ঈদের সোনামনিরও চাই নতুন জামা

সাজগোজ উপ সম্পাদক · Aug 02, 2013 · 1 min read

ঈদের সোনামনিরও চাই নতুন জামা

ঈদ প্রায় এসেই গেল। ঈদে সবার মত বাড়ির ছোট্ট সদস্যটির ও চাই নতুন জামা। আসলে ঈদের আনন্দ নতুন পোশাক ছাড়া কল্পনাই করা যায় না। তারপর আবার সবচেয়ে আদরের ছোট্ট সোনামোনির পোশাক বলে কথা, যেন তেন হলে তো হবে না। আরামদায়ক হতে হবে, রংচঙ্গে , সুন্দর হতে হবে। অনেক সময় বাবা মা নিজেদের পছন্দটাই শিশুর উপর চাপিয়ে দেন।এতে শিশুর সতন্ত্র ব্যক্তিসত্বার বিকাশ হয় না। ছোট্ট শিশুর উপযোগী পোশাক এমন হবে যা তার শখ এবং চাহিদা দুটোই মেটায়। শিশুদের পোশাক কেনার সময় আপনাকে তাই কিছু জিনিস মনে রাখতে হবে।

• শিশুর পোশাক হতে হবে কর্ম উপযোগী। যেহেতু তারা ছোট এবং অতি মাত্রায় কর্মচঞ্চল, সেহেতু তাদের পোশাক কখনই খুব লম্বা অথবা খুব ছোট হবে না, যা তাদের চলা ফেরায় বাঁধা তৈরি করবে। জামা, পাজামা এবং জুতো অবশ্যই মাপ মতো হতে হবে।

• পোশাক বেশ মজবুত হতে হবে। শিশুরা পরিধেয় কাপড় অনবরত ময়লা করে, ফলে তা বার বার ধুয়ে পরিষ্কার করতে হয়। তাই তাদের পোশাক এমন হবে যেন বার বার ধোয়াতে নষ্ট না হয় এবং ইস্ত্রি করতে না হয়।

• সব শিশুরই স্বতন্ত্র ব্যক্তিসত্বা রয়েছে। তারা পোশাকেও অলংকরন পছন্দ করে। পোশাকের বোতাম, লেস, নকশা, ছবি, ফিতা অথবা ফুল এ সবই শিশুকে প্রলভিত করে। তাই শিশুকে তার পছন্দের রঙ বা নকশার পোশাক কিনে দিন।

• শিশুরা তাদের বন্ধু অথবা সহপাঠীদের মত পোশাক পছন্দ করে। ঠিক এক রকম না হলেও একই নকশা বা ধরনের পোশাক ও তাদের জন্য ভারী আনন্দের।

• শিশুদের পোশাক হতে হবে আবহাওয়া উপযোগী। যেহেতু শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাই বয়স্কদের তুলনায় তারা বেশি রোগে আক্রান্ত হয়। তাই তাদের পোশাক তাপ অনুযায়ী হওয়া বাঞ্চনীয়।

• শিশুদের পোশাক অবশ্যই সৌন্দর্য বর্ধক হতে হবে। বেশি আঁটসাট অথবা বেশি ঢিলা পোশাক শিশুদের চলা ফেরায় বিঘ্ন ঘটায়। জুতা মোজা বেশি টাইট হলে শিশুদের হাঁটতে অসুবিধা হয়। বেশি টাইট জামা শিশুকে সামনের দিকে ঝুঁকিয়ে ফেলে। তাই সঠিক মাপের পোশাক কেনার চেষ্টা করুন।

• নতুন পোশাক সবারই পছন্দ। শিশুদের ক্ষেত্রে সেটি বেশি প্রযোজ্য। তারা প্রতি মুহূর্তেই নতুন চায়। তাই তাকে নতুন ধরনের, ভিন্ন বর্ণের পোশাক কিনে দিন, যাতে অভিনবত্বটা বজায় থাকে। নতুন পোশাকের নব নব পরিচিতি তাদের উৎফুল্লকরে।

• শিশুরা হালকা ও আরামদায়ক পোশাক পছন্দ করে। পরিমিত ওজনের পোশাকে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। যে পোশাক খুলতে বা পরতে অধিক সময় লাগে তা না কেনাই ভালো। এতে শিশু যেমন বিরক্ত বোধ করে, আপনি-ও বিব্রত হন। পোশাক শিশুর নিজে পরার উপযোগী হলে বেশি ভাল হয়।

• শিশুকে আরাম আর নিরাপত্তা দেয়ার জন্যই পোশাকের প্রয়োজন। আপনার শিশুর শখ ও চাহিদা মনে রেখে কিনে ফেলুন সোনামনির জন্য তার নতুন জামা। তার ঈদকে করে তুলুন রঙ্গিন আর ঝলমলে।

লিখেছেনঃ বৈশাখী

মডেলঃ ফিওনা

সম্পর্কিত লেখা

ড্রেস কোড | কোথায়, কেমন?
লাইফ স্টাইল

ড্রেস কোড | কোথায়, কেমন?

