কোলন ক্যান্সার | কোলোরেক্টাল এর লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কি?

ডাঃ মারুফা আক্তার · Jan 19, 2019 · 1 min read

কোলন ক্যান্সার | কোলোরেক্টাল এর লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কি?

কোলোরেক্টাল বা কোলন ক্যান্সার (Colorectal/Bowel/Colon cancer) বেশ প্রচলিত রোগ এখনকার সময়ে। সারা বিশ্বে এই রোগে প্রতি বছর প্রায় ৬.৫ লাখ মানুষ মৃত্যুবরণ করে। নতুন করে আক্রান্ত হয় প্রায় ১.৫ লাখ। কেবলমাত্র যুক্তরাষ্ট্রেই এই রোগে প্রতি বছর প্রায় ৫০ হাজার মানুষ মারা যায়। ক্যান্সার-এ  মৃত্যুর দিক দিয়ে এর স্থান নবম। বাংলাদেশে এ রোগ সম্পর্কে সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না। তবে আমাদের দেশে সবচেয়ে বেশি হওয়া ক্যান্সার-এর মধ্যে প্রথম পাঁচটির একটি এই কোলোরেক্টাল ক্যান্সার। আসুন তাহলে জেনে নেই এ বিষয়ে আরও বিস্তারিত।

কোলোরেক্টাল বা কোলন ক্যান্সার কী?

কোলন ক্যান্সার ও পলিপ - shajgoj.com

এই ক্যান্সার এর বিষয়টি মোটামুটি এখন সবাই জানে। কোলন হচ্ছে অন্ত্র, আমাদের খাদ্য পরিপাক এবং খাদ্যের যে নালিটি রয়েছে সেটার নিচের যে অংশ রয়েছে একে বলা হয় কোলন বা বৃহদন্ত্র। আর তারও নিচের যেই অংশটা যেখানে মল জমা থাকে সেটাকে বলা হয় রেক্টাম (Rectum)। এই অংশের ক্যান্সার-কে বলা হয় কোলোরেক্টাল ক্যান্সার। আর এই ক্যান্সার-টি এখন একটি  বহুল প্রচলিত রোগ।

কেন হয় কোলোরেক্টাল বা কোলন ক্যান্সার?

কোলোরেক্টাল ক্যান্সার-এর কিছু ঝুঁকির কারণ রয়েছে। এটি মূলত বংশগত। বংশে কারও ক্যান্সার থাকলে বাকি সদস্যদেরও হওয়ার সম্ভাবনা থাকে। তবে সবচেয়ে বেশি যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে কোলন-এ পলিপ  (Colon Polyp)। কারও যদি কোলন-এ পলিপ হয়, সেটি পরে ক্যান্সার-এ রূপান্তরিত হওয়ার আশঙ্কা থাকে।

কারও যদি কোষ্ঠকাঠিন্য (Constipation) থাকে খুব বেশি মাত্রায়, তাহলে ঝুঁকি রয়েছে। কোষ্ঠকাঠিন্য থাকা মানে হল, বেশি সময় ধরে জীবাণুগুলো শরীরের সংস্পর্শে থাকে।

ঝুঁকিতে রয়েছেন যারা!

কোলন ক্যান্সার এর স্টেইজ সমূহ - shajgoj.com

১. কোলোরেক্টাল ক্যান্সার যে কোন বয়সেই হতে পারে। তবে সাধারণত ৫০ বা তাঁর বেশি বয়সের মানুষদেরই বেশি হয়ে থাকে।

২. আগে থেকেই কোলন বা অন্ত্রের কোন অংশে ক্যান্সার বা পলিপ হয়ে থাকলে সেটি পরবর্তীতে আরো বিস্তৃত হতে পারে।

৩. অন্ত্রের বিভিন্ন রোগ যেমন ইনফেকশন, আলসার, অন্ত্রের প্রদাহ ইত্যাদি ঠিকমত চিকিৎসা না হলে কোলন ক্যান্সার-এ রুপ নিতে পারে।

৪. ধূমপান ও অ্যালকোহল সেবনকারীরা অনেক বেশি ঝুঁকিতে থাকেন। সেটা যে কোন ধরনের ক্যান্সার-এর জন্যই। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে ধূমপায়ীরা অধূমপায়ীদের থেকে ৩০-৪০ ভাগ বেশি কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার ঝুঁকিতে থাকেন।

৫. খাদ্যতালিকায় শর্করার তুলনায় আমিষ বেশি থাকলে কোষ্ঠকাঠিন্য হয়। যেমন- গরুর মাংস, ফাস্টফুড, বার্গার এসব বেশি খেলে বা শাক সবজি তুলনামুলক ভাবে কম খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। আর কোষ্ঠকাঠিন্য থাকা মানেই তিনি কোলন ক্যান্সার-এর ঝুঁকিতে রয়েছেন।

৬. ডায়াবেটিস রোগী বা যাদের ইনসুলিন রেজিস্টেন্স আছে, তাদের ঝুঁকি বেশি।

৭. স্বাভাবিক ওজনের তুলনায় অতিরিক্ত ওজন যাদের তাঁদের কোলন ক্যান্সার-এ আক্রান্ত হওয়ার এবং মৃত্যুর হার বেশি।

