গরমে ক্যাজুয়াল পোশাক | ৩টি ড্রেস দেবে ফ্যাশনের সাথে আরাম!

কাশপিয়া  ইমতিয়াজ দৃষ্টি · Aug 20, 2017 · 1 min read

গরমে ক্যাজুয়াল পোশাক | ৩টি ড্রেস দেবে ফ্যাশনের সাথে আরাম!

গরম মাঝে দিয়ে কমলেও এখন আবার বেড়ে গিয়েছে। বৃষ্টি মাঝে কিছু দিন হলেও গরমের হাত থেকে রেহাই পায় নি মানুষ। তাই রোদ বৃষ্টির এই খামখেয়ালিপনার সাথে তাল মিলিয়ে সবাইকে চলতে হয়। আর কাজের জন্য ছেলে মেয়ে উভইয়কেই বাড়ির বাইরে যেতে হয়। গরমে জীবন যখন অতিষ্ঠ তখন একটু শান্তির জন্য আরামদায়ক পোশাকের বিকল্প নেই। তবে আরামদায়ক পোশাক পরার পাশাপাশি ফ্যাশনের সাথে ও তাল মিলিয়ে চলতে চায় সবাই। আর বর্তমান যুগে মেয়েরাও সেই ফ্যাশনের সাথে তাল মিলিয়ে চলে কারণ আধুনিকতার ছোঁয়া তাদের পোশাকেও এসেছে। শীত, বর্ষা ও গরমে ক্যাজুয়াল পোশাক নিয়ে আমাদের দেশের মেয়েরাই এখন বেশ সচেতন।

গরমের কথা মাথায় রেখে ছেলে-মেয়ে উভয়ই ওয়েস্টার্ন পোশাকের দিকে প্রাধান্য দেয় এই সময়টাতে। তবে ওয়েস্টার্ন মানেই যে দৃষ্টিকটু কিছু তা কিন্তু নয়। কারণ নিজেকে স্টাইলিশ লুকে দেখতে সবাই পছন্দ করে। গরমের ক্যাজুয়াল পোশাক বলতে যে পোশাকগুলো সব চেয়ে জনপ্রিয় সেগুলো আসুন জেনে নিই।

গরমে ক্যাজুয়াল পোশাক

১. টি-শার্ট

গরমে সবচেয়ে আরামদায়ক পোশাক হল টি-শার্ট। আর এখন ছেলেদের পাশাপাশি মেয়েরাও তাদের পছন্দের পোশাকের তালিকাতে টি-শার্ট রাখে কারণ গরমে আরামদায়ক পোশাক হিসেবে টি-শার্ট-এর বিকল্প নেই। আবার এই কথা সত্য যে, সব বয়স এ সব পোশাক মানায় না। আপনি ইচ্ছা করলেই যেকোন বয়সে ফ্রক পরতে পারবেন না। কিন্তু টি-শার্ট ছোটবড় সব মেয়েরাই পরতে পারে আর ছেলেদের পছন্দের তালিকাতে এমনিতেই সব সময় টি-শার্ট প্রাধান্য পায়। তারা তাদের পছন্দ মতো ডিজাইনের টি-শার্ট ও এখন পরতে পারে।

২. ফতুয়া

ছেলেদের পাশাপাশি মেয়েদের ও কাজের জন্য বাড়ির বাইরে যেতে হয়। আর মেয়েরা এখন আরামদায়ক পোশাক হিসেবে বেছে নিয়েছে ফতুয়া। যেকোন প্যান্ট এর সাথেই যেহেতু পরা যায় সেহেতু ঝামেলাও কম হয়। এই গরমে উৎসবের পোশাক বলতে হতে পারে হাতের কাজ করা ফতুয়া। ছেলে মেয়ে উভয়ই পড়তে পারে এমন দুটি পোশাকই হল টি-শার্ট আর ফতুয়া।

৩. কুর্তি

পছন্দের পোশাকের তালিকাতে এখন মেয়েরা কুর্তিকে প্রাধান্য দিয়ে থাকে।  এই কুর্তি একদিকে যেমন দেশীয় ঐতিহ্য প্রকাশ করে তেমনি অনেক ফ্যাশনেবল।কুর্তি ভয়েল, সুতি যেকোন কাপড়েরই হতে পারে। তাই গরমে মেয়েরা আজকাল বাইরের পোশাক বলতে মেয়েরা কুর্তিকেই প্রাধান্য দিয়ে থাকে। অফিসে বা যেকোন কাজের জায়গাতে মেয়েরা আজকাল কুর্তি পরেই আরামদায়ক অনুভব করে।

গরমে ফ্যাশনের দিকে যেমন নজর দিয়ে থাকি আমরা তেমনি অসহ্য গরমে কিভাবে একটু হলেও আরাম পাওয়া যায় তার ঠিকানা কম বেশি সবাই খুঁজে। কারণ যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ফ্যাশনের বিকল্প নেই। আর গরম মানেই মাথাতে যে নামটা প্রথমে আসে সেটা হল ক্যাজুয়াল। যুগের সাথে তাল মিলিয়ে তাই ছেলে মেয়ে উভয়ই পরতে ভালোবাসে ক্যাজুয়াল পোশাক।

