ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে জানুন এবং সচেতন হোন

ডাঃ সেঁজুতি · May 22, 2022 · 1 min read

ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে জানুন এবং সচেতন হোন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২০ সালের তথ্য অনুসারে সারা বিশ্বে ২.৩ মিলিয়ন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন। একই বছর মারা যান প্রায় ৬৮৫০০০ জন আক্রান্ত নারী। ২০১৫-২০২০ সাল পর্যন্ত স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে বেঁচে ছিলেন ৭.৮ মিলিয়ন রোগী। এই সংখ্যাগুলো দিয়ে আমরা অনুমান করতে পারি স্তন ক্যান্সারের ব্যাপকতা কতটা বেশি। তাই এই বিষয়ে সচেতন থাকা খুবই জরুরি। ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কী কী, সেটা আমাদের সবারই জেনে রাখতে হবে।

আমাদের দেশে কিছু রোগ নিয়ে ট্যাবু বা সামাজিক গোঁড়ামি কাজ করে। স্তন ক্যান্সার তার মাঝে অন্যতম। লক্ষণগুলো দেখা দিলেও অনেকে এড়িয়ে যান। যার ফলে মৃত্যুর মতো করুণ পরিণতি বরণ করতে হয়। কিন্তু কিছু কমন লক্ষণ দেখেই ঠিকমতো চিকিৎসা নিলে হয়তো বেঁচে যেতে পারতো আপনার প্রিয় মানুষটির প্রাণ। তাই নিজে সচেতন হতে হবে, পাশাপাশি অন্যকেও জানাতে হবে।

ব্রেস্ট ক্যান্সার নিয়ে যতকথা 

বয়স বাড়ার সাথে সাথেই মূলত স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, স্তন ক্যান্সার ৫০ বছর বয়সের পরেই ধরা পড়ে থাকে। যেসব নারীরা উত্তরাধিকারসূত্রে জেনেটিক ত্রুটি বা অস্বাভাবিক মিউটেশন পেয়েছেন, যাদের ফ্যামিলিতে ক্যান্সারের হিস্ট্রি আছে মানে মা, বোন বা কাছের কেউ এই রোগে আক্রান্ত হয়েছিলেন, তাদের ক্ষেত্রে স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে অন্যদের তুলনায়।

কীভাবে ক্যান্সার সৃষ্টি হয়?

জেনেটিক মিউটেশন বা ডিএনএ-এর অস্বাভাবিকতার ফলেই সাধারণত স্তন ক্যান্সার হয়ে থাকে। যেমন- বিআরসিএ১ ও বিআরসিএ২ জিনের কারণে ক্যান্সার হতে পারে। একজন মানুষ যখন শারীরিকভাবে সুস্থ থাকে, তখন তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অস্বাভাবিক ডিএনএ-এর বৃদ্ধিকে প্রভাবিত করে থাকে। কিন্তু যখন একজন ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়, তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে আসে, এ কারণে তখন ইমিউন সিস্টেম অস্বাভাবিক ডিএনএ বৃদ্ধিকে কন্ট্রোল করতে পারে না। সেক্ষেত্রে, স্তনের টিস্যুর মাঝে কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে সংখ্যাবৃদ্ধি করতে শুরু করে, আর এই অত্যধিক কোষ বৃদ্ধি টিউমার গঠন করে থাকে যা আশেপাশের কোষগুলোকে পুষ্টি থেকে বঞ্চিত করে। এভাবেই দেহে ক্যান্সারের সূত্রপাত!

এখন জেনে নিই ক্যান্সারের ধরন নিয়ে

ক্যান্সারের রকমভেদ নিয়ে মতবিরোধ থাকলেও মূলত ছয়ভাবে ক্যান্সার হয়ে থাকে বলে ধারণা করা হয়। সেগুলো হচ্ছে-
  • কারসিনোমা
  • সারকোমা
  • মায়েলোমা
  • লিমফোমা
  • লিউকেমিয়া
  • মিক্সড বা মিশ্র টাইপ ক্যান্সার

ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কী?