কোলোরেক্টাল বা কোলন ক্যান্সার হওয়ার লক্ষণসমূহ

কোলন ক্যান্সার হওয়ার লক্ষণসমূহ - shajgoj.com

১. মলত্যাগের অভ্যাসের পরিবর্তন।

২. কমপক্ষে চার সপ্তাহের বেশি সময় ধরে ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য বা পর্যায়ক্রমে ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য থাকা।

৩. পায়ুপথে বা মলের সঙ্গে রক্ত যাওয়া।

৪. পেটে অস্বস্তিভাব যেমন গ্যাস, পেট ফুলে থাকা, পেট মোচড়ানো, পেট ফাঁপা ভাব ইত্যাদি থাকা।

৫. ক্রমশ ওজন কমে যাওয়া।

৬. রক্তশূন্যতা।

৭. মলত্যাগের পরেও পেট পুরোপুরি খালি হয় নি এমন বোধ হওয়া।

৮. ক্যান্সার কোলন থেকে ছড়িয়ে শরীরের অন্য কোথাও গেলে যেমন লিভারে গেলে ব্যথা হতে পারে। ফুসফুসে গেলে কাশি হতে পারে। এমনকি হাড়েও ছড়িয়ে পড়তে পারে ক্যান্সার কোষ।

কোলোরেক্টাল ক্যান্সার-এর চিকিৎসা

শুরুতেই ধরা পড়লে এই রোগের যথাযথ চিকিৎসা করা সম্ভব। কোলোরেক্টাল ক্যান্সার নিরাময়ে সার্জারি, রেডিয়েশন, কেমোথেরাপি- এর যে কোনটি বা কয়েকটি একসঙ্গে ব্যবহার করা যায়। সাম্প্রতিক এক গবেষণায় কোলোরেক্টাল ক্যান্সার-এর চিকিৎসায় অনেক অগ্রগতি সম্ভব হয়েছে। এর পাশাপাশি নতুন চিকিৎসা পদ্ধতি যেমন অ্যান্টিবডি ব্যবহার, জিনথেরাপি, টিউমারের রক্ত চলাচলে বাধা দেওয়া- এ রকম নানা পদ্ধতির মাধ্যমে কোলোরেক্টাল ক্যান্সার-এর চিকিৎসার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

সচেতন হন

১. কোলন ক্যানসারের ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে জীবনযাত্রার ধরণ পরিবর্তন করা জরুরী। প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন রকম ফলমূল ও সবজি বেশি পরিমাণে রাখুন। এ সমস্ত খাবারে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট বেশি পরিমাণে থাকে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।

২. ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকুন। নিয়মিত এক্সারসাইজ করুন এবং সঠিক ওজন বজায় রাখুন।

৩. যারা ঝুঁকিতে আছেন বলে ধারণা করছেন যেমন যাদের মলাশয়ে পলিপ আছে দ্রুত সেটার চিকিৎসা করুন। বংশে কোলন ক্যান্সার হয়েছে এমন কেউ থেকে থাকলে নিয়মিত স্ক্রিনিং করা প্রয়োজন।

৪. ঠিক কতদিন পর পর বা কোন কোন পরীক্ষার মাধ্যমে এ রোগের স্ক্রিনিং করতে হবে, এ ব্যাপারে বিশেষজ্ঞরা একমত না হলেও কিছু কিছু পরীক্ষার মাধ্যমে সচেতন হতে পারবেন। প্রতিবছর মল পরীক্ষা করা, নিয়মিতভাবে সম্পূর্ণ অন্ত্রের পরীক্ষা করা এক্ষেত্রে কাজে দেয়।

এ রোগ সম্পর্কে সচেতনতার অভাব এবং নিয়মিত পরীক্ষা করার উপকারিতা না জানার কারণে কোলরেক্টাল ক্যান্সার-এর স্ক্রিনিং কম হয়। যার ফলে প্রতি বছর নিজের অজান্তে হাজার হাজার মানুষ এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে। নিজের ও পরিবারের সকলের সুস্বাস্থ্যের জন্য তাই সচেতন হয়ে ওঠার এখনি সময়।

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী এবং কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?
সুস্থতা

পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী এবং কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?

পাকস্থলীর ক্যান্সার (বা গ্যাস্ট্রিক ক্যান্সার) এখন বেশ পরিচিত একটি রোগ। এক্ষেত্রে ক্যান্সার সেলস পাকস্থলীতে বা এর আস্তরণের কোষে (আবরণী কলায়) গ্রো করে।...

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা ও প্রতিরোধ কিভাবে করবেন? (পর্ব ০৩)
সুস্থতা

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা ও প্রতিরোধ কিভাবে করবেন? (পর্ব ০৩)

স্তন বা ব্রেস্ট ক্যান্সার পৃথিবীজুড়ে মেয়েদের সবচেয়ে বড় ঘাতকের নাম। প্রতি বছর সারা পৃথিবী জুড়ে প্রায় দেড় থেকে দুই মিলিওন (১৫-২০ লক্ষ!) নতুন স্তন বা ব্র...

