অতিরিক্ত লবণ খাওয়ার ৩টি ক্ষতিকারক দিক জানেন কি?

রোজেন · Jun 30, 2013 · 1 min read

অতিরিক্ত লবণ খাওয়ার ৩টি ক্ষতিকারক দিক জানেন কি?

আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় লবণ একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য উপাদান। এটি দেহের জলীয় অংশের সমতা রক্ষা করে, আবার পেশি সংকোচন, দেহের মধ্যস্থিত সোডিয়াম (sodium) ও পটাশিয়াম (potassium)-এর মধ্যেও সমতা রক্ষা করে। কিন্তু অতিরিক্ত লবণ গ্রহণের ফলে বিভিন্ন রোগ হতে পারে। আপনি প্রতিদিন যে পরিমাণ লবণ খান, তা কিছুটা কমিয়ে দিলে উচ্চরক্তচাপ ও নানা ধরনের হৃদরোগের ঝুঁকি কমাতে পারেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানীর এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে ৬ গ্রাম বা তারও কম লবণ গ্রহণ করতে পারেন। এর থেকে অতিরিক্ত লবণ শরিরের জন্য ক্ষতিকারক। এর ফলে অনেক রোগ ও হতে পারেন। চলুন আজকে জেনে নেই অতিরিক্ত লবণ খাওয়ার ৩টি ক্ষতিকারক দিক।

অতিরিক্ত লবণ খাওয়ার ৩টি ক্ষতিকারক দিক

০১. উচ্চ রক্তচাপ

অতিরিক্ত লবণ খাওয়ার ফলে উচ্চ রক্তচাপ - shajgoj.com 

অধিক পরিমাণে লবণ উচ্চ রক্তচাপের অন্যতম কারণ। লবণের কারণে আমাদের শরীর পানি ধরে রাখে। কিন্তু অতিরিক্ত পানির কারণে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। অতিরিক্ত লবণ সেবন প্রেশার নিয়ন্ত্রণের ও ঔষধের কার্যকারিতাও কমিয়ে দেয়। উচ্চ রক্তচাপের কারণে শতকরা ৬৪ ভাগের স্ট্রোক (Stroke) হয়ে থাকে। সুতরাং অতিরিক্ত লবণ গ্রহণ স্ট্রোকের জন্য সরাসরি দায়ী।

০২. অস্টিওপোরোসিস

অতিরিক্ত লবণ খাওয়ার ফলে অস্টিওপোরোসিস - shajgoj.com

মজবুত হাড়ের জন্য ক্যালসিয়াম (calcium) অমূল্য উপাদান। কিন্তু অতিরিক্ত লবণ গ্রহণ করলে Urine-এর মাধ্যমে ক্যালসিয়াম শরীর থেকে বের হয়ে যায়। যার ফলে আমাদের হাড়ের ক্যালসিয়াম ক্ষয় হয়ে হাড় পাতলা হয়ে যায়। একে বলা হয় অস্টিওপোরোসিস।

০৩. পাকস্থলীর ক্যান্সার

অতিরিক্ত লবণ খাওয়ার ফলে পাকস্থলীর ক্যান্সার - shajgoj.com

অতিরিক্ত লবণ গ্রহণের কারণে পাকস্থলীর ক্যান্সার (cancer) হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক গবেষণায় দেখা গিয়েছে যে অধিক লবণ পাকস্থলীর ত্বক নষ্ট করে। তখন পাকস্থলী এক ধরণের ব্যাকটেরিয়ায় (Bacteria) আক্রান্ত হয়। যার ফলে পাকস্থলীর ক্যান্সার হয়।

আমরা অনেকে বুঝতে পারি না কিভাবে অতিরিক্ত লবণ পরিহার করা যায়! এমন কি অনেক সময় দেখা যায় রান্নার সময় লবণ কম দিলেও শরীরে অতিরিক্ত লবণ পাওয়া যায়! একটু ইচ্ছে থাকলেই অতিরিক্ত লবণ গ্রহণের অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

অতিরিক্ত লবণ গ্রহণ থেকে যেভাবে নিজেকে বিরত রাখবেন-

  •  বাড়তি কাঁচা লবণ বা পাতে লবণ খাওয়া পরিহার করুন।
  • আমরা সবাই প্রক্রিয়াজাত খাবার যেমন চিপস, ক্রেকার্স, কেচআপ, লবণ-বাদাম, পনির পছন্দ করি। কিন্তু হয়ত অনেকেই জানি না যে এটাই আমাদের প্রধান শত্রু। প্রসেসড ফুড-এ সোডিয়াম (sodium) মেশানো হয় সংরক্ষণের জন্য।
  • বরই, তেঁতুল, আমলকী, আমড়া, জলপাই এ জাতীয় টক ফল লবণ দিয়ে খাওয়ার অভ্যাস পরিত্যাগ করুন।

এই তো জেনে নিলাম অতিরিক্ত লবণ খাওয়ার ৩টি ক্ষতিকারক দিক। এগুলো ছাড়াও অতিরিক্ত লবণ ত্বকের ও ক্ষতি করে থাকে।  তো নিজেকে অতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত রাখুন এবং সুস্থ থাকুন।

 

ছবি- সংগৃহীত: কোয়ালিটিফুডঅ্যাওয়ার্ডস.কম

সম্পর্কিত লেখা

পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী এবং কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?
সুস্থতা

পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী এবং কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?

