ডাব চিংড়ি

দিতি আহমেদ · Mar 16, 2020 · 1 min read

ডাব চিংড়ি

চিংড়ি মাছ আমাদের সবার অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হয় নিমিষেই চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করেছি কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটি সম্পূর্ণ ব্যতিক্রম ধরনের চিংড়ি মাছের রেসিপি শেয়ার করবো। যা হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকর কাছেই সম্পূর্ণ নতুন একটি রেসিপি। নতুন পুরাতন যাই হোক না কেন শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি রেসিপিটি অত্যন্ত মজাদার। রেসিপিটি হচ্ছে ডাব চিংড়ি। জি হ্যাঁ, ঠিকই পড়ছেন, ডাব দিয়ে চিংড়ি মাছ রান্না। আজকে আমি দু'টি পদ্বতিতে ডাব চিংড়ি রান্না শেখাব। একটি মাইক্রোওয়েভ ওভেনে এবং অপরটি চুলায়। যাদের বাসায় ওভেন নেই তারাও একি পদ্ধতি ব্যবহার করে চুলায় বানিয়ে নিতে পারবেন মজাদার এই রেসিপিটি। আর কথা না বাড়িয়ে জেনে নেয়া যাক মজাদার এই ডাব চিংড়ি রেসিপিটি!

ডাব চিংড়ি বানানোর নিয়ম

উপকরণ

১) সম্পূর্ণ কচি ডাব- ২টি

২) চিংড়ি মাছ -৫০০ গ্রাম

৩) লবণ- স্বাদমতো

৪) হলুদ গুড়ো- ১/২ চা চামচ

৫) কাঁচা মরিচ এবং লবণ দিয়ে পোস্ত বাটা- ২টেবিল চামচ

৬) সরিষা বাটা -১/৪ চা চামচ

৭) সরিষার তেল- ২ টেবিল চামচ

প্রণালী

প্রথম পদ্ধতি

১) প্রথমে ডাব দু'টির মুখ কেটে নিয়ে একটি বাটিতে পানি ঢেলে রাখুন। ডাবের মুখ কাটা সময় এমনভাবে কাটবেন যেন এটি একটি ঢাকনার মতো হয়। পরবর্তীতে এই এটি আমাদের রান্নার কাজে লাগবে। এবার ডাবের পানি এবং খালি ডাব দুটি সরিয়ে রাখুন।

২) এখন একটি বাটিতে চিংড়ি মাছগুলো নিয়ে এর মধ্যে লবণ ও ১/২ চা চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এবার চুলায় একটি ফ্রাই প্যান নিয়ে তাতে সামান্য সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো হালকা করে ভেজে নামিয়ে রাখুন।

৩) এবার অন্য একটি বাটিতে ভেজে রাখা চিংড়ি মাছ নিয়ে একে একে এতে পোস্ত বাটা, সরিষা বাটা, ১/৪ চা চামচ হলুদ গুড়ো, পরিমাণ মতো লবণ এবং ডাবের পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

৪) এরপর অর্ধেকটা মিশ্রণ একটি ডাবের ভেতর এবং বাকি অর্ধেকটা অন্য ডাবের ভেতর দিয়ে উপরে কাঁচা মরিচ ও ১ চা চামচ সরিষার তেল দিয়ে ডাবের মুখ বন্ধ করে দিন।

৫) এবার রান্নার পালা প্রথমে পদ্ধতিতে মাইক্রোওয়েভ ওভেনে রান্নার জন্য ওভেন সামান্য প্রিহিট দিয়ে এর মধ্যে ডাব দিয়ে মাক্সিমাম হিটে রান্না করুন।

দ্বিতীয় পদ্ধতি 

১) এই পদ্ধতিতে চুলায় রান্নার জন্য চুলায় একটি প্রেশার কুকারে পানি দিয়ে বসিয়ে দিন।

২) এবার পানির পরিমাণ এমন হবে যাতে ডাবের ভেতর পানি না ঢোকে। পানি গরম হলে এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে ডাবটি স্ট্যান্ডের উপর বসান এবং প্রেশার কুকারের ঢাকনা দিয়ে দিন। দুটি শিটি দিলে বুঝবেন হয়ে গিয়েছে।

ব্যস! রান্না শেষ হলে গরম গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে পরিবেশন করুন অসাধারণ মজাদার এই ডাব চিংড়ি!

