দেহের চাহিদা পূরণে খেজুর | জেনে নিন ৭টি উপকারিতা

নীল · Jun 19, 2016 · 1 min read

দেহের চাহিদা পূরণে খেজুর | জেনে নিন ৭টি উপকারিতা

রমজানে আমরা যে খাবারটি  সবচেয়ে গুরুত্ব দিয়ে খেয়ে থাকি তা হলো খেজুর। খেজুর ছাড়া যেন আমাদের ইফতার অসম্পূর্ণ থেকে যায়। আমদের দেহের চাহিদা পূরণে খেজুর কতটা উপকারে আসে বা খেজুর কী পরিমাণে ভূমিকা রাখতে পারে, আসুন আজ তাই জেনে নেই!

দেহের চাহিদা পূরণে খেজুর যেভাবে ভূমিকা রাখে

১) আর্টারিস মুক্ত করে

খেজুর আর্টারিস মুক্ত করে - shajgoj.com

খেজুরে বিদ্যমান উচ্চ মানের পটাশিয়াম শুধুমাত্র আপনার হার্টের উপকারেই নয় তার সাথে সাথে অ্যাথেরসক্লেরোসিস (Atherosclerosis) ও দমন করে। জেনে রাখা ভালো ভেসেল ওয়াল-এ যে ক্যালসিয়াম জমা হয়ে থাকে, তার কারণে অ্যাথেরসক্লেরোসিস হয়ে থাকে এবং এটি স্ট্রোকসহ হার্ট অ্যাটাক-এর অন্যতম কারণ। প্রতিদিন খেজুর খেলে তা আমাদের ভেসেল পরিষ্কার রেখে আমাদের দেহের আমূল উপকার সাধন করে।

২) লিভার ভালো থাকে

খেজুর লিভার সুস্থ করে - shajgoj.com

যখন লিভার টক্সিন-এর মাত্রা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রন করতে পারে না এবং অনেক পরিমাণে কোলাজেন উৎপন্ন করে তখন লিভার ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। খেজুর প্রতিদিনের চাহিদা পূরণ করে লিভারকে সাপোর্ট করে। কেননা, গবেষণায় দেখা গেছে এতে রয়েছে লিভার সিরোসিস (Liver cirrhosis) জীবাণু ধ্বংসের উপাদান।

৩) সুস্থ্য হার্টের জন্য

খেজুর হার্টের জন্য ভালো - shajgoj.com

খেজুরে বিদ্যমান উচ্চ মাত্রার পটাশিয়াম কার্ডিওভাস্কুলার রোগসমূহ নিবারণ করে। খেজুর এলডিএল কোলেস্টেরল (LDL-cholesterol) কমায়, যা স্ট্রোক আর হার্ট অ্যাটাক-এর রিস্ক ফ্যাক্টর।

৪) চোখের উপকারিতায়

এতে প্রচুর পরিমাণে ভিটামিন -এ রয়েছে। ফলে তা কর্নিয়া রি-জেনারেট করে চোখকে রক্ষা করে। তাছাড়া এতে রয়েছে  লুটেইন (Lutein) আর জিয়াজ্যান্থিন (Zeaxanthin)। এই দুইটি উপাদানই সূর্যের ক্ষতিকর আল্ট্রা ভায়োলেট রশ্মি থেকে চোখকে রক্ষা করতে সাহায্য করে। ফলে চোখের দৃষ্টি ক্ষমতা অনেক গুণে বেড়ে যায়।

৫) অ্যানার্জি বুস্টার

 

কিছু বাদাম, আমন্ড আর খেজুর নিয়মিত খেলে খুব ভালো উপকার পাওয়া যায়। খেজুরে বিদ্যমান সুগার আমাদের শক্তি বাড়িয়ে দেয়। ব্রেইন অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। সব বয়সের মানুষের পাশাপাশি ছোটো বাচ্চাদের জন্য খুবই ভালো একটি বিকেলের নাস্তা হতে পারে এটি।

৬) খাদ্য পরিপাক

আমাদের হয়ত অনেকেরই খেজুরের এই গুণটির কথা জানা। খেজুর পাচক ক্রিয়ায় সাহায্যের সাথে সাথে কোষ্ঠকাঠিন্য, পেটের ব্যথা এবং অন্যান্য সমস্যা দূর করে। এ সব কিছুই ব্যাখ্যা করা যায় কেননা এতে রয়েছে ফাইবার আর অ্যামিনো এসিড। এভাবেই খেজুর খাদ্য পরিপাকে সহায়তা করে।

৭) ব্যথা থেকে পরিত্রান

খেজুর ব্যথা থেকে পরিত্রান দেয় - shajgoj.com

খেজুর খেলে ব্যথা আর ফুলে যাওয়া থেকে মুক্তি পাওয়া যায়। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণের ফলে এটি দেহের বিভিন্ন ধরনের ইনফেকশন-এর বিরুদ্ধে কাজ করে। এক কথায় দেহের মেডিসিনাল মেথডে খেজুর খুব ভালো সাপলিমেন্ট হিসেবে কাজ করে।

তাই শুধু রমজানেই নয় সারা বছরই প্রতিদিনের খাদ্যের তালিকায় অন্তত পক্ষে তিনটি খেজুর রাখুন। কারণ খেজুর আপনার দেহের চাহিদা পূরণ করে থাকে।

 

ছবি- সংগৃহীত: gettyimages

সম্পর্কিত লেখা

ফ্যাটি লিভার ডায়েট | সুস্থ থাকুন ৩বেলার পরিকল্পিত আহারে!
ফিটনেস

ফ্যাটি লিভার ডায়েট | সুস্থ থাকুন ৩বেলার পরিকল্পিত আহারে!