পাকস্থলীর ক্যান্সার (বা গ্যাস্ট্রিক ক্যান্সার) এখন বেশ পরিচিত একটি রোগ। এক্ষেত্রে ক্যান্সার সেলস পাকস্থলীতে বা এর আস্তরণের কোষে (আবরণী কলায়) গ্রো করে।...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপের কারণে মা ও শিশুর কী ধরনের জটিলতা হতে পারে?
মা ও শিশু

প্রেগনেন্সিতে উচ্চ রক্তচাপের কারণে মা ও শিশুর কী ধরনের জটিলতা হতে পারে?

হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, একটি সাধারণ মেডিকেল কন্ডিশন যাতে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে। সেই উচ্চ রক্তচাপ যখন গর্ভাবস্থায় দেখা দেয়,...

পেপটিক আলসারে ভুগছেন কিনা তা কোন কোন লক্ষণ দেখে বুঝবেন?
সুস্থতা

পেপটিক আলসারে ভুগছেন কিনা তা কোন কোন লক্ষণ দেখে বুঝবেন?

পাকস্থলী ও পাকস্থলীর পরবর্তী অঙ্গ বা পরিপাকতন্ত্রের ক্ষত বা ঘা সৃষ্টিকারী রোগের নাম পেপটিক আলসার। কোনো কারণে পাকস্থলীর ভেতরের আবরণ ও ক্ষুদ্রান্ত্রের উ...

আরও পড়ুন

কোলন ক্যান্সার | কোলোরেক্টাল এর লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কি?
সুস্থতা

কোলন ক্যান্সার | কোলোরেক্টাল এর লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কি?

কোলোরেক্টাল বা কোলন ক্যান্সার (Colorectal/Bowel/Colon cancer) বেশ প্রচলিত রোগ এখনকার সময়ে। সারা বিশ্বে এই রোগে প্রতি বছর প্রায় ৬.৫ লাখ মানুষ মৃত্যুবরণ...

গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ | প্রি-এক্লাম্পসিয়ার কারণ, লক্ষণ ও চিকিৎসা
মা ও শিশু

গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ | প্রি-এক্লাম্পসিয়ার কারণ, লক্ষণ ও চিকিৎসা

একজন নারীর জীবনে সন্তান ধারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে অন্যতম। পুরো পরিবার নতুন অতিথির আগমনী বার্তার অপেক্ষায় থাকে। সন্তান ধারণ থেকে শুরু কর...

হুট করেই রক্তচাপ বেড়ে গেলে কীভাবে সেটা কন্ট্রোল করা যায়?
সুস্থতা

হুট করেই রক্তচাপ বেড়ে গেলে কীভাবে সেটা কন্ট্রোল করা যায়?

আমাদের আশেপাশে অনেকেই উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছে। এটি খুবই পরিচিত রোগে পরিণত হয়েছে এখন। সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসা না করা হলে, উচ্চ রক্তচাপ হার্ট...

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা ও প্রতিরোধ কিভাবে করবেন? (পর্ব ০৩)
সুস্থতা

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা ও প্রতিরোধ কিভাবে করবেন? (পর্ব ০৩)

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পৃথিবীজুড়ে মেয়েদের সবচেয়ে বড় ঘাতকের নাম। প্রতি বছর সারা পৃথিবী জুড়ে প্রায় দেড় থেকে দুই মিলিওন (১৫-২০ লক্ষ!) নতুন স্তন বা ব্র...

ব্রেস্টের ক্যান্সার | কারণ প্রকারভেদ এবং নির্ণয়ের উপায় কি? (পর্ব ০২)
সুস্থতা

ব্রেস্টের ক্যান্সার | কারণ প্রকারভেদ এবং নির্ণয়ের উপায় কি? (পর্ব ০২)

ব্রেস্টের ক্যান্সার নিয়ে কত কত ভ্রান্ত ধারণা রয়েছে সে সম্পর্কে আগের পর্বে আপনাদের জানিয়েছি। আজ জানাব ব্রেস্ট ক্যান্সার কী কারণে হয়ে থাকে, ব্রেস্ট ক্যা...

…