ছবি সংগৃহীত- রূপবতী রাঁধুনি.কম

সম্পর্কিত লেখা

ডাবের পানি নিয়ে সত্য–মিথ্যা
সুস্থতা

ডাবের পানি নিয়ে সত্য–মিথ্যা

এই গরমের সময় তৃষ্ণা মেটাতে আমরা নানা ধরনের পানীয় পান করে থাকি। কিন্তু সেগুলো শরীরের কতখানি উপকার বা অপকার করছে তা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। এ...

ত্বকের যত্নে ডাবের পানির দারুণ কার্যকরী কিছু রেসিপি
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ডাবের পানির দারুণ কার্যকরী কিছু রেসিপি

ত্বকের যত্নে আমরা ন্যাচারাল উপাদানগুলোকে একটু বেশী প্রাধান্য দেই এবং ভরসা করি। কারণ ন্যাচারাল উপাদানগুলোতে কেমিক্যাল থাকে না এবং সাইড এফেক্ট নেই বললেই...

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!
চা – নাস্তা

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!

কথা হবে সোজাসাপ্টা। জগতে মানুষ আছে দুই ধরনের। ১. যারা চিংড়ি পিঠা খেয়েছে আর ২. যারা খায় নি। চিংড়ি পিঠা বরিশাল অঞ্চলের একটা খাবার, ভাতের সাথে খেতে হয়।...

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !
৩০ মিনিটের রান্না

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !

তেঁতো করলা খেতে চায় না অনেকেই! অথচ এই করলা খুবই পুষ্টিকর সবজি। এজন্য এটা খাওয়া থেকে বিরতি না নিয়ে বরং করলাকে কিভাবে মজা করে রান্না করা যায়, এদিকে নজর...

আরও পড়ুন

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

মটর চিংড়ি ভুনা
২০ মিনিটের রান্না

মটর চিংড়ি ভুনা

চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিং...

গুঁড়া চিংড়ি ভর্তা
২০ মিনিটের রান্না

গুঁড়া চিংড়ি ভর্তা

গরম গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল চিংড়ি ভর্তা, শুনলেই জিভে পানি এসে যায়। পাতে ভর্তা থাকলে খাওয়াটা একদম জমে যায়, সাথে একটা শুকনো মরিচ আর পেঁয়াজ, ব্যস! ভর্তার...

মুলা চিংড়ি ভাজি
৩০ মিনিটের রান্না

মুলা চিংড়ি ভাজি

মুলা খুবই পুষ্টিকর একটি সবজি। কিন্তু অনেকেই এটি খেতে পছন্দ করেন না। আমিও মুলা খেতে পছন্দ করি না। তাই আমার মা একবার চিংড়ি দিয়ে মুলা ভাজি করে দিলেন। সেদ...

কোকোনাট লেয়ার জেলো পুডিং
ডেজার্ট

কোকোনাট লেয়ার জেলো পুডিং

ক্রমেই গরম বাড়ছে। গরমে স্বস্তি পাওয়ার জন্য প্রয়োজন শরীর ভিতর থেকে ঠান্ডা রাখা। এ অবস্থায় শরীরে পানি ও তাপমাত্রার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি। গরমের স...

বাদাম চিংড়ি
৩০ মিনিটের রান্না

বাদাম চিংড়ি

চিংড়ি আমাদের সবারই কম বেশি প্রিয় খাবার। চিংড়ি দিয়ে রান্না করা বিভিন্ন খাবার ছোট বড় সবাই বেশ পছন্দ করে। আজ আপনাদের ভিন্ন ধরনের চিংড়ির রেসিপি সম্পর্কে জ...

…