ব্রেস্টের ক্যান্সার | কারণ প্রকারভেদ এবং নির্ণয়ের উপায় কি? (পর্ব ০২)

sub-editor · Oct 28, 2016 · 1 min read

ব্রেস্টের ক্যান্সার | কারণ প্রকারভেদ এবং নির্ণয়ের উপায় কি? (পর্ব ০২)

ব্রেস্টের ক্যান্সার নিয়ে কত কত ভ্রান্ত ধারণা রয়েছে সে সম্পর্কে আগের পর্বে আপনাদের জানিয়েছি। আজ জানাব ব্রেস্ট ক্যান্সার কী কারণে হয়ে থাকে, ব্রেস্ট ক্যান্সারের রকমফের আর ব্রেস্ট ক্যান্সার নির্নয়ের উপায়ই বা কী?

ব্রেস্টের ক্যান্সার কেন হয়?

ক্যান্সার কেন হয় এর অনেকগুলো জানা কারণ আছে, তেমনি অনেক অজানা কারণও আছে। কিছুদিন আগে কিছু গবেষক বলেছিলেন, ক্যান্সার কোন কোন ক্ষেত্রে জাস্ট ব্যাড লাক, যে কারোই হতে পারে। যেকোন ক্যান্সারের জন্য একটা কোষের মিউটেশনই দায়ী হতে পারে। সরল ভাষায়, ক্যান্সার হচ্ছে যখন শরীরের কিছু কোষ আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বা পরাজিত করে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে এবং অস্বাভাবিকভাবে ছড়াতে/বাড়তে থাকে।

এই অস্বাভাবিক কোষ যখন মূল উৎপত্তি স্থল থেকে (টিস্যু বা অঙ্গ) দেহের নানা জায়গায় ছড়াতে শুরু করে তখন তাকে বলা হয় মেটাস্টাসিস (এটাই মূলত মৃত্যুর জন্য দায়ী)। আর কোথায় উৎপত্তি হয়েছে সেটাও আরেকটা বড় ফ্যাক্টর (যেমন সাধারণ ত্বকের ক্যান্সার হলে মারা যাবেন না হয়তো, কিন্তু সেটা যদি অন্য জায়গায়/ভাইটাল অর্গানে ছড়িয়ে পড়ে তাহলে মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি।)   ব্রেস্ট ক্যান্সারের পিছনের রিস্ক ফ্যাক্টরগুলো দুই রকম, কিছু ফ্যাক্টর আমরা দূর করতে পারি, কিছু ফ্যাক্টর আমাদের বা কারোই কিছু করার নেই।

মেয়েদের স্তন ক্যান্সারের রিস্ক বেশি। এরপর আসবে অতিরিক্ত মোটা হওয়া (বিশেষত পেটের চর্বি), অস্বাস্থ্যকর/অনিয়মিত জীবন-যাপন, ধূমপান, মদ খাওয়া, নিয়মিত ফিজিক্যাল এক্টিভিটি বা শারীরিক পরিশ্রম না করা, রেডিয়েশন, অল্প বয়সে অতিরিক্ত এক্সরে করানো, সিটি স্ক্যান করানো, রেডিয়েশন বের হয় এমন কিছুর আশেপাশে থাকা, পৃথিবীর যেসব জায়গায় নানা কারণে রেডিয়েশন বেশি (প্রাকৃতিক বা মানবসৃষ্ট- নর্থ আমেরিকার কিছু জায়গায় যেমন রেডিয়েশন বেশি)  সেসব জায়গায় থাকা, অপুষ্টি ইত্যাদি।

