এই গরমে স্বস্তির সাথে ফ্যাশন রক্ষাও হোক পুরোদমে

sub-editor · May 08, 2016 · 1 min read

এই গরমে স্বস্তির সাথে ফ্যাশন রক্ষাও হোক পুরোদমে

[topbanner]

ফ্যাশন চিরন্তন এক বস্তু। পৃথিবীতে যখন যেখানে যেমন সাজসজ্জা, পোশাকআশাক প্রচলন পায় তাই ওই সময় ওই স্থানের ফ্যাশন ট্রেন্ড। এমনটাই হয়ে আসছে, এমনটাই হবে। ফ্যাশনের ধারা বেশিরভাগ ক্ষেত্রেই চালু হয় সময়ের চাহিদা মেনে। এখন সময়টা যেমন কাঠফাটা রোদ্দুরের, ফ্যাশনেও প্রভাব পড়ছে এই সময়টার। পোশাক, তা পরার রকমফের বা সাজসজ্জা সবকিছুই হওয়া দরকার গরমের উপযোগী, তবেই সতেজ থাকা সম্ভব উত্তাপের মৌসুমে।

যেমন খুশি সাজপোশাক বহন করার অধিকার সবার আছে, তাই বলে সময়কে উপেক্ষা করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হয় না। গ্রীষ্মকালের জন্য মানানসই ফ্যাশনের কিছু ট্রেন্ড চালু আছে বিশ্বজুড়ে। এই কথাগুলো প্রখর তাপযুক্ত যেকোন স্থানে ফ্যাশনের মন্ত্র, তা কেউ মানুক বা না মানুক।  এই গরমে পোশাক নির্বাচনে যেসব বিষয় মাথায় রাখা জরুরী -

