মুলা চিংড়ি ভাজি

তাহসিন অর্না · Dec 01, 2019 · 1 min read

মুলা চিংড়ি ভাজি

মুলা খুবই পুষ্টিকর একটি সবজি। কিন্তু অনেকেই এটি খেতে পছন্দ করেন না। আমিও মুলা খেতে পছন্দ করি না। তাই আমার মা একবার চিংড়ি দিয়ে মুলা ভাজি করে দিলেন। সেদিন থেকে আমিও খুব পছন্দ করে মুলার এই ভাজিটি খাচ্ছি। বিশ্বাস করুন, খুবই সুস্বাদু এই আইটেমটি! আজকে আমি মজাদার এই মুলা চিংড়ি ভাজি তৈরির রেসিপিটি আপনাদের জানাবো। চলুন তাহলে দেড়ি না করে জেনে নেই পুরো প্রণালীটি।

মুলা চিংড়ি ভাজি তৈরির পদ্ধতি 

উপকরণ

  • মুলা- ১ কেজি
  • ছোট চিংড়ি- ১.৫ কাপ
  • রসুন ছেঁচা- ১ টেবিল চামচ
  • পেঁয়াজ কুঁচি- ১ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ
  • মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
  • ধনেগুঁড়া- ১ টেবিল চামচ
  • কাঁচামরিচ ফালি- ৩-৪টি
  • লবণ- স্বাদমতো
  • তেল- পরিমাণমতো 

প্রস্তুত প্রণালী

১) প্রথমে মুলা কুঁচি করে কেটে নিতে হবে।

২) এবার একটি প্যানে তেল দিয়ে তাতে একে একে পেঁয়াজ কুঁচি, রসুন ছেঁচা, হলুদ গুঁড়া, ধনেগুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।

৩) কষানো হলে এতে চিংড়ি মাছগুলো দিয়ে ৫-৭ মিনিট রান্না করুন।

৪) চিংড়ি রান্না হলে এতে মুলাকুঁচি ও কাঁচামরিচ ফালি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প আঁচে ঢেকে দিন। .

৫) পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত রান্না করুন। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন। চাইলে উপরে ধনেপাতা কুঁচিও দিতে পারেন।

গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে মুলা চিংড়ি ভাজি। অবশ্যই রান্না করে খাবেন। যাদের আমার মতো মুলা একেবারেই পছন্দ না আশা করছি তাদেরও খুব ভালো লাগবে সুস্বাদু মুলা চিংড়ি ভাজি!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ;ইউটিউব

 

সম্পর্কিত লেখা

মুলার ভর্তা
২০ মিনিটের রান্না

মুলার ভর্তা

ভর্তা আমার পছন্দের খাবারগুলোর মধ্যে অন্যতম। ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়াও দুষ্কর। অনেক পদের ভর্তাই আমরা খেয়ে থাকি। গরম ভাতের সাথে ভর্তা খাও...

ডাব চিংড়ি
রেসিপি

ডাব চিংড়ি

চিংড়ি মাছ আমাদের সবার অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হয় নিমিষেই চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করেছি কিন্তু আজকে আমি আপনা...

মটর চিংড়ি ভুনা
২০ মিনিটের রান্না

মটর চিংড়ি ভুনা

চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিং...

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

আরও পড়ুন

নাস্তায় মজাদার পাও ভাজি
চা – নাস্তা

নাস্তায় মজাদার পাও ভাজি

সকালের অথবা বিকালের নাস্তার জন্য খুবই চটপটে, মজাদার ও হালকা একটি খাবার হল পাও ভাজি। ক্লান্ত বিকেলের নাস্তায় অথবা সকালে এই টক, ঝাল, মিষ্টি খাবারটি খেতে...

গুঁড়া চিংড়ি ভর্তা
২০ মিনিটের রান্না

গুঁড়া চিংড়ি ভর্তা

গরম গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল চিংড়ি ভর্তা, শুনলেই জিভে পানি এসে যায়। পাতে ভর্তা থাকলে খাওয়াটা একদম জমে যায়, সাথে একটা শুকনো মরিচ আর পেঁয়াজ, ব্যস! ভর্তার...

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !
৩০ মিনিটের রান্না

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !

তেঁতো করলা খেতে চায় না অনেকেই! অথচ এই করলা খুবই পুষ্টিকর সবজি। এজন্য এটা খাওয়া থেকে বিরতি না নিয়ে বরং করলাকে কিভাবে মজা করে রান্না করা যায়, এদিকে নজর...

মুলার টক ঝাল চাটনি
রেসিপি

মুলার টক ঝাল চাটনি

মুলার নাম শুনলেই নাক সিটকে থাকেন অনেকেই। এর তীক্ষ্ণ ঘন্ধ বিরক্তির কারণ হলেও স্বাস্থ্যের জন্য বেশ উপকারি। আর একটু ভিন্নতা এনে রান্না করলে কিন্তু খেতে...

বাদাম চিংড়ি
৩০ মিনিটের রান্না

বাদাম চিংড়ি

চিংড়ি আমাদের সবারই কম বেশি প্রিয় খাবার। চিংড়ি দিয়ে রান্না করা বিভিন্ন খাবার ছোট বড় সবাই বেশ পছন্দ করে। আজ আপনাদের ভিন্ন ধরনের চিংড়ির রেসিপি সম্পর্কে জ...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

…