এই গরমে কোনটা চাই, স্বস্তি নাকি ফ্যাশন?

sub-editor · May 10, 2017 · 1 min read

এই গরমে কোনটা চাই, স্বস্তি নাকি ফ্যাশন?

চলছে গরমের ঝাঁজালো শাসনে ভরা দিনকাল। আলুথালু বেশে দিন পার করা মানুষেরা খানিক বেঁচে গেলেও ফ্যাশন সচেতনরা পড়েছেন বিপাকে। আরামে থাকতে চাইলে ফ্যাশন জলে যায়, আর ফ্যাশন ঠিক রাখতে গেলে আরামে ছাই পড়ে! তবে কি একদিক পুরো ছেড়ে দিয়ে আরেক দিক রক্ষা করাই উপায়? সেটা করতে যে মন মানে না!

দুটোকেই ঠিক রেখে চলা যায় চাইলে। ফ্যাশনের ধারা বজায় রাখা চাই সময়ের চাহিদা মেনে। তপ্ত আবহাওয়ায় শরীর চাইবে শীতল পরশ আর আপনি ভারী ঝকমারি পোশাক গায়ে চাপিয়ে ঘুরে বেড়াবেন, নিশ্চিত থাকুন, সেটা ফ্যাশন নয়। সময়টা কেমন, তার সাথে মিলিয়ে শরীরের প্রয়োজন ঠিক কী ধরণের পোশাক, কোন উপাদান সহনীয় বা কোনটা এখন বর্জনীয়, ফ্যাশন তৈরি হয় এসব ব্যাপার দেখেই। পোশাক আর সাজসজ্জা সবটাই হতে হবে সময়ের ভাবভঙ্গি বুঝে। তবেই ফ্যাশনও রক্ষা হবে আর স্বস্তিও অটুট থাকবে।

পোশাক খানিক ঢিলেঢালা পরুন তীব্র গরমে। বাতাস চলাচলের সুযোগ রাখুন। হাঁসফাঁস করা থেকে প্রাণ বাঁচবে। সামান্য ঢিলে কুর্তি, কামিজ সাথে পালাজ্জো বা সালোয়ার বেছে নেয়া যায় এইসব দিনে। নিত্যদিনের পোশাকে স্বস্তির প্রাধান্যই থাকবে সবার আগে। খুব আঁটসাঁট কাপড় আপনাকে ফ্যাশনের তৃপ্তি দিলেও স্বস্তি দেবে না। অথচ ঢিলে কাপড়টাও মানানসই হতে পারে, হতে পারে দারুণ ফ্যাশনেবল। ম্যাক্সি ধাঁচের ফুলেল ছাপের কুর্তি বা কুঁচি দেয়া একটা শার্ট, চমৎকার মানাবে গ্রীষ্মের পোশাকে। তাঁত অথবা টাঙ্গাইল, গরমের শাড়ি হিসেবে দারুণ উপযোগী এইগুলি।

[picture]

খুব গলাবন্ধ পোশাক এড়িয়ে যাবেন। তাতে ঘামাচির বিষ নজরে পড়বেন কম। আর পোশাকের উপাদান হিসেবে বেছে নিতে পারেন প্রাকৃতিক তন্তু। সুতি কাপড় হলো গরমের বন্ধু কাপড়। সুতির পোশাকগুলি নামিয়ে নিন পুরো গরমের সময়টা পার করতে। পোশাকে এড়িয়ে যাবেন সিল্কের মতো উপাদান।

হালকা রঙ মানেই বয়স্কদের জিনিস, এই মতবাদ গতো হয়েছে বোধহয়। চোখে ধাঁধা লাগানো ঝকমকে রঙের চাইতে হালকা কিন্তু উজ্জ্বল রঙগুলি মানানসই এই গরমে। হালকা নীল, গোলাপি, বাদামি বা নরম সবুজ কিংবা হলদে রঙের পোশাক এই সময়ে চোখে আরাম দেবে। কালো রঙ পারতপক্ষে বাদই রাখুন, বিশেষ করে যখন রোদ মাথায় নিয়ে বাইরে থাকছেন। সাদা রঙের সাথে অন্যান্য রঙের মিশেলে থাকুন প্রাণবন্ত।

গলা, হাতা আর পিঠের কাছে খুব খোলা থাকবে নাকি একটু ঢাকা পোশাকেই স্বস্তি পাবেন? সেটা কিন্তু নির্ভর করছে কই থাকছেন বেশিটা সময় তার উপর। ঘরের ভেতর থাকলে চলতে পারে একটু খোলা পিঠের পোশাক, হাফ-হাতা কামিজটা আরাম দেবে তখন।কিন্তু যদি অনেকখানি সময় বাইরে সূর্যের তাপেই থাকা হয় তবে খুব খোলা পিঠ বা গলা আরো অস্বস্তি দিতে পারে। তখন জামার হাতাটাও খানিক লম্বা না হবার আফসোস হতে পারে। রোদে চামড়ার অতোটা অংশ পুড়িয়ে লাভ তো নেই। কাজেই এমন বাইরে থাকা হলে সেদিনের পোশাক নির্বাচন করুন এসব কথা মাথায় রেখে।