  • আঁটসাঁট জামাকাপড় তুলে রাখুন অপেক্ষাকৃত শীতল সময়ের জন্য। ঢোলা পোশাকে শান্তি খুঁজে নিন।বাইরের দেশের নারীরা যেখানে অনায়াসে ঢোলা জামাকাপড়ে স্মার্টনেস দেখাচ্ছে, সেখানে আমাদের দেশে বেশ অদ্ভুত এক ধারণা প্রচলিত আছে যে কেউ ঢোলা পোশাক পরা মানে তার ড্রেসিং সেন্স বাজে হওয়া। সবসময় বা সবকিছুতে নয় অবশ্যই, কিন্তু গরমের এই হাঁসফাঁস সময়ে খানিকটা ঢোলা পোশাকেই আপনাকে স্মার্ট এবং ট্রেন্ডি দেখাবে। আরামেও থাকবেন। মেনে চলুন কথাটা। গ্রীষ্মের কামিজ বা কুর্তিগুলো খুব চাপানো না হোক, হোক ঢিলেঢালা কিন্তু দারুণ স্টাইলিশ।নানা রকম কাটের ফতুয়া, ম্যাক্সি টাইপ কুর্তি সাথে প্যান্ট, ফুলেল নকশার সুতির নরম কামিজে কেবল এই গরমে স্বস্তিই মিলবে না, ফ্যাশন রক্ষাও হবে পুরোদমে।
  • ঢিলেঢালা পোশাকের কথা তো হলো, হালকা কাজের পোশাক পরার পরামর্শ সেই সাথে যোগ করে নিন। বেশি কাজের ভারী নকশাদার পোশাক গরমের উপযোগী নয় মোটেও। কাপড় গায়ে চড়ানোর পরে যদি কাজগুলো গায়ে বিঁধতে থাকে যা চামড়ায় অস্বস্তির সৃষ্টি করবে, তেমন কাপড়ে কেবল ফ্যাশন খুঁজে কী লাভ? তাই গরমের দিনে পোশাক হবে যতোটা সম্ভব হালকা নকশা করা।
  • গলার কাছে খোলা থাকা পোশাক গরমে অধিক গ্রহণযোগ্য। এটি দেহে বাতাস চলাচলের সুবিধা বজায় রাখে এবং ঘাম কম জমতে সাহায্য করে। গলা ও ঘাড়ে ঘামাচি হবার সম্ভবনা কম থাকে। তাই বন্ধ গলার চেয়ে খোলা গলার কাপড়েই গরমকাল কাটানোর চিন্তা রাখুন।
  • কৃত্রিম তন্তু পরিহার করে গরমের সময়টায় কিছু প্রাকৃতিক তন্তুর পোশাক রাখুন নিত্য ব্যবহারের তালিকায়। খাঁটি সুতি এই গরমের খাঁটি বন্ধু, কোন সন্দেহ নেই তাতে। লিনেন বা সিল্ক বাদ রাখুন এখনের জন্য।
[picture]
  • খুব ঝামেলা না পোহাতে হলে প্রতি দুইবার ব্যবহারের পরেই কাপড় ধোয়ার অভ্যাস করুন। হাইজিনের ব্যাপার তো রয়েছেই, গরমে অতিরিক্ত ঘাম থেকে কাপড়ে আসা দুর্গন্ধ ঠেকাতেও নিয়মিত কাপড় ধোয়া জরুরী। খুব ভালো মতন তৈরি হয়ে বের হলেন, সুগন্ধীও মেখেছেন কিন্তু পরনের পোশাকটি থেকে বাজে গন্ধ আসছে, আপনার পুরো আয়োজন মাটি করতে এর চেয়ে বেশি কী আর লাগবে ভাবুন! কাজেই না ধুয়ে এক পোশাক বহুবার পরার অভ্যাসটি অন্তত গরমকালের জন্য বাদ দিন।
  • পোশাকের সাথে মানিয়ে যায় তেমন সামারটাইম হ্যাট এই সময়ের সঙ্গী হতেই পারে। কুর্তি, শার্ট, ম্যাক্সি বা স্কার্টের সাথে তো চমৎকার মানিয়ে যায় এসব হ্যাট। কখনো বা একটি স্কার্ফ চুলে আলগোছে বাঁধা, দরকারে যা রোদ থেকে মাথা বাঁচাবে। গ্রীষ্মকালের দুইটি দারুণ অনুষঙ্গ। সাজপোশাকেও ভিন্নমাত্রা নিয়ে আসতে এমন হ্যাট বা স্কার্ফের এমন একটি স্টাইল বেশ কার্যকরী। দরকার মতন ব্যবহার করুন যেকোনটি।
  • পিঠে বিশাল এক ব্যাকপ্যাক নিয়ে বের হওয়া বাদ দিন। ব্যাগ হিসেবে ব্যাকপ্যাক বেশ স্টাইলিশ এবং যেকোন প্রয়োজনে আপনি এটিকে ব্যবহার করতে পারেন, খুব ছোট আকৃতির ব্যাকপ্যাকও সহজলভ্য তাই অল্প জিনিষপত্র বহন করতেও এই ব্যাগ ব্যবহৃত হয়। কিন্তু গরমের সময় পুরো পিঠজুড়ে একটি থলের বসে থাকাটা আপনাকে যথেষ্ট অস্বস্তি দেবে। তাই বেশি জিনিষপত্র বহন না করার থাকলে ভিন্ন রকম ব্যাগ বেছে নিন এই সময়। স্টাইলিশ সাইড ব্যাগগুলো গ্রীষ্মকালের জন্য ভালো পছন্দ হতে পারে।

এই গরমে তবে থাকুন সর্বোচ্চ স্বস্তিতে, সাথে থাকুক ফ্যাশনও পুরোদমে! হ্যাপি সামার!

মডেল - সানজিদা তন্বী

লিখেছেন -  মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

ড্রেস কোড | কোথায়, কেমন?
লাইফ স্টাইল

ড্রেস কোড | কোথায়, কেমন?

পোশাক আমাদের ব্যক্তিত্ব প্রকাশ এর একটি মাধ্যম। আমরা কারো সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষণীয় তা হল পোশাক। তাই গুরুত্ব দিয়েই পোশাক নির্বাচ...

