ত্বকের যত্নে ডাবের পানির দারুণ কার্যকরী কিছু রেসিপি

sub-editor · Apr 26, 2017 · 1 min read

ত্বকের যত্নে ডাবের পানির দারুণ কার্যকরী কিছু রেসিপি

ত্বকের যত্নে আমরা ন্যাচারাল উপাদানগুলোকে একটু বেশী প্রাধান্য দেই এবং ভরসা করি। কারণ ন্যাচারাল উপাদানগুলোতে কেমিক্যাল থাকে না এবং সাইড এফেক্ট নেই বললেই চলে। আর এ কারণেই অনেক ধরণের ন্যাচারাল উপাদানকেই আমরা আমাদের ত্বকের বান্ধব বানিয়েছি।

তেমন একটি ন্যাচারাল উপাদান হলো ডাবের পানি। তৃষ্ণা মেটাতে তো ডাবের পানির জুড়ি নেই। তেমনি, এই ডাবের পানি আমাদের ত্বকের যত্নে বহু উপকারী চলুন জেনে নিই, ত্বকের যত্নে ডাবের পানির কিছু ব্যবহার সম্পর্কে।

ডাবের পানিতে রয়েছে, এসেনশিয়াল মিনারেলস, ভিটামিনস, সোডিয়াম এবং পটাশিয়াম। এছাড়াও এতে অ্যান্টি মাইক্রোভাল এবং অ্যান্টি ফাংগাল প্রপার্টিস রয়েছে, যা ব্রণের হাত থেকে স্কিনকে বাঁচায় এবং স্কিনের দাগ-ছোপ হালকা করতে সাহায্য করে। এছাড়া ডাবের পানিতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন সি স্কিনের সানবার্ন দূর করে এবং স্কিন টোন লাইট করে।

[picture]

ক্লিঞ্জার হিসেবে (রেসিপি - ১)

ডাবের পানি স্কিন ক্লিঞ্জার হিসেবে ব্যবহার করা যায়। এটি স্কিনকে হাইড্রেট করে এবং স্কিনের ময়লা দূর করে। এটি সেনসিটিভ স্কিনের জন্যে বেস্ট ক্লিঞ্জার হিসেবে কাজ করে।

একটি বাটিতে ২ টেবিল চামচ ডাবের পানি নিন। এর মধ্যে একটি কটন বল চুবিয়ে নিয়ে, স্কিনে হালকা হাতে রাব করে নিন।

স্ক্রাবার হিসেবে (রেসিপি - ২)

একটি বাটিতে একটু চালের গুঁড়া নিয়ে এর মধ্যে হাফ চা চামচ মধু এবং ১ চা চামচ ডাবের পানি মিশিয়ে নিন। এটি পুরো মুখে ২ মিনিট সার্কুলার মোশনে ম্যাসাজ করে নিন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

টোনার হিসেবে (রেসিপি - ৩)

ডাবের পানি এক ধরণের ন্যাচারাল টোনার। এটি ত্বকের পোরস ছোট করে আনে, স্কিনকে ময়েশ্চারাইজ করে, স্কিনের পিএইচ ব্যালেন্স রাখে।

একটি বাটিতে ২ চা চামচ ডাবের পানি এবং ১ চা চামচ গোলাপ জল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। একটি কটন প্যাড এই টোনারে ভিজিয়ে নিয়ে পুরো মুখ মুছে নিন।

Face-masks-for-acne-main-828x430

মাস্ক হিসেবে (রেসিপি - ৪)

একটি বাটিতে ২ চা  চামচ  মসুর ডালের পাউডার, ২ চা চামচ ডাবের পানি এবং ১ চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।  এই মাস্কটি আই এড়িয়া বাদে পুরো মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।  এই মাস্কটি স্কিনকে রিফ্রেশ করে, পিম্পল দূর করে এবং স্কিনের পিম্পলের দাগ হালকা করে তোলে।

বিশেষ সমস্যায় এই ডাবের পানি যখন পরম বন্ধু। আসুন জেনে নিই দারুন কিছু সমাধান-

  • মুখে বসন্তের দাগ থাকলে তা দেখতে খুবই বাজে লাগে। ডাবের পানি  দিয়ে নিয়মিত  মুখ ধুলে এই দাগ আস্তে আস্তে চলে যাবে।
  • পিম্পল এবং পিম্পলের দাগ দূর করতে ডাবের পানি আইস কিউব করে প্রতিদিন মুখে রাব করে নিতে পারেন। এতে সময় খুবই কম লাগে এবং যে কোনো সময়ই করা যায়।
  • ডাবের পানি দাগছোপ এবং হাইপার পিগমেন্টেশন দূর করে। এজন্য  একটি বাটিতে ২ চা চামচ ডাবের পানি , ১ চা চামচ লেবুর রস এবং এক চিমটি হলুদ গুঁড়া মিক্স করে নিন। একটি কটন বল এই মিশ্রণে চুবিয়ে নিয়ে দাগছোপ এবং পিগমেন্টেড এড়িয়ায় লাগিয়ে নিন। ২০ মিনিট পর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩-৪ দিন এই রেমেডিটি অ্যাপ্লাই করুন।
  • ডাবের পানি স্কিন কমপ্লেশন লাইট করতে হেল্প করে। স্কিন লাইটেনিং মাস্ক বানানোর জন্যে একটি বাটিতে ৩ চা চামচ ডাবের পানি , ১ টেবিল চামচ আটা এবং হাফ চা চামচ মধু মিক্স করে নিন। এটি ফেস এ অ্যাপ্লাই করে নিন।  ১৫ মিনিট পর শুকিয়ে এলে হালকা ম্যাসাজ করে ধুয়ে নিন।
  • স্কিন লাইটেনিং ক্রিম বানাতে, একটি বাটিতে আপনার পছন্দের ময়েশ্চারাইজার নিন। এতে ১ চা চামচ ডাবের পানি যোগ করুন। ভালোভাবে মিক্স করে নিন। ব্যস, আপনার স্কিন লাইটেনিং ক্রিম রেডি। প্রতিদিন রাতে শোয়ার আগে এই স্কিন লাইটেনিং ক্রিম ফেস এ এপ্লাই করুন এবং ম্যাসাজ করুন।