পোশাক আমাদের ব্যক্তিত্ব প্রকাশ এর একটি মাধ্যম। আমরা কারো সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষণীয় তা হল পোশাক। তাই গুরুত্ব দিয়েই পোশাক নির্বাচ...

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন
ট্রেণ্ডস এন্ড শপ

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন

নিজেকে চিনে নিন প্রথমে। সব মানুষের শরীরের আকৃতি তো মোটেও এক রকম নয়। নানা ডিজাইনের নানা ফ্যাশনের পোশাকে মেয়েরা ভিন্ন ভাবে সাজতে পছন্দ করে। আর সৌন্দর্...

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন
মা ও শিশু

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন

পরিবারে যখন নতুন অতিথি আসে আমাদের খুশির সীমা থাকে না। সবাই প্রস্তুতি নিতে থাকে নতুন শিশুর আগমন উপলক্ষে। এতকিছুর মাঝেও থাকে হাজার রকমের চিন্তা। কীভাবে...

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

আরও পড়ুন

"ভালো দর্জি" কিভাবে খুঁজি?
ফ্যাশন

"ভালো দর্জি" কিভাবে খুঁজি?

দিলো দর্জি আমার জামাটার বারোটা বাজিয়ে! স্বামী ভদ্রলোক এমনিতেই মহাব্যস্ত, সময়ই পান না। গতমাসে দেশের বাইরে গিয়েছিলেন, আমার জন্য ভীষণ সুন্দর একটা শাড়ি এ...

নবজাতকের প্রসাধনী | কিভাবে শিশুর ৯টি কসমেটিকস ব্যবহার করবেন?
মা ও শিশু

নবজাতকের প্রসাধনী | কিভাবে শিশুর ৯টি কসমেটিকস ব্যবহার করবেন?

একজন নারীর জীবনে তার সন্তানের আগমন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর একটি পরিবারে একটা নবজাতকের আগমন এতই সুখকর যা বর্ণনা করে শেষ করা যায় না। বাড়িতে নতুন অতিথির...

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!
মা ও শিশু

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!

সংসারে একজন নতুন অতিথি আসার মত আনন্দ বোধহয় আর কিছুতে নেই! কোন দম্পতির ঘর আলো করে যখন সন্তান আসে, তখন সেই মুহুর্তটিকে মনে হয় বেশ সুখের, তৃপ্তির। শুরু থ...

গরমে ক্যাজুয়াল পোশাক | ৩টি ড্রেস দেবে ফ্যাশনের সাথে আরাম!
ট্রেণ্ডস এন্ড শপ

গরমে ক্যাজুয়াল পোশাক | ৩টি ড্রেস দেবে ফ্যাশনের সাথে আরাম!

গরম মাঝে দিয়ে কমলেও এখন আবার বেড়ে গিয়েছে। বৃষ্টি মাঝে কিছু দিন হলেও গরমের হাত থেকে রেহাই পায় নি মানুষ। তাই রোদ বৃষ্টির এই খামখেয়ালিপনার সাথে তাল মিলিয়...

ট্র্যাডিশনাল পোশাকেও আপনাকে লাগুক স্লিম
ফ্যাশন

ট্র্যাডিশনাল পোশাকেও আপনাকে লাগুক স্লিম

মাঝে মাঝে এমন হয় যে যতই আমরা এক্সারসাইজ করি না কেন বা পছন্দের খাবার এড়িয়ে চলি না কেন ( যা কিনা বেশিরভাগ ক্ষেত্রেই হয় তেলেভাজা খাবার অথবা হাই ক্যালরি স...

শিশুর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে করণীয়গুলো জানেন কি?
মা ও শিশু

শিশুর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে করণীয়গুলো জানেন কি?

আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তারা শারীরিক-মানসিক স্বাস্থ্যে, শিক্ষায়, চিন্তায়-চেতনায় ও মননে যত সমৃদ্ধ হবে জাতির ভবিষ্যৎ তত শক্তিশালী হব...

…