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন
ট্রেণ্ডস এন্ড শপ

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন

নিজেকে চিনে নিন প্রথমে। সব মানুষের শরীরের আকৃতি তো মোটেও এক রকম নয়। নানা ডিজাইনের নানা ফ্যাশনের পোশাকে মেয়েরা ভিন্ন ভাবে সাজতে পছন্দ করে। আর সৌন্দর্...

ঈদের সোনামনিরও চাই নতুন জামা
মা ও শিশু

ঈদের সোনামনিরও চাই নতুন জামা

ঈদ প্রায় এসেই গেল। ঈদে সবার মত বাড়ির ছোট্ট সদস্যটির ও চাই নতুন জামা। আসলে ঈদের আনন্দ নতুন পোশাক ছাড়া কল্পনাই করা যায় না। তারপর আবার সবচেয়ে আদরের...

গরমে ক্যাজুয়াল পোশাক | ৩টি ড্রেস দেবে ফ্যাশনের সাথে আরাম!
ট্রেণ্ডস এন্ড শপ

গরমে ক্যাজুয়াল পোশাক | ৩টি ড্রেস দেবে ফ্যাশনের সাথে আরাম!

গরম মাঝে দিয়ে কমলেও এখন আবার বেড়ে গিয়েছে। বৃষ্টি মাঝে কিছু দিন হলেও গরমের হাত থেকে রেহাই পায় নি মানুষ। তাই রোদ বৃষ্টির এই খামখেয়ালিপনার সাথে তাল মিলিয়...

আরও পড়ুন

এই গরমে কোনটা চাই, স্বস্তি নাকি ফ্যাশন?
ট্রেণ্ডস এন্ড শপ

এই গরমে কোনটা চাই, স্বস্তি নাকি ফ্যাশন?

চলছে গরমের ঝাঁজালো শাসনে ভরা দিনকাল। আলুথালু বেশে দিন পার করা মানুষেরা খানিক বেঁচে গেলেও ফ্যাশন সচেতনরা পড়েছেন বিপাকে। আরামে থাকতে চাইলে ফ্যাশন জলে যা...

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং দরদাম কেমন? (পর্ব-২)
ট্রেণ্ডস এন্ড শপ

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং দরদাম কেমন? (পর্ব-২)

গত পর্বে তরুণীদের পছন্দের পোশাক সালোয়ার-কামিজ এবং ওয়েস্টার্ন পোশাকের কোথায় এবং কেমন দামে পাওয়া যাবে তা সম্পর্কে বিস্তারির জানিয়েছি তবে কি ধর্মীয় রীতি...

এই গরমে সুস্থ থাকতে যা করতে পারেন
সুস্থতা

এই গরমে সুস্থ থাকতে যা করতে পারেন

রান্নাঘরে গেলেই শিলার মেজাজ খারাপ হচ্ছে। এত গরমের মধ্যে সকালের নাস্তা বানাতে গেলেই ঘেমে নেয়ে যাচ্ছে, তারপর আছে দুপুরের খাবার, বিকালের নাস্তা আর রাতের...

বৈশাখী বাজারের হালচাল
সংস্কৃতি

বৈশাখী বাজারের হালচাল

এসো হে বৈশাখ, এসো এসো। আর কিছুদিন পর বাঙালির দুয়ারে আসছে ঐতিহ্যবাহী সেই দিনটি। যেদিন সবাই সকালে পান্তা ইলিশ খেয়ে বৈশাখের পোশাক পরে রমনার বটমূলে প্রাণ...

ট্র্যাডিশনাল পোশাকেও আপনাকে লাগুক স্লিম
ফ্যাশন

ট্র্যাডিশনাল পোশাকেও আপনাকে লাগুক স্লিম

মাঝে মাঝে এমন হয় যে যতই আমরা এক্সারসাইজ করি না কেন বা পছন্দের খাবার এড়িয়ে চলি না কেন ( যা কিনা বেশিরভাগ ক্ষেত্রেই হয় তেলেভাজা খাবার অথবা হাই ক্যালরি স...

…