ছবি – পিন্টারেস্ট ডট কম

লিখেছেন -জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

ডাবের পানি নিয়ে সত্য–মিথ্যা
সুস্থতা

ডাবের পানি নিয়ে সত্য–মিথ্যা

এই গরমের সময় তৃষ্ণা মেটাতে আমরা নানা ধরনের পানীয় পান করে থাকি। কিন্তু সেগুলো শরীরের কতখানি উপকার বা অপকার করছে তা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। এ...

ডাব চিংড়ি
রেসিপি

ডাব চিংড়ি

চিংড়ি মাছ আমাদের সবার অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হয় নিমিষেই চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করেছি কিন্তু আজকে আমি আপনা...

কোকোনাট লেয়ার জেলো পুডিং
ডেজার্ট

কোকোনাট লেয়ার জেলো পুডিং

ক্রমেই গরম বাড়ছে। গরমে স্বস্তি পাওয়ার জন্য প্রয়োজন শরীর ভিতর থেকে ঠান্ডা রাখা। এ অবস্থায় শরীরে পানি ও তাপমাত্রার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি। গরমের স...

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি
রেসিপি

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি

আপনি কি এমন একটি মাটন রেসিপি খুঁজছেন, যা খেতেও লাজবাব এবং দেখতেও রেস্টুরেন্ট-স্টাইলের? তাহলে মাটন দিলখুশ হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি পদ! নামের ম...

আরও পড়ুন

ত্বককে এক্সট্রা গ্লোয়িং করতে ৪টি ন্যাচারাল লিকুইড
ত্বকের যত্ন

ত্বককে এক্সট্রা গ্লোয়িং করতে ৪টি ন্যাচারাল লিকুইড

গ্রীষ্ম, বর্ষা, শীত প্রকৃতিতে যাই চলুক না কেন ত্বকের দিন দিন ড্যামেজ হয়ে যাওয়া বা নিস্তেজ হয়ে যাওয়া কিন্তু থেমে নেই। এর কারণ একটাই, আর সেটা হলো, নিয়ম...

ত্বকের যত্ন

গরমের শাসনেও ত্বক থাকুক প্রাণবন্ত !

এই গ্রীষ্মকালে গরমের ভয়াবহ অত্যাচার প্রথমেই ছাপ ফেলে যায় আমাদের ত্বকে। নিত্যদিন বাইরে যাওয়া হচ্ছে, রোদের সাথে সামলাতে হচ্ছে আরো নানা রকম দূষণ। এতো ঝক্...

প্রাকৃতিক উপায়ে জলবসন্তের দাগ দূরীকরণে ১২টি উপায়
ত্বকের যত্ন

প্রাকৃতিক উপায়ে জলবসন্তের দাগ দূরীকরণে ১২টি উপায়

চিকেন পক্স বা জলবসন্ত এক ধরনের ভাইরাল ইনফেকশন যা আমাদের সবারই কম বেশি হয়েছে এবং আমাদের অনেকের মুখে বা শরীরে এর দাগও রয়ে গেছে। ২ সপ্তাহের মধ্যে চিকেন...

গরমে হাইড্রেটেড ও ফিট থাকতে ট্রাই করুন ডিটক্স ড্রিংকস
পানীয়

গরমে হাইড্রেটেড ও ফিট থাকতে ট্রাই করুন ডিটক্স ড্রিংকস

ডিটক্স ড্রিংকস বা ডিটক্স ওয়াটার, স্বাস্থ্যসচেতন মানুষদের কাছে এই নামটি বেশ পরিচিত। ব্যস্ততার মাঝে নিজেকে প্রাণবন্ত রাখতে অনেকেরই প্রথম পছন্দ ডিটক্স ড্...

প্রচন্ড গরমে সুস্থতা | ১৪টি টিপস মেনে ফিট থাকুন গ্রীষ্মকালে
সুস্থতা

প্রচন্ড গরমে সুস্থতা | ১৪টি টিপস মেনে ফিট থাকুন গ্রীষ্মকালে

বৈশাখকে বলা হয় মধু মাস। চারিদিক বিভিন্ন রসালো ফলের ছড়াছড়ি। কিন্তু এই মধু মাসে মধুর ফলের স্বাদ যেমন আমাদের আকর্ষণ করে ঠিক তেমনি এই মাসের অসহ্য গরম আমা...

বাতাসের আর্দ্রতা বা হিউমিডিটি লেভেল কীভাবে আমাদের স্কিনের উপর প্রভাব ফেলে?
ত্বকের যত্ন

বাতাসের আর্দ্রতা বা হিউমিডিটি লেভেল কীভাবে আমাদের স্কিনের উপর প্রভাব ফেলে?

ধরুন, কোথাও বেড়াতে গেলেন, নতুন একটা জায়গা। এ সময় আপনার স্কিনকে খেয়াল করলে দেখবেন, স্কিনটাতে বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। সেটা হতে পারে স্কিন রুক্ষ হয়...

…