পরিবর্তন যোগ্য বা পরিবর্তন সম্ভব নয় এমন কারণে ব্রেস্টের ক্যান্সার

১) অনেক বেশি বয়সে বাচ্চা নেয়া (৩০ এর পর প্রথম সন্তান ধারণ) বা একেবারেই না নেয়া, ব্রেস্ট ফিডিং না করানো, হরমোন থেরাপি, খুব অল্প বয়সে মাসিক/পিরিয়ড হওয়া (১১/১২ বছরের আগে) , অনেক দেরীতে মেনোপজ হওয়া (~৫৫) ,  এবং বংশগত কারণ। ২) নিকটাত্মীয়ের মধ্যে (মা-বাবা দুই দিকেই) কারো হয়ে থাকলে তাদের হবার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারো শরীরে BRCA1/BRCA2/p53  মিউটেটেড জীনের অস্তিত্ব থাকলে তাদেরকে অনেক বেশি রিস্কে আছে বলে ধরা হয়। আর বয়সের সাথে সাথে রিস্কও বাড়তে থাকে (খুব সম্ভব বেশিরভাগ ক্যান্সারের জন্যই সত্য)। ৩) সাম্প্রতিক কালে শরীরে "ভিটামিন ডি"-এর স্বল্পতার সাথেও ব্রেস্ট ক্যান্সার এর লিংক পাবার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে এবং সেই সম্ভাবনাও কম না। ৪) শরীরে মেদের পরিমাণের উপরও নির্ভর করে রিস্ক। উর্ধাঙ্গে বা পেটের মেদ থাকলে সেটা একটা রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়ায় মেনোপজের পরে মহিলাদের জন্য। সাধারণত, মেনোপজের আগে শরীরের ফ্যাট ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে কিছুটা প্রতিরক্ষামূলক কাজ করতে পারে। কিন্তু মেনোপজের পর ঘটনা উলটে যায়, শরীর আর এস্ট্রোজেন (মেয়েদের হরমোন) তেমন তৈরি করে না, শরীরের ফ্যাট সেটা সাপ্লাই দেয়া শুরু করে, যেটা ওই বয়সে কোনভাবে ক্যান্সারকে ট্রিগার করতে পারে। ৫) জন্মবিরতিকরণ পিল অনেক বছর ধরে ব্যবহার করলে ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বাড়ে। তবে বন্ধ করে দেয়ার পর আস্তে আস্তে এর এফেক্ট কমতে থাকে। লং টার্মের জন্মবিরতিকরণ পদ্ধতি/ হরমোন ইনজেকশন নিলে এই রিস্ক বাড়ে (অনেক রোগেরই রিস্ক বাড়ে, সেজন্য মেয়েদের শরীর ধ্বংসকারী পিলের চেয়ে সম্পূর্ণ নিরাপদ কনডম ব্যবহার উৎসাহিত করা জরুরি )। ৬) আরেকটা মোটাদাগের ফ্যাক্টর হচ্ছে, এথনিসিটি/জাতিসত্ত্বা - যেমন আফ্রিকানদের (কালো) ব্রেস্ট ক্যান্সার কম হয়, ককেশিয়ান (সাদা) দের বেশি হতে পারে - বিবর্তন গত কারণ ছাড়াও পরিবেশগত কারণ রয়েছে। এলকোহলের ব্যবহার আরেকটা কারণ। এদিকে আফ্রিকানদের কম হলেও, তাদের ক্ষেত্রে স্তন ক্যান্সার খুব দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে এবং মৃত্যুহার বেশি হয়। এশিয়ানদের এবং সাউথ এশিয়ানদের তুলনামূলক কম হয়।

স্টেজিং কীভাবে করা হয়?

স্তন ক্যান্সারের রকমফের ও স্টেজিং দেশের স্তন ক্যান্সারে আক্রান্ত কারো আত্মীয়-বন্ধু যখন বলে অমুকের ক্যান্সার ধরা পড়েছে, স্টেজ-III বা স্টেজ-IV, কিন্তু এই স্টেজিং কীভাবে করা হয়?

