য যদি না থাকে, তবে ঝটপট কাজ সারুন। কারণ পরামর্শ দেয়া তাদের পেশা, তবে তা অবশ্যই বিনামূল্যে নয়। আপনি পণ্য সম্পর্কিত প্রশ্ন করতেই পারেন, তবে প্রাসঙ্গিকতা রেখে।

আশা করি উপরের টিপসগুলো মেক আপ কেনার সময় আপনাদের কাজে দেবে । হ্যাপি শপিং !

লিখেছেনঃ নুজহাত

সম্পর্কিত লেখা

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ১)
মেকআপ

নতুনদের জন্য মেক-আপের কিছু বেসিক জিনিস ( পার্ট ১)

সাজগোজ এ অনেকেরই সমস্যা শোনা যায় মুখের ফাউন্ডেশনের শেড মিলে না, মেক-আপ দিলে কালো লাগে, কন্সিলারের কালার কিভাবে নির্বাচন করবো। যারা নতুন মেক-আপ করছে,...

মেক আপের আগে এবং পরে
মেকআপ

মেক আপের আগে এবং পরে

মেক-আপ নিয়ে নারীদের আগ্রহের যেন কোন কমতি নেই। বর্তমান যুগে মেকাপ করেন না অথবা পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। তবে অনেকেরই অভিযোগ...

নতুন বউ এর মেক-আপ বক্স
ব্রাইডাল

নতুন বউ এর মেক-আপ বক্স

বিয়ে শব্দটির সাথে রয়েছে আনন্দ, উৎসব, উত্তেজনা আরও নানা অনুভূতির মিশেল। বিয়ের হাজারো ধুমধামের বড় একটি অংশ জুড়ে থাকে বিয়ের শপিং আর বিয়ের শপিং এর মূলেই থ...

এই গরমে দিনের মেক-আপ
মেকআপ

এই গরমে দিনের মেক-আপ

এলো জুন মাস। বিবিসি ওয়েদার রিপোর্ট বলে জুনে ঢাকার গড় তাপমাত্রা থাকে দিনের বেলা ৩২ থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। এই গরমে যদি দুপুরে বিয়ের দাওয়াত পড়ে...

আরও পড়ুন

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী
মেকআপ

তুলনামুলক কম দামে ভালো মেক-আপ সামগ্রী

মেয়েদের কাছে মেক-আপ ভুবন সবচেয়ে প্রিয়। একজন মেক-আপ আর্টিস্টের কাছে মুখ হল ক্যানভাস, যেটা সে তুলির সাহায্যে সাজাতে পারে। মেয়েরা সবাই কম বেশি মেক-আপ পছন...

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

যখন যেমন মেক-আপ
মেকআপ

যখন যেমন মেক-আপ

ঋতুভেদে আমাদের দেশে একেক সময় একেক রকম আবহাওয়া বিরাজমান। এই প্রচন্ড গরম তো এই ঝুম বৃষ্টি। তাই মৌসুম বুঝে শুনে মেক-আপ করাটা জরুরী, না হলে পুরো মেক-আপট...

ঢাকার পার্লারের কিছু খুঁটিনাটি
বিউটি টিপস

ঢাকার পার্লারের কিছু খুঁটিনাটি

আজকাল আমরা সবাই কম বেশি রূপ সচেতন। তাই কর্মজীবী নারী থেকে শুরু করে কলেজ পড়ুয়া মেয়েরাও পার্লারে ঢুঁ দিচ্ছি প্রতি মাসে। তাছাড়া সামনে বিয়ের সিজন। তাই জেন...

শ্যামলা ত্বকের মেক আপ টিপস
মেকআপ

শ্যামলা ত্বকের মেক আপ টিপস

আজকাল কমবেশি সবাই মেক আপ করে। তবে মেক আপ করতে হয় ত্বকের ধরন বুঝে। অনেকে না বুঝে মেক আপ করে এবং এ ভুলের জন্য ত্বকে মেক আপ ফুটে থাকে, দেখতেও ভালো লাগেনা...

ভারী মেক-আপের জন্য প্যানকেকের ব্যবহার
বেইজ মেকআপ

ভারী মেক-আপের জন্য প্যানকেকের ব্যবহার

আজকাল অনেকেই আর পছন্দ করছেন না ভারী মেক-আপ। কারণ এখন যুগ হচ্ছে ফ্রেশ আর ন্যাচারাল মেক-আপের। তাই প্যানকেকের ব্যবহার এখন অনেকটাই কম। কিন্তু বড় উৎসব যেমন...

…