মাথায় কায়দা করে স্কার্ফ জড়িয়ে নিয়ে রোদের আঁচ থেকে চুলগুলিকেও রক্ষা করতে পারেন। নিজের সুরক্ষাও হলো সাথে ফ্যাশনও। স্কার্ফের কথা হচ্ছে, হিজাব নয় কিন্তু। কাজেই নিয়ম মানার নেই কিছু। স্কার্ফটা চুলে জরিয়ে নিতে পারেন যেমন খুশি।

ধাতব গহনা কম ব্যবহার করুন গরমের দিনে। চামড়ায় অস্বস্তি হতে পারে বেশি। কানে ছোট দুল বা টপ, হাতে চুড়ির গোছা কমিয়ে হালকা ধাঁচের ব্রেসলেট পরা যায়। ভারী হার গলায় কাঁটা না হয়ে যায় যেনো, খেয়াল রাখা চাই। চুল ছেড়ে বের হলেও চাইলেই চুলটা বেঁধে নেয়ার প্রস্তুতি রাখতে হবে।

লিখেছেন - মুমতাহীনা মাহবুব

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

ড্রেস কোড | কোথায়, কেমন?
লাইফ স্টাইল

ড্রেস কোড | কোথায়, কেমন?

পোশাক আমাদের ব্যক্তিত্ব প্রকাশ এর একটি মাধ্যম। আমরা কারো সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষণীয় তা হল পোশাক। তাই গুরুত্ব দিয়েই পোশাক নির্বাচ...

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন
ট্রেণ্ডস এন্ড শপ

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন

নিজেকে চিনে নিন প্রথমে। সব মানুষের শরীরের আকৃতি তো মোটেও এক রকম নয়। নানা ডিজাইনের নানা ফ্যাশনের পোশাকে মেয়েরা ভিন্ন ভাবে সাজতে পছন্দ করে। আর সৌন্দর্...

ঈদের সোনামনিরও চাই নতুন জামা
মা ও শিশু

ঈদের সোনামনিরও চাই নতুন জামা

ঈদ প্রায় এসেই গেল। ঈদে সবার মত বাড়ির ছোট্ট সদস্যটির ও চাই নতুন জামা। আসলে ঈদের আনন্দ নতুন পোশাক ছাড়া কল্পনাই করা যায় না। তারপর আবার সবচেয়ে আদরের...

এই গরমে স্বস্তির সাথে ফ্যাশন রক্ষাও হোক পুরোদমে
ট্রেণ্ডস এন্ড শপ

এই গরমে স্বস্তির সাথে ফ্যাশন রক্ষাও হোক পুরোদমে

[topbanner] ফ্যাশন চিরন্তন এক বস্তু। পৃথিবীতে যখন যেখানে যেমন সাজসজ্জা, পোশাকআশাক প্রচলন পায় তাই ওই সময় ওই স্থানের ফ্যাশন ট্রেন্ড। এমনটাই হয়ে আসছে, এ...

আরও পড়ুন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

গরমে ক্যাজুয়াল পোশাক | ৩টি ড্রেস দেবে ফ্যাশনের সাথে আরাম!
ট্রেণ্ডস এন্ড শপ

গরমে ক্যাজুয়াল পোশাক | ৩টি ড্রেস দেবে ফ্যাশনের সাথে আরাম!

গরম মাঝে দিয়ে কমলেও এখন আবার বেড়ে গিয়েছে। বৃষ্টি মাঝে কিছু দিন হলেও গরমের হাত থেকে রেহাই পায় নি মানুষ। তাই রোদ বৃষ্টির এই খামখেয়ালিপনার সাথে তাল মিলিয়...

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং দরদাম কেমন? (পর্ব-২)
ট্রেণ্ডস এন্ড শপ

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং দরদাম কেমন? (পর্ব-২)

গত পর্বে তরুণীদের পছন্দের পোশাক সালোয়ার-কামিজ এবং ওয়েস্টার্ন পোশাকের কোথায় এবং কেমন দামে পাওয়া যাবে তা সম্পর্কে বিস্তারির জানিয়েছি তবে কি ধর্মীয় রীতি...

ফ্যাশন

এবারের ঈদ ট্রেন্ডে চলছে যেসব কালার

আগুন ছড়ানো বদমেজাজি সূয্যিমামা মধ্য আকাশে। প্রখর রোদের ঝাঁজে চোখ মেলে তাকিয়ে থাকাও মুশকিল। আর এমন একটি সময়েই ঈদ এসে পড়ল। আচ্ছা ভাবুন তো ! রাস্তায় হাঁ...

বৈশাখী বাজারের হালচাল
সংস্কৃতি

বৈশাখী বাজারের হালচাল

এসো হে বৈশাখ, এসো এসো। আর কিছুদিন পর বাঙালির দুয়ারে আসছে ঐতিহ্যবাহী সেই দিনটি। যেদিন সবাই সকালে পান্তা ইলিশ খেয়ে বৈশাখের পোশাক পরে রমনার বটমূলে প্রাণ...

ট্র্যাডিশনাল পোশাকেও আপনাকে লাগুক স্লিম
ফ্যাশন

ট্র্যাডিশনাল পোশাকেও আপনাকে লাগুক স্লিম

মাঝে মাঝে এমন হয় যে যতই আমরা এক্সারসাইজ করি না কেন বা পছন্দের খাবার এড়িয়ে চলি না কেন ( যা কিনা বেশিরভাগ ক্ষেত্রেই হয় তেলেভাজা খাবার অথবা হাই ক্যালরি স...

…