স্টেজিং করা হয় অনেকগুলো ফ্যাক্টর বিবেচনা করে, প্রাইমারি লোকেশন, বিনাইন না ম্যালিগন্যান্ট, লসিকা গ্রন্থি (লিম্ফ নোড, আমাদের শরীরের ইমিউনিটি/রোগ প্রতিরোধকারী ব্যবস্থার অংশ) আক্রান্ত কি না, সাইজ, গ্রেড, মেটাস্টাসাইজ হয়েছে কি না ইত্যাদি। আর ক্যান্সার ধরা পড়ার পর চিকিৎসা করলে ভাল হবে কি না বা কতদিন বাঁচবে এটা নির্ভর করে চিকিৎসার কার্যকারিতা, সাইজ, গ্রেড, বয়স, বৃদ্ধির হার এবং ব্যক্তির উপর। আপাতত ৫ বছরের "রিলেটিভ সারভাইভাল রেট" বিবেচনায় মোটা দাগে উন্নত বিশ্বে বিষয়টা এরকম - (মানে এরকম ১০০ জনের মধ্যে কতজন ৫ বছর বাঁচবেন (গড়ে), এটা ১০ বছর বা ১৫ বছর হিসাবে নেয়া যায়, তখন ক্যান্সার আবারো ফিরে আসার সুযোগ থাকে এবং রেটটা তখন কমে যায়)

স্টেজ ০

ক্যান্সার না, বা ক্যান্সার ছড়িয়ে পড়ার কোন লক্ষণ ধরা পড়েনি। ৫ বছর বাঁচার হার ১০০%

স্টেজ ১

১-A - ২ সেমির চেয়ে ছোট টিউমার, ছড়িয়ে পড়ছে না। ১-B খুব ছোট টিউমার থাকতে পারে নাও পারে, কিন্তু খুব ছোট ছোট একাধিক ক্যান্সার কোষ পাওয়া গেছে।  লসিকা গ্রন্থিতে থাকতে পারে নাও পারে। ৫ বছর বাঁচার হার ১০০%

স্টেজ ২

A এবং B ভাগ আছে। মোটা দাগে, টিউমার ৫ সেমি পর্যন্ত হতে পারে, ছোট ছোট একাধিক ক্যান্সার কোষ আছে (২মিমির নিচে), এবং/অথবা ৩টির মত লসিকা গ্রন্থিতে ছড়িয়ে পড়ছে। ৫ বছর বাঁচার হার ৯৩%

স্টেজ ৩

A , B এবং C ভাগ আছে। ভয়াবহতার শুরু। কোন রকম লক্ষণ থাকতেও পারে নাও পারে। লাল হয়ে বা ফুলে উঠতে পারে স্তন, স্তনে গরম অনুভূত হতে পারে, বগলের নিচে ব্যথা হতে পারে, চামড়ায় চিহ্ন দেখা যেতে পারে। ক্যান্সার বড় হয়েছে, ১০ টির বেশি গ্রন্থিতে ছড়িয়ে পড়েছে, ৫ সেমির বড় টিউমার বা যেকোন আকার-আকৃতির ক্যান্সার থাকতে পারে, বুকের পেশী ও দেয়ালে ছড়িয়ে পড়তে পারে। ৫ বছর বাঁচার হার ৭২%

স্টেজ ৪

ক্যান্সার লসিকা গ্রন্থি ও রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে- মেটাস্টাসিস চামড়া, হাড়, মস্তিষ্ক, ফুসফুস, লিভার, কিডনি, বা রক্তে ছড়িয়ে পড়েছে। ৫ বছর বাঁচার হার ২২%  (খুব ভাল চিকিৎসা হলে এবং চিকিৎসায় ফল পাওয়া গেলে)

আশার কথা এই যে দিন দিন স্তন ক্যান্সার যত দ্রুত সম্ভব ধরার  জন্য প্রচুর গবেষণা হচ্ছে এবং বর্তমানে খুব দ্রুতই ধরা পড়ছে, একই সাথে চিকিৎসা ব্যবস্থাও দিন দিন উন্নত হচ্ছে। যেকারণে আক্রান্তের হার বাড়তে থাকলেও মৃত্যুহার আস্তে আস্তে কমে আসছে।

 নির্ণয়ের উপায়?