ছবিঃ সংগৃহীত - সাটারস্টক

সম্পর্কিত লেখা

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং কেমন দরদাম ? (পর্ব-১)
ট্রেণ্ডস এন্ড শপ

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং কেমন দরদাম ? (পর্ব-১)

সময়ের সাথে বদলে গেছে অনেক কিছু। চিঠির বদলে এসেছে ই-মেইল, নৌকোর বদলে লঞ্চ, টেলিগ্রাম এর বদলে মোবাইল ফোন। প্রযুক্তিতে পরিবর্তনের পাশাপাশি পোশাকেও এসেছে...

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন
ট্রেণ্ডস এন্ড শপ

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন

নিজেকে চিনে নিন প্রথমে। সব মানুষের শরীরের আকৃতি তো মোটেও এক রকম নয়। নানা ডিজাইনের নানা ফ্যাশনের পোশাকে মেয়েরা ভিন্ন ভাবে সাজতে পছন্দ করে। আর সৌন্দর্...

ড্রেস কোড | কোথায়, কেমন?
লাইফ স্টাইল

ড্রেস কোড | কোথায়, কেমন?

পোশাক আমাদের ব্যক্তিত্ব প্রকাশ এর একটি মাধ্যম। আমরা কারো সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষণীয় তা হল পোশাক। তাই গুরুত্ব দিয়েই পোশাক নির্বাচ...

৫টি স্যুট রুলস | নিয়মমাফিক স্যুট পরছেন তো?
ট্রেণ্ডস এন্ড শপ

৫টি স্যুট রুলস | নিয়মমাফিক স্যুট পরছেন তো?

আমাদের দেশে স্যুট-বুট-টাই-এর ট্রেন্ড-টার আবির্ভাব হয়েছে গ্রেট ব্রিটেন থেকে। তাদের পোশাক পরা অনুসরণ করেই আমরা স্যুটেড-বুটেড হয়ে যাই। তবে এই পোশাক পরার...

আরও পড়ুন

ঈদের সোনামনিরও চাই নতুন জামা
মা ও শিশু

ঈদের সোনামনিরও চাই নতুন জামা

ঈদ প্রায় এসেই গেল। ঈদে সবার মত বাড়ির ছোট্ট সদস্যটির ও চাই নতুন জামা। আসলে ঈদের আনন্দ নতুন পোশাক ছাড়া কল্পনাই করা যায় না। তারপর আবার সবচেয়ে আদরের...

ফ্যাশনে হিজাব | মার্জিত ও ট্রেন্ডি লুক একসাথেই!
ফ্যাশন

ফ্যাশনে হিজাব | মার্জিত ও ট্রেন্ডি লুক একসাথেই!

হিজাব করলে মন মত ফ্যাশন বা ট্রেন্ড ফলো করা যায় না! এমনটা আমরা অনেকেই ভাবি। তাই না? অথচ এ ধারনাটি কিন্তু একদমই ঠিক নয়। পর্দা করার জন্য মুলত হিজাব ব্যবহ...

সাদা রংয়ের পোশাক হোক গরমের সঙ্গি
ট্রেণ্ডস এন্ড শপ

সাদা রংয়ের পোশাক হোক গরমের সঙ্গি

গরমের দিনের পোশাক অবশ্যই আরামদায়ক হতে হয়। আর সেটা যদি সাদা রঙের হয় তাহলে তো কথাই নেই। সাদা রঙের পোশাক গরমের দিনে সবচেয়ে আরামদায়ক, এটা সবাই জানেন। তাই...

এই গরমে স্বস্তির সাথে ফ্যাশন রক্ষাও হোক পুরোদমে
ট্রেণ্ডস এন্ড শপ

এই গরমে স্বস্তির সাথে ফ্যাশন রক্ষাও হোক পুরোদমে

[topbanner] ফ্যাশন চিরন্তন এক বস্তু। পৃথিবীতে যখন যেখানে যেমন সাজসজ্জা, পোশাকআশাক প্রচলন পায় তাই ওই সময় ওই স্থানের ফ্যাশন ট্রেন্ড। এমনটাই হয়ে আসছে, এ...

আপনার আউটফিটের সাথে মানানসই ব্রা পরছেন তো?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

আপনার আউটফিটের সাথে মানানসই ব্রা পরছেন তো?

স্কিন কেয়ার, মেকআপ এবং চুলের সাঁজ সবই তো হলো! তারপরও নিজেকে দেখতে কেমন যেন একটু বেমানান লাগছে! এমন কিন্তু প্রায়ই হয় আমাদের সাথে। এর কারণ আপনার পোশাক ন...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

…