স্তন ক্যান্সার যদি প্রাথমিকভাবে শনাক্ত করা যায় সেক্ষেত্রে ঝুঁকি অনেকাংশেই কমে যায় এবং সার্ভাইভালের চান্সও বাড়ে। তাই অবহেলা না করে প্রাথমিকভাবেই রোগটি শনাক্ত করে ডাক্তারের শরনাপন্ন হোন। এখন জেনে নেওয়া যাক প্রাথমিকভাবে কী কী লক্ষণ দেখে বোঝা যাবে এটি স্তন ক্যান্সার।

১. প্রথমত, একটি পিন্ড আপনার নজরে আসবে যা স্তনের আশেপাশের কোষ থেকে আলাদাভাবে অনুভব করা যায়। ২. স্তনের চামড়া হঠাৎ করে মোটা হওয়া বা ফুলে যাওয়া। ৩. স্তনের আকার, আকৃতি বা শেইপের পরিবর্তন হওয়া। ৪. স্তনবৃন্ত (এরিওলা) ভেতরে ঢুকে যাওয়া ও স্তনের ত্বকের চারপাশের অংশে খোসা খোসা ওঠা, চামড়াতে ডিম্পলিং বা ভাঁজ দেখা দেওয়া। ৫. বুকের দুধ ছাড়া নিপল দিয়ে রক্তসহ লিকুইড বের হওয়া। ৬. বগল বা স্তনের যেকোনো স্থানে ব্যথা বা জ্বালা অনুভূত হওয়া। ৭. কমলার খোসার মতো ব্রেস্টের স্কিনে গুঁটি গুঁটি দাগ বা লালচেভাব দেখা গেলে তা স্তন ক্যান্সারের উপসর্গ।

এই লক্ষণগুলোর যেকোনো একটি দৃশ্যমান হলে বা স্তনে কোনো শক্ত পিন্ড দেখা দিলেই দেরি না করে ডাক্তারের শরনাপন্ন হতে হবে।

ক্যান্সার আক্রান্ত স্তনের থেকে কীভাবে স্বাভাবিক স্তনকে আলাদা করবেন?

ক্যান্সার আক্রান্ত স্তনে মূলত শক্ত মাংসপিন্ড থাকবে এবং এই পিন্ড সাধারণত ব্যথাহীন। স্তন ফুলে যাবে অস্বাভাবিকভাবে। স্তনবৃন্ত বা স্তনের ত্বকে পরিবর্তন ও লালচেভাব দেখা যাবে। নিপলস থেকে তরল স্রাব বের হবে। এর মাধ্যমেই একটি সাধারণ স্তন থেকে ক্যান্সার আক্রান্ত স্তনকে সহজেই আলাদা করা যায়। তবে এগুলো ব্রেস্ট টিউমারেরও লক্ষণ হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শে টেস্ট করে নিশ্চিত হতে হবে যে ক্যান্সারের জার্ম আছে কিনা।

আমাদের দেশের নারীরা সাধারণত লজ্জা বা ভয়ের কারণে ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো দেখা দিলেও কাউকে না জানিয়ে বা ডাক্তারের শরনাপন্ন না হয়ে চুপচাপ থাকে, এ কারণেই দিন দিন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেড়ে চলেছে। তাই সচেতনতা বাড়াতে হবে এবং সবাইকে এই বিষয়ে জানাতে হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।

  ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা ও প্রতিরোধ কিভাবে করবেন? (পর্ব ০৩)
সুস্থতা

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা ও প্রতিরোধ কিভাবে করবেন? (পর্ব ০৩)

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পৃথিবীজুড়ে মেয়েদের সবচেয়ে বড় ঘাতকের নাম। প্রতি বছর সারা পৃথিবী জুড়ে প্রায় দেড় থেকে দুই মিলিওন (১৫-২০ লক্ষ!) নতুন স্তন বা ব্র...

স্তন ক্যান্সার হওয়ার ১৪টি কারণ জানা আছে কি?
সুস্থতা

স্তন ক্যান্সার হওয়ার ১৪টি কারণ জানা আছে কি?

ব্রেস্ট বা স্তন ক্যান্সার নারীদের জন্য এক আতঙ্কের নাম। সমগ্র বিশ্বে নারীদের ক্যান্সার জনিত কারণে মৃত্যুবরণের অন্যতম প্রধান কারণ ব্রেস্ট ক্যান্সার। পশ্...

স্তনের ক্যান্সার | উপসর্গ, ঝুঁকি ও চিকিৎসা নিয়ে কতটা জানেন?
সুস্থতা

স্তনের ক্যান্সার | উপসর্গ, ঝুঁকি ও চিকিৎসা নিয়ে কতটা জানেন?