স্তন ক্যান্সারকে একরকমের নীরব ঘাতকই বলা যায়। যতক্ষণে টের পাওয়া যায় ততক্ষণে অনেক ক্ষেত্রেই দেরি হয়ে গিয়েছে।  স্তন ক্যান্সার ধরার পড়ে সাধারণত তিন ভাবে।

(১) উন্নত বিশ্বে ৪৫ বা ৪৯ বছর বয়স থেকে প্রতি ১-২ বছর পর পর নিয়মিতভাবে ম্যামোগ্রাম করা হয়। একে বলা হয় স্ক্রিনিং প্রোগ্রাম। সাধারণত ৬৯ বছর বয়স পর্যন্ত এটা করা হয়ে থাকে। এরপর সাধারণত ক্যান্সারের বৃদ্ধি খুব আস্তে হয় আর চিকিৎসাও কিছুটা ভিন্ন রকমের হয়। যাদের রিস্ক অনেক বেশি তাদেরকে ৪০ এর পর থেকেই অনেক সময় নিয়মিত ম্যামোগ্রাফি করতে বলা হয়। স্ত্রিনিং প্রোগ্রামের ম্যামোগ্রামগুলো অন্তত দুইজন রেডিওলজিস্ট স্বাধীনভাবে চেক করেন, একই সাথে কিছু কম্পিউটার সফটওয়ারও ব্যবহৃত হয় অটোমেটিক ভাবে সন্দেহজনক জায়গাগুলোতে রেডিওলজিস্টকে এবার চেক করতে বলার জন্য।

(২) কেউ কোন কারণে অসুস্থ বোধ করলে, তার অন্য কিছু স্ক্রিনিং করতে গিয়ে (এম,আর,আই; সিটি স্ক্যান; এক্সরে; আল্ট্রাসাউন্ড) বা ডাক্তারের কাছে ক্লিনিক্যাল এক্সামের জন্য গেলে তখন ধরা পড়ে।

(৩) সেলফ এক্সামের সময়। দুর্ভাগ্যবশত স্ক্রিনিং এর বাইরে ধরা পড়া টিউমারের প্রায় ৮০ ভাগই ধরা পড়ে এভাবে। সেলফ এক্সাম ও ক্লিনিক্যাল এক্সামের কার্যকারিতা নিয়ে বলছি এবার।

(চলবে...)

লিখেছেন - শান্তনু বণিক, পি,এইচ,ডি   (প্রাক্তন) স্তন ক্যান্সার গবেষক, ক্যালগেরি ব্রেস্ট ক্যান্সার বিভ্রান্তি | ৮টি ভ্রান্তিমূলক ধারণা দূর করে থাকুন সুস্থ! (পর্ব ০১)

সম্পর্কিত লেখা

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা ও প্রতিরোধ কিভাবে করবেন? (পর্ব ০৩)
সুস্থতা

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা ও প্রতিরোধ কিভাবে করবেন? (পর্ব ০৩)

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পৃথিবীজুড়ে মেয়েদের সবচেয়ে বড় ঘাতকের নাম। প্রতি বছর সারা পৃথিবী জুড়ে প্রায় দেড় থেকে দুই মিলিওন (১৫-২০ লক্ষ!) নতুন স্তন বা ব্র...

ব্রেস্ট ক্যান্সার বিভ্রান্তি | ৮টি ভ্রান্তিমূলক ধারণা দূর করে থাকুন সুস্থ! (পর্ব ০১)
সুস্থতা

ব্রেস্ট ক্যান্সার বিভ্রান্তি | ৮টি ভ্রান্তিমূলক ধারণা দূর করে থাকুন সুস্থ! (পর্ব ০১)

লামিসা কলেজ পেরিয়ে কেবল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। চোখের দিকে তাকালেই দেখা যায় তার ভবিষ্য জীবনের অনেক স্বপ্ন ঝলমল করছে। কিন্তু লামিসা কী নিজেকে সামলে...

স্তন ক্যান্সার হওয়ার ১৪টি কারণ জানা আছে কি?
সুস্থতা

স্তন ক্যান্সার হওয়ার ১৪টি কারণ জানা আছে কি?