ব্রেস্টের ক্যান্সার | কারণ প্রকারভেদ এবং নির্ণয়ের উপায় কি? (পর্ব ০২)
সুস্থতা

ব্রেস্টের ক্যান্সার | কারণ প্রকারভেদ এবং নির্ণয়ের উপায় কি? (পর্ব ০২)

ব্রেস্টের ক্যান্সার নিয়ে কত কত ভ্রান্ত ধারণা রয়েছে সে সম্পর্কে আগের পর্বে আপনাদের জানিয়েছি। আজ জানাব ব্রেস্ট ক্যান্সার কী কারণে হয়ে থাকে, ব্রেস্ট ক্যা...

ব্রেস্ট ক্যান্সার বিভ্রান্তি | ৮টি ভ্রান্তিমূলক ধারণা দূর করে থাকুন সুস্থ! (পর্ব ০১)
সুস্থতা

ব্রেস্ট ক্যান্সার বিভ্রান্তি | ৮টি ভ্রান্তিমূলক ধারণা দূর করে থাকুন সুস্থ! (পর্ব ০১)

লামিসা কলেজ পেরিয়ে কেবল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। চোখের দিকে তাকালেই দেখা যায় তার ভবিষ্য জীবনের অনেক স্বপ্ন ঝলমল করছে। কিন্তু লামিসা কী নিজেকে সামলে...

আরও পড়ুন

লিম্ফোমা ক্যান্সার এর ঝুঁকি কাদের ক্ষেত্রে বেশি থাকে?
সুস্থতা

লিম্ফোমা ক্যান্সার এর ঝুঁকি কাদের ক্ষেত্রে বেশি থাকে?

মানবদেহে কোনো জীবাণু আক্রমণ করলে তার সাথে লড়াই করার নেটওয়ার্ক সিস্টেম এর নাম লিম্ফ্যাটিক সিস্টেম। এই সিস্টেমে যে ক্যান্সার হয় তার নামই লিম্ফোমা। এই লি...

স্তনের ক্যান্সার | উপসর্গ, ঝুঁকি ও চিকিৎসা নিয়ে কতটা জানেন?
সুস্থতা

স্তনের ক্যান্সার | উপসর্গ, ঝুঁকি ও চিকিৎসা নিয়ে কতটা জানেন?

বর্তমানে বিশ্বে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আলোচিত একটি বিষয় হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলির দুটো স্তনই কেটে অপসারণ করা। এর কারণ তার শরীরে স্তন ও ডিম্বাশয়...

ব্লাড ক্যান্সারের এই উপসর্গগুলো এড়িয়ে যাচ্ছেন না তো?
স্বাস্থ্য

ব্লাড ক্যান্সারের এই উপসর্গগুলো এড়িয়ে যাচ্ছেন না তো?

ক্যান্সার এক ঘাতক রোগের নাম। মানব দেহের অনেক রকম ক্যান্সারের মধ্যে ব্লাড ক্যান্সার অন্যতম। এটি হেমাটোলজিক্যাল ক্যান্সার নামেও পরিচিত। ব্লাড ক্যান্সারে...

মুখের ক্যান্সার হওয়ার কারণ, লক্ষণ ও এর চিকিৎসা সম্পর্কে কতটুকু জানেন?
সুস্থতা

মুখের ক্যান্সার হওয়ার কারণ, লক্ষণ ও এর চিকিৎসা সম্পর্কে কতটুকু জানেন?

ক্যান্সার বা কর্কট রোগ মানুষের কাছে এখনও একটি অভিশাপ। চিকিৎসা বিজ্ঞানের এতো উন্নতির পরও এই রোগের সঠিক কারণ বা দ্রুত চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ হওয়া ভা...

ছেলেদের জন্য ৬ টি ভালো পারফিউম – বাজেট ভার্শন
বিউটি টিপস

ছেলেদের জন্য ৬ টি ভালো পারফিউম – বাজেট ভার্শন

ছেলেদের জন্য চমৎকার ক্ল্যাসিক কিছু কোলন নিয়ে কিছুদিন আগে লিখেছি। সেখানেই কথা দিয়েছিলাম এর পরপরই খুব কম বাজেটের ভেতরের সবচেয়ে ভালো প্রোডাক্টগুলো নিয়েও...

ক্যান্সারের সাধারণ লক্ষণগুলো কী এবং কোন ক্যান্সার কাদের বেশি হয়?
সুস্থতা

ক্যান্সারের সাধারণ লক্ষণগুলো কী এবং কোন ক্যান্সার কাদের বেশি হয়?

ক্যান্সার একটি ঘাতক ব্যাধি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৩ সালের সমীক্ষা মতে বাংলাদেশে ১২ থেকে ১৩ লক্ষ ক্যান্সার রোগী রয়েছে, তারমধ্যে বাংলাদেশে প্রতিবছর...

…