বর্তমানে বিশ্বে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আলোচিত একটি বিষয় হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলির দুটো স্তনই কেটে অপসারণ করা। এর কারণ তার শরীরে স্তন ও ডিম্বাশয়...

ব্রেস্ট ক্যান্সারের ৮টি লক্ষণ ও রোগটির চিকিৎসা কি জানেন?
সুস্থতা

ব্রেস্ট ক্যান্সারের ৮টি লক্ষণ ও রোগটির চিকিৎসা কি জানেন?

বিশ্বে নারীদের ক্যান্সারের মধ্যে ব্রেস্ট বা স্তন ক্যান্সার এক নম্বরে আছে। কিন্তু উন্নত বিশ্বে নিয়মিত স্ক্রিনিং আর সচেতনতার কারণে একদম প্রাথমিক পর্যায়ে...

আরও পড়ুন

ব্রেস্ট ক্যান্সার বিভ্রান্তি | ৮টি ভ্রান্তিমূলক ধারণা দূর করে থাকুন সুস্থ! (পর্ব ০১)
সুস্থতা

ব্রেস্ট ক্যান্সার বিভ্রান্তি | ৮টি ভ্রান্তিমূলক ধারণা দূর করে থাকুন সুস্থ! (পর্ব ০১)

লামিসা কলেজ পেরিয়ে কেবল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। চোখের দিকে তাকালেই দেখা যায় তার ভবিষ্য জীবনের অনেক স্বপ্ন ঝলমল করছে। কিন্তু লামিসা কী নিজেকে সামলে...

ব্রেস্টের ক্যান্সার | কারণ প্রকারভেদ এবং নির্ণয়ের উপায় কি? (পর্ব ০২)
সুস্থতা

ব্রেস্টের ক্যান্সার | কারণ প্রকারভেদ এবং নির্ণয়ের উপায় কি? (পর্ব ০২)

ব্রেস্টের ক্যান্সার নিয়ে কত কত ভ্রান্ত ধারণা রয়েছে সে সম্পর্কে আগের পর্বে আপনাদের জানিয়েছি। আজ জানাব ব্রেস্ট ক্যান্সার কী কারণে হয়ে থাকে, ব্রেস্ট ক্যা...

ঝুলে যাওয়া স্তনের সঠিক শেইপ ফিরে পাওয়ার ৯টি উপায়  
ফিটনেস

ঝুলে যাওয়া স্তনের সঠিক শেইপ ফিরে পাওয়ার ৯টি উপায়  

নারীদের জন্য সবচেয়ে বিব্রতকর একটি সমস্যা হচ্ছে স্তনের আকৃতি নষ্ট হয়ে যাওয়া কিংবা স্তন ঝুলে যাওয়া। নানা কারণে এই সমস্যাটি হয়ে থাকে। বয়স, ওজন, যত্নের অভ...

ক্যান্সারের সাধারণ লক্ষণগুলো কী এবং কোন ক্যান্সার কাদের বেশি হয়?
সুস্থতা

ক্যান্সারের সাধারণ লক্ষণগুলো কী এবং কোন ক্যান্সার কাদের বেশি হয়?

ক্যান্সার একটি ঘাতক ব্যাধি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৩ সালের সমীক্ষা মতে বাংলাদেশে ১২ থেকে ১৩ লক্ষ ক্যান্সার রোগী রয়েছে, তারমধ্যে বাংলাদেশে প্রতিবছর...

পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী এবং কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?
সুস্থতা

পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী এবং কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?

পাকস্থলীর ক্যান্সার (বা গ্যাস্ট্রিক ক্যান্সার) এখন বেশ পরিচিত একটি রোগ। এক্ষেত্রে ক্যান্সার সেলস পাকস্থলীতে বা এর আস্তরণের কোষে (আবরণী কলায়) গ্রো করে।...

ক্যান্সারের ঝুঁকি কমানোর ৭টি উপায়!
সুস্থতা

ক্যান্সারের ঝুঁকি কমানোর ৭টি উপায়!

কিছু অভ্যাসে পরিবর্তন এনে সাবধানতার মাধ্যমে ক্যান্সারের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। কখনও বা সাবধান হওয়ার মাধ্যমে ক্যান্সার হলেও সেটাকে নিয়ন্ত্রণে আনা...

…