ব্রেস্ট বা স্তন ক্যান্সার নারীদের জন্য এক আতঙ্কের নাম। সমগ্র বিশ্বে নারীদের ক্যান্সার জনিত কারণে মৃত্যুবরণের অন্যতম প্রধান কারণ ব্রেস্ট ক্যান্সার। পশ্...

স্তনের ক্যান্সার | উপসর্গ, ঝুঁকি ও চিকিৎসা নিয়ে কতটা জানেন?
সুস্থতা

স্তনের ক্যান্সার | উপসর্গ, ঝুঁকি ও চিকিৎসা নিয়ে কতটা জানেন?

বর্তমানে বিশ্বে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আলোচিত একটি বিষয় হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলির দুটো স্তনই কেটে অপসারণ করা। এর কারণ তার শরীরে স্তন ও ডিম্বাশয়...

আরও পড়ুন

ব্রেস্ট ক্যান্সারের ৮টি লক্ষণ ও রোগটির চিকিৎসা কি জানেন?
সুস্থতা

ব্রেস্ট ক্যান্সারের ৮টি লক্ষণ ও রোগটির চিকিৎসা কি জানেন?

বিশ্বে নারীদের ক্যান্সারের মধ্যে ব্রেস্ট বা স্তন ক্যান্সার এক নম্বরে আছে। কিন্তু উন্নত বিশ্বে নিয়মিত স্ক্রিনিং আর সচেতনতার কারণে একদম প্রাথমিক পর্যায়ে...

পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী এবং কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?
সুস্থতা

পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী এবং কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?

পাকস্থলীর ক্যান্সার (বা গ্যাস্ট্রিক ক্যান্সার) এখন বেশ পরিচিত একটি রোগ। এক্ষেত্রে ক্যান্সার সেলস পাকস্থলীতে বা এর আস্তরণের কোষে (আবরণী কলায়) গ্রো করে।...

কোলন ক্যান্সার | কোলোরেক্টাল এর লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কি?
সুস্থতা

কোলন ক্যান্সার | কোলোরেক্টাল এর লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কি?

কোলোরেক্টাল বা কোলন ক্যান্সার (Colorectal/Bowel/Colon cancer) বেশ প্রচলিত রোগ এখনকার সময়ে। সারা বিশ্বে এই রোগে প্রতি বছর প্রায় ৬.৫ লাখ মানুষ মৃত্যুবরণ...

ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে জানুন এবং সচেতন হোন
সুস্থতা

ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে জানুন এবং সচেতন হোন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২০ সালের তথ্য অনুসারে সারা বিশ্বে ২.৩ মিলিয়ন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন। একই বছর মারা যান প্রায় ৬৮৫০০০ জন আক্রান্ত নার...

ব্লাড ক্যান্সারের এই উপসর্গগুলো এড়িয়ে যাচ্ছেন না তো?
স্বাস্থ্য

ব্লাড ক্যান্সারের এই উপসর্গগুলো এড়িয়ে যাচ্ছেন না তো?

ক্যান্সার এক ঘাতক রোগের নাম। মানব দেহের অনেক রকম ক্যান্সারের মধ্যে ব্লাড ক্যান্সার অন্যতম। এটি হেমাটোলজিক্যাল ক্যান্সার নামেও পরিচিত। ব্লাড ক্যান্সারে...

ক্যান্সারের সাধারণ লক্ষণগুলো কী এবং কোন ক্যান্সার কাদের বেশি হয়?
সুস্থতা

ক্যান্সারের সাধারণ লক্ষণগুলো কী এবং কোন ক্যান্সার কাদের বেশি হয়?

ক্যান্সার একটি ঘাতক ব্যাধি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৩ সালের সমীক্ষা মতে বাংলাদেশে ১২ থেকে ১৩ লক্ষ ক্যান্সার রোগী রয়েছে, তারমধ্যে বাংলাদেশে প্রতিবছর...

…