মানুষের শরীর এমন যন্ত্র সদৃশ যাতে প্রত্যেকটি অঙ্গই খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এর মধ্যে একটি বিকল হয়ে পড়লে আরেকটি যেন ছন্দ হারায়। লিভার বা যকৃত মান...

লিভার সিরোসিস | যকৃতের এই রোগে মৃত্যুঝুঁকি কেন বেড়ে যায়?
সুস্থতা

লিভার সিরোসিস | যকৃতের এই রোগে মৃত্যুঝুঁকি কেন বেড়ে যায়?

মানব শরীরের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ হলো লিভার বা যকৃৎ। সমস্ত দূষিত বর্জ্য পদার্থ বের করে শরীরকে সুস্থ রাখে লিভার। আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ...

ফ্যাটি লিভার ডিজিজ | ২টি প্রাকৃতিক উপায়ে হবে রিমিডি!
সুস্থতা

ফ্যাটি লিভার ডিজিজ | ২টি প্রাকৃতিক উপায়ে হবে রিমিডি!

ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে কতটা জানেন আপনি? বেশ কিছুদিন আগের কথা, খুব বেশী পরিশ্রম না করার পরেও খুব ক্লান্ত অনুভব করতাম। মাথা ঘুরাতো, ক্ষুধা মন্দা সব কিছ...

ইদের ২টি মিষ্টি আইটেম!
ডেজার্ট

ইদের ২টি মিষ্টি আইটেম!

ইদের মিষ্টি ফুড আইটেম নিয়ে কিন্তু একটা মাথাব্যথা থাকে! প্রত্যেক ইদে সেই একই সেমাই খেতে কার ভালো লাগে, বলুন? একটু ভিন্নতা তো আনতেই হয়। তাই আজ দুটো স্প...

আরও পড়ুন

খেজুর আমন্ডের লাড্ডু
ডেজার্ট

খেজুর আমন্ডের লাড্ডু

খেজুর এবং আমন্ডের স্বাস্থ্যগুণ বলে শেষ করা যাবে না। এতে থাকা খেজুর ও আমন্ড তাৎক্ষনিকভাবে আপনার এনার্জি লেবেলকে বুস্ট আপ করার সাথে সাথে ম্যাটাবওলিজম...

হেলদি ইফতার ইনগ্রেডিয়েন্টস
সুস্থতা

হেলদি ইফতার ইনগ্রেডিয়েন্টস

পবিত্র মাহে রমজান শুরু হয়ে গেল। ইফতার নিয়ে তাই আমাদের প্রস্তুতির শেষ নেই। সারাদিন রোজা রেখে ইফতারের সময় পরিবারের সবাই একসাথে টেবিলে বসে দোয়া করা, কখন...

আমন্ড ডেট লাড্ডু
চা – নাস্তা

আমন্ড ডেট লাড্ডু

প্রথম রোজা কেমন গেল সবার? আলহামদুলিল্লাহ! আমার বেশ ভালোভাবেই কেটেছে। কিন্তু সারাদিন রোজা রাখার পর অনেক বেশি ক্লান্ত হয়ে যাই আমরা। তাই, ইফতার ও সেহরির...

লিভারের বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ডায়েট কেমন হওয়া উচিত?
স্বাস্থ্য

লিভারের বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ডায়েট কেমন হওয়া উচিত?

লিভার মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরকে সুস্থ রাখতে প্রয়োজন সুস্থ লিভার। আর লিভারকে বলা হয় শরীরের পাওয়ার হাউজ। লিভারের বিভিন্ন রোগে আক্রান্ত...

ভ্যানিলা ফ্লেভারড কর্নফ্লেক্স
চা – নাস্তা

ভ্যানিলা ফ্লেভারড কর্নফ্লেক্স

বাহিরে প্রচুর গরম। এই গরমে ইফতারের সময় ভাজাপোড়া খেয়ে মানুষ আরও অসুস্থ হয়ে যায়। তাই, হেলদি ইফতার করতে ভ্যানিলা ফ্লেভারড কর্নফ্লেক্স বেছে নিতে পারেন। তা...

কর্নফ্লেক্স উইথ ক্যারামেল অ্যান্ড ডেটস
চা – নাস্তা

কর্নফ্লেক্স উইথ ক্যারামেল অ্যান্ড ডেটস

হেলদি ইফতার হিসেবে কর্নফ্লেক্স আমার কাছে ওয়ান অফ দ্যা বেস্ট অপশন। রোজা রেখে কষ্ট করে ভাজাভাজির ঝামেলাও নেই! খুব ঝটপট ইফতার রেডি করতে তাই কর্নফ্লেক্স উ...

…